BCE ICT Training Program, HSTU Branch

BCE ICT Training Program, HSTU Branch

Share

This program is managed and monitored by NBICT LAB.

BCE ICT Training Program, HSTU is the best ICT Training Program in Rangpur division, Bangladesh currently running at Hajee Mohammad Danesh Science and Technology University, Dinajpur, Bangladesh.

14/07/2024

আগ্রহী প্রশিক্ষণার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে NBICT LAB এবং BCE কর্তৃক পরিচালিত ৬ মাস মেয়াদী মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (বেসিক কম্পিউটার) প্রশিক্ষণ কোর্সের ৩৬ নং অফলাইন ব্যাচে মোট ৩০ টি শূন্য আসনে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ অনুসারে সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত NBICT LAB, বাঁশেরহাট, দিনাজপুর অফিসে প্রশিক্ষণার্থীর সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

----------------------------------------
নিম্নে বিস্তারিত আকারে ৩৬ নং ব্যাচের
ভর্তি বিজ্ঞপ্তিটি উপস্থাপন করা হয়েছে:
----------------------------------------

কোর্সের নাম: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (বেসিক কম্পিউটার)।

কোর্সের মেয়াদ: ৬ মাস।

প্রশিক্ষণ কেন্দ্র: NBICT LAB, ১ নং গেটের বিপরীতে, হাবিপ্রবি, সদর, দিনাজপুর।

ভর্তির শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৪ ইং।

মোট আসন সংখ্যা: ৩০ টি মাত্র।

মোবাইল নাম্বার: 01768-885966।

(নির্ধারিত তারিখের আগেই আসন শেষ হয়ে গেলে ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হবে।)

বিষয় সমূহ: উইন্ডোজ, ইন্টারনেট, টাইপিং, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল।

ক্লাসের দিন সমূহ: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার।

প্রশিক্ষণের সময়: বিকেল ৫:০০ টা থেকে ৬:০০ টা পর্যন্ত।

কোর্স শেষে সফল প্রশিক্ষণার্থীদেরকে সরকার কর্তৃক অনুমোদিত / সরকারি সনদপত্র প্রদান করা হবে। ব্যক্তিগত ল্যাপটপ নেই এরকম সর্বোচ্চ ১৫ জন লার্নার শর্ত সাপেক্ষে ভর্তি হতে পারবেন।

--------------
ভর্তি প্রক্রিয়া:
--------------

ধাপ – ১: প্রশিক্ষণার্থী বিগত ৩ মাসের মধ্যে তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (ছবিতে কান ও মুখ মণ্ডল অবশ্যই উন্মুক্ত থাকতে হবে), জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, এস.এস.সি. এবং এইচ.এস.সি. পাশ মার্কশিটের ফটোকপি সঙ্গে নিয়ে NBICT LAB অফিসে গিয়ে সাক্ষাৎকারে অংশ নেবেন। সাক্ষাৎকারের সময় প্রশিক্ষণার্থীর মুখমন্ডল অবশ্যই উন্মুক্ত থাকতে হবে।

ধাপ – ২: আসন খালি থাকা সাপেক্ষে প্রশিক্ষণার্থী নিশ্চিতভাবে ভর্তি হতে চাইলে “মেইন্টেন্যান্স” ফি বাবদ ২০০/- টাকা সহ উল্লেখিত নথি সমূহ জমাদান পূর্বক NBICT LAB অফিস থেকে ভর্তি ফর্ম ও ব্যাংক ডিপোজিট স্লিপ সংগ্রহ করে নেবেন।

ধাপ – ৩: ভর্তি ফর্ম উত্তোলনের ২৪ ঘন্টা সময়ের মধ্যে প্রশিক্ষণার্থী বিসিই এর অধীনে ভর্তির জন্য ২,৭৫০/- টাকা অথবা, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তির জন্য ৪,১০০/- টাকা হাবিপ্রবিস্থ মেঘনা ব্যাংকে জমা প্রদান করবেন।

ধাপ – ৪: ব্যাংকে টাকা জমা প্রদানের পর প্রশিক্ষণার্থী কোনো প্রকার বিলম্ব না করে (ভর্তি ফর্ম উত্তোলনের ২৪ ঘন্টা সময়ের মধ্যে) ব্যাংক ডিপোজিট স্লিপের কাস্টোমার কপি সহ সহস্তে নির্ভুলভাবে পূরণকৃত ভর্তি ফর্ম NBICT LAB অফিসে জমা প্রদান করবেন।

-----------------------
উল্লেখযোগ্য শর্তাবলী:
-----------------------

১। যেসকল লার্নারের নিজস্ব ল্যাপটপ আছে তারা অবশ্যই প্রত্যেকটি ক্লাসে ল্যাপটপ নিয়ে আসবেন।

২। সার্টিফিকেট প্রাপ্তির জন্য একজন লার্নারকে শতকরা ৭০ ভাগ উপস্থিতি এবং সকল মূল্যায়ন প্রক্রিয়ায় পাশ মার্ক নিশ্চিত করতে হবে।

৩। অসুস্থতা, একাডেমিক পরীক্ষা (মিড এবং ফাইনাল), চাকুরির পরীক্ষা এবং শিক্ষাসফর জনিত কারণে আবেদনকৃত ছুটি সমূহ প্রমাণাদির ভিত্তিতে মঞ্জুর করা হবে।

৪। একজন লার্নার একটি প্রশিক্ষণ সেশনের যে ব্যাচে ভর্তি হবেন ঐ ব্যাচেই প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করে ফেলবেন। ব্যাচ পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না।

৫। ক্লাস মিস হয়ে গেলে ক্লাসের রেকর্ডেড ভিডিও থেকে লার্নার ক্লাস রিকভার করে নেবেন।

৬। সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগ্রহী প্রশিক্ষণার্থী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সকল প্রকার নিয়ম মানতে বাধ্য থাকবেন।

------------------------
কেন NBICT LAB সেরা:
------------------------

এক. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইটির যে সকল বিষয়ে দক্ষতা অর্জন জরুরী সেই বিষয়গুলিকে মাথায় রেখে একদম বিস্তারিত আকারে কোর্স মডিউল সাজানো থাকে।

দুই. শীতাতপ নিয়ন্ত্রিত অত্যন্ত গুছানো পরিবেশে প্রতি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন প্রশিক্ষণার্থীকে এক সঙ্গে প্রশিক্ষণ প্রদান করা হয়।

তিন. প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পরেও NBICT LAB এর প্রত্যেকজন রেজিস্টার্ড লার্নার এই প্রতিষ্ঠান থেকে আইটি বিষয়ক বিশেষ সহযোগিতা সবসময় পেয়েই যান।

চার. এ পর্যন্ত যারা নিয়মিত প্রশিক্ষণ ক্লাসে অংশ নেওয়ার মাধ্যমে সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন তারা প্রতিষ্ঠানটির প্রতি সন্তুষ্টিপূর্ণ মনোভাবই পোষণ করেছেন।

পাঁচ. প্রশিক্ষণের মান যথাসম্ভব অক্ষুণ্ণ রেখে কোর্স ফি কম রাখা হয়েছে।

ছয়. যাদের নিজস্ব কম্পিউটার নেই তারাও NBICT LAB এ প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রশিক্ষণের সময় বাদ দিয়েও অন্য যেকোনো সময়ে ল্যাবের কম্পিউটারে অনুশীলন করতে পারবেন। সেই সাথে সাথে ফ্রি ইন্টারনেট চালানোরও সুযোগ পাবেন।

সাত. প্রশিক্ষণ শেষে সরকারী কিংবা সরকার কর্তৃক অনুমোদিত উভয় প্রকার সার্টিফিকেশনের ব্যবস্থা রয়েছে।

আট. বিশ্ববিদ্যালয়ের বড় বড় ছুটি গুলোকে মাথায় রেখে শিক্ষার্থীদের ছুটি প্রদান করা হয়।

নয়. সারাদেশ ও দেশের বাইরের বহু সংখ্যক (বড় বড় জব পজিশনে থাকা) লার্নার NBICT LAB এ প্রশিক্ষণ নিয়েছেন এবং এখনও প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন। সকল লার্নারকে সংযুক্ত করে একটি সুন্দর কমিউনিটি আছে যেটা লার্নারদেরকে মোটিভেটেড রাখবে।

দশ. মূল্যায়ন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ ব্যবহারিক ধরণের, সুতরাং, দক্ষতার উৎকর্ষ সাধন অবশ্যই হবে।

13/07/2022

BCE ICT Training Program, HSTU Branch এর NBICT LAB ভেন্যুতে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (বেসিক কম্পিউটার) কোর্সের "সন্ধ্যা ৬:১৫ টা থেকে ৭:৩০ টা" এই শিডিউলের শনি, সোম, বুধবারের ১৬ নাম্বার সরাসরি ব্যাচে ৩ টি আসন এবং রবি, মঙ্গল, বৃহস্পতিবারের ১৭ নাম্বার সরাসরি ব্যাচে ৬ টি আসন খালি আছে। আগ্রহীরা ১৮ই জুলাই, ২০২২ইং তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি প্রক্রিয়া অনুযায়ী ভর্তি হতে পারবেন।🙂

07/04/2022

বিস্তারিতঃhttps://www.nbict.org/wp-content/uploads/2022/04/Admission-Notice-Process.pdf

01/04/2022

🔥 সার্টিফিকেট প্রোগ্রাম

🎓 Hands-on Virtual ICT Training on Microsoft Office Applications (Basic & Advanced Computer) Certificate Program (Batch No.: 13) শিরোনামে Google Meet প্ল্যাটফর্ম ব্যবহার করে NBICT LAB একটি অনলাইন একাডেমিক প্রোগ্রামের আয়োজন করেছে। সফলভাবে কোর্স সমাপ্তকারী লার্নারদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ৬ মাস মেয়াদী প্রশিক্ষণের সনদপত্র প্রদান করা হবে, যা বিভিন্ন সরকারি/বেসরকারি চাকরি লাভের ক্ষেত্রে যোগ্যতা পূরণ করবে। কোর্স ফি ১৫৫০/- টাকা মাত্র।

রেজিস্ট্রেশনের আর মাত্র দুই দিন বাকী আছে। অর্থাৎ, ৩ রা এপ্রিল, ২০২২ ইং তারিখের মধ্যেই রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।

🔥 সার্টিফিকেট প্রোগ্রাম - মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (বেসিক কম্পিউটার)

উক্ত ভার্চুয়াল প্রোগ্রামটি গুগল মিট প্ল্যাটফর্মে পরিচালিত হবে। আন্ডার-গ্রাজুয়েট শিক্ষার্থী, মাস্টার্সে অধ্যয়নরত কিংবা চাকুরি প্রার্থীদের জন্য এটি একটি উপযুক্ত প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, গবেষক, এবং কর্মচারীরা এই প্রশিক্ষণ প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে পারবেন।

👉 প্রশিক্ষণ শেষে সফল শিক্ষার্থিদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সনদপত্র প্রদান করা হবে। এই সনদপত্র বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি চাকরি লাভের ক্ষেত্রে যোগ্যতা পূরণ করবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে চাকুরীজীবীগণ অফিসে তাঁদের কর্মদক্ষতা বাড়াতে পারবেন।

বিস্তারিতঃ https://forms.gle/4o64aBCHkARy1cfLA
মোবাইলঃ 01768885966

02/10/2021

উত্তরবঙ্গে ডিজিটাল স্বাক্ষরতা প্রসারের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বিসিই আইসিটি ট্রেনিং প্রোগ্রাম, NBICT LAB, বাঁশেরহাট, দিনাজপুর শাখার জুলাই – ডিসেম্বর, ২০২১ ইং সেশনের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (কম্পিউটার বেসিক) কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রশিক্ষণার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। শর্ত সাপেক্ষে আগ্রহী প্রশিক্ষণার্থীরা সীমিত আসনে ৬ (ছয়) মাস মেয়াদী উল্লেখিত কোর্সে ভর্তি হয়ে অভিজ্ঞ প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ লাভ করবেন। মোট ২ টি ব্যাচের প্রতি ব্যাচে মাত্র ১৫ (পনেরো) জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ লাভ করবেন। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://www.nbict.org/wp-content/uploads/2021/10/Admission-Notice.pdf

26/06/2021

প্রিয় শিক্ষক/শিক্ষার্থী/পেশাজীবী,

NBICT LAB কর্তৃক আয়োজিত 𝑯𝒂𝒏𝒅𝒔-𝒐𝒏 𝑽𝒊𝒓𝒕𝒖𝒂𝒍 𝑻𝒓𝒂𝒊𝒏𝒊𝒏𝒈 𝒐𝒏 𝑩𝒂𝒔𝒊𝒄 𝑪𝒐𝒎𝒑𝒖𝒕𝒆𝒓, 𝑮𝒓𝒂𝒑𝒉𝒊𝒄 𝑫𝒆𝒔𝒊𝒈𝒏, & 𝑾𝒆𝒃 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒎𝒆𝒏𝒕 শিরোনামে Google Meet প্ল্যাটফর্ম ব্যবহার করে উল্লেখিত তিনটি ভিন্ন ভিন্ন কোর্সের উপরে একটি অনলাইন ট্রেইনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়ার্কশপটি Digital BCE, NIJUS, Rangpur Headquarter এর সার্বিক সহযোগিতায় পরিচালিত হবে।

𝘾𝙖𝙥𝙖𝙘𝙞𝙩𝙮: 40 learners/course
𝘼𝙙𝙢𝙞𝙨𝙨𝙞𝙤𝙣 𝘿𝙚𝙖𝙙𝙡𝙞𝙣𝙚: July 10, 2021

বিঃদ্রঃ ১০ই জুলাই, ২০২১ইং তারিখের আগেই কোনো কোর্সের আসন পূর্ণ হয়ে গেলে ঐ কোর্সের ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হবে।

✔ সফলভাবে কোর্স সমাপ্ত করতে পারলে লার্নারকে সার্টিফিকেটের হার্ড কপি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে (চার্জ প্রযোজ্য)। প্রদেয় সনদপত্র বিভিন্ন সরকারি/বেসরকারি চাকুরি লাভের ক্ষেত্রে যোগ্যতা পূরণ করবে।

✔ লার্নারদের প্রতিটি প্রশিক্ষণ ক্লাসের রেকোর্ডেড ভিডিও প্রদান করা হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.nbict.org/admission/
আজই রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/7ia3K2m5QPFD9PnX9

19/06/2021

NBICT LAB কর্তৃক আয়োজিত "12 Days Free Hands-on Virtual Training on 3 Different Courses" প্রোগ্রামের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আপনি প্রোগ্রামটিতে আবেদন করে থাকলে নির্বাচিত হয়েছেন কি না তা নিচের লিংকে প্রবেশ করার মাধ্যমে জানতে পারবেন।
Result: https://tinyurl.com/7b94ysw8

আপনি নির্বাচিত হলে অনুগ্রহ করে নিচের লিংকে গিয়ে কমেন্ট করার মাধ্যমে কনফার্ম করুন।
Confirm: https://tinyurl.com/pnz9s4x6

16/06/2021

আর মাত্র ১ দিন বাকি!

NBICT LAB তিনটি ভিন্ন ভিন্ন কোর্সের উপর একটি ১২ দিনের (১ মাস ব্যাপী) ফ্রি অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমটি Google Meet প্ল্যাটফর্মে পরিচালিত হবে।

একজন আগ্রহী লার্নার কেবল মাত্র একটি কোর্সের জন্যই আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী লার্নারদের মধ্য থেকে প্রতিটি ফ্রি কোর্সের জন্য ১৫০ জন করে লার্নার বিশেষ প্রক্রিয়ায় বাছাই করা হবে।

বিস্তারিত জানার জন্য এবং রেজিস্ট্রেশন করার জন্য নিচের লিংকে প্রবেশ করুনঃ

https://forms.gle/TBnUPxisDP4rfbUy8

13/06/2021

NBICT LAB তিনটি ভিন্ন ভিন্ন কোর্সের উপর একটি ১২ দিনের (১ মাস ব্যাপী) ফ্রি অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমটি Google Meet প্ল্যাটফর্মে পরিচালিত হবে।

একজন আগ্রহী লার্নার কেবল মাত্র একটি কোর্সের জন্যই আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী লার্নারদের মধ্য থেকে প্রতিটি ফ্রি কোর্সের জন্য ১৫০ জন করে লার্নার বিশেষ প্রক্রিয়ায় বাছাই করা হবে।

বিস্তারিত জানার জন্য এবং রেজিস্ট্রেশন করার জন্য নিচের লিংকে প্রবেশ করুনঃ

https://forms.gle/TBnUPxisDP4rfbUy8

08/05/2021

প্রিয় শিক্ষক/শিক্ষার্থী/গবেষক,

Workshop on Research Data Analysis Using SPSS for Students, Researchers, and Professionals শিরোনামে গুগোল মিট প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি অনলাইন একাডেমিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়ার্কশপটি Digital BCE, NIJUS, Rangpur Headquarter এর সার্বিক সহযোগিতায় এবং NBICT LAB এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বিস্তারিত জানার জন্য এবং রেজিস্ট্রেশন করার জন্য নিচের লিংকটিতে ক্লিক করুনঃ

https://forms.gle/eGzdcqkc95iyPs5k8

4 Days Free Workshop on SPSS Research Dataset Preparation - Registration Form 06/05/2021

প্রিয় শিক্ষক/শিক্ষার্থী/গবেষক,

আপনাদের সদয় অবগতির জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে যে, BCE ICT Training Program, HSTU এর সার্বিক সহযোগিতায় এবং NBICT LAB এর উদ্যোগে "4 Days Free Workshop on SPSS Research Dataset Preparation" শিরোনামে Google Meet প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি অনলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ওয়ার্কশপটির প্রথম দিনের ক্লাস গত ৫ মে, ২০২১ ইং তারিখে রাত দশটায় অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু Google Meet প্ল্যাটফর্মে "100 Participants" সীমাবদ্ধতা থাকার কারণে অনেক আগ্রহী লার্নার প্রথম দিনের ওয়ার্কশপে সংযুক্ত হতে পারেননি। এরকম কারিগরি সমস্যার সমাধানের জন্য কোন পূর্ব প্রস্তুতি গ্রহণ না করায় প্রোগ্রামটির আয়োজক প্রতিষ্ঠান NBICT LAB আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সকল দিক বিবেচনা করে পুরো প্রোগ্রামটি নতুন করে শুরু করার জন্য NBICT LAB কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা যারা চার দিনের পুরো ওয়ার্কশপটিতে কোনো ফি প্রদান করা ছাড়াই অংশগ্রহণ করতে আগ্রহী তারা অনুগ্রহ করে নিচের লিংকে ক্লিক করার মাধমে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে ফেলবেন। NBICT LAB কর্তৃপক্ষ যথাসময়ে আপনাকে ওয়ার্কশপে অংশগ্রহণ করার জন্য "Invitation Email" পাঠিয়ে দেবে। ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইমেইল Invitation-টি Accept করতে হবে। অন্যথায় আপনি ক্লাসে জয়েন করার সুযোগ লাভ করবেন না।

রেজিস্ট্রেশন ফর্ম লিংকঃ

4 Days Free Workshop on SPSS Research Dataset Preparation - Registration Form NBICT LAB has been arranged a 4 Days Free Workshop on SPSS Research Dataset Preparation. If you are interested to join the workshop then fill-up the form carefully by May 8, 2021. We will send you an invitation email for joining the first day of the workshop on May 8, 2021. You have to accept the in...

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Hajee Mohammad Danesh Science And Technology University
Dinajpur
5200