অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ

অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ সুপ্ত প্রতিভার সুষ্ঠু বিকাশ

আত্রাই নদীর তীর ঘেষে নিরিবিলি ও মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার খানসামা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ’। শিক্ষা, সাহিত্য , ইতিহাস-ঐতিহ্য, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশের অন্যতম বিদ্যাপিঠ করার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৪ শিক্ষাবর্ষে প্লে থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত প্রায় ১০০০ শিক্ষার্থী ভর্তি করানোর মতো অবকাঠামো সহ প্রাতিষ্ঠানিক সকল প্রস্তুতি আমারা ইতোমধ্যে নিখুতভাবে সমাপ্ত করেছি, পাশাপাশি প্রথম পর্যায়ে ২০০ শিক্ষার্থীকে আবাসিক সুবিধায় রাখার জন্য সকল কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। ২০২৫ সালে নবম, ২০২৬ সালে দশম, ২০২৭ সালে একাদশ ও ২০২৮ সালে দ্বাদশ শ্রেণী চালু করার লক্ষ্যে যা যা করণীয় সকল পদক্ষেপ ইতোমধ্যে আমাদের পরিচালকমণ্ডলী নিয়ে নিয়েছেন।
শিক্ষার্থীরা যাতে সংস্কৃতিচর্চা করতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানে বাৎসরিক বিজ্ঞানমেলা, বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন ও ফটোগ্রাফি ওয়ার্কশপ আয়োজনের ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনাসহ অভিভাবকদের সুবিধার্থে ঘরে বসেই অনলাইনের মধ্যমে তারা যেন তার সন্তানের যাবতীয় তথ্য ও অগ্রগতি নিরীক্ষণ করতে পারে ইতোমধ্যে সেই সফটওয়্যার সিস্টেম আমরা ডেভলপ করেছি। আমাদের যোগ্য কার্যনির্বাহী কমিটি ও দক্ষ প্রশাসন যৌথভাবে কর্ম-পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য পূরণে আমরা শ্রেণি কক্ষে প্রজেক্টর ও ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান প্রক্রিয়া চালু করব। এছাড়া আধুনিক আইসিটি ল্যাব, বিভিন্ন বিভাগে অত্যাধুনিক স্মার্ট ক্লাস রুম প্রতিষ্ঠা করা হয়েছে। অনলাইন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
আমাদের দৃঢ় বিশ্বাস ‘অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ’ এর ছাত্র-ছাত্রীরা অত্র প্রতিষ্ঠানের আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা গ্রহণের মাধ্যমে জাতি গঠনে গরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর ও উজ্জল ভবিষ্যৎ এবং আপনাদের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করছি।

12/09/2026

স্পোকেন ইংলিশ শেখার লক্ষ্য পূরণের পাশাপাশি বিদ্যালয়ে চমৎকার সময় কাটছে সবার! 🤩📚✨অবজারভেন্ট স্কুলের (ORPSC) একটি সাধারণ দিনের কিছু দারুণ মুহূর্তে আপনাদের স্বাগতম! 👋🏫 শিক্ষার্থীদের প্রতিটি আত্মবিশ্বাসী বক্তব্য এবং অনর্গল ইংরেজি কথোপকথনের পেছনে রয়েছে ক্লাসরুমের প্রাণবন্ত পরিবেশ, পারস্পরিক সহযোগিতা এবং অসাধারণ শিক্ষকদের সমর্থন! 🤝❤️ 👇 fans #শিক্ষা #ইংরেজি_শিক্ষা

26/08/2026

You’re crushing your spoken English goals and living your best life at school! 🤩📚✨
Welcome to a day in the life at Observant School (ORPSC)! 👋🏫Behind every confident speech and fluent conversation is a classroom full of energy, support, and amazing friends! 🤝❤️
Drop a ❤️ if you spotted yourself or your bestie in this video!👇 COMMENT BELOW: Describe your school vibe in exactly ONE word! Let’s see who has the best answer! 👇 fans

17/08/2026

শিক্ষার শুরু হোক হাসিমুখে, ফুরফুরে মেজাজে! 🥰✨
স্কুলের প্রথম ক্লাসে শুধু বইয়ের পড়া নয়, ক্লাসের শুরুটাই হলো এক দারুণ অভিনব উপায়ে। ক্লাসে এসেই মেডাম প্রথমে সবার সাথে কুশল বিনিময় করলেন। তারপর কোমলমতি শিক্ষার্থীদের অলসতা দূর করতে এবং মনোযোগ বাড়াতে করালেন দারুণ কিছু ‘ওয়ার্ম আপ’ অ্যাক্টিভিটি। আর তারপরেই শুরু হলো মূল পাঠদান! 🏃‍♂️🧠📖
👇 #আনন্দদায়ক_শিক্ষা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যের জন্য আমাদের খুদে শিক্ষার্থীদের আন্ত...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যের জন্য আমাদের খুদে শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন! 🎨✨🌹❤️
খানসামা উপজেলা কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় আমাদের স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে শীর্ষ স্থান অর্জন করেছে। 🏆 🥳
💥 আমাদের গৌরবময় বিজয়ীরা:
🥇 ১ম স্থান: আফরোজা আক্তার 🌟 (অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ)
🥉 ৩য় স্থান: ওয়াকিয়া আফরোজ 🌟 (অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ)
তোমাদের এই চমৎকার অর্জন আমাদের পুরো স্কুল পরিবারকে গর্বিত করেছে! 🏫💞 সুপ্ত প্রতিভার এই সুষ্ঠু বিকাশ আগামীতে আরও বড় সাফল্যের দিগন্ত উন্মোচন করুক, এই শুভকামনা রইল। 🚀🌈 🎈
🏆 🎨 🤗 🏫 ✨ 🇧🇩

তোমার এই অসাধারণ সাফল্যে অবজারভেন্ট পরিবার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা তোমার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং মেধার প্রশংসা...
29/07/2026

তোমার এই অসাধারণ সাফল্যে অবজারভেন্ট পরিবার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা তোমার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং মেধার প্রশংসা করি। ভবিষ্যতে তোমার এমন আরও সাফল্য কামনা করি। এগিয়ে যাও বহুদূর! ✨

27/07/2026

Words have power. Our students have a voice. Watch this powerful spoken-word video created and performed by our very own students. They are sharing their stories, their passion, and their vision for the future.We are incredibly proud of their creativity and bravery.👇 Drop a comment below to show them some love!

17/07/2026
আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এবারের বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অসামান্য...
12/07/2026

আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এবারের বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অসামান্য মেধার স্বাক্ষর রেখেছে।
🌟 মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী: ১১ জন
🌟 ট্যালেন্টপুল বৃত্তি: ৫ জন
🌟 সাধারণ গ্রেড: ৬ জন
শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকবৃন্দের অবিরাম সমর্থন এবং আমাদের শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। সকল কৃতি শিক্ষার্থীকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা। তারা যেন ভবিষ্যতে এভাবেই দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে।

#সাফল্যেরগল্প #বৃত্তি_পরীক্ষা #মেধাবী #অভিনন্দন

Address

Khansama
Dinajpur
5230

Alerts

Be the first to know and let us send you an email when অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category