Professional Development Institute.

Professional Development Institute. Professional Development Institute (PDI)

With T Sports – I'm on a streak! I've been a top fan for 15 months in a row. 🎉
11/09/2025

With T Sports – I'm on a streak! I've been a top fan for 15 months in a row. 🎉

01/08/2024

(যে ছেলেটা এরকম কবিতা লিখেছিল, সে নাকি পুরো ঘটনায় ট্রমাটাইজড হয়ে স্ট্রোক করে মারা গেছে! এতো অল্প বয়স, ভালো ফটোগ্রাফার, সব পিছনে ফেলে সেও মৃতের মিছিলে যোগ দিল।)

আমি আসলে চেয়েছিলাম
মেট্রো স্টেশন হতে,
যার ধ্বংসে কান্না ধরে রাখা যায় না।

হতে চেয়েছিলাম টোল প্লাজা,
যা আগুনে পুড়লে হাজার কোটি টাকার লোকসান হয়,

কিংবা চেয়েছিলাম ডাটা সেন্টার হতে
যার জন্যে গোটা দেশের মানুষ আহাজারী করে।

আমি হতে চেয়েছিলাম সিটি কর্পোরেশন এর
ওয়েস্ট ডাম্পিং ট্রাক,
যা আগুনে পুড়লে ক্ষতির পরিমান করতে
ছয় সদস্যের তদন্ত কমিটি হয়।

কিন্তু আমাকে ছাত্র করে পাঠালেন,
যে মরলে কান্না আসে না ,
যার রক্তে কোটি টাকার লোকসান হয় না ,
যে মরলে কেউ দেখতে আসেনা ,
রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির তালিকায় আসেনা আমার নাম,
যার লাশ মর্গে নিছক একটা সংখ্যা....

অথচ 'আমি কতো কি হতে চেয়েছিলাম.!

২৫.০৭.২০২৪
রিশি কাব্য

* এখন সময় আন্দোলনের। আলোচনার সময় শেষ।
20/07/2024

* এখন সময় আন্দোলনের।
আলোচনার সময় শেষ।

18/07/2024

★ সচেতন থাকুন।।।
20/06/2024

★ সচেতন থাকুন।।।

17/06/2024

★ মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন,
"আর তোমার পোশাক-পরিচ্ছদকে পবিত্র রাখো। এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো।"
*(সুরা আল-মুদ্দাসসির: ৪-৫)*

- কোরবানির পশুর রক্ত আর বর্জ্য পরিষ্কার করা মুমিন ও মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য।

★ বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়ঃ

*ক). কোরবানির পশু জবাইয়ের জন্য বসতবাড়ি থেকে সম্ভাব্য দূরবর্তী কোনো পরিষ্কার স্থান বেছে নিতে হবে।

*খ). জবাইয়ের জায়গা ভালো করে পরিষ্কার করে এমন একটি গর্ত খুঁড়ে নিতে হবে, যাতে জবাইকৃত পশুর সম্পূর্ণ রক্ত তাতে জমা হতে পারে।

*গ). এমনভাবে জবাই করতে হবে যেন পশুর রক্ত গর্তেই জমা হয়, চতুর্দিকে ছড়িয়ে না পড়ে।

*ঘ). জবাইয়ের পরে গর্তটা মাটি দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যেন রক্ত-পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়তে না পারে।

*ঙ). কুরবানির গোসত খাবার পর হাড় বা উচ্ছিষ্ট একটা নিদিষ্ট জায়গায় রাখবেন।

*চ). পশুর সব বর্জ্য বড় আকারের গর্ত করে তার মধ্যে রেখে মাটিচাপা দিতে হবে। যদি পৌরসভা বা সিটি করপোরেশন এলাকায় হয়, তাহলে নির্দিষ্ট স্থানে সেগুলো রেখে দিতে হবে, যাতে পরিচ্ছন্নকর্মীরা সময়মতো সেগুলো অপসারণ করতে পারেন।

★ এই সুন্দর পৃথিবী মহান আল্লাহ আমাদের দান করেছেন। একে যথাযথ যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।

★সবাই মিলে পরিবেশকে সুন্দর করে তুলি।★

07/04/2024

★ আসুন, সকলে মিলে বাঁচতে শিখি ★

- একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ

◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।
◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
◑ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।
◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
◑ চাল চকচক করতে: ইউরিয়া।
◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।
◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
◑ মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
◑ সয়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনাশক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।

কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই।

( 'আলোর দিশারি ফাউন্ডেশন' এর ওয়াল থেকে সংগৃহীত)

★ আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন। 🤲
01/04/2024

★ আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন। 🤲

★ সু-স্বাগতম,- মাহে রমজান।- আল্লাহ সবাইকে সাওম পালনের তৌফিক দান করুন।
11/03/2024

★ সু-স্বাগতম,
- মাহে রমজান।
- আল্লাহ সবাইকে সাওম পালনের তৌফিক দান করুন।

Address

Dhunat
5850

Alerts

Be the first to know and let us send you an email when Professional Development Institute. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share