E- Tutor

E- Tutor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from E- Tutor, Education, parbatipur, Dinajpur.

The necessity of learning English Grammar knows no bound.Though English is an International language, most of the learners can't read and write well.So' We will try to support the learners .

You had better not come-                                              তুমি বরং এসো না।you learn both English and Hindi- ...
18/10/2020

You had better not come-
তুমি বরং এসো না।

you learn both English and Hindi-
তুমি ইংরেজি ও হিন্দি দুইটাই শেখো।

I do both watch tv and take Dinner. --
আমি দুইটাই করি, টিভি দেখি ও
রাতের খাবার খাই।

Either you or your friend will come---
হয় তুমি না হয় তুমার বন্ধু আসবে।

She Neither eat nor sleep ---
সে খায়ওনা ঘুমায় ওনা।

i Neither want nor learn---
আমি চাইওনা শিখিওনা

let me be happy- আমাকে সুখী হতে দাও।

I would rather buy a car than buy a bike
আমি বরং গাড়ি কিনবো তবুও
মোটরসাইকেল কিনবো না।

I could not but go to the function.
আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না।

connect our page for more thinks

02/10/2020

★Sentence making★

☞I am lucky - আমি ভাগ্যবান

☞I am proud - আমি গর্বিত

☞I am fit - আমি উপযুক্ত

☞I am thirsty- আমি তৃষ্ণার্ত

☞I am optimistic- আমি আশাবাদী

☞I am exited- আমি উত্তেজিত

☞I am so so- আমি মোটামুটি

☞I am shy - আমি লজ্জিত

☞I am sorry- আমি দুঃখিত

☞I am happy- আমি সুখী

☞I am okay - আমি ঠিক আছি

☞I am busy - আমি ব্যস্ত

☞I am sociable - আমি মিশুক

☞I am working - আমি কাজ করছি

☞I am so tired - আমি খুব ক্লান্ত

☞I am astonished - আমি বিস্মিত

☞I am unmarried - আমি অবিবাহিত

☞I am nervous - আমি বিচলিত

☞I am playing - আমি খেলছি

☞I am talking - আমি কথা বলছি

☞I am feeling - আমি অনুভব করছি

☞I am concerned - আমি উদ্বিগ্ন

☞I am devoted- আমি অনুগত

☞I am nervous - আমি বিচলিত

☞I am improving - আমি উন্নতি করছি

পোস্টটি পড়ে থাকলে Done লিখে কমেন্ট করুন 💓

30/09/2020
24/09/2020

" I KNOW THAT , I KNOW NOTHING "

মহাজ্ঞানী সক্রেটিসের মৃত্যুদন্ড কার্যকর হবে ঠিক সন্ধ্যায়। তখনকার নিয়ম অনুযায়ী পরিবারের সবাই এবং একান্ত শিষ্যরা তার চারপাশ ঘিরে আছেন। কারাগারের অন্ধকার ঘর। প্রধান কারারক্ষী এসে শেষ বিদায় নিয়ে গেলেন। তার চোখেও অশ্রু টলমল করছে। হায় , কি অদ্ভুত শাস্তি ! যে মরবে সে ধীরস্থির , শান্ত। আর যে মারবে তার চোখে জল ! কারাগার প্রধান বললেন , " এথেন্সের হে মহান সন্তান , আপনি আমায় অভিশাপ দেবেন না। আমি দায়িত্ব পালন করছি মাত্র। এতবছর কারাগারে কাজ করতে গিয়ে আপনার মতো সাহসী , সৎ এবং জ্ঞানী আর কাউকে আমি দেখিনি। "
মৃত্যুর ঠিক আগে সক্রেটিস তার পরিবারের নারী ও শিশুদের চলে যেতে বললেন। সুন্দর পোষাক পরলেন তিনি। শিষ্যরা সবাই কাঁদছে কিন্তু সক্রেটিস যেনো বেপরোয়া। মৃত্যুতে কি কিছুই যায়-আসেনা তার ? মৃত্যুদন্ডটা চাইলেই তিনি এড়িয়ে যেতে পারতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো দেবতাদের প্রতি ভিন্নমত প্রকাশ , রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং তরুণদের বিপথগামী হতে উৎসাহ প্রদান। নিয়ম অনুযায়ী খোলা মাঠে তার বিচার বসেছিলো। বিচারক ছিলেন সমাজের ৫০০ জন জ্ঞানী মানুষ। এদের অনেকেই ছিলেন গ্রীসের রাজার একান্ত অনুগত। সক্রেটিসের মেধা এবং বিশেষত তরুণদের কাছে তার জনপ্রিয়তার প্রতি জ্বলন ছিলো তাদের। সক্রেটিসকে খতম করার এমন সুযোগ তারা ছাড়বে কেনো ? তবুও হয়তো প্রাণে বেঁচে যেতেন সক্রেটিস। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েও বিচারকদের নিয়ে উপহাস করতে ভুললেন না। ফলাফল '' হ্যামলক বিষপানে মৃত্যু ''।
মৃত্যুর আগে একমাস কারাগারে বন্দী ছিলেন তিনি। নিয়ম ছিলো এমনই। এই একমাসে কারারক্ষীরাও তাঁর জ্ঞানে মুগ্ধ হয়ে গেল । তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করতে চাইলো। সক্রেটিস বিনয়ের সাথে না করে দিলেন। বললেন " আজ পালিয়ে গেলে ইতিহাস আমায় কাপুরুষ ভাববে । " তিনি পৌরুষের সাথে মৃত্যুকে অপমানের জীবনের চাইতে শ্রেষ্ঠ বলে মানলেন।
ঐ সন্ধ্যায় প্রধান কারারক্ষী চলে যাওয়ার পর জল্লাদ এলো পেয়ালা হাতে। পেয়ালা ভর্তি হ্যামলকের বিষ। সক্রেটিস জল্লাদকে বললেন "কি করতে হবে আমায় বলে দাও। তুমি আমার চাইতে ভালো জানো । " জল্লাদ জানালো " পেয়ালার পুরোটা বিষ পান করতে হবে , একফোঁটাও নষ্ট করা যাবেনা। " সক্রেটিস বললেন " তবে তাই হোক। " তিক্ত বিষের পুরো পেয়ালা তিনি পান করে ফেললেন। চারপাশে বসে থাকা শিষ্যরা চিৎকার করে কাঁদছেন। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। তখন জল্লাদ আরও কঠোর নির্দেশটি দিলো। বললো " নিয়ম অনুযায়ী আপনাকে এখন কিছুক্ষণ পায়চারি করতে হবে , যাতে বিষের প্রভাব পুরোটা শরীরে দ্রুত ছড়িয়ে পরতে পারে। " হায় হায় করে উঠলেন সবাই। শুধু ম্লান হাসলেন সক্রেটিস। বললেন " আজীবন আইন মেনেছি , মৃত্যুতে আইন ভাঙবো কেন ? " দূর্বল পায়ে উঠে দাঁড়িয়ে হাঁটলেন কিছুক্ষণ , যতক্ষণ তার শক্তিতে কুলোয়। এরপর বিছানায় এলিয়ে পড়লেন। শিষ্যদের বললেন " তোমরা উচ্চস্বরে কেঁদোনা , আমায় শান্তিতে মরতে দাও। " জল্লাদের পাষাণ মনেও তখন শ্রদ্ধার ভাব , বিনয়ে আর লজ্জায় মাথা নামিয়ে নিলো সে। চাদর দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন সক্রেটিস। একবার চাদরটা সরালেন। একজন শিষ্যকে ডেকে বললেন " প্রতিবেশীর কাছ থেকে একটা মুরগী ধার করেছিলাম আমি, ওটা ফেরত দিয়ে দিও। "
এই ছিলো তার শেষ কথা। ক্ষনিক পরেই অনিশ্চিত যাত্রায় চলে গেলেন মহাজ্ঞানী সক্রেটিস। তার শিষ্যদের মাঝে সেরা ছিলেন প্লেটো। প্রায় আড়াই হাজার বছর আগের এই ঘটনাগুলো প্লেটো লিখে রেখে গেছেন। প্লেটোর শিষ্য ছিলেন মহাজ্ঞানী এ্যারিষ্টটল , সর্বকালের জ্ঞানী মানুষের উপরের সারির একজন। মহাবীর আলেকজান্ডার দ্যা গ্রেটের নাম আমরা সবাই জানি। এই বিশ্বজয়ী আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এ্যারিষ্টটল।
প্রহসনের বিচারে সক্রেটিসের মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু মৃত্যু তাকে মারতে পারেনি। শিষ্যদের মাঝে জ্ঞানের আলো দিয়ে বেঁচে রইবেন তিনি অনন্তকাল। সত্য প্রকাশে যারাই লড়বে , একাত্তর বছর বয়সে মৃত '' সক্রেটিস '' তাদের কাছে উৎসাহের এক নাম হয়েই রইবেন।
(Collection)

22/09/2020

😊Sentence making😊
☞I am lucky - আমি ভাগ্যবান
☞I am proud - আমি গর্বিত
☞I am fit - আমি উপযুক্ত
☞I am thirsty- আমি তৃষ্ণার্ত
☞I am optimistic- আমি আশাবাদী
☞I am exited- আমি উত্তেজিত
☞I am so so- আমি মোটামুটি
☞I am shy - আমি লজ্জিত
☞I am sorry- আমি দুঃখিত
☞I am happy- আমি সুখী
☞I am okay - আমি ঠিক আছি
☞I am busy - আমি ব্যস্ত
☞I am sociable - আমি মিশুক
☞I am working - আমি কাজ করছি
☞I am so tired - আমি খুব ক্লান্ত
☞I am astonished - আমি বিস্মিত
☞I am unmarried - আমি অবিবাহিত
☞I am nervous - আমি বিচলিত
☞I am playing - আমি খেলছি
☞I am talking - আমি কথা বলছি
☞I am feeling - আমি অনুভব করছি
☞I am concerned - আমি উদ্বিগ্ন
☞I am devoted- আমি অনুগত
☞I am nervous - আমি বিচলিত
☞I am improving - আমি উন্নতি করছি।
পড়া শেষে Done লিখে শেয়ার করুন ।😊😊😊

21/09/2020

# #ইংরেজিতে এমন কিছু বর্ণ অাছে যা না জানলে, আপনার ইংরেজি উচ্চারন ভুল হতে পারে # #

*ইংরেজি শব্দের একটি জটিল বিষয় হলো শব্দের লিখিত রূপের সঙ্গে অনেক ক্ষেত্রে তার উচ্চরণের পার্থক্য দেখা যায়। এর একটি কারণ হলো একই অক্ষরের বিশেষতঃ স্বরবর্ণের বিভিন্ন উচ্চারণ। ইংরেজিতে স্বরবর্ণজাত ধ্বনি (Vowel Sound) আছে বিশটি এবং ব্যঞ্জনবর্ণজাত ধ্বনি (Consonant Sound) আছে 44 টি কিন্তু এই 44 টি ধ্বনিকে প্রকাশ করার জন্য অক্ষর আছে মাত্র 26 টি একই অক্ষর দিয়ে কখন কিভাবে বিভিন্ন ধ্বনি সৃষ্টি করা হয় তা আমরা আগের Lesson এ শিখেছি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ইংরেজি শব্দের বহু অক্ষর অনেক সময়ে অনুচ্চারিত থাকে যা নতুন শিক্ষার্থীদের জন্য একটি বিরাট সমস্যা-সন্দেহ নেই । এরুপ উচ্চারণের মূল কারণ হচ্ছে ইংরেজি একটি মিশ্র ভাষা অর্থাৎ বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাষার শ্বদ বা ‍উচ্চারণ বৈশিষ্ট ইংরেজি শ্বদ এবং তার উচ্চারণের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন সাধন করেছে। এ্যাংলো স্যাকসন ভাষার সঙ্গে পরবর্তীকালে কেলটিক, ড্যানিশ,ল্যাটিন, ফরাসী ও গ্রীক ভাষার শব্দাবলীর সাথে মিশ্রণ ঘটেছে, এর ফলে ইংরেজি ভাষায় শব্দের উচ্চাণে ভিন্নতা এসেছে। তাই সব সময় Word বা শব্দগুলোকে কোন নিয়মের মধ্যে এনে শিখানো সম্ভব হয় না। বিভিন্ন ইংরেজি ব্যাকারণবিদরাও এ কথা স্বীকার করেছেন। এক্ষেত্রে আমাদের বিশেষ মনোযোগী হয়ে কখন, কোন অক্ষর বা Letter কোন Word বা শব্দে অনুচ্চারিত থাকে তা জেনে নিতে হবে এবং এই শেখার কোন বিকল্প নেই। এই Lesson এ আমরা জেনে নেবো কোন ইংরেজি কোন Letter কোন শব্দে কখন অনুউচ্চারিত বা Silent থাকে।

B- কোথায় কোথায় অনুচ্চারিত থাকে
* কোন শব্দে `B' এর পরেই যদি `T' থকে তবে সে ক্ষেত্রে `B' Silent অর্থাৎ অনুচ্চারিত থাকে। যেমন-

Debt----------------------------------ডেট----------------------------------দেনা
Doubt--------------------------------ডাউট্--------------------------------সন্দেহ

* কোন শব্দের শেষে যদি `B' থাকে এবং তার ঠিক আগের অক্ষরটি যদি `M' হয় তবে `B' অনুচ্চরিত থাকে। যেমন-
Lamb--------------------------------ল্যাম্-----------------------------------মেষশাবক
Dumb-------------------------------ডাম্------------------------------------বোবা
Numb-------------------------------নাম্------------------------------------অসাড় বা অনড়
Comb-------------------------------কোম্-----------------------------------চিরুনী
Bomb-------------------------------বম্--------------------------------------বোমা
Tomb-------------------------------টম্---------------------------------------সমাধী
P- কোথায় কোথায় অনুচ্চারিত থাকে
* নিম্ন শব্দে `P' অনুচ্চরিত (silent) থকে। যেমন-

Psalm---------------------------------সাম্------------------------------------প্রার্থনাসঙ্গীত
Psychology--------------------------সাইকলজি----------------------------মনস্তত্ত্ব
Psyche-------------------------------সাইকি----------------------------------মন
Pneumonia--------------------------নিউমোনিয়া---------------------------নিউমোনিয়া (অসুখ)

* `P' যখন `M' এবং অন্য ব্যঞ্জনবর্ণের মাঝে বসে তখন অনুচ্চারিত বা Silent থাকে। যেমন-

Temptation ----------------------------টেম্টেশন্---------------------------লোভ
Symptom------------------------------সিম্টম্-------------------------------লক্ষণ
Prompt---------------------------------প্রম্ট্----------------------------------চটপটে
Attempt--------------------------------এ্যাটেম্ট-----------------------------প্রচেষ্টা
T- কোথায় কোথায় অনুচ্চারিত থাকে
* `S' আর `L' এর মাঝে `T' থাকলে `T' উচ্চারিত হয় না। যেমন-
Castle-----------------------------------ক্যাস্ল্---------------------------------দুর্ঘ
Wrestle---------------------------------রেসল্-----------------------------------কুস্তি

* `S' এবং `M' এর মাঝে `T' থাকলে `T' অনুচ্চারিত থাকে। যেমন-
বৈপহুটমৃু----------------------------ক্রিসম্যাস্-------------------------------বড় দিন

* ‍`S' এবং `N' এর মাঝে `T' থাকলে `T' Silent থাকে। যেমন-

Listen--------------------------------লিসন----------------------------------শোনা
Fasten--------------------------------ফাসন্---------------------------------বাঁধা

* মূল ফারাসী থেকে উৎপন্ন েশব্দেও অনেক সময় `T' অনুচ্চারিত থাকে। যেমন-

Depot----------------------------------ডিপো---------------------------------ডিপো
Ballet----------------------------------ব্যালে----------------------------------নাচের দল
Restaurant----------------------------রেস্ট ‍ু রেন্ট----------------------------রেস্তোরা
K- কোথায় কোথায় অনুচ্চারিত থাকে
* কোন শব্দ যদি `K' দিয়ে শুরু হয় এবং `k' এর পারেই যদি `N' থাকে তবে `K' অনুচ্চারিত বা Silent থাকে। যেমন-

Knee--------------------------------------নী---------------------------------------হাঁটু
Knowledge-------------------------------নলেজ্---------------------------------জ্ঞান
Know--------------------------------------নো-------------------------------------জানা
Knock-------------------------------------নক্-------------------------------------আঘাত করা
G - কোথায় কোথায় অনুচ্চারিত থাকে
G যখন কোন শব্দে `gm' বা `gn' রূপে ব্যবহৃত হয় তখন G এর উচ্চারণ Silent হয়। যেমন-
Sign----------------------------------------সাইন-------------------------------------স্বক্ষর
Campaign---------------------------------ক্যামপেন--------------------------------প্রচার
Reign--------------------------------------রেইন--------------------------------------শাসন
Design-------------------------------------ডিজাইন----------------------------------আকৃতি

* শব্দের প্রথমে যদি G থাকে এবং তারপরেই যদি N থাকে তবে G অনুচ্চরিত থাকে। যেমন-

Gnat--------------------------------------ন্যাট-----------------------------------------ডাশ মশা
Gnash------------------------------------ন্যাশ্-----------------------------------------দাঁত কড়মড় করা
Gnu--------------------------------------নু----------------------------------------------বৃহৎ হরিণ বিশেষ
Gnow------------------------------------ন্য---------------------------------------------চিবান
H - কোথায় কোথায় অনুচ্চারিত থাকে
* নিম্নে শ্বদগুলোতে H অনুচ্চারিত থাকে। যেমন-

Hour--------------------------------------------আওয়ার---------------------------------ঘন্টা
Heir---------------------------------------------ইয়ার্-------------------------------------উত্তরাধিকারী
Honest------------------------------------------অনেস্ট----------------------------------সৎ
Honour-----------------------------------------অনার------------------------------------সম্মান

* সাধারণ কোন শব্দের শুরুতে যদি Ex, Pro থাকে এবং তারপরেই যদি H থাকে তবে H এর উচ্চারণ Silent থাকে। যেমন-
Exhibition------------------------------------একস্ইবিশন---------------------------------প্রদর্শনী
Exhaust---------------------------------------ইগজস্ট-----------------------------------ব্যবহার করে শেষ করা
Prohibition----------------------------------- প্রোইবিশন্--------------------------------নিষেধ

* অনেক শব্দে H এর উপর জোর (Stress) কম দিয়ে উচ্চারণ করা হয় সেক্ষেত্রে H প্রায়ই অনুচ্চারিত থাকে। যেমন-

Vehement-------------------------------------ভীইম্যন্ট----------------------------------প্রচন্ড/উদ্দীপ্ত
Vehicle----------------------------------------ভীইকল্-----------------------------------যান/গাড়ী

* নাম বোঝাতে কোন শব্দের শুরুতে T এবং তারপরেই যদি H থাকে তবে H অনুচ্চারিত থাকে। যেমন-

Anthony--------------------------------------এ্যন্টনি
Thomas---------------------------------------টমাস
Thames---------------------------------------টেমস্ একটি নদীর নাম

L - কোথায় কোথায় অনুচ্চারিত থাকে
* F, k, M, ইত্যাদি অক্ষরের ঠিক পূর্বেই যদি L থাকে তবে অধিকাংশ ক্ষেত্রে L অনুচ্চারিত থাকে।

Calf--------------------------------------কাফ----------------------------------------বাছুর
Folk-------------------------------------ফোক----------------------------------------লোক
Calm------------------------------------কাম------------------------------------------শান্ত
Balm------------------------------------বাম-------------------------------------------মালিক
Chalk-----------------------------------চক্-------------------------------------------লেখার চক্
Talk-------------------------------------টক্-------------------------------------------কথা বলা

* নিন্ম লিখিত ক্রিয়াপদগুলোতেও L অনুচ্চারিত থাকে। যেমন:-

Could---------------------------------------কুড্--------------------------------------পারত
Should--------------------------------------শূড়্--------------------------------------উচিত
Would--------------------------------------উড্---------------------------------------করত

R - কোথায় কোথায় অনুচ্চারিত থাকে
* সাধারণত কোন শব্দের শেষে যদি R থাকে তবে তাকে Final "R" বলা হয় এবং এই Final R অনুচ্চারিত থাকে যেমন:-

Father-----------------------------ফাদা(র্)--------------------------------বাবা
Mother----------------------------মাদা(র্)--------------------------------মা
Water-----------------------------ওয়াটা(র্)-------------------------------পানি
Car--------------------------------কা(র্)-----------------------------------গাড়ি

* ‘র’ দিয়ে বোঝানো হয়েছে যে শ্বদটিতে ‘র’ রয়েছে, তবে তা অনুচ্চারিত।

*The Linking [R] -- যদি Final -- `R' এর পরেই Vowel দিয়ে শুরু হয়েছে এমন পদ থাকে এবং প্রথম শব্দ থেকে দ্বিতীয় শব্দে যেতে যদি কোন বিরতি (Pause) না থাকে তবে সেখানে Final R উচ্চারিত হবে। যেমন -- The River is full কিন্তু যদি Final R ও পরবর্তী Vowel Sound এর মধ্যে বিরতি (Pause) থাকে তবে Final R অনুচ্চারিত থাকবে। যেমন-- He opened the door and walked in এখানে door = ডো (র্) । আবার Final R এর পরে যদি Consonant থকে তবে R অনুচ্চারিত থাকে। যেমন- The River রীভা (র্) Flows.

* যদি কোন শব্দে R এর আগে Vowel এবং পরে Consonant থাকে তবে R Silent থাকে। যেমন:-

Part-----------------------------------------পা (র্) ট্ ------------------------------অংশ
Cart-----------------------------------------কা (র্) ট্ -----------------------------গরুর গাড়ী

মনে রাখতে হবে এখানে a এর উচ্চারণ দীর্ঘ। যেমন- Part পা (র্) ট্।

W - কোথায় কোথায় অনুচ্চারিত থাকে
* W - এর পরেই যদি R থাকে তাহলে W অনুচ্চারিত বা Silent থাকে। যেমন-

Write---------------------------------------রাইট্---------------------------------লেখা
Wrong-------------------------------------রং------------------------------------ভুল
Wrestle------------------------------------রেসল্--------------------------------মল্লযুদ্ধ করা
Wring--------------------------------------রিং-----------------------------------মোচ্ড়ান পাকান
Wrap---------------------------------------র‌্যাপ---------------------------------জড়ান
Wrist---------------------------------------রিসট---------------------------------কব্জি

W এর আগে যদি S থাকে তবে W অনুচ্চারিত থাকে। যেমন:-

Sword-------------------------------------সোর্ড----------------------------------তরবারি
Answer-----------------------------------আনসর্-------------------------------উত্তর
U - কোথায় কোথায় অনুচ্চারিত থাকে
* নিন্মে শব্দগুলোতে U Silent বা অনুচ্চারিত থাকে।

Guest-----------------------------------গেসট---------------------------অতিথি
Guess----------------------------------গেস্------------------------------অনুমান করা
Guilt-----------------------------------গিলট-----------------------------অপরাধ
Guiter---------------------------------গীটার্-----------------------------গীটার (বাদ্য যন্ত্র)

11/09/2020

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু
আর নয় আর নয়। ইংরেজি ভীতি দূর করতে চাকরিপ্রত্যাশী দের জন্য E-TUTOR খুব সহায়ক হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ।আমাদের এই পেজটি যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার হয় তবে সপ্তাহে তিন দিন ENGLISH FOR COMPETITIVE EXAM বইয়ের উপর ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ।

11/09/2020

এই ফেসবুক পেজ থেকে সপ্তাহে দুই দিন চাকরির প্রস্তুতির জন্য ইংরেজি English for competitive exam বই থেকে ক্লাস নেওয়া হবে। 1000 জন লাইক কমেন্ট শেয়ার করলে সপ্তাহে তিনদিন করে ক্লাস নেওয়া হবে।আশা করি সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের এই পেজটি কে সাপোর্ট করবেন ইনশাল্লাহ

Address

Parbatipur
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when E- Tutor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category