ICDP আমাদের কোমলমতী শিশুদের পরিপূর্ণ বিকা

গল্পের বই সংগ্রহকরণ কর্মসূচি৫ ফেব্রুয়ারি - ৫ মার্চ, ২০২৩ICDP পাবলিক লাইব্রেরি সম্মানিত বুক ডোনারদের কাছ থেকে আমরা প্রায়...
05/02/2023

গল্পের বই সংগ্রহকরণ কর্মসূচি
৫ ফেব্রুয়ারি - ৫ মার্চ, ২০২৩
ICDP পাবলিক লাইব্রেরি

সম্মানিত বুক ডোনারদের কাছ থেকে আমরা প্রায় এক মাসব্যাপী গল্পের বই সংগ্রহের কার্যক্রম শুরু করেছি। আপনিও আপনার অপ্রয়োজনীয় পুরোনো গল্পের বইগুলো কিংবা নতুন বই আমাদের লাইব্রেরিতে উপহার হিসেবে পাঠাতে পারেন।

ICDP পাবলিক লাইব্রেরি একটি অলাভজনক পাঠাগার। বিনামূল্যে প্রন্তিক পর্যায়ের সকল বয়সের শিশুর হাতে রূপকথা, গল্প, উপন্যাস থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞানের নানা শাখার অসংখ্য সুন্দর, আনন্দদায়ক ও জ্ঞানমূলক সেরা বইগুলো তুলে দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের লাইব্রেরির বইগুলোর মূল যোগানদাতা হলো আপনার মতো সুন্দর হৃদয়ের মানুষেরাই।

এক নজরে আমাদের লাইব্রেরি সম্পর্কে তথ্যাদি:
- অবস্থান: দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার অধীনস্থ সুবিদহাট গ্রামে।
- নিবন্ধিত মোট পাঠক/পাঠিকা: ১৩০+ জন (অনিবন্ধিত পাঠকেরাও বই নিতে পারেন)
- আনুমানিক বইসংখ্যা: প্রায় ৫০০+
- বই ধার নেয়া হয়েছে: প্রায় ৬০০ বারের বেশি
- পাঠকের ধরণ: মূলত স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ।

আপনার শুভেচ্ছা উপহার আমাদের নিকট পৌঁছাতে যোগাযোগ করুন-
মোবাইল নং- 01830648501
ই-মেইল: [email protected]
ধন্যবাদ।

আসুন এই সুন্দর গল্পটি থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের সন্তানদের উত্তম বন্ধু হয়ে উঠি, বকা-ঝকা কিংবা রাগ-অভিমানে নয় বরং ছো...
28/03/2022

আসুন এই সুন্দর গল্পটি থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের সন্তানদের উত্তম বন্ধু হয়ে উঠি, বকা-ঝকা কিংবা রাগ-অভিমানে নয় বরং ছোট্ট সোনামণিদের ভুলগুলো শুধরে দিবো মায়া-মমতা ও আন্তরিকতায়।

শিশুদের একটি সুন্দর সমাজ উপহার দেয়ার জন্য আমাদের নিরন্তর সংগ্রাম চলছে এবং চলবেই ইন শা আল্লাহ।




Happy New Year 2022!
01/01/2022

Happy New Year 2022!

গতকাল ২৪/০৯/২১ রোজ শুক্রবার আমাদের সম্প্রতি আয়োজিত শিশুদের গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আনন্দ...
25/09/2021

গতকাল ২৪/০৯/২১ রোজ শুক্রবার আমাদের সম্প্রতি আয়োজিত শিশুদের গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আনন্দের সাথে স্বাস্থ্যবিধি মেনে সফলভাবে সম্পন্ন হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনসুরা খাতুন।

আমাদের বিজয়ী ছোট্ট বন্ধুরা হলো-
১ম স্থান অধিকার করেছে: ২য় শ্রেণীর ছোট্ট বন্ধু নুসরাত জামান সামায়রা।
২য় স্থান অধিকার করেছে: ৫ম শ্রেণীর রিচি
৩য় স্থান যৌথভাবে অধিকার করেছে: ৩য় শ্রেণীর আফিয়া ইবনাত অর্ণি ও ৫ম শ্রেণীর আফরিন আক্তার মিমি।

অনুষ্ঠানের প্রথমাংশে আমাদের ছোট্ট বন্ধুরা নাচ-গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানটিকে আনন্দঘন করে তোলে।

এরপর শুরু হয় আমাদের কাঙ্ক্ষিত পুরস্কার বিতরণী পর্ব। ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী বাদেও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো সকলের জন্যই আমরা পুরষ্কারের ব্যবস্থা রেখেছিলাম।

এর পর পরই আমাদের ছোট্ট বন্ধুদের কাঙ্ক্ষিত পুরস্কার না পাওয়ার হতাশা দূর করতে আমরা আয়োজন করি চকলেট পার্টি।

সব মিলিয়ে আমাদের সোনামনিদের অসাধারণ আরেকটি আয়োজন উপহার দিতে পেরে আমরা বেশ আনন্দিত।

আমাদের ICDP-র কার্যক্রমে সরাসরি যুক্ত হয়ে পারেন আপনিও।

আমাদের ICDP পাবলিক লাইব্রেরিতে বই উপহার দিয়ে আপনিও হাসি ফোটাতে পারেন আমাদের ছোট্ট সোনামনিদের মুখে।
প্রয়োজনে যোগাযোগ করুন
মোবাইল- 01830648501
ইমেইল- [email protected]

20/09/2021

#আমাদের_কথোপকথনঃ
পর্ব-০১

চিন্ময়ীঃ লাবিব ICDP পাঠশালা যে দিবি সেটার শিক্ষাদান কাঠামো বা সিস্টেমটা কেমন হবে?

লাবিবঃ আমরা শুরুর দিকে ১ থেকে ১০ বা ১২ বছর পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করবো। অর্থাৎ আমাদের পাঠশালায় একটি শিশুর জন্মের পর থেকেই শিক্ষাগ্রহণের কার্যক্রম শুরু হবে। এজন্য ১-৫ বছর পর্যন্ত আমরা শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশকে খুবই গুরুত্বের সাথে লক্ষ্য রাখবো, এই সময়টাতে আমরা মূলত ফোকাস দিবো শিশুর বয়স ভিত্তিক শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশগুলোতে।
আমাদের ICDP-র লাইব্রেরি, শারিরীক স্বাস্থ্য চিকিৎসাকেন্দ্র, মানসিক স্বাস্থ্য কেন্দ্র বা পেরেন্টিং ট্রেনিং সেন্টার এক্ষেত্রে মূলত প্রধান ভূমিকা পালন করবে। সার্বক্ষণিক আমাদের আওতাধীন শিশুদের উপর নজর রাখা, তাদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা, প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান ইত্যাদি অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের।
এসবের পাশাপাশি ১-৫ বছরের শিশুর শিক্ষণ পদ্ধতিতে আমরা মূলত মন্টেসরি শিক্ষণ পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করবো।
শিশুর বয়স যখন ৬ বছর হবে আমাদের ট্রেডিশনাল শিক্ষা পদ্ধতিতে তাঁর ১ম শ্রেণীতে থাকার কথা। তারমানে ট্রেডিশনাল পদ্ধতিতে সাধারণত শিশুর স্কুল জীবন শুরু হয় এই বয়স থেকেই। সুতরাং ৬ বছরের পর থেকে শিক্ষা কাঠামোতে বেশ বড়সড় পরিবর্তন রাখতে হবে আমাদের। একদিক NCTB বা সরকার কর্তৃক প্রণীত পাঠ্যসূচির সাথে সম্পর্ক রাখতে হবে, অন্যদিকে মন্টেসরি শিক্ষা ব্যবস্থার মতো শিশুর শিক্ষার পরিবেশ বাস্তব অভিজ্ঞতা লব্ধ করে তোলাটাও আমাদের বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করবে।
সে সাথে শিশুর সামাজিক, মানসিক ও সাংস্কৃতিক সুষ্ঠ বিকাশের জন্য প্রচুর সহশিক্ষা ও সমাজউন্নয়ণমূলক কার্যক্রম থাকবে আমাদের শিক্ষা পদ্ধতিতে। আর শিশুর সুষ্ঠ বিনোদন ও ধর্মীয় শিক্ষা বা ভাবাবেগ নিশ্চিত করার ব্যাপারটিও খুবই গুরুত্বের আমাদের ডিল করতে হবে।

সোজা কথায় ১-১২ বছরের যেসব শিশু আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকবে তাঁদের সব রকমের দায়িত্ব পরিপূর্ণভাবে বুঝে নিবো আমরা। শিশুর বাবা-মা, আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, ডাক্তার থেকে শুরু করে সব কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস থাকবে প্রতিটি শিশুর গড়ে ওঠার পেছনে।

আমি গৎবাঁধা স্কুলের বাইরে আমাদের পাঠশালাগুলোকে এক একটা বড় পরিবার হিসেবে গড়ে তুলতে চাই। এখানে শিশুর সুন্দরভাবে বেড়ে উঠার জন্য বাবা-মা থেকে শুরু করে ICDP র প্রতিটা সদস্যের সমান অংশগ্রহণ থাকবে। আমাদের শিশুরা সব সময় অনুভব করবে তাঁর বেড়ে উঠার জন্য শুধু তাঁর বাবা-মা একা পরিশ্রম করছে না বরং তাঁর জন্য বিশাল একটা পরিবার পরিশ্রম করছে। বিশাল একটা পরিবারের সে একজন মূল্যবান আদরের সন্তান।

শিশু পাঠকদের নিয়ে ধারাবাহিক ফিচার পোস্টের আজ থাকছে চতুর্থ পোস্ট।আপনার সন্তান বা ছোট ভাই-বোনকে বেশি বেশি বই পড়তে উৎসাহিত ...
07/09/2021

শিশু পাঠকদের নিয়ে ধারাবাহিক ফিচার পোস্টের আজ থাকছে চতুর্থ পোস্ট।
আপনার সন্তান বা ছোট ভাই-বোনকে বেশি বেশি বই পড়তে উৎসাহিত করুন। জ্ঞানের রাজ্যের রাজা/ রাণী হওয়ার জন্য অনুপ্রাণিত করুন।
সে সাথে আমাদের লাইব্রেরিতে বই উপহার দিয়ে আপনিও অংশ নিতে পারেন আমাদের কার্যক্রমে।
প্রয়োজনে যোগাযোগ করুন-
মোবাইল: 01830648501
ইমেইল: [email protected]

শিশু পাঠকদের নিয়ে ধারাবাহিক ফিচার পোস্টের আজ থাকছে তৃতীয় পোস্ট।আপনার সন্তান বা ছোট ভাই-বোনকে বেশি বেশি বই পড়তে উৎসাহিত ক...
06/09/2021

শিশু পাঠকদের নিয়ে ধারাবাহিক ফিচার পোস্টের আজ থাকছে তৃতীয় পোস্ট।
আপনার সন্তান বা ছোট ভাই-বোনকে বেশি বেশি বই পড়তে উৎসাহিত করুন। জ্ঞানের রাজ্যের রাজা/ রাণী হওয়ার জন্য অনুপ্রাণিত করুন।
সে সাথে আমাদের লাইব্রেরিতে বই উপহার দিয়ে আপনিও অংশ নিতে পারেন আমাদের কার্যক্রমে।
প্রয়োজনে যোগাযোগ করুন-
মোবাইল: 01830648501
ইমেইল: [email protected]

Address

Heath Economics, Arts Building
Dinajpur

Telephone

01701501521

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICDP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ICDP:

Shortcuts

Share