02/01/2025
নতুন বছরের শুভেচ্ছা !
"Dreams May Falter, Aims Conquer All."
02/01/2025
নতুন বছরের শুভেচ্ছা !
01/01/2025
Finally I have created a YouTube channel. কমেন্টে লিংক দেওয়া আছে এই ভিডিওর :
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক অনলাইন PDF link কমেন্টে ⬇️
SSC তে GPA 5 উঠানোর জন্য তিন মাস যথেষ্ঠ !
EPISODE-01
10/12/2024
𝐒𝐒𝐂-𝟐𝟎𝟐𝟓
𝐄𝐏𝐈𝐒𝐎𝐃𝐄-𝟎𝟏
কি তোমার সিলেবাস ৫০% ও শেষ হয়নাই কিন্তু তুমি চাও যে করেই হোক A+উঠাইতে হবে। আগামী ৩.৫ মাসে কি A+ উঠানো সম্ভব? উত্তর হল হ্যাঁ সম্ভব। এখন যদি ৪০-৫০% সিলেবাস ও কমপ্লিট থাকে তবুও সম্ভব।
আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষার আগে এসএসসি সম্পূর্ণ সিলেবাস কখনই শেষ করতে পারে না। আবার অনেকে সিলেবাস অনুযায়ী বই শেষ করলেও শুধু থিওরিতেই আটকে থাকে। এটা অবশ্য শিক্ষার্থীর দোষ না। কারন আমাদের শিক্ষকরা প্রাইভেট/ বা স্কুলেও কখনো এই ধারনা টা দেন না যে পরিক্ষায় কিভাবে প্রশ্ন আসে। সবাই মোটামুটি থিওরি তেই পড়ে থাকে।আবার কোন ভাইয়া আপু বিগত বছরে যারা এস এস সি তে ভালো ফলাফল করেছে তারাও কখনো শেয়ার করতে চায় না কিভাবে পড়লে A+পাওয়া যাবে। মোট কথা আমাদের গ্রাম অঞ্চলের বাচ্চাদের এই স্ট্রাগাল টা করতে হয়। তারা সারা বছর বিভিন্ন স্যার দের কাছে প্রাইভেট / কোচিং করেও এস এস সির যে মুল থিম টা এইটা বুঝতে পারে না।
আর মাত্র ৩.৫ মাস সময় খুব কম এখন কি করনীয় ? আসলে আমাদের কে যে হিউজ একটা সময় দেওয়া হয় প্রায় ২ বছর এত বেশি সময় কখনই দরকার পড়ে না ভালো রেজাল্ট করার জন্য। তুমি ০৩ মাসেই তোমার পুরনাঙ্গ প্রস্তুতি নিতে পারবা।
আজকে তিন টা সাবজেক্ট নিয়ে আলোচনা করি, (১) পদার্থ (২)রসায়ন এবং (৩) জীব বিজ্ঞান । এই তিনটা সাবজেক্ট Most important এবং শিক্ষার্থী রা এই সাবজেক্ট গুলা নিয়ে বেশি সাফার করে। আচ্ছা সময় তো কম তাইলে পুরা বই কিভাবে শেষ করবো? উত্তর হইলো এই মুহূর্তে সব পড়ার দরকার নাই। থিওরি তে এই মুহূর্তে বেশি ফোকাস দিও না। এখন শুধু CQ এর সকল type আগে solve কর। থিওরি শুধু অল্প একটু করে অনলাইন বা অফলাইন টিচার এর কাছে বুঝায় নিতে পারো।
(১) প্রথমে পদার্থ নিয়ে আলোচনা করি , পদার্থ তে প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে কমন আসে আগে আমাদের এইটা দেখতে হবে। এইটা বুঝার জন্য আমরা টেস্ট পেপার দেখতে পারি বিগত বছরে বোর্ড পরিক্ষা গুলোতে কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে। সাধারনত প্রতিবছর ২,৩,৪,৫,৬,৭,৮,৯,১১, এই অধ্যায় গুলা থেকে ৫ টা প্রশ্ন কমন থাকেই। এর মধ্যে ৭/৮ থেকে কম্বাইন্ড প্রশ্ন ও হয় আবার আলাদা আলাদা করেও হয়। ১০ ও ০১ অধ্যায় থেকে বিগত বছরে অনেক কম প্রশ্নই এসেছে। তবে তোমাকে এখানে এই কয়েকটা অধ্যায় এর মধ্যে আগে অ্যানালাইসিস করে বের করতে হবে প্রতি বছর কোন কোন অধ্যায় থেকে ৫ টা প্রশ্ন থাকেই। এর মধ্যে থেকে সহজ চ্যাপ্টার গুলা বের করে তোমাকে শুধু ওই চ্যাপ্টার গুলার প্রতিটা বোর্ড প্রশ্ন টেস্ট পেপার থেকে সল্ভ করতে হবে পারলে টাইপ ভিত্তিক সাজায় নিতে পারো একি টাইপ প্রতিবার যদি না করতে চাও। কমপক্ষে বিগত ৫ বছরের সব প্রশ্ন সল্ভ করবা। বেশি বেসিকে যাওয়ার দরকার নাই । যেটুকু বেসিক বুঝলে তুমি CQ solve করতে পারবা শুধু সেটুকু বেসিকে ফোকাস দাও। আরো ভালো হয় তুমি শুধু কোন টিচার এর থেকে তোমার অ্যানালাইসিস করা প্রশ্ন গুলা একবার সল্ভ করে নিতে পারো এবং শুধু ওইগুলাই নিজে নিজে প্রাকটিস কর বার বার। (এম সি কিউ নিয়ে পরের EPISODE এ আলোচনা করবো)
(২) এরপর যদি রসায়ন নিয়ে কথা বলি তাইলে চোখ বন্ধ করে প্রথম ০৭ টা অধ্যায় থকেই ৫ টা CQ কমন থাকে। বিশ্বাস না হইলে টেস্ট পেপার টা খুলে বিগত বছরের প্রশ্ন গুলা একটু দেখো। এবং এখানে মজার বিষয় এই ০৭ টা অধ্যায় থেকেই বিগত বছর গুলার ই প্রশ্ন উঠায় দেয়। পদার্থের মতো এখানেও সেম প্রসেসে আগাইতে হবে এবং গত ৫ বছরের CQ গুলা সল্ভ করো।রসায়নের ক্ষেত্রে ম্যাথ টাইপ প্রশ্ন গুলা ভালো করে করবা কারন এইগুলা পরিক্ষার হলে লিখতে হয় কম আর সঠিক হইলে ফুল মার্ক পাবা যেটা থিওরি বা মুখস্ত টাইপ সি কিউ এ মার্ক কাটার সম্ভাবনা থাকে । অধ্যায় ৩ একটু ভালো করে পড়ে নিও বই এ আর এটার কনসেপ্ট টা ভালো কোন টিচার বা অনলাইন এ বুঝে নিও কারন পরের অধ্যায় গুলা এটার উপর বেসিস করেই । (এম সি কিউ নিয়ে পরের EPISODE এ আলোচনা করবো)
(৩) এরপর জীব বিজ্ঞান নিয়ে বলি এই সাবজেক্ট টা আমার কাছে সব থেকে বরিং একটা সাবজেক্ট ছিল । কেননা সবাই বলত পুরা বই মুখস্ত কর। আসলেও তাই বুঝে বুঝে পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার । এখন কথা হচ্ছে তাইলে তুমিও কি এখন পুরা বই মুখস্ত করতে বসে পড়বা? উত্তর হইলো না । তুমি যেকোনো ৬-৭ টা অধ্যায় বেছে নাও তোমার যেইটা সহজ লাগে কারন পুরা বই এই ৩ মাসে চাইলে ও শেষ করতে পারবা না। এরপর যেকোনো একটা অধ্যায় এর জন্য টেস্ট পেপার দেখো কোন কোন এরিয়া থেকে প্রশ্ন বেশি আসছে। CQ এর জন্য শুধু ওই জায়গা টা মুখস্ত করার মতো কর আর বাকিটা রিডিং দাও। পরের ধাপে ওই অধ্যায় এর বিগত বছরের যত গুলা CQ আসছে সব সল্ভ কর। এভাবে তোমার পছন্দ অনুযায়ী ৬-৭ টা অধ্যায় সি কিউ এর জন্য শেষ কর। আর এম সি কিউ এর জন্য তো তোমার কাছে বই পড়ে মুখস্ত করার মতো সময় নাই সেহেতু টেস্ট পেপার এ বই এর যত গুলা অধ্যায় আছে সব গুলার এম সি কিউ সল্ভ কর। কাইন্ড অফ মুখস্ত কর। যদি পারো এম সি কিউ ও টাইপ ভিত্তিক সাজায় নোট করতে পারো বা টেস্ট পেপার এ দাগায় রাখতে পারো যাতে পরিক্ষার আগের দিন তোমার দেখে যাইতে সুবিধা হয়।
এখানে আমি চেষ্টা করেছি শুধু মেইন কনসেপ্ট টা বুঝানোর জন্য তুমি কিভাবে এ+ পাওয়ার জন্য তোমার শেষ মুহূর্তে লড়াই করতে পারো। একটা বিষয় খেয়াল করে দেখো আমি বার বার শর্ট কার্ট এর উপর জোর দিয়েছি এর কারন হচ্ছে সব গুলায় যদি লাফায় লাফায় একটু একটু করে পড়ে যাইতে চাও তাইলে তুমি ফর শউর মারা খাবা। এর চেয়ে অল্প কিছু অধ্যায় এ বস হও কমন তো পাবাই আবার রেজাল্ট ও তোমার আশা অনুরুপ হবে। প্রতি টা সাবজেক্ট যদি এনালাইসিস করতে অসুবিধা হয় বা তুমি ইন ডিটেইল সব জানতে চাও কোন চ্যাপ্টার এর কোন কোন সালের সি কিউ / এম সি কিউ সল্ভ করবা তাইলে তুমি এই পুরা জার্নিটা চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারো এবং যদি তোমার মনে হয় যে তোমার পড়াশুনা এই অনুযায়ী আগাচ্ছে না বা মেন্টর হিসাবে একজন কে তোমার প্রয়োজন তবে আমাকে এই পেইজে বা আমার ফেসবুক আইডি তে নক করতে পারো। একজন বড় ভাই হিসেবে আমি চেষ্টা করবো তোমাকে হেল্প করার। কারন আমি নিজেই এর ভুক্তভুগি আমি সঠিক সময়ে এই গাইডলাইন গুলা কখনো কোন বড় ভাই / আপু / টিচার এর থেকে পাইনি। আমিও তোমাদের অনেকের মতই একজন এভারেজ শিক্ষার্থী । এস এস সি র ০৩ মাস আগেও আমার ৪০% সিলেবাস কমপ্লিট ছিল না। কিন্তু আমি এ+ পেয়েছি মাত্র ০৩ মাসের প্রস্তুতি তেই। তুমি এভারেজ শিক্ষার্থী হইলে কখনো কোন হাই ক্যালিভার শিক্ষার্থী দের থেকে স্ট্রাটিজি জানতে গেলে ওরা তোমাকে পরামর্শ দিবে ওরা কিভাবে পড়াশুনা করেছে । যেটা তুমি চাইলে ও এই মুহূর্তে পারবা না। তোমাকে এই মুহূর্তে তোমার যত টুকু পোটেনশিয়াল তা দিয়েই চেষ্টা করতে হবে। (এর উপর ভিডিও চাইলে কমেন্টে জানাও)
The sky || 2023
01/06/2023
মুক্ত আকাশে উড়া প্রতিটি পাখির চিরায়ত অধিকার !
07/02/2022
নতুন অতিথি !
তুমি আকাশের বুকে বিশালতার উপমা!
- রুহান