Dinajpur Care Nursing College

Dinajpur Care Nursing College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dinajpur Care Nursing College, Nursing School, Dinajpur Sadar, Dinajpur.

Food Fair-2026
20/05/2026

Food Fair-2026

নানান আয়োজনে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজেরউদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত দিনাজপুর প্রতিনিধি ॥“আমাদের নার্স, আমাদের...
13/05/2026

নানান আয়োজনে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের
উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি ॥
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন”- এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ মে-২০২৬) সকাল ৯টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য ডা. মো. জিয়াউল হক জিয়া। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের প্রভাষক ফিরোজা বেগম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর জুই আক্তার, প্রভাষক সুইটি দাস। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিএসসি ইন নার্সিং এর সাবেক শিক্ষার্থী শাহিনুর আলম, জুঁই, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ ফিরোজ ইসলাম, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী ২য় বর্ষের শিক্ষার্থী মার্জিয়া জান্নাত প্রমুখ।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ৩য় বর্ষের শিক্ষার্থী মো. মাহফুজ আলম ও ২য় বর্ষের শিক্ষার্থী স্বর্না মনি ইভা এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সচিব মোঃ শাহজাহান আলী, প্রভাষক আম্বি আরা, প্রভাষক ফিরোজা বেগম, প্রভাষক প্রমিলা তেরেজা গমেজ, প্রভাষক জোসনা আরা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভার পর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পূর্বে শিক্ষার্থীদের নার্সিং এর ক্ষেত্রে কমর বন্ধনী ও ব্যাচ প্রদান করা হয়। এরপর কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উদযাপন করা হয়। শেষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের পরিবেশনা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“ঘুমহীন রাত, ক্লান্তিহীন সেবা,একটা হাসির জন্য নিরন্তর চেষ্টা—এটাই একজন নার্সের জীবন"।পৃথিবীর সকল নার্সকে জানাই আন্তর্জাত...
12/05/2026

“ঘুমহীন রাত, ক্লান্তিহীন সেবা,
একটা হাসির জন্য নিরন্তর চেষ্টা—
এটাই একজন নার্সের জীবন"।
পৃথিবীর সকল নার্সকে জানাই আন্তর্জাতিক নার্স দিবসের শুভেচ্ছা 💚

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের নবাগত ছাত্র-ছাত্রী ওঅভিভাবকবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিতদিনাজপুর প্রতিনিধি ॥দিনাজপুর ...
10/05/2026

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের নবাগত ছাত্র-ছাত্রী ও
অভিভাবকবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর কোয়ার নার্সিং কলেজের ৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্স, ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স, ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে ২০২৬) দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠানে কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য ডাঃ মোঃ জিয়াউল হক জিয়া, জিয়া হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা শিক্ষা পরিচালক এ এফ এম মোস্তফা সরকার, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন কেয়ার নার্সিং কলেজের প্রভাষক জোসনা আরা বেগম, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের নবাগত শিক্ষার্থী লুবনা পারভীন, ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের নবাগত শিক্ষার্থী ফারিয়া আক্তার, ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নবাগত শিক্ষার্থী মোঃ মুরসালিন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন জাহিদ হোসেন প্রমুখ।
বিএসসি ইন নার্সিং বেসিক ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহানুর আলম ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরোজ সাবা’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিপ্লোমা ইন নার্সিং প্রথম বর্ষের ছাত্র মোঃ সাদেকুল ইসলাম, পবিত্র গীতা থেকে পাঠ করেন বিএসসি ইন নার্সিং তৃতীয় বর্ষের ছাত্রী শষ্টি রায় এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বিএসসি ইন নার্সিং প্রথম বর্ষের ছাত্রী রিম্পা সরেন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ ও নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের পরিচিতি, নিয়ম-কানুন, দিক-নির্দেশনা সম্পর্কে নবীন ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বিস্তারিত তুলে ধরেন কেয়ার নাসিং কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর রাজু আহমেদ এবং নার্সিং ইনস্ট্রাক্টর রিনা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সচিব মোঃ শাহজাহান আলী, কেয়ার নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে ভর্তি চলছে।
28/02/2026

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে ভর্তি চলছে।

নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা-✅পরীক্ষার হলে সাথে যা যা নিয়ে যেতে হবে:1️⃣ রঙিন প্রিন্টেড এডমিট কার্ড...
26/02/2026

নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা-
✅পরীক্ষার হলে সাথে যা যা নিয়ে যেতে হবে:
1️⃣ রঙিন প্রিন্টেড এডমিট কার্ড। (এটি পরীক্ষা শেষে ভালোভাবে সংরক্ষণ করতে হবে, ভবিষ্যতে কাজে লাগবে।)
2️⃣ HSC রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি অথবা এডমিট কার্ড এর কপি।
3️⃣ ২-৩টি কালো বলপেন (Black ballpoint pen)।
4️⃣ একটি স্বচ্ছ (transparent) ফাইল – যেটির ভেতরের কাগজ বাইরে থেকে দেখা যায়।
🚫❌যেসব জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ:
📵 মোবাইল ফোন
📵 স্মার্ট ঘড়ি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস
🚫ক্যালকুলেটর
✅পরীক্ষার দিনে যেসব বিষয় খেয়াল রাখতে হবে:
👉কান খোলা রাখতে হবে – যেকোনো পোশাক পরলেও নিশ্চিত করতে হবে যে কান দেখা যাচ্ছে।
👉সকাল ৯:৩০ এর মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। তাই যথাসম্ভব হাতে সময় নিয়ে কমপক্ষে ২-৩ ঘন্টা আগে রওনা দিবে। একটু ভুলের জন্য দেরিতে পৌছালে পুরো এক বছরের পরিশ্রম মাটি।
👉পরীক্ষা চলাকালীন হল থেকে বের হওয়া যাবে না।❌
👉পরীক্ষা শুরু হওয়ার আগে হলে দায়িত্বরত শিক্ষকের নির্দেশনা মনোযোগ দিয়ে শুনে, ওএমআর (OMR) শিটে সঠিকভাবে নাম, রোল নম্বর, সেট কোড ইত্যাদি পূরণ করতে হবে।
✅সাবধানতা অবলম্বন করতে হবে যদি ভুল হয়েও যায় পরীক্ষা শুরুর সাথে সাথে পরিদর্শককে জানাতে হবে। ভাগ্য প্রসন্ন হলে নতুন OMR দিবে।
👉ঘাবড়ানো যাবেনা। মাথা ঠান্ডা রাখতে হবে।
👉পরীক্ষা শুরুর আগে যার যার ধর্ম মোতাবেক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যাতে এই ১ ঘন্টা তুমি ঠান্ডা মাথায় সব সলভ করতে পারো।
👉নার্সিং এ কোনো নেগেটিভ মার্কিং নেই। তাই ১০০ টাই দাগিয়ে আসবে। যদি কোনোটায় কনফিউশন থাকে তবুও যেটা সঠিক মনে হয় দাগিয়ে দিয়ে আসবে।
👉মনে রাখবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহ উত্তম ফয়সালাকারী, তিনি আমার জন্য যেটি উত্তম সেটিই ভাগ্যে রাখবেন।😇🤍
🩵ভালো ঘুম, মস্তিষ্ককে সতেজ রাখে। আর তুমি যা পড়েছো সেই মেমোরি গুলোকে লং টার্ম স্টোর করতে সাহায্য করে। তাই পরীক্ষার আগের দিন রাত ১০-১১ টার মধ্যে ঘুমাবে।😊
💜সবাইকে অনেক শুভকামনা ও দোয়া রইলো।তোমার নার্স হওয়ার স্বপ্ন পূরণ হোক।❤️,
ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্সে করুন

19/02/2026

ভর্তি চলছে!
🩺 দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ
নার্সিং পেশায় গড়ুন একটি নিশ্চিত ও সম্মানজনক ক্যারিয়ার
স্বপ্ন দেখেন কি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান—
যেখান থেকে পড়াশোনা শেষ করেই দেশে ও বিদেশে কাজের সুযোগ তৈরি হয়?
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত,
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল স্বীকৃত
এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🔹 অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী
🔹 অত্যাধুনিক ল্যাব ও ক্লিনিক্যাল ট্রেনিং
🔹 নিজস্ব ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণ
🔹 নিরাপদ আবাসন সুবিধাসহ হোস্টেল
🔹 কোর্স সম্পন্নকারীদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ
👉 নার্সিং পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে আজই যোগাযোগ করুন।
📍 ঠিকানা:
জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল চত্ত্বর, উপশহর, দিনাজপুর
📞 মোবাইল:
01743-210023
01730-720555

অদ্য ১৭-০১-২০২৬ইং রোজ শনিবার, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ আয়োজিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা...
17/01/2026

অদ্য ১৭-০১-২০২৬ইং রোজ শনিবার, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ আয়োজিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ৩য় বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। স্থান: দিনাজপুর মেডিকেল কলেজ অডিটোরিয়াম। প্রধান অতিথি সম্মানিত অধ্যাপক ডা. সেখ সাদিক আলী স্যার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ড. শারমিন সাত্তার ম্যাডাম।

13/01/2026

🩺 দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ
নার্সিং পেশায় গড়ুন একটি নিশ্চিত ও সম্মানজনক ক্যারিয়ার
স্বপ্ন দেখেন কি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান—
যেখান থেকে পড়াশোনা শেষ করেই দেশে ও বিদেশে কাজের সুযোগ তৈরি হয়?
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত,
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল স্বীকৃত
এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🔹 অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী
🔹 অত্যাধুনিক ল্যাব ও ক্লিনিক্যাল ট্রেনিং
🔹 নিজস্ব ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণ
🔹 নিরাপদ আবাসন সুবিধাসহ হোস্টেল
🔹 কোর্স সম্পন্নকারীদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ
👉 নার্সিং পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে আজই যোগাযোগ করুন।
📍 ঠিকানা:
জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল চত্ত্বর, উপশহর, দিনাজপুর
📞 মোবাইল:
01743-210023
01730-720555

08/01/2026

🩺 দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ

নার্সিং পেশায় গড়ুন একটি নিশ্চিত ও সম্মানজনক ক্যারিয়ার

স্বপ্ন দেখেন কি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান—
যেখান থেকে পড়াশোনা শেষ করেই দেশে ও বিদেশে কাজের সুযোগ তৈরি হয়?

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত,
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল স্বীকৃত
এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🔹 অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী
🔹 অত্যাধুনিক ল্যাব ও ক্লিনিক্যাল ট্রেনিং
🔹 নিজস্ব ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণ
🔹 নিরাপদ আবাসন সুবিধাসহ হোস্টেল
🔹 কোর্স সম্পন্নকারীদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ

👉 নার্সিং পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে আজই যোগাযোগ করুন।

📍 ঠিকানা:
জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল চত্ত্বর, উপশহর, দিনাজপুর

📞 মোবাইল:
01743-210023
01730-720555

🔮💥👉২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ।👉৪ বছর মেয়াদি বি.এসসি ইন নার্সিং (বেসিক).,👉৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়...
18/05/2025

🔮💥👉২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ।
👉৪ বছর মেয়াদি বি.এসসি ইন নার্সিং (বেসিক).,
👉৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি,
👉৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ।
🔷 কলেজ টিতে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা।📌
🔷 ক্লাস রুম গুলোতে রয়েছে প্রজেক্টোর ও মাল্টিমিডিয়া সেট আপ। এমনকি ক্লাস গুলো নেওয়া হয় মাল্টিমিডিয়া ব্যবহার করে।
🔷 একাডেমিক ক্লাস গুলো নেওয়া হয় ডাক্তার ও যোগ্য নার্সিং লেকচারার ও যোগ্য নার্সিং ইন্সট্রাক্টর দ্বারা।
🔷কলেজে রয়েছে যাবতীয় ল্যাব সমূহ, যেখানে স্টুডেন্ট রা যেকোনো সময় শতভাগ কার্যকরী ল‌্যাব প্র্যাকটিস করতে পারে।
🔷রয়েছে কম্পিউটার ল্যাব, সেখানে রয়েছে ব্যাপক পরিমাণে কম্পিউটার, এবং স্টুডেন্ট দের কে হাতে ধরে কম্পিউটারের যাবতীয় বিষয় শেখানো হয়।
🔷 ক্যাম্পাসে রয়েছে শতভাগ নিশ্চিত সিকিউরিটি সহ নিজস্ব হোস্টেল, এতে করে মেয়েদের আলাদা ভাবে বাইরে থাকার টেনশন করতে হয়না। এমনকি পরিবারও থাকে দুশ্চিন্তা মুক্ত।
🔷 অধ্যয়নরত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ধরনের সুযোগ-সুবিধা। দরিদ্র তহবিল থেকে শুরু করে যাকাত ফান্ড সহ বিভিন্ন ধরনের সহযোগিতা।
🔷 শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ সহ সকল ধরনের প্র্যাকটিস গুলো করা হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
🔷 কলেজটিতে প্রতিবছর বাইরের দেশ থেকে ডিগ্রি প্রাপ্ত স্বনামধন্য ব্যক্তি ও জাপানের নার্স পরিদর্শন করেন এবং কার্যকরী আপডেট তথ্য দিয়ে নতুন জেনারেশন নার্স দের বাইরের দেশে যাওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখেন ।
🟣 সর্বোপরি কলেজটিতে রয়েছে মানসম্পন্ন পড়ালেখার ব্যবস্থার পাশাপাশি ভালো ফলাফল।
🔴🟣 বিশেষ আকর্ষণে - রয়েছে নিজস্ব হাসপাতাল ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুবিধা, পাশাপাশি কোর্স সম্পূর্ণ করার পর চাকুরীর ব্যবস্থা।
🧑🏻‍⚕ নার্সিং পড়ি ,জীবন গড়ি🧑🏻‍⚕
🟩 যোগাযোগ:-🏦🏢- দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বর, উপশহর, দিনাজপুর।
📞📱মোবাইল:- ০১৭৪৩২১০০২৩

Address

Dinajpur Sadar
Dinajpur
5201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur Care Nursing College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category