Swid Laboratory Model Intellectually disabled and Autistic School

Swid Laboratory Model Intellectually disabled and Autistic School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swid Laboratory Model Intellectually disabled and Autistic School, School, 4/A, Eskaton Garden, Dhaka.

Epecial Education for intellectually Disabled and Autistic Children.
4/A, Eskaton Garden, Dhaka.
সুইড ল্যাবরেটরী মডেল স্কুল, ৪/এ, ইস্কাটন গার্ডেন, ঢাকা।
স্নায়ু বিকাশ জনিত (ডাউন সিনড্রোম, অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি) শিশুদের বিশেষ স্কুল।

১৪/০৮/২০২৬ তারিখ কাব হলিডে ২০২৬'-এ সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের কাব স্কাউটদের অংশগ্রহণ ​বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিট...
15/08/2026

১৪/০৮/২০২৬ তারিখ কাব হলিডে ২০২৬'-এ সুইড ল্যাবরেটরী মডেল স্কুলের কাব স্কাউটদের অংশগ্রহণ

​বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের পরিচালনায় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী 'কাব হলিডে ২০২৬'। উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের ক্ষুদে কাব স্কাউট দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ স্কাউটস ও ঢাকা অঞ্চলের সম্মানিত কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।

সুইড বাংলাদেশের সম্মানিত মহাসচিব জনাব মো: মাহবুবুল মুনির স্যার অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে আমাদের ক্ষুদে কাবদের উৎসাহ প্রদান করেছেন।

​আমাদের স্কুল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি ও বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের কমিশনার শামীমা সুলতানা (অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি) মহোদয় এর সভাপতিত্বে আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

​আমাদের শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দক্ষতা অর্জনের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক!

সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এর শ্রেণী ভিত্তিক জানুয়ারী-জুন ২০২৬ প্রান্তিকের অভিভাবক দিবস সফলভাবে অনুষ্ঠিত হলো।
11/08/2026

সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এর শ্রেণী ভিত্তিক জানুয়ারী-জুন ২০২৬ প্রান্তিকের অভিভাবক দিবস সফলভাবে অনুষ্ঠিত হলো।

সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এর প্রিয় বিশেষ শিক্ষার্থী মাহিন তার পরিবারের সাথে সুদূর কানাডায় পাড়ি জমিয়েছিল, দীর্ঘ বিরতির...
02/08/2026

সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এর প্রিয় বিশেষ শিক্ষার্থী মাহিন তার পরিবারের সাথে সুদূর কানাডায় পাড়ি জমিয়েছিল, দীর্ঘ বিরতির পর আজ তার মায়ের সাথে স্কুল ক্যাম্পাসে এসে আমাদের চমকে দিয়েছে।

​পুরনো বন্ধুদের সাথে তার দেখা করার দৃশ্য ছিল সত্যিই আবেগঘন। মিষ্টি আলিঙ্গন আর পুরনো স্মৃতিরোমন্থন সব মিলিয়ে এক অনন্য মুহূর্ত।
এই সল্প সময়ে সে তার প্রিয় শিক্ষকদের সাথে দেখা করেছে। মাহিন খুব ভালো নাচ করতো, এই সুযোগে সে তার প্রিয় নাচের শিক্ষক অমিত হাসান ও প্রিয় বন্ধুদের সাথে নাচে অংশগ্রহণ করলো।

​কানাডায় নতুন জীবন শুরু করলেও মাহিন তার শিকড় এবং সুইড ল্যাবরেটরী মডেল স্কুলকে ভুলে যায়নি। তার এই ছোট সফর আমাদের সবাইকে মুগ্ধ করেছে এবং মনে করিয়ে দিয়েছে যে দূরত্ব যতই হোক, আন্তরিক সম্পর্কগুলো সবসময় অটুট থাকে।

​সুইড ল্যাবরেটরী মডেল স্কুল পরিবারের পক্ষ থেকে মাহিন এবং তার পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তুমি যেখানেই থাকো, ভালো থাকো এবং তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের গর্বিত করুক।

28/07/2026

💛💛

সুইড ল্যাবরেটরী মডেল স্কুলে প্রতিটি দিন আমরা নতুন উদ্দীপনা নিয়ে শুরু করি। আমাদের বিশেষ শিক্ষার্থীদের জন্য এই উদ্দীপনার এ...
28/07/2026

সুইড ল্যাবরেটরী মডেল স্কুলে প্রতিটি দিন আমরা নতুন উদ্দীপনা নিয়ে শুরু করি। আমাদের বিশেষ শিক্ষার্থীদের জন্য এই উদ্দীপনার একটি বড় অংশ হলো নিয়মিত প্রাতঃকালীন সমাবেশ। কিন্তু এই সমাবেশের পরপরই সরাসরি শ্রেণীকক্ষের রুটিন মেনে পাঠদান শুরু করাটা তাদের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে।
​বিশেষ শিশুদের শারীরিক ও মানসিক গঠনের জন্য একটি নির্দিষ্ট ‘ট্রানজিশন’ বা পরিবর্তনকাল প্রয়োজন হয়, যেখানে তারা সমাবেশের বাইরের পরিবেশ থেকে ধীরে ধীরে শ্রেণীকক্ষের নীরব ও মনযোগী পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে।

​তাই সমাবেশ শেষে এবং মূল পাঠদান শুরু করার ঠিক আগে, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য একটি ওয়ার্ম-আপ সেশনের আয়োজন করি।

​এই সেশনটি বিশেষ শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন:

​১. শারীরিক জড়তা দূরীকরণ: এই হালকা ব্যায়াম তাদের শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেশীর জড়তা দূর করে, যা তাদের দিনের বাকি সময় সক্রিয় থাকতে সাহায্য করে।

​২. মনযোগের বিকাশ (ফোকাসিং): আমাদের অভিজ্ঞ শিক্ষকেরা এমন কিছু ব্যায়াম নির্ধারন করেন যা শিশুদের চোখের এবং শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এই ক্রিয়াকলাপগুলো তাদের মস্তিষ্ককে উদ্দীপিত করে এবং শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়বস্তুতে মনযোগ দিতে প্রস্তুত করে।

​৩. মানসিক প্রশান্তি ও উত্তেজনা হ্রাস: অনেক বিশেষ শিশু পরিবেশের পরিবর্তনে উত্তেজিত বা উদ্বিগ্ন হয়ে পড়ে। এই সেশনে আমরা শান্ত এবং আরামদায়ক ভঙ্গিতে ব্যায়াম করাই, যা তাদের স্নায়ুকে শান্ত করে এবং মনের উত্তেজনা কমিয়ে প্রশান্তি আনে।

​৪. সামাজিকীকরণ ও আনন্দের সাথে শেখা: এই সেশনগুলোতে শিশুরা একসাথে মিলেমিশে এবং উৎসাহের সাথে এই কার্যক্রমগুলো করছে। এটি তাদের মধ্যে টিম ওয়ার্কের মনোভাব গড়ে তোলে এবং স্কুলকে একটি আনন্দদায়ক জায়গা হিসেবে ভাবতে শেখায়।

​সুইড ল্যাবরেটরী মডেল স্কুল আমাদের বিশেষ শিশুদের প্রতিটি দিনকে সফল এবং সুন্দর করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিষ্ঠার সঙ্গে।

​সবাইকে আমাদের এই যাত্রায় সাথে থাকার জন্য ধন্যবাদ!

স্কুল পরিবার

🎨 জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমাদের বিশেষ সোনামণিদের অংশগ্রহণ! 🌿🎨​বাংলাদেশ বন অধ...
24/07/2026

🎨 জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমাদের বিশেষ সোনামণিদের অংশগ্রহণ! 🌿🎨

​বাংলাদেশ বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আজ সানন্দে অংশ নিয়েছে সুইড ল্যাবরেটরী মডেল স্কুল-এর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা।

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই ভাবনাকে বুকে ধারণ করে তাদের আঁকা প্রতিটি ছবি যেন এক একটি সবুজ সম্ভাবনার কথা বলে।
​তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একাগ্রতা এবং আত্মবিশ্বাস আমাদের অত্যন্ত গর্বিত করেছে। তাদের ভেতরের লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার এই বিকাশ আমাদের সবসময় অনুপ্রাণিত করে।

​আমাদের সোনামণিদের এই সুন্দর পথচলায় আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনা প্রত্যাশা করছি। ❤️

​শুভেচ্ছান্তে
সুইড ল্যাবরেটরী মডেল স্কুল পরিবার
(সুইড বাংলাদেশ)

সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এর জানুয়ারি-জুলাই প্রান্তিকের শ্রেণী ভিত্তিক চূড়ান্ত পরীক্ষা ও তার ভিত্তিতে শিক্ষা ও প্রশিক্ষ...
23/07/2026

সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এর জানুয়ারি-জুলাই প্রান্তিকের শ্রেণী ভিত্তিক চূড়ান্ত পরীক্ষা ও তার ভিত্তিতে শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়নে মূল্যায়ন প্রক্রিয়া চলছে....।

মা ও শিশু শ্রেণীর ছোট্ট সোনামনিরা তাদের মায়েদের হাতে হাত রেখে স্বতস্ফুর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। 💙💙

09/07/2026

সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এর ভকেশনাল ট্রেনিং ক্লাস (গার্লস) এ আমাদের মেয়েরা নিজেদের আত্মনির্ভরশীল কাজের দক্ষতা বৃদ্ধি ও গৃহস্থালি কাজে সহযোগিতা করার প্রশিক্ষণ নিচ্ছে।

অনেক অনেক শুভকামনা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা তোমাদের জন্য মেয়েরা 💙💙

আজকের সুইড ল্যাবরেটরী মডেল স্কুল আয়োজিত আনন্দঘন "ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব ২০২৬"-এ সুইড অডিটরিয়ামে বসেছিলো এক অভূতপূর্ব...
30/06/2026

আজকের সুইড ল্যাবরেটরী মডেল স্কুল আয়োজিত আনন্দঘন "ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব ২০২৬"-এ সুইড অডিটরিয়ামে বসেছিলো এক অভূতপূর্ব মিলনমেলা। স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত এবং উৎসবমুখর। ​অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক পরিবেশনায় এবার একটু ভিন্নতার আমেজ ছিলো আমাদের প্রিয় অভিভাবক অনিন্দ্য'র মা ও অনিন্দ্যর উপস্থাপনা।

​আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। আমাদের মাঝে আজ উপস্থিত ছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শামীমা সুলতানা। স্যারের উপস্থিতি আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে।

​উপস্থিত ছিলেন স্কুলের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা, জনাব জওয়াহেরুল ইসলাম মামুন স্যার, সুইড বাংলাদেশের সম্মানিত মহাসচিব, জনাব মোঃ মাহবুবুল মুনির স্যার, সুইড বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব ইমেলদা হোসেন দীপা, যুগ্ম মহাসচিব জনাব আবুল কাশেম সানী স্যার সহ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সুইড বাংলাদেশ এর পরিচালক, সহকারী পরিচালক, সুইড কলেজ, সুইড ভকেশনাল ট্রেনিং স্কুল সহ সকলেই যাদের সম্মিলিত প্রয়াস, সহযোগিতা ও ভালোবাসায় এই প্রতিষ্ঠান আজ এই অবস্থানে পৌঁছেছে। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

​সবশেষে ছিল কাচ্চি বাড়ির কাচ্চিতে প্রীতিভোজের আয়োজন। সবাই মিলে একসাথে দুপুরের খাবার উপভোগ করা ছিল এক আনন্দের মুহূর্ত।

সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি শুধু একটি উৎসব ছিল না, এটি ছিল ভালোবাসার এবং মিলনের এক অপূর্ব মেলা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই একটি বড় পরিবারের অংশ। এই ধরনের আয়োজন আমাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে এবং জীবনে আনন্দ বয়ে আনে।

স্কুল কর্তৃপক্ষ

২৯/০৬/২০২৬ তারিখ, সোমবার নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত "এনডিডি বিদ্যালয়...
29/06/2026

২৯/০৬/২০২৬ তারিখ, সোমবার নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত "এনডিডি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সমন্বয়ে এনডিডি শিক্ষা বিষয়ক অবহিতকরণ কর্মশালায় সুইড ল্যাবরেটরী মডেল স্কুল এর শিক্ষকদের অংশগ্রহণ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু ইউছুফ, সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল এনডিডি (নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি) সম্পর্কে শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সচেতনতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক ও কার্যকর শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়ে ধারণা প্রদান।

Address

4/A, Eskaton Garden
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Telephone

+88029334009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swid Laboratory Model Intellectually disabled and Autistic School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category