F. Rahman School, Parbatipur, Dinajpur

F. Rahman School, Parbatipur, Dinajpur F. Rahman Islamic School established 2013 for Enlighten the Future of a student. We have highly experienced teacher & we provide quality education.

রমাদান মুবারাক
18/02/2026

রমাদান মুবারাক

👉Walk-in Interview
14/11/2025

👉Walk-in Interview

ছেলেমেয়েদের পড়াশোনা ও লেখাপড়ায় অমনোযোগিতা নিয়ে বাবা-মায়েদের  অভিযোগের ‌কোন শেষ নেই। তার ওপর যদি হাতের লেখাও খারাপ হয়, ...
03/08/2025

ছেলেমেয়েদের পড়াশোনা ও লেখাপড়ায় অমনোযোগিতা নিয়ে বাবা-মায়েদের অভিযোগের ‌কোন শেষ নেই। তার ওপর যদি হাতের লেখাও খারাপ হয়, তাহলে তো কথাই নেই।
চলুন জেনে নেওয়া যাক,
#সুন্দর হাতের লেখা শেখানোর কয়েকটি কৌশল—
প্রতিদিন নিয়ম করে বাংলা ও ইংরেজি হাতের লেখা অভ্যাস করাতে হবে। অন্তত দুই পাতা করে হলেও লিখতে দিন আপনার সন্তানকে। ছুটির দিনে আরও বেশি। ভালো হয় যদি পাঠ্যবই থেকেই পাতা ধরে লিখতে দেওয়া হয়। এতে পড়াও হয়ে যায়, আবার লেখার অভ্যাসও তৈরি হয়। এই অভ্যাস থাকলে পরীক্ষার সময়েও দ্রুত লিখতে সুবিধা হবে আপনার সন্তানের।
শুরুতেই পেনসিল ও বলপেন ধরাও শিখতে হবে। শিসের ডগা থেকে অন্তত দেড়-দুই ইঞ্চি দূরে পেনসিল কিংবা পেন ধরা জরুরি। এতে লেখা ভালো হবে। আট কিংবা ৯ বছর বয়স পর্যন্ত পেনসিলে লেখা শেখাতে হবে। এরপর এগোনো যেতে পারে কলমের দিকে। তবে বিভিন্ন স্কুলে বিভিন্ন নিয়ম রয়েছে। অনেক স্কুল কলমের ব্যবহার অনেক পরে শুরু করে। তাই পেনসিল থেকে পেন ব্যবহার করার সময়ে ফাউন্টেন পেনের ব্যবহারই শুরুতে হওয়া উচিত, পরে জেল বা বলপেন ব্যবহার করাতে পারেন।
আর সাদা পাতায় দুটি শব্দের মাঝে এবং দুটি লাইনের মাঝে পর্যাপ্ত ফাঁক রেখে লিখলে অপটু হাতের লেখাও পাঠযোগ্য হয়। এ ফাঁকটুকু কীভাবে রাখতে হবে এবং কতটা, তা শেখাতে হবে আপনার সন্তানকে।
আর হ্যাঁ, লেখার সময়ে লাইন যেন #সোজা হয়, তা নিয়মে পরিণত করার অভ্যাস তৈরি করতে হবে। আর হাতের লেখা সুন্দর করার সেটিও একটি কৌশল। একটি গোটা লাইন লেখার সময়ে, তার অক্ষরগুলো এলোমেলো থাকলে ও লাইন এঁকেবেঁকে চললে, লেখা দেখতে খুবই অপরিচ্ছন্ন এবং খারাপ দেখাবে। তাই লেখার সময়ে প্রতিটি অক্ষর যেন সমান মাপের হয় ও লাইন সোজা থাকে, তা খেয়াল রাখা জরুরি। প্রয়োজনে মার্জিন ধরে লেখার অভ্যাস করাতে হবে।
সবসময় মনে রাখবেন— ভাষার মতোই #লেখারও ছন্দ আছে। অক্ষর ছন্দ। সেই ছন্দে হাতের লেখাকে বাঁধতে গেলে শুরু করতে হবে প্রথম থেকেই। শিশু যখন প্রথম অক্ষর লেখা শুরু করে, তখন থেকেই বাংলা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ হোক কিংবা ইংরেজি অক্ষর— সবই স্পষ্ট করে লেখা শেখাতে হবে। অনেকে নিজেই হয়তো অক্ষরগুলো পেঁচিয়ে ও বিকৃত করে লিখে থাকে। তাই ভুলভ্রান্তি এড়াতে নিজে আগে অক্ষর ভালো করে দেখে ও জেনে তার পরে লেখা শেখাতে হবে।
মনে রাখতে হবে, একটি শব্দের প্রতিটি #অক্ষরই যেন স্পষ্ট হয়। বাংলা শব্দ মাত্রা দিয়ে লেখা হয়, কিন্তু ইংরেজি হলে প্রতিটি অ্যালফাবেট পর পর জুড়ে শব্দ লেখার সময়ে খেয়াল রাখতে হবে অক্ষর যেন বিকৃত না হয়ে যায়। অনেক সময়েই শিশুরা ছোট হাতের ও বড় হাতের অক্ষর গুলিয়ে ফেলে, সেগুলো যত্নসহকারে বসিয়ে লেখাতে হবে।
ইংরেজির জন্য শুরুর দিকে ফোর লাইনার পাতাই যথেষ্ট। হাতের লেখা ভালো হতে শুরু করলে তারপরে সিঙ্গল রুলড পেপার এবং পরে একেবারে সাদা পাতায় লেখার অভ্যাস গড়ে তুলতে হবে।

16/05/2025

📘 ইসলামিক স্কুল 📙 এফ. রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুল,
পার্বতীপুর, দিনাজপুর।
প্রতিদিনের সমাবেশে ইসলামিক সঙ্গিত পরিবেশনে অংশ হিসেবে সকল শিক্ষার্থীদের তালিম প্রদান করে প্রতিদিন একজন একজন করে সবাইকে সমাবেশে গাইবার সুযোগ দেয়া হয়। এতে করে শিক্ষার্থীর দৃড় মনোবল, ভীতি দূর করে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলে।
আজ পঞ্চম শ্রেণির ছাত্র সরদার আফিফ আল রাফির কন্ঠে “নামাজকে বলোনা কাজ আছে”
তার জন্য অনেক দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি। আমিন

এফ. রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী আরজুমানারা বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় ৯ম বার্...
26/02/2025

এফ. রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী আরজুমানারা বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দিনাজপুর জেলার পক্ষ থেকে দীর্ঘলম্ফে ২য় স্থান অধিকার করেছে।
অদ্য 26-02-2025 ইং তারিখে রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে রংপুর মহানগর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগঁও, দিনাজপুর ও রংপুর জেলার ২১৬ জন ক্রীড়াবিদ ১২টি ইভেন্টে প্রতিযোগিতা করে।

তার প্রতি রইল #এফ.রহমানস্কুলের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা ও দোয়া।

📣📣 আপনি কি আপনার সন্তানকে ক্যাডেট কলেজে পড়াতে চান? ✔️✔️ ক্লাস থ্রি, ফোর, ফাইভ ও সিক্স এর সোনামণিদের জন্য ক্যাডেট ভর্তি ...
29/01/2025

📣📣 আপনি কি আপনার সন্তানকে ক্যাডেট কলেজে পড়াতে চান?
✔️✔️ ক্লাস থ্রি, ফোর, ফাইভ ও সিক্স এর সোনামণিদের জন্য ক্যাডেট ভর্তি প্রস্তুতি।
কেন সন্তানকে ক্যাডেট কলেজে পড়াবেন? কারন বাংলাদেশের ১২ টি ক্যাডেট কলেজে আপনার সোনামনির শারীরিক-মানসিক এবং সামাজিক উন্নয়ন ঘটিয়ে, সামরিক বাহিনী, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গুলোর জন্য গড়ে তোলা হবে।
এই নিশ্চিত ভবিষ্যতের সুযোগ গ্রহণ করতে হলে ক্যাডেট কলেজে আপনার সোনামনি কিন্তু একবারই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
আর তাই আপনার সন্তানের নিশ্চিত ভবিষ্যতের পূর্ণাঙ্গ ক্যাডেট ভর্তি প্রস্তুতি হোক এফ. রহমান ক্যাডেট কোচিং এর সাথে।🖊🖋🖊
বিস্তারিত জানতে যোগাযোগ - 01756090580

এফ. রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুল পার্বতীপুর,  দিনাজপুর এর চতুর্থ  শ্রেণির ছাত্র সরদার আফিফ আল রাফি ইসলামিক সাংস্কৃতিক...
26/11/2024

এফ. রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুল পার্বতীপুর, দিনাজপুর এর চতুর্থ শ্রেণির ছাত্র সরদার আফিফ আল রাফি ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে আযান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। তার জন্য সকলের কাছে দোয়া চাই

07/07/2024

💯❤️

28/06/2024

শিক্ষণীয় গল্প 💯✅

Address

Stadium Road, Parbatipur
Dinajpur
5250

Alerts

Be the first to know and let us send you an email when F. Rahman School, Parbatipur, Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to F. Rahman School, Parbatipur, Dinajpur:

Shortcuts

Share

Category