20/04/2026
২০২৬ সালের সকল এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা।
তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতার সার্থক প্রতিফলন ঘটবে এই পরীক্ষায়—এই প্রত্যাশা রাখি।
মনে রেখো,
তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। তোমাদের নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমই নির্মাণ করবে এক উজ্জ্বল ভবিষ্যৎ।
ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করো। ধৈর্য ও মনোযোগ ধরে রেখে এগিয়ে চলো—সাফল্য তোমাদের সঙ্গী হবেই, ইনশাআল্লাহ।
তোমাদের এই গুরুত্বপূর্ণ যাত্রায় সর্বোচ্চ সাফল্য কামনা করছি।