20/09/2020
#একটির_চেয়ে_অন্যটি
পছন্দ করার ক্ষেত্রে, আমরা একটি জিনিসের সাথে অন্য আরেকটি জিনিসের তুলনা প্রায়ই করে থাকি। যেমন- "আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি", করিম লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করে" কিংবা "রফিক ফুটবলের চেয়ে ক্রিকেট বেশি পছন্দ করে" ইত্যাদি। এমন বাক্য ইংরেজি করতে হলে নিচের Structureটি দেখে নেই, আশা করছি এ ব্যাপারে তাহলে আর কোন Confusion থাকবে না।
: Subject + prefer + noun/verb + to + noun/verb.
Examples:
1.আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি।
- I prefer coffee to tea.
2. আমি ঢাকার চেয়ে সিলেট বেশি পছন্দ করি।
- I prefer Sylhet to Dhaka.
3. আমি গ্রীষ্মকালের চেয়ে শীতকাল বেশি পছন্দ করি।
- I prefer Winter season to Summer season.
4. আমি ছাগলের মাংসের চেয়ে গরুর মাংস বেশি পছন্দ করি।
- I prefer beef to mutton.
5. করিম লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করে।
- Karim prefers read to write.
6. রফিক ফুটবলের চেয়ে ক্রিকেট বেশি পছন্দ করে।
- Rafiq prefers cricket to football.
7. আমি ঝালের চেয়ে টক বেশি পছন্দ করি।
- I prefer sour to pungent.
8. আরীবা আনারসের চেয়ে লিচু বেশি পছন্দ করি।
- Areeba prefers lichi to pineapple.
9. আমি হলুদের চেয়ে কালো রঙ বেশি পছন্দ করি।
- I prefer black to yellow colour.
10. আমি ল্যাপটপের চেয়ে ডেস্কটপ কম্পিউটার বেশি পছন্দ করি।
- I prefer desktop computer to laptop.
(বি.দ্র.- ইংরেজি শিখতে নিয়মিত চর্চার বিকল্প নেই। নিজেরা শিখি এবং পোষ্টটি SHARE করে অন্যদের শেখার সুযোগ করে দেই)