07/11/2022
আপনার পরিচিত ঢাকা জেলার ধামরাই উপাজেলা হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স বা অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছে বা অধ্যয়নরত এমন কোন ব্যক্তি কে মেনশন বা ট্যাগ করুন বা তার কাছে এই বার্তাটি পৌছে দিন। আর আপনিই যদি হয়ে থাকেন তাদের একজন অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন।
'
সম্মানিত সুধী,
আপনি অবগত আছেন যে, "ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম (DUDSF)" একটি অরাজনৈতিক, সেচ্ছাসেবী, সামাজিক সংগঠন। ঢাকা জেলার ঐতিহ্যবাহী ধামরাই উপজেলার যে সকল সম্মানিত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান (অনার্স) ডিগ্রির মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন কিংবা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত আছেন তাদের নিয়ে গঠিত ও পরিচালিত একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় আমাদের এই সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা ধামরাইয়ের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, শীতবস্ত্র বিতরণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও মানুষকে সহায়তাকরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন শিক্ষা ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পরিচালনা করে আসছি। সেই সাথে আমরা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে সেমিনারেরও আয়োজন করে থাকি।
ধামরাই একটি ঐতিহ্যবাহী, প্রাচীন জনপদ। আমাদের উপজেলায় জন্মগ্রহণকারী অনেক বিখ্যাত ব্যক্তি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, চিকিৎসক, শিক্ষা ও সাহিত্যবোদ্ধা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য অবদান রেখেছেন। তাঁদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।
আমাদের সার্বিক প্রয়াসের প্রধান লক্ষ্য হলো ধামরাইয়ের আধুনিকায়ন ও উন্নত ধামরাই বিনির্মাণে নিজেদের অংশীদার করা ও তার ধারাকে বেগবান করা।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, "ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম (DUDSF)" এর ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে, সংগঠন কর্তৃক প্রকাশিতব্য স্মরণিকা আলোকবর্তিকার মোড়ক উন্মোচন ও সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণিল পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ০২/১২/২০২২ আমাদের এই বহুল প্রত্যাশিত পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি চলছে। সেই সাথে ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ সেশনের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন চলবে আগামী ১৫/১১/২০২২ পর্যন্ত।
তাই সম্মানিত অগ্রজ (অ্যালামনাই সদস্য) ও নিয়মিত শিক্ষার্থীদের আগামী ১৫ই নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে "ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম (DUDSF)"এর পুনর্মিলনী অনুষ্ঠান সার্থক ও প্রাণবন্ত করে তুলতে বিনীত অনুরোধ করছি।
প্রয়োজনীয় যোগাযোগে:
সভাপতি (DUDSF)
অসীম কুমার বিশ্বাস
মোবাইল: 01706-582015
সাধারণ সম্পাদক (DUDSF)
নূর নজরুল ইসলাম
মোবাইল: 01615-156682
'