20/12/2019
এবারের গণিত অলিম্পিয়াড হচ্ছে অনলাইনে। যেহেতু প্রথমবারের মত এত বড় পরিসরে অলিম্পিয়াড আয়োজন করা হবে, এ জন্য সকল দিক থেকেই প্রস্তুতি দরকার। অংশগ্রহণকারীদের দরকার পুরো প্রক্রিয়াটির মধ্যে দিয়ে একবার অভ্যস্ত হওয়া, পরিচিত হওয়া।
তো এই উপলক্ষ্যে একটা মকের (প্রস্তুতি) আয়োজন করা হয়েছে। যারা যারা এবারে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও, তাদের জন্য এই মক টেস্টে অংশগ্রহণ করা অনেক লাভজনক।
এটি একটি আনঅফিশিয়াল মক অলিম্পিয়াড, আসল অলিম্পিয়াডের আদলেই। মূল অলিম্পিয়াডে শুধুমাত্র প্রশ্নগুলো আলাদা থাকবে, অংশগ্রহণের প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতিসহ আর যা কিছু আছে, সবকিছুই এই মক অলিম্পিয়াডের মতই থাকবে।
একটু কষ্ট করে লিংকে গিয়ে তাহলে রেজিস্ট্রেশন করে ফেলো সবাই।
১. নিচের লিংকটায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২. কনফার্মেশন ইমেইল আসবে। সেখানে একটা লিংক থাকবে, সেটিতে ক্লিক করে ইমেল কনফার্ম করতে হবে। মেইল এ নিজের ইউজারনেম আর পাসওয়ার্ড থাকবে।
৩. ২১ ডিসেম্বর, শনিবার রাত ৯ টায় নিচের লিংকে প্রবেশ করলে মক অলিম্পিয়াড এর প্রশ্ন পাওয়া যাবে।
৪. প্রশ্নগুলো দেখেটেখে উত্তর জমা কিভাবে দিতে হবে, সেটা বললাম না, নিজেরা ঘেটে বের করে নাও। সব কিছু বলে দেয়া ঠিক হবে না।
Bangladesh Math Olympiad Online Festival