22/09/2024
আপনার প্রয়োজনে আপনার পাশে
পাসপোর্ট আবেদন, আয়কর প্রদান, জাতীয় পরিচয়পত্রের আবেদন, জাতীয় পরিচয়পত্রের সংশোধন আবেদন, চাকরি, ভর্তি, স্কুল কলেজের বিভিন্ন জরিপ, রেজিস্ট্রেশন, ফরমপুরণ, এমপিও আবেদন, শিক্ষক কর্মচারীদের অবসর কল্যানের আবেদনসহ অনলাইনের যাবতীয় কাজ বিশ্বস্ততার সাথে নির্ভুলভাবে করা হয়।
22/04/2024
কম্পিউটার প্রশিক্ষণ মানে শুধু কিছু কমান্ড মুখস্থ করানো নয় ছোট ছোট বিষয়গুলো সুন্দর ভাবে দেখিয়ে দেয়া।
05/03/2024
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে....
রেজিস্ট্রেশনের শেষ তারিখ- ২১/০৩/২০২৪
20/12/2023
প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রথম ধাপে উত্তীর্ণ ৯ হাজার ৩৩৭ প্রার্থী
দিনাজপুর জেলা- ৬৬০ জন।
15/05/2023
বিজ্ঞপ্তি
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল প্রশিক্ষনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে জানুয়ারী-জুন/২০২৩ শেসনে
চুড়ান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩/০৬/২০২৩ইং তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত তারিখের পূর্বেই বকেয়া পরিশোধপূর্বক প্রয়োজনীয় নোটশিট ও
প্রবেশপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হলো।
#প্রশিক্ষক,
ইনফোল্যাব ট্রেনিং ইন্সটিটিউট
মোবাইল- ০১৭৭৩৬১১৯১২, ০১৮৫৭-১১৯০০৯।
17/08/2022
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জুলাই-ডিসেম্বর ২০২২ সেশনে ০৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির শেষ তারিখঃ ৩০/০৮/২০২২ইং। বিস্তারিতঃ 01773611912
17/08/2022
কালার প্রিন্টারের কিছু টিপস-
১. প্রিন্টার ঢেকে রাখার জন্য আলাদা কাভার তৈরি করে ব্যবহার করুন।
২. প্রিন্টারের পেপার ফিডিং ট্রে-তে ( কাগজ যে দিক দিয়ে প্রিন্টারে ইন করান) কাগজ রেখে ব্যবহার না করে, যখন প্রিন্ট করবেন তখন ট্রে-তে কাগজ দিবেন এবং কাজ শেষে পেপার হাতের নাগালে আলাদা বাক্সে রেখে দিবেন।
৩. প্রিন্টারের কাগজ আলাদা বাক্সে রাখুন যেন কাগজ স্যাতস্যাতে না হয় কিংবা কাগজের উপর ধুলোবালি না জমে। কাগজ স্যাতস্যাতে থাকলে কাগজ ভাজ হয়ে প্রিন্টারের ভেতর আটকে যাবার সম্ভাবনা থাকে এবং কাগজে ধুলোবালি থাকলে প্রিন্ট করার সময় তা হেডের সংষ্পর্শে গিয়ে হেডের নজেল ব্লক করে দিতে পারে।
৪. প্রিন্টারে ভাল মানে কাগজ ব্যবহার করুন এবং প্রতি বার প্যাকেট খুলে প্রিন্টারে কাগজ দেবার আগে তা একটু ঝাড় ফুঁক দিয়ে নেন। প্যাকেটের কাগজেও ডাস্ট থাকে। কখনও নতুন প্যাকেট থেকে কাগজ বের সবগুলো কাগজ নরম কোন কালো কাপড়ে মুছে দেখতে পারেন, প্যাকটিক্যালি বুঝতে পারবেন।
৫. প্রিন্টারে ভাল মানের কালি ব্যবহার করুন এবং কালি কেনার সময় সেট হিসেবে কালি কিনবেন। আপনি যদি সাদা কালো ও কালার প্রিন্ট একি প্রিন্টার দিয়ে করেন, তাহলে এক সেট কালিতে একটি কাল কালার বেশি নিবেন।
৬. কালার প্রিন্টার একটা নির্দিষ্ট স্থানে রেখে ব্যবহার করুন এবং এখানে ওখানে টানাটানি করা থেকে বিরত থাকুন।
৭. প্রিন্টারের ভেতর যতই ধুলোবালি দেখা যাক নিজে খুলে পরিষ্কার করতে যাবেন না এবং কিভাবে পরিষ্কার করতে হয়, তা সম্পর্কে নিজের স্বচ্ছ ধারণা না থাকলে প্রিন্টারের ভেতর ব্লোয়ার মেশিন ( বাতাস দিয়ে পরিষ্কার করা) ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৮. প্রিন্টিং এর কোয়ালিটি ঠিক থাকলে অযথা হেড ক্লিন দেওয়া থেকে বিরত থাকুন বরং প্রতিদিন অন্তত একটি হলেও পেজ প্রিন্ট দিয়ে প্রিন্টারের কালির ব্যালেন্স এবং ফ্লো ঠিক রাখুন।
৯. প্রিন্টারের যে কোন সমস্যা এবং তার সঠিক সমাধান জানা না থাকলে এক্সপার্টে পরামর্শ নিন এবং তা সঠিকভাবে প্রয়োগ করুন।
১০. অনুমান নির্ভর কিংবা কোন প্রকার এক্সপেরিমেন্ট করার ডিভাইস কালার প্রিন্টার নয়।
১১. কালার প্রিন্টারের মেইন জিনিস হেড। প্রিন্টারে কিছু করার আগে মাথায় নিন এতে প্রিন্টারের হেডের ক্ষতি হবে কিনা। যে কাজ করলে প্রিন্টারের হেডের ক্ষতি হবে, সেই কাজের জন্য আপনাকে কেউ হাজার টাকা দিলেও সেই কাজ করা থেকে বিরত থাকুন।
১২. কালার প্রিন্টার কালার প্রিন্ট করার জন্য সাদাকালো প্রিন্টিং করার জন্য নয়। তাই এটাকে ফটোকপি মেশিন মনে করে সাদাকালো প্রিন্ট করা থেকে বিরত থাকুন এবং সাদাকালো রেগুলার প্রিন্টের জন্য আলাদা প্রিন্টার ব্যবহার করুন।
১৩. প্রিন্টারের হাই কোয়ালিটি মুডে প্রিন্ট করা থেকে বিরত থাকুন। প্রিন্টারের নজেলে কোন সমস্যা না থাকলে হাই কোয়ালিটি প্রিন্টিং অর্ডার দেওয়ার প্রয়োজন পরে না, তাছাড়া নজেল মিসিং থাকলে মূল কাজ নজেল ওকে করা, তা না করে নজেল মিসিং অবস্থায় হাই কোয়ালিটি দিয়ে প্রিন্ট করা কোন সঠিক সমাধান নয়, তবে জরুরী প্রয়োজনে হাই কোয়ালিটি দু’একটা প্রিন্ট দেওয়াটা স্বাভাবিক।
১৪. ঘন ঘন নজেল মিসিং হলেই ঘন ঘন হেড ক্লিন দেওয়া থেকে বিরত থাকুন। এক বার হেড ক্লিন দেবার পর অন্তত ১০ মিনিট প্রিন্টারকে বিশ্রাম দিন। তারপর দ্বিতীয় বার হেড ক্লিনের প্রয়োজন হলে হেড ক্লিন দিন। তারপরও ঠিক না হলে এক্সপার্ট কারও পরামর্শ নিন।
১৫. ঘন ঘন নজেল মিসিং প্রিন্টারের হেড নষ্ট হওয়ার লক্ষন। মানে আপনার প্রিন্টারের হেডে কালির ব্যালেন্স ঠিক থাকছে না, হতে পারে তা নজেল ব্লক হতে পারে আপনার ব্যবহৃত কালির মান ভাল নয়। তাই ঘন ঘন নজেল মিসিং হলে প্রথম কাজ হেড এবং কালি পরীক্ষা করা এবং সেটা অবশ্যই এক্সপার্ট কারো সাহায্য নিয়ে।
১৬. প্রিন্টারে যখন দেখবেন ছবির কাগজ আটকে যাচ্ছে প্রিন্টারের পিকাপ রোলার পাল্টে নিবেন। এই সেকশনটির জন্য পুরো প্রিন্টারের উপর প্রেসার পরে।
১৭. প্রায় প্রতিটি কালার প্রিন্টারে তিনটি সেন্সর থাকে। প্রিন্টার চালু অবস্থায় প্রিন্টারের ভেতরের কোন অংশে হাত দেওয়া কিংবা প্রিন্টিং কমান্ড দেওয়ার পর কাগজ টেনে বের করার চেষ্টা থেকে বিরত থাকা।
১৮. এক্সপার্ট ছাড়া প্রিন্টারের কোন সমস্যা কে খুব সাধারণ মনে করে নিজে বুদ্ধিমত্তা প্রয়োগ করা কিংবা ইউটিউব দেখে নিজে ইঞ্জিনিয়ার মনে করে প্রিন্টার সার্ভিসিং এ লেগে না পরা। প্রিন্টারের পার্টস দামের তুলনায় ম্যানেজ করা কঠিন। আপনার একটু বেখেয়ালে কোন পার্টস নষ্ট হলে বুঝবেন ১০০ টাকার পার্টস কিভাবে ১০০০ টাকা হয়ে যায় :)
ধন্যবাদ।
15/08/2022
ভর্তি চলছে.....ভর্তি চলছে......ভর্তি চলছে
“ইনফোল্যাব ট্রেনিং সেন্টার”
“প্রশিক্ষণ শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।”
“আমরা অনলাইনে ক্লাস করিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কোর্সগুলো আপনার ঘরে বসে ক্লাস করে নিজেকে দক্ষ করে তুলতে পারবেন।”
আমাদের কোর্স সমূহ--
প্রোফেশনাল অফিস অ্যাপ্লিকেশন
প্রোফেশনাল গ্রাফিক্স ডিজাইন
ইন্টারনেট অপারেটিং সিস্টেম
উইন্ডোজ অপারেটিং সিস্টেম
বেসিক হার্ডওয়্যার
ভিডিও এডিটিং
ডিপ্লোমা-ইন কম্পিউটার সাইন্স (বেসিক ট্রেড)
ফ্রিল্যান্সিং
--কাদের জন্য এই প্রোফেশনাল অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি
কম্পিউটার জানতে আগ্রহী যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবে।
জেএসসি, এস এস সি , এইচএসসি, ও অনার্স ও যে কোন শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হতে পারবে।
যারা পড়াশুনার পাশাপাশি খুব দ্রুত সময়ের মধ্যে কিছু করতে চাই( চাকুরী বা ব্যবসা) তাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ন।
এই কোর্সের জন্য আলাদা কোন শিক্ষাগত যোগ্যতার দরকার নেই।
এইচএসসি ও অনার্স পড়ার সময় ক্লাসের প্রজেক্ট ও এসাইনমেন্ট তৈরির সময় এই কোর্সটি খুবই দরকার।
#কোর্সটি সম্পূর্ন করার পর আপনার কোথায় কোথায় জব হতে পারে?
বাংলাদেশ সরকারের যে কোন মন্ত্রনালয়ে কম্পিউটার অপারেটার পদে।
বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক গুলোতে।
সকল বেসরকারি অফিসে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে।
বিভিন্ন কম্পিউটার ট্রেনিং সেন্টার গুলোতে
বিভিন্ন সুপার শপ গুলোতে।
সর্বপরি কম্পিউটার এর ব্যবহার আছে এমন সকল জায়গাতে আপনি আবেদন করতে পারবেন।
বর্তমানে এই কাজ গুলোর খুব চাহিদা থাকায় যারা এই কোর্স গুলোর একটি ও কোর্স মন দিয়ে করে শেষ করতে পারবেন তারা সকলে বেকার মুক্ত হয়ে নিজেকে একজন সফল ব্যক্তিদের মতো করে গড়ে তুলতে পারবেন। কোর্সের বিস্তারিত জানতে চাইলে নিচে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন।
আমাদের অফিস
ইনফোল্যাব ট্রেনিং সেন্টার,
বিরামপুর সরকারি কলেজের উত্তর গেট, বিরামপুর, দিনাজপুর।
ইনফোল্যাব অনলাইন সার্ভিস
বিরামপুর প্লাজা, বিরামপুর সরকারি কলেজ রোড, বিরামপুর, দিনাজপুর।
আমোদের কল করুন- 01773611912, 01973611912, 01857119009
15/08/2022
বাংলদেশ কারিগরি শিক্ষাবোর্ডর অধীনে ৬মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স (জুলাই-ডিসেম্বর ২০২১) এর পরীক্ষা