Collegiate Girl’s High School & College

Collegiate Girl’s High School & College Collegiate girls high school and college an academic instituted located at Balubari Dinajpur Sada Dinajpur-5200. It's was established on 10 March, 1967.

30/03/2023

Moms are never on a break 😔

30/03/2023
20/06/2020

শিক্ষণীয় কিছু কথা |
"""""""""""""""""""""""""""""
১) শরীরের গন্ধ কখনো পারফিউম দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করবেনা,কোথাও যাওয়ার আগে ভালো করে গোসল করে নেবে,এটা নিজের জন্যও ভালো, অপরের জন্যও ভালো |

২) যে বিছানায় ঘুমিয়ে কাটাও সে বিছানা নিজেই পরিষ্কার করে গুছিয়ে রাখো |

৩) মানুষের কিচেন আর বাথরুম দেখেই বুঝা যায় তারা কতটুকু পরিষ্কার তাই যতটা সম্ভব পরিস্কার রাখো |

৪) রেস্টুরেন্টে খাওয়া সবসময় এড়িয়ে চলুন এতে মানুষের খাওয়ার প্রতি শুধু লোভই বাড়েনা বরং বিভিন্ন মানুষের শ্বাস-প্রশ্বাস খাওয়ার ওপরে পরে এমনকি অনেককে খাবারের ওপর হাঁচি দিতেও দেখা যায় |

৫) বুড়ো বয়সী রিক্সাচালক দেখলে ওনার রিকসায় চড়বেন কারণ ওনাকে সবাই এড়িয়ে চলে ফলে দিনের পর প্রত্যাশিত আয় হয়না,পারলে কিছু টাকা বেশি দিবেন |

৬) খাবার খাওয়ার পর কারোর কিচেনে কুলি করে পানি
ফেলবেন না, এটা খুবই অরুচিকর বাথরুমের বেসিনে গিয়ে হাত মুখ পরিষ্কার করে আসবেন |

৭) যে হাত দিয়ে খাবার খান, সে হাত দিয়ে গ্লাস, চামচ ইত্যাদি স্পর্শ করবেন না,এটা একটা কমনসেন্স ও অসৌজন্যবোধ |

৮) একসাথে কয়েকজন মিলে (একই বাটিতে যদি) কোনো কিছু বিশেষ করে কাটা ফলের টুকরো বা মুড়ি চানাচুর খেতে হয়, তবে যে টুকরোতে চামচ লাগাবে সেই টুকরোই খাবেন চামচ দিয়ে অযথা সব ফলের টুকরো নাড়া-চাড়া এবং মুখের খাবার বাটিতে রাখবেন না |

৯) কোনো লাইনে যদি শিশু, মহিলা আর বৃদ্ধ থাকে তবে সবার শেষে গিয়ে লাইনে দাঁড়াবেন,আপনার চেয়ে বরং তাদেরটা জরুরী,একজন মায়ের নিজের শিশুকে সামলানো, নিজে খাওয়া সহ আরো নানা বিষয়ে তাকে খেয়াল রাখতে হয় তাই তাদের অগ্রাধিকার দিবেন |

১০) গুরুজনের সামনে পায়ের উপর পা তুলে বসবেন না |

১১) হাচি কাশি উঠলে হাত দিয়ে মুখ ঢাকবেন |

১২) গুরুজনের সাথে যতোবার দেখা হবে সালাম দিবেন |

১৩) শ্রেণিকক্ষেও পায়ের উপর পা তুলে বসবেন না |

১৪) গুরুজনের সাথে হাটার সময় সমান্তরালে বা সামনে হাটবেনা কিছুটা পেছনে থাকবেন |

১৫) পার্টিতে খাবার অপচয় করবে না এবং কারো মুখে মাখিয়ে দেবেন না |

নিজের বিবেক ও মানবতা-বোধকে জাগ্রত করুন তবে এই সমাজ একদিন সুন্দর হবে উঠবে |

18/05/2020

অফটপিকস : হ্যান্ড স্যানিটাইজার বানানাের নিয়মঃ
================
১. লিটার স্যানিটাইজার বানাতে যা লাগবে ।
উপকরণ সমূহঃ
ক ) ৭৩৮ মিলি , সাদা স্পিরিট ।
( যা সার্জিক্যাল দোকানে , মেডিসিন দোকানে পাওয়া যায় ) ।
খ ) ১০ মিলি , গ্লিসারিন ।
( যা বাজারে কসমেটিক দোকানে পাওয়া যায় , মেডিসিন দোকানেও পাওয়া যায় )
গ ) ৫ মিলি , লেমন ফ্লেভার বা পছন্দ মত পারফিউম। ( যা কসমেটিক দোকানে পাওয়া যায় । পারফিউম টা ব্যাবহার না করলেও চলবে )
ঘ ) ২৪৭ মিলি , ডিষ্টিল ওয়াটার বা জীবানু মুক্ত পানি।
( যা বাজারে, মেডিসিনের দোকানে এবং সার্জিক্যাল দোকানে ডিষ্টিল ওয়াটার নামে পাওয়া যায় ) ।
এই ৪ টি উপাদান একসাথে মিশিয়ে দিয়ে হয়ে গেলো ১ লিটার সহজ হ্যান্ড স্যানিটাইজার ।
আপনারা বেশি বানাতে চাইলে সমানুপাতিক হারে বাড়িয়ে দিলেই হয়ে যাবে ।
বিঃ দ্রঃ উক্ত পদ্ধতি টা আইসিডিডিআরবি ফর্মুলা হিসাবে স্বীকৃত।

18/05/2020

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

১। Wi-fi এর জনক কে?
উঃ ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস।
২। ন্যানো প্রযুক্তির জনক কে?
উঃ রিচার্ড ফাইনম্যান
৩। দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটারকে কী বলে?
উঃ হাব
৪। নেটওয়ার্কে যে বিন্দুতে পিসি কানেক্টেড থাকে তাকে কী বলে?
উঃ নোড
৫। সারা বিশ্বের সকল ওয়েব সাইটের Domain name নিয়ন্ত্রন করে কে?
উঃ InterNIC
৬। Python কী?
উঃ উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা
৭। Database এর প্রথম ধারণা দেন কে?
উঃ E. F. Codd
৮। ডিজিটাল কম্পিউটারের শতকরা সুক্ষ্মতা কত?
উঃ ১০০%
৯। তথ্য প্রযুক্তি জগতে 'বিগ ব্লু' হিসেবে পরিচিত কে?
উঃ IBM
১০। গুগলের প্রকৃত নাম কী?
উঃ BackRub
১১। Microprocessor ভিত্তিক প্রথম কম্পিউটারের নাম কি?
উঃ Altair-880
১২। হাসপাতালে রোগীর বিভিন্ন রোগ নির্ণয়, মহাকাশযান পরিচালনায় কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়?
উঃ হাইব্রিড কম্পিউটার
১৩। কণ্ঠ শনাক্ত করতে পারে কোন প্রজন্মের কম্পিউটার?
উঃ ৫ম
১৪। কম্পিউটার সিস্টেমের প্রধান অঙ্গ কতটি?
উঃ ২
১৫। ডিজিটাইজার, বারকোড রিডার কোন ধরণের ডিভাইস?
উঃ ইনপুট
১৬। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?
উঃ VGA card
১৭। ক্যারেক্টার কে উপস্থাপন করে?
উঃ বাইট
১৮। স্মার্ট কার্ড কোন ধরনের মেমরি?
উঃ সেকেন্ডারি
১৯। সবচেয়ে দ্রুত গতির কম্পিউটার বাস কোনটি?
উঃ ফায়ারওয়্যার
২০। ল্যাটেক্স কোন ধরনের সফটওয়্যার?
উঃ Word processing
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পোস্টটি যেকোনো সময় পড়তে শেয়ার করে রেখে দিন।

Address

Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Collegiate Girl’s High School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category