07/04/2026
পুড়ছে প্রাচীন এক উপত্যকা।
পলেস্তারার মতো খসে পড়ছে বিশ্বাসের ফলন্ত জমি।
ভাঙছে আদিম অধিবাসীদের পুরোনো কিংবদন্তি।
নিচের দিকে তাকাই—
বুকের ভেতর একশ বধ্যভূমি।
তবু এই নারকীয় হিরণ্ময় উদ্যানে দাঁড়িয়ে
গায়ে মাখব ফুলের সজ্জা,
শিশিরের ছোঁয়ায় প্রেমিকার নরম বুকে আড়ষ্ট হয়ে
হলদে পাখির শিসে বিভোর হবো।
সবুজ ঘাসে লুকিয়ে রাখব মাতৃক্রোড়
থেকে উঠে আসা জন্মের লজ্জা।
তবে সামান্য অবসর পেলে
তীব্র শ্লেষ মিশিয়ে কঠিনতম কাব্য লেখায়
তোমাদের দিকে থুতু ছিটিয়ে দেবো।
আর কাপুরুষের মতো
তোদের দিকে আগুন সম দৃষ্টিতে তাকাবো
কেবল একবার।............................
(আজ কোন শিরোনাম নেই)
হস্তলিখনেঃ শ্রদ্ধাস্পদাসু Sabannuma Priti