14/08/2026
গত ১০/০৮/২০২৬ তারিখ রোজ সোমবার ধামরাই কলেজিয়েট স্কুলে "বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি" কর্তৃক শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে একটি স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সেশনে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পুষ্টি, রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ আয়োজনটিকে আরও ফলপ্রসূ করে তোলে।
অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র সবার জন্য শেয়ার করা হলো।
ধন্যবাদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সংশ্লিষ্ট সকলকে এই সুন্দর ও সময়োপযোগী উদ্যোগের জন্য।