মনোমুগ্ধকর একটি মূহূর্ত।
#আদ্_দাওয়াহ_ইসলামিক_রিসার্চ_ফাউন্ডেশন
#নাহিদ_বিন_বেলাল
আদ্-দাওয়াহ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ๏
লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থ কে যথাযথ বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।
সার্বিক যোগাযোগ ও দাওয়াতি কাজে অনুদানের জন্য যোগাযোগ করুন: 01729019579।
12/06/2026
🕌 জুম'আর খুতবাহ
🕋 বাইতুল আমান জামে মসজিদ
🔥 স্থান: পশ্চিম হাসিমপুর,গোয়ালডিহি, খানসামা, দিনাজপুর।
🔴 তারিখ- ১২ই জুন।রোজ : শুক্রবার।
দুপুরে ১২:৩০ মিনিট।
🔰🎙 উস্তায নাহিদ বিন বেলাল হাফিঃ
🔷 দাওরায়ে হাদীস - মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর, ঢাকা।
🔷 সিনিয়র শিক্ষক: আব্দুল হামিদ হাজী ইসলামীয়া মাদ্রাসা, অকড়াবাড়ী, চিরির বন্দর, দিনাজপুর।
🔷 অধ্যয়নরত - ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।
✅ যোগাযোগ: 01729-019579
09/06/2026
সমাজ পরিবর্তনে তরুণরা অন্যতম প্রধান চালিকাশক্তি। আধুনিক শিক্ষায় শিক্ষিত এই তরুণ প্রজন্ম যদি দ্বীনের আলো পায়, তবে বদলে যেতে পারে পুরো সমাজচিত্র।
জেনারেল শিক্ষাধারার অনেক তরুণের ভেতরে চাপা পড়ে আছে দ্বীন শেখার এক প্রবল তৃষ্ণা। তারা শুধু ইসলামকে জানতে চায় না, ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে চায় সকল মানুষের মাঝে। স্বপ্ন দেখে দাওয়াহর ময়দানে নিজেকে মেলে ধরার। কিন্তু সঠিক দিকনির্দেশনা আর উপযুক্ত পরিবেশের অভাবে সেই স্বপ্ন বারবার হোঁচট খায়।
অথচ এই মেধাবী তরুণরাই হতে পারেন দাওয়াহর সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর। ইসলামের মৌলিক জ্ঞান আর দাওয়াহর কৌশলে যদি তাদের গড়ে তোলা যায়, তাহলে নিজ নিজ পরিবার, বন্ধুমহল, ক্যাম্পাস ও পেশাদার অঙ্গনে তারা হয়ে উঠবেন একেকজন প্রজ্ঞাবান দাঈ। বুদ্ধিবৃত্তিক আলোচনায় দূর করবেন সমাজের ভ্রান্তি ও সংশয়।
সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নিয়ে আসছে, জেনারেল শিক্ষার্থীদের জন্য ৬ মাস মেয়াদি বিশেষ কোর্স-
‘সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ’ (৩য় ব্যাচ)
📅 ভর্তি সংক্রান্ত তথ্য:
📍 আবেদনের শেষ সময়: ০৭ জুলাই ২০২৬
📍 লিখিত পরীক্ষা: ১১ জুলাই ২০২৬ (বিষয়: বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান)
📍 স্থান: আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সাতারকুল ক্যাম্পাস, উত্তর বাড্ডা, ঢাকা।
✅ কোর্সের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ:
১. আরবী লিখন, পঠন ও ভাষায় দক্ষতা অর্জন।
২. আকীদা ও দৈনন্দিন জীবনের ফরযে আইন ইলম।
৩. সমকালীন ফিতনা (LGBTQ, নাস্তিক্যবাদ, নারীবাদ) ও সায়েন্টিজম মোকাবিলায় তাত্ত্বিক জ্ঞান।
৪. ইমোশনাল ইন্টেলিজেন্স, টাইম ম্যানেজমেন্ট ও পাবলিক স্পিকিংয়ের মতো সফট স্কিল ট্রেনিং।
✅ বিশেষ সুযোগ-সুবিধাসমূহ:
* টিউশন ফি, আবাসন ও খাবার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি।
* মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা ভাতা প্রদান
* সফলভাবে উত্তীর্ণদের জন্য পরবর্তী ২ বছর মেয়াদী ‘পিজিডি (PGD)’ কোর্সে ভর্তির বিশেষ সুযোগ।
* পিজিডি কোর্সে উত্তীর্ণদের পারিবারিক প্রয়োজন বিবেচনায় মাসিক সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি।
* দেশবরেণ্য প্রাজ্ঞ উলামা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণের সুযোগ।
✅ আবেদনের যোগ্যতা:
* স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক/সমনমান ডিগ্রিধারী (পুরুষ)।
* সিজিপিএ: ন্যূনতম ২.৫
* বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
🔗 আবেদন করুন:
ভর্তির আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন অথবা পোস্টারে থাকা কিউআর (QR) কোডটি স্ক্যান করুন:
https://asf.sh/CertificateCourse
☎️ সার্বিক যোগাযোগ:
মোবাইল: 01805437910 (হোয়াটসঅ্যাপ, সকাল ৯টা থেকে বিকাল ৫ পর্যন্ত)
ঠিকানা: আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সাতারকুল, কাজীবাড়ি ক্যাম্পাস, উত্তর বাড্ডা, ঢাকা।
নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল পেজে।
মাঝে মাঝে হেদায়েত প্রাপ্তরা ঝরে যায় কেন?
#আদ্_দাওয়াহ_ইসলামিক_রিসার্চ_ফাউন্ডেশন
#নাহিদ_বিন_বেলাল
এ দেশে কালিমার পতাকা উড়ালে জঙ্গি, আর কুফফার দেশের পতাকা উড়ালে ফুটবলপ্রেমী।
03/06/2026
শাড়ি কখনো মুসলিম নারীর পোশাক হতে পারে না।
#আদ্_দাওয়াহ_ইসলামিক_রিসার্চ_ফাউন্ডেশন
#নাহিদ_বিন_বেলাল
01/06/2026
📝 #লেট_পোস্ট
আলহামদুলিল্লাহ!
পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ মসজিদের মুসল্লী ও বাজারের পথচারীদের মাঝে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল, ফজিলত ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
লিফলেটগুলো আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ তাআলা শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সকল দ্বীনি, দাওয়াতি ও মানবকল্যাণমূলক কার্যক্রম কবুল করুন এবং সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤲
আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা আমাদের দাওয়াতি কাজের অনুপ্রেরণা।
#আদ্_দাওয়াহ_ইসলামিক_রিসার্চ_ফাউন্ডেশন
#নাহিদ_বিন_বেলাল
01/06/2026
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।"
(সুনানে আবু দাউদ)
29/05/2026
“অভিযাত্রিক Ovijatrik — হাসিমুখের খোঁজেই আমাদের অভিযাত্রা”
আলহামদুলিল্লাহ!
কুরবানী প্রজেক্ট–২০২৬ এর মাধ্যমে আমাদের এলাকার ৩৮টি অসহায় ও প্রকৃত হকদার পরিবারের মাঝে কুরবানির আমানত পৌঁছে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই অভিযাত্রিকের পরিচালক আরিফুল হক ভাইয়ের প্রতি। তাঁর আন্তরিক সহযোগিতা ও মানবিক উদ্যোগের ফলেই এ কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
এই কল্যাণমূলক কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন সকলের দান, শ্রম ও আন্তরিকতা কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন। আমীন। 🤲
আমরা বিশ্বাস করি, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি আমানত। আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা পেলে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করার ইচ্ছা রয়েছে ইনশাআল্লাহ।
আপনার সামান্য সহযোগিতাও হয়তো কোনো অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর কারণ হতে পারে।
— আদ্-দাওয়াহ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন
14/05/2026
আবু উসমান আন-নাহদি রহ. বলেন,
“সাহাবি ও তাবিয়িগণ তিনটি দশকের রাত্রিগুলোকে খুব বেশি সম্মান ও কদর করতেন—রমজানের শেষ দশ রাত্রি, যিলহজের প্রথম দশ রাত্রি এবং মুহাররমের প্রথম দশ রাত্রি।”
বই : যিলহজের প্রথম দশক
(কমেন্টে দেওয়া লিংক থেকে বইটি ফ্রি ডাউনলোড করুন)
#আদ্_দাওয়াহ_ইসলামিক_রিসার্চ_ফাউন্ডেশন
#নাহিদ_বিন_বেলাল
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Khansama
Dinajpur
5230