31/12/2024
নতুন বছর মানেই সম্ভবনাময় আরও একটা বছর। কত কিছু ঘটে যেতে পারে এই এক বছরে সেই ভেবেই যেন একটা অদ্ভুত শিহরণ খেলে যায় সারা শরীরে। পলকে মন খুশিতে ভরে ওঠে। নতুন বছর মানেই এক নতুন আনন্দের সমাগম হয়। আর এই খুশির অবসরে চেনা পরিচিত, সহকর্মী থেকে শুরু করে পরিবার, পরিজন ও কাছের মানুষগুলিকে শুভ নববর্ষের শুভেচ্ছাবার্তাগুলি পাঠানোর মধ্যে এক অনাবিল আনন্দ রয়েছে।
পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর আনন্দময়! এই কামনায় আপনাদের আনোয়ারা এডভান্সড টিচার্স ট্রেনিং কলেজ এর পক্ষ থেকে জানাই শুভ নববর্ষ ২০২৫।
আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে আপনাদের জানাই...শুভ নববর্ষ! শুভ নববর্ষ ২০২৫!
"মনে আসুক বসন্ত, সুক হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত
!! -Happy New Year-"
"আগামী বছরটা যেনো আপনাদের
গত বছরের চেয়েও ভালো কাটে
সেই সমস্ত সুখ ও আনন্দ
যা আপনারা গত বছরে পান নি,
তা যেনো এই বছরে পান –
Happy New Year-"
"আমরা কামনা করি যে নতুন বছরের এই দিনে,
আপনাদের জীবনে সৌভাগ্যের সূর্য উদিত হয়,
যা আপনাদের জীবনকে আনন্দ এবং সুখে আলোকিত করে।
-Happy New Year-"
"মুছে দিতে সকল গ্লানি,
নতুন বছর আসছে জানি;
সুখি ছিলেন সুখি হন।
আর শুভ হোক নতুন বছর
-Happy New Year-"
"আগের সব কষ্ট, করে ফেল নষ্ট।
নতুন দিনে সবার প্রাণে, কেউ রেখ না দুঃখ মনে।
শুভ হোক নতুন দিন, খুশি থাকো সারা দিন।
-Happy New Year-"
"জীবনে চলার পথে অনেক,
খারাপ স্মৃতি মনে গেঁথে যায়,
নতুন বছরের এই শুভ ক্ষণে সব খারাপ সৃস্মৃতিকে,
পুরানো দুঃখ হিসেবে ভুলে যান সকলে,
নতুন বছর শুরু হোক নতুনভাবে,
নতুন আশা, নতুন প্রতিজ্ঞা নিয়ে।"
নতুন বছরে আপনাদের সমস্ত প্রত্যাশা,
স্বপ্ন গুলি পূর্ণ হোক, সত্যি হোক,
এই বছর কাটুক ভালো,
আপনাদের এবং সারা পৃথিবীর পরিবারের সকল সদস্যের।
মুছে যাক সমস্ত দুঃখ ক্লান্তি আর গ্লানি,
আনন্দ আর সুখে ভরুক সকলের মন খানি,
নতুনভাবে সেজে উঠুক আমাদের এই পৃথিবী,
হতাশাকে ভুলে গিয়ে নতুন হোক সবই।
Happy New Year
"জীবনের প্রতিটি মুহূর্ত থেকে,
সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাক,
সম্পূর্ণ জীবনে ভরে যাক পজিটিভিটি,
প্রতিটি অসম্ভব কাজকে সম্ভব করে তোলেন।
Happy New Year"
"পুরাতন কে বিদায় জানিয়ে,
নতুন কে বরণ করে,
আপনাাদের সম্পূর্ণ বছরটা কাটুক,
খুবই আনন্দে ও উৎসবে।
পরিবার বর্গের সাথে সময়,
কাটুক সুমধুর ভাবে।
Happy New Year"
"প্রতিটা বিষয়ের যেমন শুরু থাকে,
তেমন শেষও থাকে।
তাই নতুন বছরের জন্য কামনা করি,
আপনাদের জীবন আনন্দ ও সুখে যেন ভরে যায়,
কখনো যেন শেষ না হয়"
"সবার হৃদয়ে জাগুক নতুন আনন্দ,
জীবন সবার ভরিয়ে দিক সংগীতের ছন্দ,
দূর করতে মোদের সকল দুঃখ,
আসো হে নতুন তুমি,
খুলেছি মোদের দ্বার-কক্ষ।
তাই আপনাদের শেষে আবারো জানাচ্ছি… শুভ নববর্ষ! শুভ নববর্ষ ২০২৫!
"Happy New Year-2025"