Daudpur M.L. High School, Nawabganj, Dinajpur

Daudpur M.L. High School, Nawabganj, Dinajpur এই পেজটি স্কুলের ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত।

23/11/2023

আসসালামু আলাইকুম।

আমাদের আশেপাশে মেধাবী কিন্তু অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল এমন শিক্ষার্থীদের এককালীন এবং দীর্ঘমেয়াদি শিক্ষাবৃত্তি দিতে এগিয়ে আসছে আমাদের অলাভজনক সামাজিক সংগঠন "আস্থা"।

এক্ষেত্রে সংকটাপন্ন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে "আস্থা"র ফেসবুক পেজের ম্যাসেনজারে।ব্যক্তিগত ভাবে কারো সাথে যোগাযোগ করলে তার গ্রহনযোগ্যতা থাকবে না।

যাদের বৃত্তি দেওয়া হবে:-
১.দাউদপুর ইউনিয়নের অন্তর্গত স্কুল কিংবা কলেজ পড়ুয়া হতে হবে যারা চরম অর্থনৈতিক সংকটে আছেন।
২.স্কুল কিংবা কলেজের পজিশন ভালো হতে হবে।
৩.সুবিধা বঞ্চিত নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে।

বৃত্তির ধরন:-
১.অষ্টম/দশম/একাদশ দ্বাদশ রেজিস্ট্রেশন ফি।
২.বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি।
৩.জরুরী ভিত্তিতে কোন সহায়তা।
৪.কিংবা অবস্থা ভেদে দীর্ঘমেয়াদি মাসিক বৃত্তির ব্যবস্থা করা।

বৃত্তি পেতে প্রয়োজনীয় কাগজপত্র:

১."আস্থা" বরাবর একটি দরখাস্ত কিংবা চিঠি।যেটি আস্থা ফেসবুক পেজের ম্যাসেনজারে করতে হবে।
২.জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয় পত্রের ফটো।
৩.কোন শ্রেণীতে বোর্ড বৃত্তি পেয়ে থাকলে তার কাগজপত্র।
৪.বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষরকৃত সনদ পত্র।
৫. ২ কপি ফটো।

"আস্থা" ফেসবুক পেইজ এর লিংক:

https://www.facebook.com/astha.JO?mibextid=PzaGJu

আমরা খুব শীগ্রই, গরিব বয়স্ক মানুষ যারা আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না তাদের একটা তালিকা করার এবং সর্থ সাহায্যের পরিকল্পনাও হাতে নিয়েছি।

কেউ যদি আর্থিক ভাবে আমাদের সংস্থার সাথে যুক্ত হতে চান তাহলেও আমাদের পেইজ এ যোগাযোগ করতে পারেন।

Address

Daudpur, Nawabganj
Dinajpur
5281

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daudpur M.L. High School, Nawabganj, Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category