Sadhan Verma

Sadhan Verma

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sadhan Verma, Tutor/Teacher, NBICT LAB, HSTU, Basherhat, Dinajpur.

30/10/2025

মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (কম্পিউটার বেসিক) কোর্সের ৪৫ নং ব্যাচে আর মাত্র ৫ টি আসন খালি আছে।

22/10/2025

আগ্রহী প্রশিক্ষণার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, NBICT LAB কর্তৃক আয়োজিত এবং BCE কর্তৃক পরিচালিত ৬ মাস মেয়াদী মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (কম্পিউটার বেসিক) / সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সার্টিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৪৫ নং অফলাইন/ফিজিক্যাল ব্যাচে ৩০ টি শূন্য আসনে নিম্নে উল্লেখিত তারিখ অনুসারে সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত NBICT LAB অফিসে প্রশিক্ষণার্থীর সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। নিম্নে বিস্তারিত আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো:

▶️ কোর্সের নাম: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (কম্পিউটার বেসিক) / সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সার্টিফিকেশন প্রশিক্ষণ কোর্স।

▶️ কোর্সের মেয়াদ: ৬ মাস।

▶️ পরিচালনায়: BCE, NIJUS, NBICT LAB Branch।

▶️ প্রশিক্ষণ কেন্দ্র: এনবিআইসিটি ল্যাব, ১ নং গেটের বিপরীতে, হাবিপ্রবি, সদর, দিনাজপুর।

▶️ ভর্তির শেষ তারিখ: ৩০/১০/২০২৫ ইং (নির্ধারিত তারিখের আগেই আসন শেষ হয়ে গেলে ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হবে)।

▶️ হোয়াটসঅ্যাপ নাম্বার: 01768-885966।

▶️ কোর্সের বিষয় সমূহ: উইন্ডোজ, ইন্টারনেট, টাইপিং, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, সাঁট-মুদ্রাক্ষর।

▶️ ক্লাসের দিন সমূহ: শনি, সোম, বুধবার।

▶️ প্রশিক্ষণের সময়: সন্ধ্যা ৬:১৫ টা থেকে ৭:৩০ টা পর্যন্ত।

▶️ ক্লাস শুরু: ০১/১১/২০২৫ ইং।

▶️ বিস্তারিত: https://nbict.org/moacb/

▶️ লার্নারদের ফিডব্যাক: https://g.page/nbict-lab

কোর্স শেষে সফল প্রশিক্ষণার্থীদেরকে সরকার কর্তৃক অনুমোদিত সনদপত্র প্রদান করা হবে যা বিভিন্ন সরকারি/বেসরকারি চাকরি লাভের ক্ষেত্রে যোগ্যতা পূরণ করবে। ব্যক্তিগত ল্যাপটপ নেই এরকম সর্বোচ্চ ১৫ জন লার্নার ভর্তি হতে পারবেন।

*************
ভর্তি প্রক্রিয়া:
*************

ধাপ–১: প্রশিক্ষণার্থী বিগত ৩ মাসের মধ্যে তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ফরমাল ছবি (ছবিতে কান ও মুখমণ্ডল উন্মুক্ত থাকতে হবে), জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, এস.এস.সি. ও এইচ.এস.সি. পাশ মার্কশিটের ফটোকপি সঙ্গে নিয়ে NBICT LAB অফিসে গিয়ে সাক্ষাৎকারে অংশ নেবেন। ধাপ-১ পরিপূর্ণভাবে সম্পন্ন হওয়া ব্যাতিত কোনক্রমেই ধাপ-২ সম্পন্ন করা যাবে না।

ধাপ–২: আসন খালি থাকা সাপেক্ষে প্রশিক্ষণার্থী নিশ্চিতভাবে ভর্তি হতে চাইলে ধাপ-১-এ উল্লেখিত নথি সমূহ জমাদান পূর্বক NBICT LAB অফিস থেকে ব্যাংক ডিপোজিট স্লিপ সংগ্রহ করে নেবেন।

ধাপ–৩: ডিপোজিট স্লিপ উত্তোলনের ২৪ ঘন্টা সময়ের মধ্যে প্রশিক্ষণার্থী ৬ মাস মেয়াদী কোর্সে ভর্তির জন্য ৩,৫০০/- টাকা হাবিপ্রবিস্থ মেঘনা ব্যাংকে জমা প্রদান করবেন।

ধাপ–৪: ব্যাংকে টাকা জমা প্রদানের পর প্রশিক্ষণার্থী কোনো প্রকার বিলম্ব না করে ব্যাংক ডিপোজিট স্লিপের কাস্টোমার কপি সহ সহস্তে নির্ভুলভাবে পূরণকৃত ভর্তি ফর্ম NBICT LAB অফিসে জমা প্রদান করবেন। ভর্তি ফর্ম উত্তোলনের ২৪ ঘন্টা সময়ের মধ্যে ফর্ম ও ফি জমাদান সম্পন্ন না হলে ভর্তি প্রক্রিয়ায় বাতিল হিসেবে গণ্য হবে।

*********************
উল্লেখযোগ্য শর্তাবলী:
*********************

১। যেসকল লার্নারের নিজস্ব ল্যাপটপ আছে তারা অবশ্যই প্রত্যেকটি ক্লাসে ল্যাপটপ নিয়ে আসবেন।

২। সার্টিফিকেট প্রাপ্তির জন্য একজন লার্নারকে ন্যূনতম ৭০ ভাগ উপস্থিতি এবং সকল মূল্যায়ন প্রক্রিয়ায় পাশ মার্ক নিশ্চিত করতে হবে।

৩। অসুস্থতা, একাডেমিক পরীক্ষা (মিড এবং ফাইনাল), চাকুরির পরীক্ষা এবং শিক্ষাসফর জনিত কারণে আবেদনকৃত ৩০ শতাংশ ক্লাসের ছুটি সমূহ প্রমাণাদির ভিত্তিতে মঞ্জুর করা হবে।

৪। একজন লার্নার একটি প্রশিক্ষণ সেশনের যে ব্যাচে ভর্তি হবেন ঐ ব্যাচেই প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করে ফেলবেন। ব্যাচ পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না।

৫। ক্লাস মিস হয়ে গেলে ক্লাসের রেকর্ডেড ভিডিও থেকে লার্নার ক্লাস রিকভার করে নেবেন।

৬। সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগ্রহী প্রশিক্ষণার্থী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সকল প্রকার নিয়ম মানতে বাধ্য থাকবেন।

*************************
আপনি কেন NBICT LAB
থেকে প্রশিক্ষণ নেবেন?
*************************

👉বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটারের জরুরী বিষয়গুলি একদম হাতে কলমে শেখানো হয়।

👉নিয়মিত প্রশিক্ষণ ক্লাসে অংশ নিলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, ইন্টারনেট, টাইপিং, সাঁট-মুদ্রাক্ষর ইত্যাদি বিষয়গুলিতে একদম স্মার্ট হয়ে উঠবেন।

👉যাদের নিজস্ব কম্পিউটার নেই তারাও প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রশিক্ষণের সময় বাদ দিয়েও অন্য যেকোনো সময়ে ল্যাবের কম্পিউটারে অনুশীলন করতে পারবেন। এক্ষেত্রে কোনো অতিরিক্ত ফি-র প্রয়োজন হবে না।

👉মূল্যায়ন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ ব্যবহারিক ধরণের, সুতরাং, দক্ষতার উৎকর্ষ সাধন অবশ্যই হবে।

👉শীতাতপ নিয়ন্ত্রিত অত্যন্ত গুছানো পরিবেশে প্রতি ব্যাচে সীমিত সংখ্যক প্রশিক্ষণার্থীকে এক সঙ্গে প্রশিক্ষণ প্রদান করা হয়।

👉প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পরেও প্রত্যেকজন রেজিস্টার্ড লার্নার প্রতিষ্ঠান থেকে আইটি বিষয়ক বিশেষ সহযোগিতা সবসময় পেয়েই যান।

👉এ পর্যন্ত যারা নিয়মিত প্রশিক্ষণ ক্লাসে অংশ নেওয়ার মাধ্যমে সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন তারা প্রতিষ্ঠানটির প্রতি সন্তুষ্টিপূর্ণ মনোভাবই পোষণ করেছেন।

👉সারাদেশ ও দেশের বাইরের বহু সংখ্যক (বড় বড় জব পজিশনে থাকা) লার্নার NBICT LAB এ প্রশিক্ষণ নিয়েছেন এবং এখনও প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন। সকল লার্নারকে সংযুক্ত করে একটি সুন্দর কমিউনিটি আছে যেটা লার্নারদেরকে মোটিভেটেড রাখবে।

14/10/2025
04/10/2025

💡আপনি জানেন কি বর্তমান সময়ে রিসার্চ ও আইটি সেক্টরে একটি অন্যতম প্রধান চাহিদা সম্পন্ন ক্ষেত্র হচ্ছে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এবং এটি শেখার শ্রেষ্ঠ টুল হচ্ছে পাইথন? আর NBICT LAB হচ্ছে বাংলা ভাষায় ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং শেখার অন্যতম সেরা প্লাটফর্ম!!

📣NBICT LAB - এর সার্বিক ব্যবস্থাপনায় Hands-on Virtual Workshop on Python for Data Science & Machine Learning শিরোনামে Google Meet প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি অনলাইন একাডেমিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যেখানে আপনাকে মোট ১২ টি কেস স্টাডি সলভ করে দেখানো হবে, যার ফলশ্রুতিতে আপনার পাইথনের বেসিক টু অ্যাডভান্সড এবং মেশিন লার্নিং এর A টু Z শেখা হয়ে যাবে। যা আপনার জন্য হতে পারে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর উপরে রিসার্চ ক্যারিয়ার গড়ার প্রথম সফল পদক্ষেপ।

💡 বিস্তারিত জানতে ভিজিট করুন:
👉 https://forms.gle/YCCxLu1huTmc57jc9

Photos from NBICT LAB's post 23/09/2025

স্মরণীয় একটি দিন উপহার দেওয়ার জন্য প্রিয় লার্নারদেরকে অনেক ধন্যবাদ।

19/09/2025
16/09/2025

https://www.facebook.com/share/p/1ChQcB2QwG/

💡আপনি জানেন কি বর্তমান সময়ের একটি অন্যতম চাহিদা সম্পন্ন ক্ষেত্র হচ্ছে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং! আর NBICT LAB হচ্ছে বাংলা ভাষায় ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং শেখার অন্যতম সেরা প্লাটফর্ম!!

NBICT LAB - এর সার্বিক ব্যবস্থাপনায় Hands-on Virtual Workshop on Python for Data Science & Machine Learning শিরোনামে Google Meet প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি অনলাইন একাডেমিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যেখানে Resource Person হিসেবে প্রোগ্রামটি পরিচালনা করবেন NBICT LAB এর ডাটা সাইন্স ইন্সট্রাক্টর ও প্রধান নির্বাহী, ছয় বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষক Sadhan Verma, যিনি এ পর্যন্ত ডাটা সাইন্স ভিত্তিক ২৫ টি ব্যাচ (৬ শতাধিক প্রশিক্ষণ ক্লাস) সফলতা এবং প্রশংসার সাথে পরিচালনা করেছেন।

এই কোর্সটিতে আপনাকে মোট ১২ টি কেস স্টাডি সলভ করে দেখানো হবে যার ফলশ্রুতিতে আপনার পাইথনের বেসিক টু অ্যাডভান্সড এবং মেশিন লার্নিং এর A টু Z শেখা হয়ে যাবে। যা আপনার জন্য হতে পারে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর উপরে ক্যারিয়ার গড়ার প্রথম সফল পদক্ষেপ।

💡 বিস্তারিত জানতে ভিজিট করুন:
👉 https://forms.gle/YCCxLu1huTmc57jc9

07/09/2025

আপনি কি জানেন এখন সকল ধরণের সরকারি/বেসরকারি চাকরি লাভের ক্ষেত্রে এবং ক্যারিয়ারে সার্ভাইভ করতে কম্পিউটার তথা আইটি-র জ্ঞান থাকাটা কতোটা আবশ্যক?

আপনি কি স্বল্প সময়ের ভিতরে একটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শেষ করে তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে চান?

তাহলে এই কোর্সটি আপনার জন্য!

বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন:
https://nbict.org/moacb/

Photos from Sadhan Verma's post 03/09/2025

সোসাইটিতে আপনি কতোটা গুরুত্বপূর্ণ আপনি যখন সেটা ইনিয়ে বিনিয়ে বোঝাতে চাইবেন, তখন দেখবেন যে সোসাইটি আপনার প্রতি কিছুটা বিরক্ত। শো-অফ জিনিসটা আজকাল আমার কাছেও কিছুটা বিরক্তিকর। কিন্তু কিছু না বলা কথা, কিছু ফেমবন্দি মুহূর্ত টাইমলাইনে না থাকলে সেই শূন্য টাইমলাইনেরও বা গুরুত্ব কতোটুকু? এই নশ্বর শরীরে আর থাকবোই বা কতোটুকু সময়? আমি চিরতরে না থাকার পরিস্থিতিতে এখানে এসে আমাকে খুঁজে পায় যদি কোনো প্রিয়জন তবে আমার অস্তিত্ব পুনর্বার জাগরিত হোক তাঁর হৃদয়ে। বেঁচে থাকবার অনন্ত তৃষা কার মধ্যে নেই, বলুন?

ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়াটিভ, বাংলাদেশ-এর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্ট স্পেশালিস্ট মিস ফারজানা ইয়াসমিন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর স্মার্ট প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার জনাব মো: শরিফ নওয়াজ, এবং আনপ্রিভিলেজড চিল্ড্রেন'স ইজুকেশনাল প্রোগ্রামস (ইউসেফ) এর মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার জনাব আইয়ুব আলী যখন জানতে পারলেন আমি ১ সেপ্টেম্বর সৈয়দপুরগামী সন্ধ্যার ফ্লাইট আর ধরতে পারছি না তখন মিরপুর-২ থেকে সরাসরি এয়ারপোর্টের দিকে আসতে আর কুন্ঠাবোধ করলেন না।

তখন রাত ঠিক ৮ টা বাজে। আমি ততক্ষণে এয়ারপোর্ট টার্মিনাল থেকে পরদিন সকালের ফ্লাইটের টিকেট কেটে গোয়েন্দা পুলিশ অফিসার শহিদুল ভাইয়ের ভাড়া বাসায়। মিস ফারজানাকে হোয়াটসঅ্যাপে লোকেশন দেওয়া ছিল আমার। একদম বাসার নিচে এসে ফারজানা ম্যাডাম ফোন দিয়ে বললেন, "স্যার আমরা চলে এসেছি, আপনি কোথায়?"।

ওনারা তিনজনই আমাদের NBICT LAB-এর পাইথন ফর ডেটা সাইন্স এন্ড মেশিন লার্নিং কোর্সের ব্যাচ-৬ এর লার্নার। এবার ঢাকায় আসার আগে স্বশরীরে ওনাদের সাথে আমার দেখা হয়নি। ওনাদেরকে সামনের দিকে দিয়ে ওনাদের পেছন পেছন রেস্টুরেন্টের দিকে হাটছি। দেখছি, তিন জনের কাঁধেই তখনও অফিসের ব্যাগ। সকাল ৮ টায় বেড়িয়েছিলেন অফিসের উদ্দেশ্যে আর এখন রাত সাড়ে আটটা, অফিস ব্যাগ এখনও কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। ভিতরে ভিতরে লজ্জা পেলাম খানিকটা।

দোষটা আসলে আমারই। ওনারা জানতেন আমি মিরপুরেই থাকবো। গুলশান-১ এর অফিস থেকে মিস ফারজানা বিকেল ৫ টাতেই মিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অবশ্য আমাকে না জানিয়েই। তারপর আমাকে সারপ্রাইজ দেবার জন্য তিনজন মিলে মিরপুরেই একটি দামী রেস্টুরেন্টে বসে আমাকে ফোন দিয়েছেন। আমি প্ল্যান করেছিলাম গুলশানেই মিস ফারজানার সাথে আমার আলাপ হবে। কারণ আইয়ুব সাহেবের বাসায় বিগত রাতে অলরেডি ওনার সাথে আলাপ হয়ে গিয়েছে। বলে রাখি, আইয়ুব সাহেব তিন সন্তানের একজন সংগ্রামী বাবা। পরিবার গ্রামের বাসায় থাকে। ওনার সাথে ওনার ভাড়া বাসায় গল্প করে আমার ডাউন ব্যাটারি রিচার্জ হয়েছে বলতে পারেন।

অতঃপর তিন জন জমিয়ে আড্ডা দিলাম। যেন কতকালের চেনা! এই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - হাবিপ্রবি-তে আমার কতো লার্নার! কতো কতো সাবেক লার্নার না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়! অথচ, এনারা কারা? কিই বা এনাদের স্বার্থ? পরদিন সকালে মেঘেদের উপড়ে থেকে মেঘমালার লীলাখেলা, কখনও বা ফাঁকে ফাঁকে গ্রামীণ প্রকৃতির রমণীয় রুপলীলা দেখতে দেখতে এসবই ভাবতে লাগলাম। আর কানে বাজতে থাকল, শহিদুল ভাই আর আমার ছোট বোন রোমানা দম্পতির আড়াই বছরের একমাত্র আদুরে ছেলে রাইয়ানের আধো আধো আকুল আকুতি "তুমি যাও (যেও) না।" সর্বদা ভালো থেকো শহিদুল ভাই।

Photos from Sadhan Verma's post 30/08/2025

দীর্ঘ তিন বছর পর ঢাকায়। মিরপুরের হোটেল প্রাইম ইন রেসিডেনশিয়াল - এর রুফটপ রেস্টুরেন্টে NBICT LAB-এর প্রিয় লার্নারদের সাথে কীভাবে যে বিকেল আর সন্ধ্যাটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না।

প্রথমেই সাক্ষাতের জন্য এলেন আশা হেড অফিসে কর্মরত রিসার্চ অফিসার জনাব সজল। এসেই ওনার আগমনের কারণ সরুপ নিচের তিন নং ছবিটা ওনার ফেসবুক ওয়াল থেকে বের করে দেখালেন। সেটি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছি। কি সৌভাগ্য আমার!

উনি আসার ঠিক পরপরই এলেন বর্তমানে আমেরিকায় গবেষক হিসেবে কর্মরত নোবিপ্রবি-র সাবেক শিক্ষক জনাব আনোয়ারুল বাশের। আগামীকাল সকালে জনাব বাশেরের আমেরিকার ফ্লাইট, কিন্তু ঢাকায় আমার আগমনের খবর শুনে আর উত্তরায় আটকে থাকতে পারেননি।

জমিয়ে আড্ডা হচ্ছিল। কিন্তু পরক্ষণেই বাংলাদেশ এয়ার ফোর্সে কর্মরত উইং কমান্ডার জনাব তাজুল ওনার রিসার্চের ডেটা নিয়ে হাজির। নেক্সট মঙ্গলবার সাবমিশনের ডেটলাইন। এতোই জরুরী কাজ ইউকে-তে অবস্থানরত মিসেস তাজুলও গুরুত্ব পেলেন না। হোয়াটসঅ্যাপে ইউকে থেকে থেমে থেমে দুইবার বার্তা এলো "কই?”। কিন্তু আমরা ডেটা এনালাইসিসে ব্যস্ত। এয়ার ফোর্সের ডেটা। কিছুটা সেন্সেটিভ এবং কনফিডেনসিয়াল।

জনাব বাশের এবং জনাব সজল বিদায় নিলেন। এরপর এলেন মিরপুরেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিসার্চ অফিসার হিসেবে কর্মরত জনাব আইয়ুব আলী। ভীষণ মিশুক মানুষ। গল্প চলতে থাকল ডেটা এনালাইসিসের সাথে সাথে। বিকেল ৫ টায় এনালাইসিস শুরু হয়েছিল। একটা কনক্লুশনে গিয়ে পৌছানো গেল রাত আটটায়। তাজুল সাহেবকে দেখে খুব খুশি মনে হলো। পরিশেষে, রেস্টুরেন্টের বিল পরিশোধ করতে দিলেন না জনাব আইয়ুব এবং জনাব তাজুল। কেটে গেল একটি স্মৃতিমধুর সময়।

এমন সব মহান মানুষের সান্নিধ্য পেলে মনে হয় জীবনটা আসলেই অনেক সুন্দর!

06/08/2025

সম্প্রতি শেষ হয়ে গিয়েছে NBICT LAB-এর GIS & Remote Sensing Using Google Earth Engine শিরোনামের নামের একটি ৩২ দিনের হ্যান্ডস-অন ভার্চুয়াল ওয়ার্কশপ। উক্ত লাইভ প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেছিলেন মোট ৬৯ জন লার্নার। সমাপনি ক্লাসে লার্নারবৃন্দ কোর্সটি সম্পর্কে তাঁদের ফিডব্যাক জানিয়েছেন। দ্বিতীয় পর্বে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক চৈতি দে পূজার মূল্যবান মতামত প্রকাশ করা হলো। উল্লেখ্য, মিস পূজা NBICT LAB-এর এ পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর মোট ৩ টি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।

আমাদের কোর্স সম্পর্কে জানতে ভিজিট করুন: https://www.nbictlab.com/admission

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Telephone

Address


NBICT LAB, HSTU, Basherhat
Dinajpur
5200