06/07/2021
🚩এডমিশন সম্পর্কিত পোষ্ট (মন দিয়ে অবশ্যই পড়বে) ২০২১ ব্যাচের জন্য।
এই কয়দিনে অনেকেই আমায় একটা কমন প্রশ্ন করেছে তাই সবার উদ্দেশ্যেই লিখলাম।আশা করি তোমাদের এডমিশন চিন্তা অনেকটা লাঘব হবে। শুরু করা যাক:
🔴প্রশ্ন- ভাইয়া মেডিকেল পড়ব,নাকি বিশ্ববিদ্যালয়,নাকি ইঞ্জিনিয়ারিং.?
🗣️উত্তরঃ ভাইয়া লাইফ তোমার। স্বপ্ন যেটা দেখেছ সেটা পুরন কর।আর বড় কথা হল এডমিশনের ৩ মাস তোমার জীবন না।নামী মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোচিং এর ব্যাগ কাধে ঝুলিয়ে কোচিং এ যাওয়া মানেই চান্স না। মনে রাখবা পার্ট হয়ত ৩ মাস ১০০/১০০ নিতে পারবা। কিন্তু বাকি জীবন.? তাই সিদ্ধান্ত তোমার। ভাইয়া মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অনেক হার্ড সে যে যাই বলুক। তুমি যদি দেখ গত ২ বছর খুব ভাল পড়েছ তাইলে তুমি মেডিকেল,ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও।কিন্তু আমি বলছি ৩ মাস পড়ে তুমি আহামরি কিছু করতে পারবে না। অনেক ভাইয়া বা কোচিং হয়ত তোমায় এমন ভাবে স্বপ্ন দেখাবে যে তুমি সিওর চান্স পাইছ।কিন্তু এটা তারা তাদের পকেট ভর্তি করতেই করে। কেউ না জানুক তুমি জানো তুমি কি করতে পারবা। তুমি জানো কোথায় চান্স পাওয়ার এবিলিটি তোমার আছে। প্রস্তুতি খারাপ থাকলে আজাইরা না পার্ট নিয়ে বিশ্ববিদ্যালয় কোচিং কর। অন্তত বলতে পারবা আমি পাবলিকিয়ান।
🔴প্রশ্ন- ভাইয়া আব্বু,আম্মু বলছে মেডিকেল /ইঞ্জিনিয়ারিং কোচিং করতে,আবার আমার গার্লফ্রেন্ড ও বলছে মেডিকেলে চান্স না পেলে থাকবে না/আমার গার্লফ্রেন্ড মেডিকেল কোচিং করছে তাই আমাকেও করতে বলছে,এখন কি করব.?
🗣️উত্তরঃ ভাইয়া ঐ যে বললাম তুমি জানো কোথায় তুমি চান্স পাবা। তোমার এবিলিটি কতটুক। সেই অনুযায়ী বাসায় বুঝাও। ডিরেক্ট বল আমি ২ বছর তেমন পড়িনি। আর গার্লফ্রেন্ড..! এটা আসলে আমার দৃষ্টিতে আপেক্ষিক বিষয়। কারন ৩ মাস তুমি কোচিং করলা ঠিকিই,কিন্তু চান্স পেলে না দেখবা তোমার গফ নাই হইয়া গেছে।গফ থাকবে না,থাকবে তোমার জীবন। আরে ভাই পাবলিকে চান্স পেলে গফ পেয়েই যাবা। মেয়ে মানুষের জন্য ভুল সিদ্ধান্ত নেয়ার কিছুই নাই।শেষে দেখবা আম আর সালাদ সবই হারাবা। ব্যাক্তি কারো জীবনে আপেক্ষিক,কিন্তু ক্যারিয়ারটা পরম জিনিস।
🔴প্রশ্নঃভাইয়া বিশ্ববিদ্যালয়ের কোচিং করে মেডিকেলে পরীক্ষা দিলে সফলতা কেমন হবে?
🗣️উত্তরঃ আমার মতে এটা ভাল সিদ্ধান্ত। কারন তুমি এটা করলে এগিয়ে থাকবা। কারন মেডিকেলে তোমায় থিওরি পড়াবে। বিশ্ববিদ্যালয় কোচিং কিন্তু ম্যাথ+ থিওরি পড়ায়। কিন্তু এটাও কিন্তু এনাফ না। তাহলে কি করতে হবে বলত? আচ্ছা আমিই বলি- বিশ্ববিদ্যালয়য় কোচিং করে যখন তুমি কোনো টপিক পড়ছ তখন তুমি আগে সেটার থিওরি পড়ে নিবা তারপর ম্যাথ গুলা করবা। যদিও বেশী পরিশ্রম হবে।কিন্তু ভাইয়া সফলতা যে বেশী এগিয়ে থাকবে।এটা করলে তুমি মেডিকেল,ঢাবি,অন্যান্য সায়ত্বশাসিত,কৃষি সব গুলার প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে।
🔴প্রশ্ন- ভাইয়া আমি ২ বছর মোটামুটি পড়েছি।সবাই বলছে মেডিকেলে হয়ে যাবে, আল্লাহ কপালে রাখলে এমনি হবে। নাইলে প্রাইভেটে পড়ব।
🗣️উত্তরঃ ভাইয়া কপাল...! মেডিকেলে লাখ স্টুডেন্ট পরিক্ষা দিবে। তাইলে তাদের কি কপাল নাই.? আর তুমি কোন সুফি হইছ রে ভাই যে তোমায় আজাইরা চান্স দিবে.? আল্লাহ এত বড় অবিচারক না, যে ছেলে দিন রাত পড়াশুনা করে চোখের নিচে কালি ফেলে দিছে তার কপাল খারাপ করে তোমায় চান্স দিবে...! আর প্রাইভেটে পড়বা.? দাম দিবে খুব কম মানুষ। পাবলিকের টিশার্ট পইরা এলাকায় ঘুরবা দেইখো লোকে কেমন নজরে তাকায়। তোমার আতেল বন্ধু পাবলিকে চান্স পাইয়া যখন প্রফাইলে ভার্সিটির বাস,টিএসসি,গেইটের সামনে দাঁড়িয়ে পোষ্ট দিবে তখন ফাটবে ভাইয়া। পাবলিক সে যাই হোক লোকে একটু বেশী দাম দেয়।
🔴প্রশ্ন- ভাইয়া আমার এলাকার উমুক ভাইয়া বলছে চান্স পাওয়া সহজ কম পড়তে হয়,এটা সত্যি..!
🗣️উত্তরঃ কথাটা তোমার জন্য মিথ্যা,কিন্তু ওই ভাইয়ার জন্য সত্যি। উদাহরন দিই একটা, আমাদের মায়েরা আমাদের গর্ভে ধারনের সময়কালে কত কস্ট পাইছে তা তুমি জানো,আর ডেলিভারির সময় ত কষ্টের কথা বর্ণনা করা যায় না।কিন্তু যখন তিনি বাচ্চার মুখ দেখেন সব ভুলে যান। পরে আরও বাচ্চা জন্ম দেন। তিনি তার বাচ্চার মুখ দেখে কষ্ট ভুলে যান। কষ্ট গুলা তার কাছে কিছুই না। তেমনি চান্স পাওয়ার আগে অমানষিক পরিশ্রম করা স্টুডেন্ট গুলাও চান্স পেলেই সব ভুলে যায়। তাই এটা তার জন্য সত্যি। মনে রাখবা একটা জিনিস ততক্ষণ কঠিন যতক্ষন তুমি সেটা না করতে পারছ।কিন্তু যে চান্স পায়নি তাকে প্রশ্ন কর সে জানে কতটা কঠিন।
🔴প্রশ্ন- তাইলে কি আমি মেডিকেল /ইঞ্জিনিয়ারিং পড়ব না.?
🗣️উত্তর- ভাইয়া এটা আগেই বলেছি, তোমার এবিলিটিই সেটা বলবে। বিগত ২ বছর ভাল পড়লে,আগামীতে ভাল পড়তে পারলে প্রিপারেশন নাও।স্বপ্ন জয় তোমার হবেই। যেখানেই প্রিপারেশন নাও লেগে থাকতে হবে।
🔴প্রশ্ন- ভাইয়া উমুক ভাইয়া ফিজিক্স,কেমিস্ট্রি,বায়োলজি,ম্যাথ সব পড়ায় উনার কাছে পড়ব,নাকি কোচিং এ,নাকি টিউশন?
🗣️উত্তরঃ ভাইয়া এটাও তোমার ব্যাপার। পড়াশুনা নিজের কাছে।কেউ তোমায় চান্স পাওয়াই দিবে না। তবে হ্যা সঠিক গাইডলাইন টা যেখানে পাবা সেখানে যাও।কারন এডমিশনে সবাই পড়ে কিন্তু যে সঠিক গাইডলাইন অনুযায়ী পড়ে সে সাকসেস হয়।
আর হ্যা উমক ভাইয়া সব পড়ায় এমন ফাদে পা দেয়া আমার মতে বোকামী।আমার কয়েক বছর পড়ানোর অভিজ্ঞতায় দেখেছি এটা ইফেক্টিভ না। কারন একজন সব সাবজেক্ট সেভাবে সম্ভব না। তারা মিষ্টি কথায় তোমায় নিয়ে গিয়ে কিছু সাবজেক্ট সেভাবে পড়াবে। বাকি গুলা আল্লাহর রাস্তায়😆 অনেও দেখেছি ২ মাস পরে তাদের মিষ্টি কথার মায়া কাটিয়ে অনেকেই চলে আসে। হতাশায় পড়ে,কারন তখন অন্য কোচিং গুলা অনেক এগিয়ে যায়। তাই কোচিং করতে পার। কারন কোচিং এ বেস্ট টিচাররাই থাকে। তবে হ্যা কোচিং বাছাই করতে ভুল করবে না।
🚩বিঃদ্রঃ আমি আমার নিজের মতামত দিয়েছি। কারো মত ভিন্নতা থাকতেই পারে। অবশ্যই আমি কোনো প্রতিষ্ঠান বা ব্যাক্তির স্বার্থ উদ্ধারের জন্য পোষ্ট করিনি। পরিশেষে সবার জন্য রইল শুভ কামনা। সঠিক সিদ্ধান্ত নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাও। তুমি চেষ্টা করলেই পারবে,শুধু চাই একটা জেদ। তবেই দেখা হবে বিজয়ে✌️
ধন্যবাদান্তে
হুমায়ন আহম্মেদ হিমেল
🔸লেখক,লজিক বায়োলজি,
🔸লজিক গুচ্ছ প্রশ্নব্যাংক ও সাজেশন