30/09/2019
একটা ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে আজকে জানা যাক. সেটা হলো ইন্টারনেট এর স্পীড
MB এবং Mb শব্দ ২ টা একই রকম মনে হলেও আলাদা হিসেব
MB= Mega Byte,
Mb = Mega bit
1 MBps = 8 Mbps, অর্থাৎ 1MB, 1Mb থেকে ৮ গুণ বড়
ধরা যাক, আপনি একটা 1MB এর ফাইল ডাউনলোড করতে চাচ্ছেন। এই ফাইল টি এক সেকেন্ডে ডাউনলোড করতে হলে আপ্নার ইন্টারনেট স্পীড থাকতে হবে 8 Mbps
আবার , মনে করুন যে আপনার ইন্টারনেট স্পীড 3Mbps. আপনি যদি এই স্পীড নিয়ে একটা 20 MB ফাইল ডাউনলোড করতে চান তাহলে আপনার আনুমানিক সময় লাগবে ৫৩ সেকেন্ড।
আর এই স্পীডে ১জিবি একটা ফাইল ডাউনলোড করতে সময় লাগে আনুমানিক ৪৪ মিনিট।
এখন, মূল বিষয়ে চলে আসি। রাস্তা ঘাটে বিজ্ঞাপন দেওয়া থাকে,25Mbps / 20Mbps এর লাইন ১০০০৳
আবার বিভিন্ন জায়গায় লিখা থাকে 2MBps ৫০০৳
হিসেব করে দেখলে বুঝা যায়
25 Mbps = 3.125 MBps
20 Mbps = 2.5 MBps
আমাকে আপনাকে ইন্টারনেট প্রোডাইডার এই বুঝ দেয় যে অন্যজন এর লাইন ২ মেগাবাইট ৫০০৳
আর তার লাইন ২০ মেগাবাইট ১০০০৳
কিন্তু টাকা অনুযায়ী হিসেব করলে সে লোক 1MB লাইন এর দাম ৪০০৳। আর অন্যজন এর 2MB লাইন এর মূল্য ৫০০৳ মানে সে লোক আপনার থেকে কিভাবে টাকা বেশি নিচ্ছে বুঝতে পেরেছেন?
মোবাইল দিয়ে কোন ফাইল ডাউনলোড, কোন ফাইল ট্রান্সফার এগুলোর ক্ষেত্রেও হিসেব টা এক।
এবার আপনি চেক করে দেখুন আপনার ইন্টারনেট প্রোভাইডার আপনাকে 2MBps এর লাইন দিয়েছে নাকি 2Mbps এর লাইন দিয়েছে
SpeedTest লিখে PlayStore এ সার্চ করলে একটা সফটওয়্যার পাবেন। এটাতে সেটিংস এ গেলেই অপশন পাবেন ইন্টারনেট স্পীড চেক করার। MBps / mbps যেভাবে দরকার মিলিয়ে নিবেন :)
আশা করি, এখন থেকে আর ধোকায় পরবেন না :)
[সংগৃহীত]