কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs's

কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs's

Share

মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
বিশ্ববিদ্? মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সকল প্রতিযোগিতাম...

04/05/2023

শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান

04/05/2023

আপডেট জিকে :

* দেশের বর্তমান রাষ্ট্রপতি মো.শাহাবুদ্দিন। (২২ তম)

* বর্তমানে নদীবন্দরের সংখ্যা ৪৩ টি।
সর্বশেষ -নাজিরগঞ্জ নদীবন্দর, পাবনা।

* বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১১ টি। সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয়: তিস্তা ইউনিভার্সিটি।

* বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান
৩৬ টি। সর্বশেষ নগদ ফাইন্যান্স পিএলসি।

* ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি। সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।

* NDB এর বর্তমান সদস্য দেশ ৮ টি।
অষ্টম সদস্য দেশ মিশর।

* NDB এর বর্তমান ১ম নারী প্রেসিডেন্ট
দিলমা রুসেফ(ব্রাজিল)

* ফোর্বস ম্যাগাজিন ২০২৩ অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্ন্টল।

* ২০২৩ ফিফার র‍্যাংকিং এ শীর্ষ দেশ আর্জেন্টিনা। বাংলাদেশ ১৯২ তম।

* ২০২৩ সালে ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। মোট ১০ টি দেশ ১২ টি ভেন্যুতে ৪৮ টি ম্যাচ খেলবে।

03/05/2023

👉(নতুন ব্যাকরণ বনাম পুরাতন ব্যাকরণ ৯ম ও ১০ম শ্রেণির)

🔴উষ্মধ্বনি:
বর্তমানে ৩টি (শ, স, হ);
পূর্বে ছিলো: ৪টি (শ, স, ষ, হ)

🔴সমাস:
বর্তমানে ৪ প্রকার ( দ্বিগু ও অব্যয়ীভাব বাদ);
পূর্বে ছিলো: ৬ প্রকার।

🔴উৎস অনুযায়ী বাংলা শব্দ:
বর্তমানে ৪ প্রকার (তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি);
পূর্বে ছিলো: ৫ প্রকার (তৎসম, অর্ধ- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি)

🔴পদ মোট:
বর্তমানে ৮ প্রকার;
পূর্বে ছিলো: ৫ প্রকার

🔴সর্বনাম:
বর্তমানে ৯ শ্রেণিতে বিভক্ত;
পূর্বে ছিলো: ১০ শ্রেণিতে বিভক্ত

🔴বিভক্তি:
বর্তমানে ৩ প্রকার;
পূর্বে ছিলো: ৭ প্রকার (শব্দবিভক্তি)

🔴বর্তমান কাল:
৪ প্রকার ( সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান);
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ/ নিত্যবৃত্ত এবং পুরাঘটিত বর্তমান)

🔴ভবিষ্যৎ কাল:
৩ প্রকার ( সাধারণ, ঘটমান ও অনুজ্ঞা ভবিষ্যৎ);
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ, ঘটমান ও পুরাঘটিত ভবিষ্যৎ)

🔴কারক:
বর্তমানে ৬ প্রকার (কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকার ও সম্বন্ধ কারক);
পূর্বে ছিলো : ৬ প্রকার (কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক)

🔴যতিচিহ্ন: বর্তমানে ১৪টি;
পূর্বে ছিলো: ১২টি।

🔴বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ;
পূর্বে ছিলো: চতুর্থ

03/05/2023

সাধারণ জ্ঞান।
সব পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ।
ফর মোর আপডেট ফলো দি পেইজ
Sayeed Al Maruf
বঙ্গবন্ধুর বইগুলোর ঘটনা বর্ণিত---
১। অসমাপ্ত আত্মজীবনী ----- ১৯৩৯-১৯৫৫
২। কারাগারে রোজনামচা-----১৯৬৬-১৯৬৮
৩। আমার দেখা নয়াচীন- ১৯৫২
।॥

স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ

★ স্মার্ট বাংলাদেশ হবে: ২০৪১ সালের মধ্যে
★ স্মার্ট বাংলাদেশের ভিত্তি: ৪ টি
১. স্মার্ট সিটিজেন
২. স্মার্ট গভর্মেন্ট
৩. স্মার্ট সোসাইটি
৪. স্মার্ট অর্থনীতি
★ স্মার্ট বাংলাদেশের ঘোষণা: ১২ ডিসেম্বর, ২০২২
★ প্রথম স্মার্ট গ্রাম: হিজলী (ঝিনাইদহ)
★ প্রথম স্মার্ট উপজেলা: শিবচর (মাদারীপুর)
★ প্রথম স্মার্ট জেলা: চট্টগ্রাম (প্রস্তাবিত)

♦ ডিজিটাল বাংলাদেশ দিবস: ১২ ডিসেম্বর
♦ প্রথম 'ডিজিটাল সিটি'/শহর: সিলেট
♦ প্রথম ডিজিটাল গ্রাম: তুলাতুলী, (কক্সবাজার)
♦ প্রথম ডিজিটাল জেলা: যশোর
♦ প্রথম ডিজিটাল দ্বীপ: মহেশখালী
♦ সাইবার সিটি: সিলেট নগরী

আবহাওয়া নিয়ে যত কথা----
১। আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র -২টি।
২। আবহাওয়া কেন্দ্র -৪টি।
৩। আবহাওয়া স্টেশন -৩৫টি।
৪। আবহাওয়া ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র - ৪টি।
৫। আবহাওয়া ও হাইড্রোলজিকেল রাডার স্টেশন- ৫টি।
৬। আবহাওয়া ভৃ-উপগ্রহ কেন্দ্র আছে- ৪টি।
৭। টেলিভিশন ভৃ-উপকেন্দ্র- ১৯টি
৮। দেশের ক্লাইমেট সেন্টার -১টি (গাজীপুর, শ্রীপুর, ১ অক্টোবর ২০২২)।
৯। বাংলাদেশের কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র হচ্ছে -১২টি।
১০। মহাকাশ গবেষণা কেন্দ্র ১টি (SPARRSO)

সীমান্তবর্তী জেলা --

১। বাংলাদেশের সাথে ভারতের আছে ৫টি রাজ্যের (আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ)

আর ভারতের সাথে বাংলাদেশের আছে ৩০ টি জেলার।

২। বাংলাদেশের সাথে মিয়ানমারের আছে ২টি রাজ্যের ( রাখাইন ও শান)।
আর মিয়ানমারের সাথে বাংলাদেশের ৩টি জেলার।

৩। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা- ৩২টি

৪। অভিন্ন সীমানা-
ভারত ও মিয়ানমারের সাথে রাঙামাটি জেলার সীমানা রয়েছে।

৫। সীমানা নেই - ঢাকা ও বরিশাল বিভাগের সাথে।

বর্তমানে বিশ্বে ভারতীয়দের আধিপত্য ---
১। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী- ঋষি সুনাক।
২। ইউটিউবের প্রধান- নীল মোহন।
৩। বিশ্বব্যাংক প্রধান- অজয় বাঙ্গা।
৪। গুগলের প্রধান- সুন্দর পিচাই।
এছাড়াও ভারত বর্তমান বিশ্বের জনসংখ্যার শীর্ষ দেশ এবং বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতির দেশ।


বিশ্বের একমাত্র গোয়েন্দা জোট হচ্ছে - ফাইভ আইস।
এই গোয়েন্দা জোটের দেশগুলো হচ্ছে -
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া।
যাত্রা শুরু- ১৯৫৬ সালে।

#শান্তিচুক্তি:
চলমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে শান্তিচুক্তি---
১। চীনের শান্তি চুক্তি - ১২ দফার।
২। রাশিয়ার শান্তির জন্য শর্ত- ৪টি।
৩। ইউক্রেনের শান্তি চুক্তি -১০ দফার।

03/05/2023

েকে_40_তম_বিসিএস_পর্যন্ত_14টা_প্রশ্ন_এসেছে


1.‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ * মাহবুব উল আলম চৌধুরী

2. “বাতাসে লাশের গন্ধ ভাসে” * রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ্

3.’বামন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কিসে রে।’ * লালন

4. সাহিত্য জাতির দর্পন স্বরূপ * প্রমথ চৌধুরী

5. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত * প্রমথ চৌধুরী

6.“মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’ * রবীন্দ্রনাথ ঠাকুর

7. ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’ * শামসুর রাহমান

8. ‘ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’ * সুকান্ত ভট্টাচার্য।

9. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’।* ভারতচন্দ্র

10. ‘‘আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” * রজনীকান্ত সেন

11.“এতই যদি দ্বিধা তবে জন্মেছিলে কেন?” * নির্মলেন্দু গুণ

12.‘রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা’ * কাজী নজরুলর ইসলাম

13. “প্রণমিয়া পাটনী কহিল জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” * ভারতচন্দ্র রায়গুনাকর

14. “আমারে নিবা মাঝি লগে?” # মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি”

15.‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।’ * রবীন্দ্রনাথ ঠাকুর

16. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়’ * রবীন্দ্রনাথ ঠাকুর

17.‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’ * জীবনানন্দ দাশ

18. ‘‘আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি” * জীবনানন্দ দাশ।

19. ‘‘মহাজ্ঞানী মহাজন,যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।” * হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

20. ‘‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।” * কামিনী রায়।

21. ‘সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া।’ * চন্ডিদাস।

22.‘রূপলাগি অখিঁ ঝুরে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’ * জ্ঞানদাস।

23. ‘‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ” * সৈয়দ এমদাদ আলী।

24. “মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়…” * মুনির চৌধুরী, রক্তাক্ত প্রান্তর

25. ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’ * মুকুন্দরাম।

26. সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর অকল্যাণ সফল অশোভন।’ * শেখ ফজলল করিম।

27. ‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’ * কৃষ্ণচন্দ্র মজুমদার।

02/05/2023

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তথ্য:-
✅প্রাথমিক শিক্ষা আইন জারি
– ১৯৭৪ সালে।
✅প্রাথমিক শিক্ষা জাতীয় করণ
– ১৯৭৩ সালে।
✅সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত
- ১৯৮০ সালে।
✅বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ
- ১৯৯০ সালে।
✅বাধ্যতামূল প্রাথমিক শিক্ষা চালু
- ১ জানু. ১৯৯২ সালে।
✅দেশব্যাপী বাধ্যতামূলক
- ১ জানু. ১৯৯৩ সালে।
✅বিনামূল্যে পাঠ্যপুস্তক দেয়ার নির্দেশ
- ২০০৯ সালে।
✅বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
- ২০১০ সালে।
✅সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয়
=২০১১ সালে।
✅জতীয় বই দিবস
- ১ জানুয়ারি
✅ প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে
=DPE
✅ প্রাথমিক শিক্ষার শিক্ষকদের প্রশিক্ষণ Institute
=PTI
✅ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
= ৮ সেপ্টম্বর

02/05/2023

এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন

১.অকালে পক্ব হয়েছে যা—অকালপক্ব।
২. অক্ষির অগোচরে—পরোক্ষ।
৩. অক্ষির সম্মুখে—প্রত্যক্ষ।
৪. অগ্রে গমন করে যে—অগ্রগামী।
৫. অতি দীর্ঘ নয়—নাতিদীর্ঘ।
৬. অতি শীতলও নয় অতি উষ্ণও নয়—নাতিশীতোষ্ণ।
৭. অগ্রে জন্মগ্রহণ করেছে যে—অগ্রজ।
৮. অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন—দুর্ভিক্ষ।
৯. অনেকের মধ্যে একজন—অন্যতম।
১০. অনুসন্ধান করার ইচ্ছা— অনুসন্ধিৎসা।
১১. পশ্চাতে গমন করে যে—অনুগামী।
১২. অবশ্যই যা ঘটবে—অবশ্যম্ভাবী।
১৩. অভিজ্ঞতার অভাব যার— অনভিজ্ঞ।
১৪. অহংকার করে যে—অহংকারী।
১৫. অহংকার নেই এমন—নিরহংকার।
১৬. অল্প ব্যয় করে যে—মিতব্যয়ী।
১৭. আকাশ পথে যে যান ব্যবহার করা যায়—নভোযান।
১৮. আচারে নিষ্ঠা আছে যার— আচারনিষ্ঠ।
১৯. আদি থেকে অন্ত পর্যন্ত—আদ্যন্ত।
২০. আপনার বর্ণ লুকায় যে— বর্ণচোরা।

২১. আমিষের অভাব—নিরামিষ।
২২. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার— আস্তিক।
২৩. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার— নাস্তিক।
২৪. আকাশে ওড়ে যে—খেচর।
২৫. ইতিহাস জানেন যিনি— ইতিহাসবেত্তা।
২৬. ইন্দ্রিয়কে জয় করেছে যে—জিতেন্দ্রিয়।
২৭. ক্ষণকালের জন্য স্থায়ী—ক্ষণস্থায়ী।
২৮. উপায় নেই যার—নিরুপায়।
২৯. উপকার করেন যিনি—উপকারক।
৩০. উপকারীর উপকার স্বীকার করা— কৃতজ্ঞতা
৩১. কল্পনা করা যায় না এমন— অকল্পনীয়।
৩২. খাওয়ার ইচ্ছা—ক্ষুধা।
৩৩. গরুর ডাক—হাম্বা।
৩৪. চোখে যার লজ্জা নেই— চশমখোর।
৩৫. জন্ম থেকে আরম্ভ করে—আজন্ম।
৩৬. জানা আছে যা—জ্ঞাত।
৩৭. জানা নেই যা—অজ্ঞাত।
৩৮. জলে ও স্থলে চরে যে—উভচর।
৩৯. জায়া ও পতি—দম্পতি।
৪০. জীবন পর্যন্ত—আজীবন।

৪১. একই গুরুর শিষ্য—সতীর্থ।
৪২. একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট— একাগ্রচিত্ত।
৪৩. একই সময়ে—যুগপৎ।
৪৪. একই সময়ে বর্তমান— সমসাময়িক।
৪৫. একই মাতার উদরে জন্ম যাদের— সহোদর।
৪৫. কোনো ভাবেই যা নিবারণ করা যায় না—অনিবার্য।
৪৬. কণ্ঠ পর্যন্ত—আকণ্ঠ।
৪৭. কম কথা বলে যে—মিতভাষী।
৪৮. যার কোনো কিছুতে ভয় নেই—অকুতোভয়।
৪৯. যার অন্য উপায় নেই—অনন্যোপায়।
৫০. যার কাজ করার শক্তি আছে—সক্ষম।
৫১. যার আকার নেই—নিরাকার।
৫২. যার পীড়া হয়েছে—পীড়িত।
৫৩. যার উপস্থিত বুদ্ধি আছে—প্রত্যুৎপন্নমতি।
৫৪. যিনি অধিক ব্যয় করেন না—মিতব্যয়ী।
৫৫. যিনি শিক্ষা দান করেন—শিক্ষক।
৫৬. যিনি বিশেষ জ্ঞান রাখেন—বিশেষজ্ঞ।
৫৭. শুভক্ষণে জন্ম যার—ক্ষণজন্মা।
৫৮. শত্রুকে দমন করে যে—অরিন্দম।
৫৯. শৈশবকাল অবধি—আশৈশব।
৬০. শুকনো পাতার শব্দ—মর্মর।

৬১. সকলের জন্য প্রযোজ্য—সর্বজনীন।
৬২. সমুদ্র পর্যন্ত—আসমুদ্র।
৬৩. সমস্ত পৃথিবীর লোকের বন্দনাযোগ্য —বিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য।
৬৪. সারা দুনিয়ায় খ্যাত—জগদ্বিখ্যাত।
৬৫. সাধনা করেন যিনি—সাধক।
৬৬. সিংহের ডাক—হুংকার।
৬৭. সোনার মতো দেখতে—সোনালি।
৬৮. হনন করার ইচ্ছা—জিঘাংসা।
৬৯. হরিণের চামড়া—অজিন।
৭০. হিত কামনা করে যে—হিতৈষী।
৭১. হঠাৎ রাগ করে যে—রগচটা।
৭২. হাতির ডাক—বৃংহণ/বৃংহিত।
৭৩. কষ্টে গমন করা যায় যেখানে—দুর্গম।
৭৪. কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর।
৭৫. কী করতে হবে তা বুঝতে না পারা—কিংকর্তব্যবিমূঢ়
৭৬. কূলের সমীপে—উপকূল।
৭৭. কর্ম সম্পাদনে পরিশ্রমী—কর্মঠ।
৭৮. কল্পনা করা যায় না এমন—অকল্পনীয়।
৭৯. কোকিলের স্বর—কুহু।
৮০. খাবার যোগ্য—খাদ্য।

৮১. খ্যাতি আছে যার—খ্যাতিমান।
৮২. ঘোড়ার ডাক—হ্রেষা।
৮৩. চিরদিন মনে রাখার যোগ্য—চিরস্মরণীয়।
৮৪. জানার ইচ্ছা—জিজ্ঞাসা।
৮৫. জয়ের জন্য যে উৎসব—জয়োৎসব।
৮৬. ডালের আগা—মগডাল।
৮৭. তুলনা হয় না এমন—অতুলনীয়।
৮৮. তিন রাস্তার মোড়—তেমাথা।
৮৯. তাল ঠিক নেই যার—বেতাল।
৯০. ত্রি (তিন) ফলের সমাহার—ত্রিফলা।
৯১. দমন করা যায় না এমন—অদম্য।
৯২. দিনের মধ্যভাগ—মধ্যাহ্ন।
৯৩. দিনে যে একবার আহার করে—একাহারী।
৯৪. দিবসের প্রথম ভাগ—পূর্বাহ্ন।
৯৫. দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।
৯৬. দূরে দেখে না যে—অদূরদর্শী।
৯৭. নষ্ট হয় যা—নশ্বর।
৯৮. নিশাকালে চরে বেড়ায় যে—নিশাচর।
৯৯. নদীমাতা যার—নদীমাতৃক।
১০০. নূপুরের শব্দ—নিক্বণ।

১০১. নতুন কিছু তৈরি করা—উদ্ভাবন।
১০২. নিজের অধিকার—স্বাধিকার।
১০৩. নষ্ট হয়ে যাওয়া জিনিসের গাদা—আবর্জনা।
১০৪. নিজের ইচ্ছায়—স্বেচ্ছায়।
১০৫. পরের অধীন—পরাধীন।
১০৬. পা থেকে মাথা পর্যন্ত—আপাদমস্তক।
১০৭. পান করার ইচ্ছা—পিপাসা।
১০৮. প্রতিভা আছে যার—প্রতিভাবান।
১০৯. পরিহার করা যায় না এমন—অপরিহার্য।
১১০. পান করার যোগ্য—পেয়।
১১১. প্রহরা দেয় যে—প্রহরী।
১১২. পাখির কলরব—কূজন।
১১৩. পান করার ইচ্ছা—পিপাসা।
১১৪. পা হতে মাথা পর্যন্ত—আপাদমস্তক।
১১৫. পেছনে সরে যাওয়া—পশ্চাদপসরণ।
১১৬. প্রাণ আছে যার—প্রাণী।
১১৭. ফল পাকলে যে গাছ মরে যায়—ওষধি।
১১৮. বাঘের ডাক—গর্জন।
১১৯. বয়সে সবচেয়ে ছোট—কনিষ্ঠ।
১২০. বয়সে সবচেয়ে বড়—জ্যেষ্ঠ।

১২১. বেশি কথা বলে যে—বাচাল।
১২২. বরণ করার যোগ্য—বরণীয়।
১২৩. বিচার নেই এমন—অবিচার্য।
১২৪. ব্যাকরণ জানেন যিনি—বৈয়াকরণ।
১২৫. বীরদের মধ্যে শ্রেষ্ঠ—বীরশ্রেষ্ঠ।
১২৬. বেঁচে আছে এমন—জীবিত।
১২৭. বিনা পয়সায়—মুফত/মাগনা।
১২৮. বিভিন্ন জাতি সম্পর্কীয়—বহুজাতিক।
১২৯. বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ ঘোরে—উপগ্রহ।
১৩০. ভয় নেই যার—নির্ভীক।
১৩১. ভিক্ষার অভাব—দুর্ভিক্ষ।
১৩২. ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন — ভাষাবিদ।
১৩৩. ভোজন করতে ইচ্ছুক—বুভুক্ষু।
১৩৪. ভাবা যায় না এমন—অভাবনীয়।
১৩৫. ভ্রমরের গান—গুঞ্জন।
১৩৬. মধুর ধ্বনি—মধুরা।
১৩৭. মরণ পর্যন্ত—আমরণ।
১৩৮. মৃতের মতো অবস্থা—মুমূর্ষু।
১৩৯. মেধা আছে যার—মেধাবী।
১৪০. ময়ূরের ডাক—কেকা।

১৪১. মায়ের মতো যে ভূমি—মাতৃভূমি।
১৪২. মিষ্টি কথা বলে যে—মিষ্টভাষী।
১৪৩. যে গাছ অন্য গাছের ওপর জন্মে— পরগাছা।
১৪৪. যে নারীর পুত্রসন্তান হয়নি—অপুত্রক।
১৪৫. যে পরিণাম বোঝে না— অপরিণামদর্শী।
১৪৬. যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না—বনস্পতি।
১৪৭. যে জামাই শ্বশুরবাড়ি থাকে— ঘরজামাই।
১৪৮. যে মেয়ের বিয়ে হয়নি—অনূঢ়া।
১৪৯. যে পরে জন্মগ্রহণ করেছে—অনুজ।
১৫০. যে জমিতে দুবার ফসল হয়—দো-ফসলা।
১৫১. যে সংবাদ বহন করে—সাংবাদিক।
১৫২. যে অত্যাচার করে—অত্যাচারী।
১৫৩. যে শব্দ বাধা পেয়ে ফিরে আসে— প্রতিধ্বনি।
১৫৪. যে অন্যের অধীন নয়—স্বাধীন।
১৫৫. যে নৌকা চালায়—মাঝি।
১৫৬. যেখানে লোকজন বাস করে— লোকালয়।
১৫৭. যে উপকারীর উপকার স্বীকার করে —কৃতজ্ঞ।
১৫৮. যে হিংসা করে—হিংসক।
১৫৯. যে উপকারীর অপকার করে—কৃতঘ্ন।
১৬০. যে বিদেশে থাকে—প্রবাসী।

১৬১. যে আকাশে চরে—খেচর।
১৬২. যা মর্ম স্পর্শ করে—মর্মস্পর্শী।
১৬৩. যা সহজে লাভ করা যায়—সুলভ।
১৬৪. যা সহজে লাভ করা যায়—সুলভ।
১৬৫. যা সহজে ভেঙে যায়—ভঙ্গুর।
১৬৬. যা বালকের মধ্যেই সুলভ—বালসুলভ।
১৬৭. যা লাফিয়ে চলে—প্লবগ।
১৬৮. যা বুকে হাঁটে—সরীসৃপ।
১৬৯. যা বলার যোগ্য নয়—অকথ্য।
১৭০. যা চুষে খাওয়া যায়—চুষ্য।
১৭১. যা জলে জন্মে—জলজ।
১৭২. যা দেখা যাচ্ছে—দৃশ্যমান।
১৭৩. যা পূর্বে ছিল এখন নেই—ভূতপূর্ব।
১৭৪. যা একইভাবে চলে —গতানুগতিক।
১৭৫. যা বাক্যে প্রকাশ করা যায় না— অবর্ণনীয়।
১৭৬. যা কষ্ট করে জয় করা যায়— দুর্জয়।
১৭৭. যা হবেই/হইবে—ভাবী। সাদিক স্যার
১৭৮. যা সহজে দমন করা যায় না— দুর্দমনীয়।
১৭৯. যা মাটি ভেদ করে ওঠে—উদ্ভিদ।
১৮০. যা ফুরায় না—অফুরান।
১৮১. যা জলে চরে—জলচর।
১৮২. যা কষ্টে লাভ করা যায়—দুর্লভ।
১৮৩. যা পূর্বে ঘটেনি—অভূতপূর্ব।
১৮৪. যার তল স্পর্শ করা যায় না— অতলস্পর্শী।
১৮৫. যার বিশেষ খ্যাতি আছে—বিখ্যাত।
১৮৬. যার নাম কেউ জানে না— অজ্ঞাতনামা।
১৮৭. যার পত্নী গত হয়েছে—বিপত্মীক।
১৮৮. যার ভাতের অভাব—হাভাতে।
১৮৯. যার মমতা নেই—নির্মম।
১৯০. যার তুলনা হয় না—অতুলনীয়।
১৯১. যার সীমা নেই—অসীম।
১৯২. যার তুলনা নেই—অতুলনীয়।
১৯৩. যার অন্ত নেই—অন্তহীন।
১৯৪. যার শত্রু জন্মায়নি—অজাতশত্রু।
১৯৫. গরু রাখার স্থান — গোহাল।
১৯৬. ঢেউয়ের ধ্বনি — কল্লোল।
১৯৭. পুবের বাতাস — পুবালি।
১৯৮. গরু চরায় যে — রাখাল।
১৯৯. গাভির ডাক — হাম্বা।
২০০. বিশ্বের যে নবী — বিশ্বনবী।
২০১. বিদেশে থাকে যে — প্রবাসী।
২০২. পুতুল পূজা করে যে — পৌত্তলিক।
২০৩. রুপার মতো — রুপালি।
২০৪. মাটির তৈরি শিল্পকর্ম — মৃৎশিল্প।
২০৫. আঠা যুক্ত আছে যাতে — আঠালো।
২০৬. চালচলনের উৎকর্ষ — সভ্যতা।
২০৭. পুরুষানুক্রমিক — ঐতিহ্য।
২০৮. চিত্রকর্মের কাঠামো — নকশা।
২০৯. জীবন পর্যন্ত — আজীবন।
২১০. জনশূন্য স্থান — নির্জন।
২১১. যে বৃক্ষের ফুল না হলেও ফল হয় — বনস্পতি।
২১২. মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ — মৌমাছি।
২১৩. জ্ঞানের সঙ্গে বিদ্যমান — সজ্ঞান।
২১৪. আপনাকে ভুলে থাকে যে — আপনভোলা।
২১৫. বিলম্বে নয় এমন — অবিলম্বে।
২১৬. স্থির নয় এমন — অস্থির।
২১৭. ফুল হতে জাত — ফুলেল।
২১৮. আলাপ করতে তৎপর — আলাপী।
২১৯. আলোচনার বিষয়বস্তু — আলোচ্য।
২২০. মুক্তি কামনা করে যে — মুক্তিকামী।

30/04/2023


বাংলাদেশের মোট কতটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি রয়েছে?
উত্তর: ৫০টি।

‘গ্যাজপ্রম’ কোন দেশের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি?
উত্তর: রাশিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ৫ নভেম্বর, ২০২৪।

United Nations World Tourism Organization
(UNWTO)' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: মাদ্রিদ, স্পেন।

ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তর: ইম্ফল।

কখন তুরস্কে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৯ অক্টোবর, ১৯২৩।

সম্প্রতি বাপেক্স কর্তৃক ঘোষিত ভোলা সদর উপজেলায় নতুন গ্যাস কূপ কোনটি?
উত্তর: ইলিশা কূপ-১।

দূর প্রাচ্যের দেশ জাপান কখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে?
উত্তর: ১০ ফেব্রুয়ারি, ১৯৭২।

তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ১৪ মে, ২০২৩।

LI একক দেশ হিসাবে বর্তমানে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: দ্বিতীয় (প্রথম- চীন, তৃতীয়- ভিয়েতনাম)।

'Black Sea Grain Initiative' চুক্তির শর্তমতে
ইউক্রেনের কয়টি বন্দর দিয়ে নিরাপদে শস্য রপ্তানি করা যাবে?
উত্তর: ৩টি।

30/04/2023

🔰ঢাবি চারুকলা অনুষদের প্রশ্ন সমাধান (মিহির’স জিকে সিরিজ টিম)

✅বাংলা অংশ

১. ‘লাল নীল দীপাবলি' বইটির বিষয়
- বাংলা সাহিত্যের ইতিহাস

২. রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই –
-পুনশ্চ

৩. ‘যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবে অবশ্যই লিখবেন
- জটিল

৪. ‘জোছনা' শব্দটি-
- অর্ধ-তৎসম

৫. অপিনিহিতির উদাহারণ -
- আজি > আইজ

৬. ‘গলগ্রহ' বলতে বোঝায় –
-দায় বা বোঝা

৭.শুদ্ধ বানান কোনটি ?
- শুশ্রূষা

৮. ‘বাগযন্ত্র’ ব্যাকরণের যে অংশের আলোচ্য
-ধ্বনিতত্ত্ব

৯. ‘রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা যার জবানিতে বিবৃত –
- নুরুল হুদা

🔰সাধারণ জ্ঞান অংশ

১. ‘অ্যামাজন’ অনলাইন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা –
-জেফ বেজোস

২. http-এর পূর্ণ রূপ –
- Hypertext Transfer Protocol

৩. হরিপুরা পোস্টার চিত্রমালার শিল্পী
-নন্দলাল বসু

৪. কুসুম্বা মসজিদ অলংকরণের মাধ্যম
-পাথর খোদাই

৫. ‘জয় বাংলা বাংলার জয়' গানটির রচয়িতা
- গাজী মাজহারুল আনোয়ার

৬. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'
-ভারতচন্দ্র রায়

৭. বাংলাদেশে মেট্রোরেল উদ্বোধন হয়
-২৮ ডিসেম্বর ২০২২

৮. অধিকাংশ প্রাচীন মিশরীয় দেয়াল চিত্রকর্মের মাধ্যম
-ফ্রেসকো সক্কো

৯.মেলার পথে শীর্ষক চিত্রকর্মের শিল্পী-
- সফিউদ্দিন আহমেদ

১০. শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ চিত্রমালা'র মাধ্যম
- কালি-তুলি

১১. বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি-দাতা
- সারাহ ইসলাম

১২. জ্যাকসন পোলক যে ধারার শিল্পী -
- বিমূর্ত প্রকাশবাদী

১৩. ‘একাত্তরের দিনগুলি' তে জাহানারা ইমামের দিনলিপি লেখা শুরু হয় যে তারিখ থেকে
- ১ মার্চ

১৪. ইন্দ্রিয়গ্রাহ্য কৃত্রিম পরিবেশ উপলব্ধির
- ভার্চুয়াল রিয়েলিটি

১৫. ‘মঙ্গল শোভাযাত্রা' যে অভিধায় পরিচিত
- Intangible Cultural Heritage

১৬. টাইপোগ্রাফির বাংলা
- মুদ্রাক্ষরশিল্প চিত্রলিপি

১৭. ইনকা সভ্যতার নিদর্শন –
-মাচু পিচু

১৮. টপ্পা এক ধরনের
- গান

১৯. ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত –
- ষাট গম্বুজ মসজিদ

২০. বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে জন্মেছেন
- সোমনাথ হোর

30/04/2023

#কৃষি নিয়ে যে কোন পরীক্ষায় ১নম্বর পাবেন।

👉১। আলুর উন্নত জাত – ডায়মন্ড (৩৭ তম বিসিএস), কার্ডিনাল, কুফরী ও সিন্দুরী ।

👉২। কলার উন্নত জাত – অগ্নিশ্বর (৩৬ তম বিসিএস), মোহনবাঁশি, কানাইবাঁশি, সিঙ্গাপুরী, বীজটবা । (১০ম বিসিএস)

👉৩। ভুট্টার উন্নত জাত - বর্ণালী ও শুভ্র (৩৫তম বিসিএস), উত্তরণ ।

👉৪। গমের উন্নত জাত – বলাকা (২৬ তম বিসিএস), দোয়েল (২৬, ৩২ তম বিসিএস), সোনালিকা (৩২ তম বিসিএস), আকবর (৩২ তম বিসিএস), আনন্দ, কাঞ্চন, শতাব্দী ।

👉৫। ধানের উন্নত জাত – ইরাটম (২৬ তম বিসিএস), মুক্তা, আশা, মালা, ময়না, ইরি, প্রগতি, সোনার বাংলা-১, নারিকা-১, আলোক-৬২১০ ।

👉৬। তুলার উন্নত জাত - রুপালী ও ডেলফোজ ।

👉৭। তামাকের উন্নত জাত - সুমাত্রা, ম্যানিলা ।

👉৮। টমেটোর উন্নত জাত - বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী ।

👉৯। বেগুনের উন্নত জাত - শুকতারা, তারাপুরী, ইওরা ।

👉১০। আমের উন্নত জাত - মোহনভোগ, মহানন্দা, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, আম্রপলি, ক্ষীরসাপাতি (চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আমের নাম; যার অপর নাম ‘হিমসাগর’) ।

👉১১। মিষ্টি কুমড়ার উন্নত জাত - ‘হাজী’ ও ‘দানেশ’ ।

👉১২। সরিষার উন্নত জাত - ‘সফল’ ও ‘অগ্রণী’ ।

👍১৩। তরমুজের উন্নত জাতের নাম - ‘মধুবালা’ ও ‘পদ্মা’ ।

👉১৪। লবণাক্তসহিষ্ণু ধানের নাম = বিনা-৮, বিনা-৯

👉১৫। খরাসহিষ্ণু ধানের নাম = নারিকা-১

👉১৬। মঙ্গা এলাকার ধানের নাম = বিআর-৩৩

👉১৭। বন্যা পরবর্তী এলাকার ধানের নাম = ব্রি ধান ৪৬

🟠চলুন এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিইঃ
কোন ফসলের উচ্চ ফলনশীল জাতকে বলে - উফশী ।

👉১। ‘পদ্মা’ নদী বাদে > তড়মুজের উন্নত জাতের নাম

👉২। ‘যমুনা’ নদী বাদে > মরিচের উন্নত জাতের নাম

👉৩। ‘মহানন্দা’ নদী বাদে > আমের উন্নত জাতের নাম

👉৪। ‘ময়না’ পাখি ছাড়া > ধানের উন্নত জাতের নাম

👉৫। ‘দোয়েল’ ‘বলাকা’ পাখি ছাড়া > গমের উন্নত জাতের নাম

👉৬। ‘রবি-১’ কি? - পাটের উন্নত জাতের নাম ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Charfassion, Bhola, Barisahal,.
Dhaka
DHAKA