01/06/2024
আসসালামু আলাইকুম
সম্মানিত ভাই ও বোনেরা।
আপনাদের সকলের সুবিধার্থে পুনর্মিলনী এর রেজিস্ট্রেশন এর তারিখ আগামী ৩ জুন ২০২৪ তারিখ পর্যন্ত আরো তিন দিন বৃদ্ধি করা হয়েছে। অনুগ্রহ করে উক্ত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
রেজিস্ট্রেশনের সর্বশেষ সময়: ৩ জুন ২০২৪
পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে নিচের ফর্মের তথ্য পূরন করে যাবতীয় নির্দেশনা অনুসরণ করে জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন ফি
জন প্রতি ৫৯৯ টাকা (পরিবারের সদস্যের জন্য একই ফি প্রযোজ্য)
রেজিস্ট্রেশন পদ্ধতি:
১। প্রথম কাজ রেজিস্ট্রেশন ফি পাঠানো। নিচে উল্লেখিত যেকোনো মোবাইল ব্যাংকিং নাম্বারে আপনার জন্যে প্রযোজ্য রেজিস্ট্রেশন ফি পাঠিয়ে দিন। পরিবারের সদস্যদের ফি একসাথে পাঠাতে হবে। উদাহরণঃ আপনি একা রেজিস্ট্রেশন করলে ৫৯৯ টাকা পাঠাবেন, যদি আপনার সাথে ১ জন পরিবারের সদস্য রেজিস্ট্রেশন করতে চান তাহলে ৫৯৯+৫৯৯= ১,১৯৮ টাকা পাঠাবেন। নিচের সব নাম্বার পার্সোনাল তাই অবশ্যই "Send Money" করবেন।
২. রেজিস্ট্রেশন ফি পাঠানোর পর অবশ্যই ট্রানজেকশন আইডি ও স্ক্রিনশর্ট সংগ্রহ করে রাখবেন। ট্রানজেকশন আইডি ও স্ক্রিনশর্ট ব্যতিত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেননা।
৩. রেজিস্ট্রেশন ফর্মের সকল তথ্য সতর্কতার সাথে পূরণ করবেন। যে কোন প্রয়োজনে নিচে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন।
৪. T-Shirt শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের জন্যে। তাই আপনার কাঙ্ক্ষিত সাইজ অনুযায়ী সিলেক্ট করবেন। মনে রাখবেন আপনার দেওয়া সাইজ অনুযায়ী আপনার জন্যে T-Shirt বানানো হবে। তাই পরবর্তীতে সাইজ পরিবর্তনের কোন সুযোগ থাকবেনা।
৫. পরিবারের সদস্যদের তথ্য যথাযথ ভাবে পূরণ করতে হবে। পরিবারের সদস্যঃ মা/বাবা/স্বামী/স্ত্রী/সন্তান ব্যাতিত অন্য কাওকে নিয়ে আসার অনুমতি নেই। ৫ বছরের কম বয়সী সন্তানের জন্যে রেজিস্ট্রেশন ফি শিথিলযোগ্য। আপনার সন্তানের বয়স ৫ বছরের বেশি হলে অবশ্যই রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
৬. ফর্মের পেমেন্ট তথ্য খুব সতর্কতার সাথে পূরণ করবেন। পেমেন্টের মাধ্যম, যে একাউন্ট বা নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, যে নাম্বারে পেমেন্ট করেছেন, কত টাকা পেমেন্ট করছেন, পেমেন্ট করার সময়, ট্রানজেকশন আইডি ও স্ক্রিনশর্ট অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন।
রেজিস্ট্রেশন ফি প্রদানের মাধ্যম:
আপনি বিকাশ/নগদ/রকেট যেকোনো মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পাঠাতে পারেন। আমাদের সব নাম্বার পার্সোনাল তাই অবশ্যই "Send Money" করবেন।
বিকাশ (পার্সোনাল): 01886955151 (Siam), 01521302989 (Ashik), 01762729272 (Rifat)
নগদ (পার্সোনাল): 01886955151 (Siam), 01752139721(Ashik), 01762729272 (Rifat)
রকেট (পার্সোনাল): 01886955151 (Siam), 01752139721 (Ashik)
রেজিস্ট্রেশন ফর্ম
https://forms.gle/Y7BfFTz5mHkFQU5U9
***এছাড়াও আপনারা সরাসরি ম্যারিগোল্ড প্রিপারেটরি স্কুলের অফিসে যোগাযোগ করে নির্দিষ্ট ফরম পূরণ করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
সরাসরি রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন ,
মিজানুর রহমান স্যার
মোবাইল: 01793196987