17/05/2025
টু মাই জুনিয়রস, বিশ ব্যাচ🫤
ক্যারিয়ার নিয়ে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করিস, যদিও বলার মত আমি তেমন কিছু করি নাই🙁 তারপরও যখন দুদিন পরপর জিজ্ঞাসা করিস ভাই কি করমু? থিসিস করমু কিনা? প্রাইভেট নাকি সরকারি নাকি দেশের বাইরে?
তো আমার স্বল্প অভিজ্ঞতার আলোকে যতটুকু পারি বলে দেই যদি কিছু মাথায় ঢুকে নিস নাইলে স্কিপ😉
মানুষ স্বভাবতই অন্যের দেখে প্রভাবিত হয়। আমি নিজেও অনেক বেশি প্রভাবিত হই🤪 তাই আজ বিসিএস কাল দেশের বাইরে পরশু ৬ ডিজিটের প্রাইভেট জব😂 আমি যখন আন্ডারগ্রাডে ছিলাম আমি একটুও স্থির করতে পারি নাই কি করবো?কজ আজ এই ভাইয়ের সফলতার গল্প শুনে এই ভাইয়ের মতই হইতে হবে, কাল অন্য ভাইয়ের ক্যারিয়ারটাই সেরা রেহ🫢
এই করতে করতে আমার ৪,২ শেষ হয় ততদিনে জগা খিচুড়ি মাথায় একটা কনসেপ্ট রেডি করতে পারছি।
নাহ গতানুগতিক কিছু করলে সামনে আগানো সম্ভব নাহ।তবে এই মূহুর্তে ধন্যবাদ দিতে চাই আমার ভার্সিটি লাইফের প্রত্যেকটা শিক্ষকে। তারা প্রচুর হেল্প করছে আমারে ইভেন এখনো করেন😊 স্পেশাল থ্যাংস মাই সুপারভাইজার ড. মোঃ শামসুজ্জোহা স্যারকে🫡 যিনি আমারে জাপানিজ প্রোজেক্টের সাথে এসাইন না করে দিলে হয়তো এত দ্রুত আমার থিসিস ও শেষ হতো না, আর রিসার্চের হাতেখড়ি ও উঠতো নাহ😄
তো ভূমিকা বাদ, তোরা যারা কেমিস্ট্রিতে বিএসসি করতেছিস তারা মুটামুটি ভাবে বাই ডিফল্ট ৭টা সেক্টরের জন্য প্রস্তুত হচ্ছিস-
১. কেমিক্যাল ইন্ডাস্ট্রি
২. ফার্মা ইন্ডাস্ট্রি
৩. ফুড ইন্ডাস্ট্রি
৪. গার্মেন্টস ইন্ডাস্ট্রি
৫. পাওয়ার প্লান্ট
৬. কসমেটিক্স শিল্পে
৭. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে
এখন কেমিক্যালও অন্নেক গুলা ভাগ আছে সেইটা হতে পারে পেইন্ট,হইতে পারে রেজিন, প্লাস্টিক, কিটনাশক অথবা র মেটেরিয়ালস এগুলা আলাপে গেলাম নাহহ।
তো তোরা যখন বিএসসি ডিগ্রি হাতে পাইলি মুটামুটিভাবে এগুলাতে এপ্লাই করার জন্য এলিজাবেল, যদিও এমএসসি চায় প্রায় গুলাতেই, ইভেন কেমস্ট্রির সরকারি সব চাকুরীতেই M.Sc. মাস্ট, কিছু ১১/১২/১৩ গ্রেড বাদে 🥲
যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে বা ইনকাম সোর্স নাহ থাকে তোরা আল্লাহর নামে প্রাইভেটে উপরিউক্ত সেক্টর গুলাতে ঢুকতে পারিস🙃
কিন্তু যদি ইচ্ছা থাকে সরকারি তবে তোমার এটলিস্ট ১ থেকে দেড় বছর প্রিপারেশন দরকারি। সেইটা যত তাড়াতাড়ি নিবি তত ভালো😀
সেই প্রিপারেশনে যতই তুমি কেমিস্ট্রি রিলেটেড জবে এপ্লাই করো না ক্যান বাংলাদেশে কটা নদী আছে সেটা মুখুস্ত না করে পরীক্ষায় বসলে, আমার মত পরীক্ষার হলে টেবিল চেয়ার গুনতে হবে🤭 যার প্রমান BSTI তে পাইছি।
যাইহোক অনেকে ভাবে প্রাইভেটে ঢুকে সরকারি প্রিপারেশন নিবো😮💨 ইয়ামপসিবাল😄 হয়ে উঠে না।
তবে সেক্টর রিলেটেড জবের ক্ষেত্রে নদীর সাথে তোমার ৪ বছরের আমলনামাও থাকবে। তবে ক্ষেত্রে কম্পেটেটর তুলনামূলক কম😃তবে কম্পিটিশন কম নাহ🤣
১২০০ জন এপ্লাই করে ৬ ডা পোস্টে😇 প্রিলি রিটেন ভাইভা তো আছেই।আর ভাই আমি বিসিএস এখনো দেইনি তাই এই রিলেটেড কিছু বলতে পারতিছি নাহ সরি।
তো বলছিলাম তো, আন্ডারগ্রাডে তোমারা বাই ডিফল্ট কিছু জবের ক্ষমতা অর্জন করতেছো, সেইটা নিয়ে কিছু বলি-
তো তুমি যখন চাকুরীতে ঢুকবা আই মিন চাকর হবা তখন তো তোমার ডিগ্রি আর মুখ দেখে টাকা দিবে না🥲 যে টাকা দিবে সেইটা উসুল করে নিবে আরকি😁
তো তুমি যদি কেমস্ট্রির কিছু না জানো তাইলে প্রাইভেট সেক্টরেও ভাত পাবা নাহ।
ফর সে আমি তোমারে আমার ডিটারজেন্ট কম্পানিতে চাকরি দিলাম, তুমি যদি নাই জানো এই মাল কেম্নে বানায় এর কোয়ালিটি চেক ক্যাম্নে করে তাইলে তোমাকে চাকরি দিয়া আমার লাভ কি? তবে প্রাইভেটে আরেকটা নিষ্ঠুর সত্যি হলো তোমার ১/২ বছরের অভিজ্ঞতা চাইবে। ফ্রেশারদের দেখলেই নাক শিটকায়😛কিছু ব্যতিক্রম।
এগুলাতে স্টার্টিং স্যালারি কত জানিস?১৫ থেকে হাইস্ট ২৫k. ফ্রেশার তুই যতই বুয়েটেত থাইকা বের হ😊
প্রাইভেটে এর বেশি স্যালারি পাওয়া অনেক ভাগ্যের। পায় না এমন না, পায় অনেকেই ৩৫ এও পায় শুরুতে🤪 কপাল লাগে।
যাই হোক এগুলোতে তোদের পথের কাটা হলো বড় নাম করা ভার্সিটির পোলাপান আর ন্যাশনাল এর পোলাপান। কেন? একজনের থাকে লবিং আরেকজনকে ১০ হাজার কইলে তাতেও রাজি🤫
তারপরে যদি তোর স্কিল থাকে, সেইটা হইতে পারে রিসার্চ হ,তে পারে থিসিস যেইটা তোর জবের সাথে যাচ্চে। তাইলে তুই ই জবটা পাবি।এগুলা ভাইভা নেয় কারা জানিস? RU, JU, CU এর কেমিস্ট্রি / এপ্লাইড কেমিস্ট্রির গুলা অনেক ক্ষেত্রে BBA এর লোকজনও নেয়😆
তবে ২০/২৫ হাজারের প্রাইভেট চাকরি এভেইল এবেল
এইডা তোরে ইনশিউর করতে পারি😶
ভাই এগ্লা কি কন স্বপ্ন দেখি ৬ ডিজিট, গল্প শুনান ২০ হাজারের। ৬ ডিজিট তুলতে গেলে, অই যে উপরের ৭ টা সেক্টরের যেকোনো ১ টা সেক্টরে এটলিস্ট ৫ বছর সময় দেয়া লাগবে। কম্পানি চেঞ্জ করতে হবে ২/৩ টা। যদিও ইন্ডাস্ট্রি গুলা যে এরিয়াতে সেগুলার পরিবেশ ভালো না, টাকা আছে পরিবেশ নাই কষ্ট আছে,ছুটি নাই😆
সরকারির মত আরাম আর নাই তার জন্য এখন কষ্টের বিকল্প নাই😆
ইনফ্যাক্ট টাকা ইনকাম করাই কষ্টের একটা কাজ। বিলিভ ইট অর নট তাও আবার চাকর হয়ে হোক সেইটা সরকারি হোক সেডা প্রাইভেট।
দেশের বাইরে যাওয়ার কিচ্চা পরে কোনো একদিন।
আপাতত তোদের কাজ পড়া, আর যত পারিস স্কিল ডেভলোপ করা। জ্ঞান আর মেধা বিক্রি করা শিখে গেলে দেশের বেশিরভাগ টাকা যে ১৫% মানুষের কাছে আছে তার মাঝে ভাগ বসানো পসিবল।
সর্বপরি তুই কি করবি তোর পারসোনাল বিষয়, তুই যে কেমিস্ট্রিতে পড়িস এটা তুই কখনো ভাবসিলি? তোর পরিশ্রম তোরে এই অবস্থায় আনছে, সবাই তো ভাবছিলি হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার। তোর কাজ পরিশ্রম করা উপরওয়ালাই রাস্তা দেখাই দিবে। কারো দেখা দেখি কিছু না করাই বেটার। একেক জনের ক্যাপাসিটি একেক রকম। অনেকের সরকারি চাকরিতে প্রবেশের পিপারেশন নেয়ার ধৈর্য কুলায় না। তাদের হুদাই সময় নষ্ট না করার আহবান রইলো।
আবার সরকারিতে প্যারা আছে কিছু। সার্কুলার দেয়ার অনেক পরে পরীক্ষা নেয়, পোস্ট কম, এপ্লিকেন্ট অনেক। আবার এখন বয়স সীমা ৩২, এই লোভে পড়ে জীবন থেকে ৬/৭ বছর ওয়েস্ট করিস নাহ।
প্রচুর পরিশ্রম আর মানুষের দুয়া তোরে উপ্রে তুলবে। তুই নিজেও কল্পনা করতে পারবিনা তোর কপালে কি আছে?
দুয়া রইলো, আমার ছোট ভাইবোনদের জন্য। আমার জন্য দুয়া করিস।যাতে দ্রুত একটা সুখবর দিতে পারি।
ভালোবাসা অবিরাম🖤