Millat Computer Training Institute

Millat Computer Training Institute

Share

তথ্য প্রযুক্তির নতুন দিগন্ত ...

14/11/2020

ফটোশপের বিভিন্ন শর্টকাটঃ

Action Keystroke
---------------------------------------------------------


New/নতুন উইন্ডো খোলা == Ctrl+N



Open/নতুন ফাইল ওপেন করা== Ctrl+O



Open As/ফাইলের এক্সটেনশন

অনুযায়ী ওপেন করা == Alt+Shift+Ctrl+O



Close/একটিভ উইন্ডো বন্ধ করা==Ctrl+W



Close All/একটিভ সবউইন্ডো বন্ধ করা==Alt+Crtl+W



Save/ফাইল সেভ করা==Ctrl+S



Save As/এক্সটেনশন অনুযায়ী সেভ করা==Shift+Ctrl+S



Save for web/ ওয়েবের জন্য সেভ করা==Alt+Shift+Ctrl+S



Print/প্রিন্ট দেয়া==Ctrl+P



Print one copy/এক কপি প্রিন্ট দেয়া==Alt+Shift+Ctrl+P



টুলের সর্টকাটঃ



Keystroke Tool

V = = = = Move/মুভ টুল



M = = = = Marquee tools/মারকিউ টুল গ্রুপ





L = = = = Lasso tools/ল্যাসূ টুল গ্রুপ





W = = = = Quick Selection, Magic Wand/ কুইক সিলেকশন টুল গ্রুপ



C = = = = Crop and Slice Tools/ ক্রপ ও স্লাইস টুল



I = = = = Eyedropper, Color Sampler, Ruler, Note, Count/ আইড্রপার টুল



J = = = = Spot Healing Brush, Healing Brush, Patch, Red Eye/হেলিং টুল গ্রুপ



B = = = = Brush, Pencil, Color Replacement, Mixer Brush/ব্রাস টুল গ্রুপ



S = = = = Clone Stamp, Pattern Stamp/ স্ট্যাম্প টুল গ্রুপ



Y = = = = History Brush, Art History Brush/ হিস্টোরি ব্রাশ টুল গ্রুপ



E = = = = Eraser tools/ইরেজার টুল



G = = = = Gradient, Paint Bucket/ গ্র্যাডিয়েন্ট ও পেইন্ট বাকেট টুল



O = = = = Dodge, Burn, Sponge/ ডজ টুল গ্রুপ



P = = = = Pen tools/পেন টুল



T = = = = Type tools/টাইপ টুল



A = = = = Path Selection, Direct Selection/ প্যাথ ও ডিরেক্ট সিলেকশন টুল



U = = = = Rectangle, Rounded Rectangle, Ellipse, Polygon, Line, Custom Shape/ রেকটেংগল টুল গ্রুপ



K = = = = 3D Tools/ ৩ডি টুল



N = = = = 3D Camera Tools/ ৩ডি ক্যামেরা টুল



H = = = = Hand/ হ্যান্ড টুল



R = = = = Rotate/ রোটেট টুল



Z = = = = Zoom/ জুম টুল



D = = = = Default colors/ ডিফল্ট কালার



X = = = = Switch Foreground and Background colors/ ব্যাকগ্রাউন্ড ও ফরগ্রাউন্ড পরিবর্তন



Q = = = = Quick Mask Mode/ কুইক মাস্ক মুড ।



আপনি যদি গ্রুপ টুলগুলোর অনান্য টুলগুলো সিলেক্ট করতে চান তাহলে শিফট কি(Shift) চেপে ধরে ঐ টুলের সর্টকাট লেটারটা চাপুন । মনে করেন আপনি মারকিউ টুল গ্রুপের মধ্যে থেকে Rectengle Marquee থকে Elliptical marquee এ যাবেন সেক্ষেত্রে আপনি Shift+M চাপুন তাহলে পরের টুলে যেতে পারবেন ।



লেয়ার নিয়ে কাজ করাঃ



Action Keystroke



Create new layer/ নতুন লেয়ার তৈরি==Ctrl-Shift-N



Select non-contiguous layers/ যতটা ইচ্ছা ততটা লেয়ার সিলেক্ট করা==Ctrl-Click layers



Select contiguous layers/ যে লেয়ার সিলেক্ট করবেন তার উপর ও নিচের একটি করে দুইটা লেয়ার সিলেক্ট করা==Click one layer, then Shift-Click another layer



Delete Layer/ লেয়ার ডিলিট করা==Delete key (while in the Move tool)



View contents of layer mask/ মাস্ক করা লেয়ার দেখা==Alt-Click layer mask icon



Temporarily turn off layer mask/ কিছুক্ষনের জন্য লেয়ার মাস্ক বন্ধ করা==Shift-Click layer mask icon



Clone layer as you move it/ লেয়ার কপি করা==Alt-Drag



Find/Select layer containing object/ কোন লেয়ার থেকে আপনি ফাইলটা দেখছেন সেই লেয়ার দেখা ।==Right-Click on the object w/Move tool/ মুভ টুল সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন



Cycle down or up through blend modes/ ব্লেন্ড মুড পরিবর্তন করা==Shift-Plus(+) or Minus(–)



Change to a specific blend mode/ ব্লেন্ড মুড সিলেক্ট করে দেয়া ।==(w/Move tool) Shift-Alt-letter (ie: N=Normal, M=Multiply. etc.)



সিলেকশন নিয়ে কাজ করাঃ

Action Keystroke

Draw Marquee from Center/

মারকিউ টুল দিয়ে মাঝখান থেকে কোন কিছু আর্ট করা==Alt-Marquee



Add to a Selection/ আগের সিলেকশনে যোগ করা== Shift



Subtract from a Selection/আগের সিলেকশন থেকে বাদ দেয়া== Alt



Intersection with a Selection/ দুই সিলেকশন থেকে কিছু অংশ বাদ দেয়া==Shift-Alt



Make Copy of Selection w/Move tool/ মুভ টুল দিয়ে সিলেকশন কপি করা ।==Alt-Drag Selection



Make Copy of Selection when not in Move tool/মুভ টুল না থাকা অবস্থা সিলেকশন কপি করা==Ctrl-Alt-Drag Selection



Move Selection (in 1-pixel Increments)/ সিলেকশন ১ পিক্সেল সরানো==Arrow Keys



Move Selection (in 10-pixel Increments)/ সিলেকশন ১০ পিক্সেল সরানো==Shift-Arrow Keys



Restore Last Selection/ শেষ যে সিলেকশন ব্যবহার করেছেন টা ফিরিয়ে নিয়ে আশা ।==Ctrl-Shift-D



Feather Selection/ সিলেকশনের ফেদার নির্ণয় করে দেয়া==Shift-F6



Move Marquee while drawing selection/ মারকিউ দিয়ে সিলেকশনের সময় সিলেকশনকে সরানো==Hold Space while drawing marquee



ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করাঃ



Action Keystroke



Fit on Screen/ স্ক্রিনের সাথে মানানসই করা==Double-click on Hand tool or Ctrl-0



100% View Level (Actual Pixels)/ ছবির পূর্ণ অবস্থা দেখা==Double-Click on Zoom Tool or Ctrl-Alt-0



Zoom in/ জুম বাড়ানো==Ctrl-Space-Click or Ctrl-Plus(+)



Zoom out/ জুম কমানো== Alt-Space-Click or Ctrl-Minus(–)



Hide all tools and panels/ সব টুলস এবং প্যানেলকে লুকিয়ে ফেলা==Tab



Hide all panels except Toolbox and Options bar/ টুলবক্স ও অপশন বাদে সব প্যানেল লুকিয়ে ফেলা==Shift-Tab



Rotate through full screen modes/ ফুল স্ক্রিন মুডে নিয়ে যাওয়া== F



Scroll image left or right in window/ ইমেজ স্ক্রল হলে টা উঠা নামা করানো==Ctrl-Shift-Page Up/Down

সংগ্রহিত*

12/11/2020

একজন ইঞ্জিনিয়ার যখন প্রচুর অলস! 🤣

Photos from Millat Computer Training Institute's post 10/09/2020

Admission is Going on...

Our Courses :-

Certificate in Computer Certificate in Computer Science & Application Course.
(Duration - 6 Months)

• Fundamental Computer's Basic
• Typing (Bangla, English)
• Microsoft Office Word
• Microsoft Office Excel
• Microsoft Office PowerPoint
• Microsoft Office Access
• Multimedia & Internet Basic

Diploma in Computer Science.
(Duration - 6 Months)

• Fundamental Computer's Advanced
• Typing (Bangla, English)
• Microsoft Office (2007,2010,2016)
• Graphic Design
• Hardware Maintenance
• Software Troubleshooting
• Multimedia & Internet Advanced

* We will Provide all Courses Book/Sheet for student home practice.
* We Will teaching All Courses with Latest version Software
* Advanced and Easy Teaching Technique
*Modern Computer lab with Internet connection

EXAM AND CERTIFIED WITH...
World Information Technology Foundation (WITF)

Contact us.
Call: +8801712750512
+8801886233251
E-mail: [email protected]

Photos from Millat Computer Training Institute's post 16/08/2020

যারা যুগের সাথে বদলাতে পারে না, প্লিজ তারা পড়ুন।

Kodak কোম্পানির কথা মনে আছে?

১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে প্রায় ১লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন। এবং বিশ্বে ছবি তোলার প্রায় ৮৫% ই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak ক্যামেরার কোম্পানীটাই উঠে যায়। এমনকি Kodak সম্পুর্ন দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়।

ওই একই সময়ে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেমন-

HMT (ঘড়ি)
BAJAJ (স্কুটার)
DYANORA (TV)
MURPHY (radio)
NOKIA (Mobile)
RAJDOOT (bike)
AMBASSADOR (গাড়ি)

এই উপরের কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এই কোম্পানি গুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি।

এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের ১০ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে! এবং আজকের অসংখ্য মানুষের চাকরিই সামনের ১৫/২০ বছরের মধ্যে হয়তো সম্পুর্নভাবে বিলুপ্ত হতে যাচ্ছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি "চতুর্থ শিল্প বিপ্লব"-এর যুগে।

আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান-

Uber কেবলমাত্র একটি Software-এর নাম। না, এদের নিজস্ব কোন গাড়ি নেই। তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি-ভাড়ার কোম্পানি হল উবের।

Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হল, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই।

একইভাবে Paytm, ওলা ক্যাব, Oyo rooms ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে।

আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোন কাজ নেই, কারণ IBM Watson নামে একটি আইনি Software যে কোন নতুন উকিলের থেকে অনেক ভাল ওকালতি করতে পারে। এইভাবে চলতে থাকলে হয়তো পরের ১০/১৫ বছরে প্রায় বেশিরভাগ আমেরিকানদের আর কোন চাকরি থাকবে না। থাকবে খালি বিশেষ বিশেষজ্ঞদের।

নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। Watson নামের Software মানুষের থেকেও ৪ গুন নিখুঁত ভাবে ক্যানসার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। ২০৩০ সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে।

করোনা নামক এই বৈশ্বিক মহামারী বিদায় নিলেই রাস্তায় নামতে চলেছে চালকহীন গাড়ি। ২০২১/২২ সালের মধ্যেই এই একটা আবিষ্কার বদলে দিতে পারে গোটা দুনিয়ার চালচিত্র। এর ফলে সামনের ১০ বছরে আজকের ৯০% গাড়িই আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে। রাস্তাগুলো ক্রমশঃ ফাঁকা হতে থাকবে। পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলি ক্রমশঃ দেউলিয়া হয়ে আসবে।

তখন গাড়ি লাগলে, উবেরের মত কোন Software-এর কাছেই গাড়ি চাইতে হবে। আর গাড়ি চাইবার কিছুক্ষনের মধ্যেই সম্পুর্ন চালক-বিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়িভাড়া বাইকের থেকেও কম হবে।

গাড়িগুলো চালকবিহীন হবার ফলে ৯৯% দুর্ঘটনা কমে যাবে। এবং সেই কারণেই গাড়ি-বীমা করানো বন্ধ হবে এবং গাড়ি-বীমার কোম্পানি গুলো সব উঠে যাবে।

গাড়ি চালানোর মত কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না। ৯০% গাড়িই যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং-এর কর্মী-দেরও কোন প্রয়োজন থাকবে না।

ভেবে দেখুন, আজ থেকে ৫-১০ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর, এই সবকটা STD বুথই কিন্তু পাততাড়ি গুটাতে বাধ্য হল। যেগুলো টিকে রইল, তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এল। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করল। এই রিচার্জের দোকান গুলোকে তখন আবার বদল আনতে হল। এরা এখন কেবল মোবাইল ফোন কেনা-বেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। Amazon, Flipkart থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে।

টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময়ের নগদ টাকা আজকের যুগে "প্লাস্টিক টাকায়" পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট-এর যুগ। Paytm-এর রমরমা বাজার, মোবাইলের এক টিপে টাকা এপার-ওপার।

যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন।

সাফল্যকে সাথে রাখুন, সময়ের সাথে থাকুন।

সংগৃহীত!

27/06/2020

আগামীর বিশ্ব | ভাবনা |

15/05/2020

নিজের সার্টিফিকেট নিজেই দিও না। খেয়াল করে দেখ যে, সবাই তোমাকে কি ভাবে। তাদের কাছেই সার্টিফিকেট নাও। নিজের সমালোচনা করেই দেখ না,শুদ্ধ হওয়া কঠিন কিছু না।

———- হুমায়ূন আহমেদ।

05/07/2019

জীবনে সফল হতে চান?
স্টুডেন্ট লাইফ থেকে যে ১০টি কাজ আপনাকে করতে হবেঃ

১) পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, যে কোন কাজ শুরু করে দিন। টিউশন করাতে পারেন, তবে এটা লং রানে আপনার ক্যারিয়ারে খুব সামান্যই ভুমিকা রাখবে।

২) স্টুডেন্ট অবস্থায় এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখে নিন।

৩) সিনিয়র ভাইদের কে কোথায় আছে খুজে বের করে সম্পর্ক তৈরি করুন। ৪৫% সময় নেটওয়ারকিং এ দিন, ৫৫% সময় দিন পড়াশোনা

৪) বিভিন্ন সোশাল কাজ, ও পাবলিক ইভেন্টে নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে কাজ করুন।

৫) বই পড়ার অভ্যাস করুন, অন্যদের জীবন থেকে শিক্ষা নিন। ট্রেনিং করে স্কিল গুলো ঝালাই করে নিন, এগুলোর পেছনে আপনার সামান্য ইনভেস্টমেন্ট লাইফে কয়েক গুন হারে ফেরত আসবে।

৬) রোবট হয়ে যাবেন না, নিয়মিত ঘুরতে যান, স্টুডেন্ট থাকা কালীন পুরা দেশ ঘুরে শেষ করুন, সম্ভব হলে দেশের বাইরেও একটা ট্যুর দিয়ে আসুন।

৭) আপনার আয় হবে যে ১০ জনের সাথে আপনি মিশছেন, তাদের গড় আয়ের সমান। কাজেই বন্ধু নির্বাচনে সতর্ক হোন। লাইফে সবচেয়ে বড় শত্রু ও প্রতারক লুকিয়ে থাকে বন্ধুদের মাঝেই।

৮) কারো প্রতি এতো বেশি দুর্বল হবেন না, যাতে কেউ ছেড়ে চলে গেলে নিজেকে নিঃস্ব না লাগে।

৯) আতলামি করবেন না, প্রতিটি মুহূর্ত এঞ্জয় করুন। ডেথবেডে গিয়ে কেউ অ্যাসাইনমেন্ট করা বা আরেকটা কুইজ দেয়ার কথা ভেবে আফসোস করে না। আফসোস করে, সামান্য এসব কুইজ, ল্যাবের জন্য বিসর্জন দেয়া সুন্দর মুহূর্ত গুলোর জন্য।

১০) লিমিট ক্রস করে পরিশ্রম করার মানসিকতা রাখুন।

12/09/2017

জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হলে, আজকের দিনে কম্পিউটার শিখতেই হবে এই কথাটা আর নতুন করে বলবার কিছু নেই। শুধু যে কম্পিউটার সংক্রান্ত কাজ করতে হলেই কম্পিউটার ব্যবহার প্রয়োজন, তা নয়। যে কাজ কম্পিউটার-নির্ভর নয়, সেখানেও কম্পিউটার জানা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। একজন কর্মীর যদি কী-বোর্ড কিভাবে চালাতে হয় জানা না থাকে তা হলে সামান্য ই-মেইল চেক করা বা তার জবাব দেওয়াই ঝকমারির পর্যায়ে চলে যায়। কম্পিউটারের ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক গুণ। আসলে কম্পিউটার শিক্ষা হল এটা একটা প্ল্যাটফর্ম, জীবন গড়ে নেওয়ার জন্য যে ট্রেনেই তুমি উঠতে চাও না কেন, এই প্ল্যাটফর্মে তোমায় পৌঁছতেই হবে। কম্পিউটার শিক্ষা নিয়ে সচেতনতা গত দেড় দশকে বেড়েছে অনেকটাই। তাই নতুন যে ছেলে বা মেয়েটি কম্পিউটার শিখতে আসছে, তার কোর্স বেছে নেওয়ার কাজটা এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। যে ধরনের কোর্সগুলির সব চেয়ে বেশি চাহিদা, তার মধ্যে রয়েছে বেসিক কম্পিউটিং বা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। কম্পিউটার শিক্ষা শুরু করার সময় টা JSC, SSC বা HSC পরীক্ষার পরে ছুটির সময়টা। কিন্তু সব চেয়ে বড় প্রশ্ন কোথায় শিখব ? কম্পিউটার শিক্ষার প্রতিষ্ঠান এখন পাড়ায় পাড়ায়, আর ‘নামিদামী’ প্রতিষ্ঠানের সংখ্যাও কমবেশী নয়। তাদের বিজ্ঞাপনের দাপটও তেমন। ফলে বিভ্রান্ত স্কুল/মাদ্রাসা পড়ুয়া ও তাদের অভিভাবকেরা। এই বিভ্রান্তির সমাধান নিয়ে হাজির হয়েছে "মিল্লাত কম্পিউটার ট্রেনিং ইন্সষ্টিটিউট"। এই ইন্সষ্টিটিউটটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃর্ক অনুমোদিত। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা।

৬ মাস ১/২ বছর ব্যাপী কোর্স শেষে সরকার অনুমোদিত "ওয়াল্ড ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন" কর্তৃক পরীক্ষা হয় এবং কাঙ্ক্ষিত ফলাফলের উপর ভিত্তি করে সার্টিফিকেট পেয়ে যায়, যা তাদের ভবিষ্যৎ এ চাকুরী বাজারে অনেকটা এগিয়ে দেয়।

Photos 25/03/2017

পিসি RAM এর কিছু সমস্যা সঙ্গে তার সমাধান

দেখুন আপনারও কাজে আসতে পারে ।
বন্ধুরা আশাকরি সবাই খুব ভাল আছেন আমিও আপনাদের দোয়াই খুব না হলেও মোটামোটি ভালই আছি । যাই হোক প্রতিদিন এর মতো আজকেও আপনার সাথে ছোট কিছু টিপস নিয়ে পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের পছন্দ হবে এবং অনেক কাজেও আসবে । আজকে আমি আপনাদের সাথে Ram এর কিছু সমস্যা এবং তার কারণ ও সমধান দেবার চেষ্টা করলাম । তাহলে আর দেরি করে লাভ কি নীচে থেকে দেখে নিন সমস্যা গুলো কি এবং সমাধান গুলো কি ।
1 // প্রশ্নঃ আমি আমার কম্পিউটার এ ব্যবহার করা পুরনো Ram সাথে একটি নতুন চিপ লাগাছি কিন্তু সেটি স্ক্রীন এ দেখাছে না এমন কি কোন এরর ম্যাসেজ ও দিছে না । এখুন কি করবো …


কারনঃ ১) Ram চিপ টি মনে হয় খারাপ আছে ।

২) Ram চিপ টির BUS স্পীড মাদার বোর্ড এবং প্রসেসর এর সাথে মিল খাছে না ।



সমধানঃ ১) প্রথমে আপনার কম্পিউটার এর ব্যবহার করা আগের পুরনো Ram চিপটি খুলে এর BUS স্পীড জেনে নিন । সাধারন চিপ এর গায়ে আলাদা স্টিকারে 133MHz/100MHz ইত্যাদি লেখা থাকে । তখুন ব্যবহার করা চিপ্তির BUS স্পীড এর মতো BUS স্পীড এর Ram ব্যবহার করুন ।

২) মাঝে মাঝে বিভিন্ন করনে একটি নতুন Ram ও খারাপ থাকতে পারে । তাই চিপটি অন্য কোন কম্পিউটার চেক বা পরীক্ষা করে দেখুন কাজ হছে কি না । ধুল বালির ফলেও Ram স্লটে ময়লা থাকতে পারে সেক্ষেত্রে Contact Cleaner ব্যবহার করে দেখতে পারেন ।



2// প্রশ্ন ঃ নতুন কোন Ram লাগানোর পরেও সেটি পিসিতে শো করছে না ।
কারনঃ এটি মূলত তিনটি কারনে হতে পারেঃ

১) এই Ram এর BUS স্পীড বেশি যা আপনার মাদার বোর্ড সাপোর্ট করে না ।

২) ভুলভাবে চিপটি লাগানোর ফল স্বরূপ এটা হতে পারে ।

৩)বা Ram চিপ টি নষ্ট হয়েগেছে ।



সমধানঃ

১) মাদার বোর্ড এর ম্যানুয়াল দেখে নিশ্চিন্ত হয়েনিন কোন কোন স্পীড Ram এটি সাপোর্ট করে । যদি সাপোর্ট না করে তবে মাদার বোর্ড ও Ram থেকে একটি আপনাকে বদলাতে হবে । আর মাদার বোর্ড বদলানোর অরথ হল আগের Ram টিকে বাদ দিয়ে দেওয়া ।

২) Ram ভুলভাবে ইন্সটল করলে পিসির পাওয়ার বাটন দেয়া মাত্রই ‘বিপ’ করে একটি শব্দ করবে । যদি টা হয় তাহলে Ram টি খুলে নিয়ে ভাল ভাবে চেপে লাগান , তাছাড়া Ram শুধু চেপে নয় ক্লিপের দ্বারা লাগাতে হয় । বা অন্যান্য স্লটে Ram বসিয়ে পরীক্ষা করে দেখতে পারেন ।

৩) Ram এর স্পীড এর সাথে মিলে এমন মাদার বোর্ড Ram টি লাগিয়ে দেখতে পারেন । যদি এখানেও Ram টি না চলে তাহলে নিশ্চিন্ত হয়ে নিন যে Ram টি খারাপ । এখুন আপনার কাছে একটি মাত্র পথ যেখান থেকে Ram কিনেছেন সেখান থেকে পালটিয়ে নিন বা নতুন কিনে ব্যবহার করুন ।



3// প্রশ্ন ঃ একটি ফাইল বা কোন প্রোগ্রাম রান করতে গেলে Out of Memory এই ম্যাসেজ দেখাছে ।
কারনঃ

১) একই সময়ে একাধিক প্রোগ্রাম বা ডকুমেন্ট চালু থাকলে এই সমস্যা হতে পারেঃ

২) আপনি যে ফাইল টি ওপেন করতে যাচ্ছেন তার ধারন ক্ষমতার মতো Ram আপনার পিসিতে নেই ।

৩) যদি এই সমস্যা টি বিশেষ কোন সফটওয়্যার এর ক্ষেত্রে হয় তাহলে বুজতে হবে সেই সফটওয়্যার টিতে কোন সমস্যা আছে ।



সমধানঃ

১)একাধিক প্রোগ্রাম বা ডকুমেন্ট চালুন থেকলে যে প্রোগ্রাম গুলর দরকার নাই সেগুল বন্ধ করে দিন ।

২) যদি কোন সফটওয়্যার এর ফলে এটা হয় তবে সেই সফটওয়্যার টিকে রিমুভ বা আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখুন ।

৩) পিসি এর Ram এর পরিমান যদি কম হয় তবে অবিলম্বে বাড়িয়ে নিন । তাতে যেকোনো কাজ করতে পারবেন আগের চেয়ে দ্রুত গতিতে ।
৪) বিশেষ ক্ষেত্রে পিসি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন ।



4// প্রশ্ন ঃ CMOS Memory size mismatch ম্যাসেজ দেখাছে ।
কারনঃ

১) সিস্টেমে লাগানো মেমোরির সাথে সেটাআপে মেমোরির কোন মিল নাই ।

সমধানঃ

১) BIOS এ প্রবেশ করে সিস্টেম এর লাগানো মেমোরির সাথে সিমস সেটআপ মেমোরির মিল ঠিক করে দিতে হবে ।



5// প্রশ্নঃ পিসি স্ক্রীন নীল হয়ে যাই এবং তার সাথে Fetal Exception ম্যাসেজ দেখাছে ।
কারনঃ মাদার বোর্ড এর BUS স্পীড এর সাথে Ram এর BUS স্পীড মিসম্যাচ হতে পারে ।

সমধানঃ সঠিক BUS স্পীড এর Ram লাগান ।



6// প্রশ্নঃ Memory test terminated by key stroke ম্যাসেজ দেখাছে ।
সমধানঃ পিসি অন হবার সমায় তা মেমোরি পরীক্ষা করে দেখে । পিসি অন হবার সময় আপনি ভাল করে লক্ষ করুন তাহলে দেখাতে বা বুজতে পারবেন বিষয় টি । সেই সময় আপনার কীবোর্ড এর কোন কিতে প্রেস হয়েগেলে এই ম্যাসেজ আসতে পারে । এতে ভয় পাবার কিছুই নেই আপনি চুপ করে বসে থাকুন আপনাকে এই বিষয়ে কিছুই করতে হবে না ।



7// প্রশ্নঃ “ DECREASING AVAILABLE MEMORY “
কারনঃ ১) Ram Chip এর ত্রুটি থাকতে পারে ।

২) SIMM/DIMM solt (Memory Bank) এ ঠিক ভাবে বসানো না থাকতে পারে ।



সমধানঃ ১) Ram Chip বা SIMM/DIMM খারাপ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে । এই পরীক্ষা করার জন্য ভাল SIMM/DIMM চিপ কে ঐ সন্দেহজনক Ram Chip বা SIMM/DIMM এর যাইগাই বসিয়ে এবং পিসি অন করে মেমোরি টেস্টিংয়ের দ্বারা Ram খারাপ না ভাল তা দেখে নিতে হবে ।

২) অনেক সময় Ram Chip বা SIMM ভালো থাকেলও উপরের মতো ম্যাসেজ দিতে পারে । এক্ষেত্রে Ram Chip বা SIMM/DIMM সঠিক ভাবে Memory এ না বসানোর কারনে এরূপ হতে পারে । তাই Ram বা SIMM/DIMM গুলো দরকার হলেই খুলে পরিস্কার করে আবার স্থাপন করার দ্বারা পরীক্ষা করা উচিত ।



8// Invalid Configuration , Please Run Setup Program ম্যাসেজ দেখাছে ।
কারনঃ কম্পিউটার এর প্রকৃতি কনফিগারেশন এর সাথে Ram এর সেটআপ কনফিগারেশন মিল খাইনি ।

সমধানঃ BIos এ প্রবেশ করে সিমস এর সেটআপ কনফিগারেশন অনুযায়ী ঠিক করে দিন বা Load Bios Default দিয়ে Save করে রিবুট করুন ।



9// Illegal Operation ম্যাসেজ আসছে ।
কারনঃ Ram এর BUS মিস ম্যাচ হলে এ ধরনের ম্যাসেজ দেখায় । যেমনঃ মাদার বোর্ড হয়তো ১০০ মেগাহার্টজ বাস স্পীড এর Ram সমর্থন করে অথচ আপনি লাগিয়েছেন ১৩৩ মেগাহার্টজ বাস স্পীড এর Ram ।

সমধানঃ সঠিক বাস স্পীড এর Ram ব্যবহার করুন ঠিক হবার কথা ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka