Dhaka National Medical College
In 1994 - 95 session the First Batch of Medical Student got themselves admitted in the College.
18/05/2026
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন ছাত্রী হোষ্টেলের শুভ
উদ্বোধন করেন ঢাকা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন । ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটির মানোন্নয়ন ও সক্ষমতা বাড়াতে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেন।
03/05/2026
মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষ হতে জুম মিটিং এ সংযুক্ত হয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কলেজ ভবনের ৮ম তলা প্রফেসর ডা. এ.কে.এম আব্দুস সালাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জুলাই পুর্নজাগরণ ভিডিওগ্রাফী প্রতিযোগিতা ২০২৫ এর ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীর ভিডিও গুলি
13/08/2025
জুলাই পুর্নজাগরণ ফটোগ্রাফী প্রতিযোগিতা ২০২৫ এর ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীর ছবি গুলি
13/08/2025
জুলাই পুর্নজাগরণ প্রতিযোগিতা ২০২৫ এর ফলাফল-
22/07/2025
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
সরকার ঘোষিত জাতীয় ভাবে শোক পালনের অংশ হিসেবে আজ ২২/০৭/২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকার স্ট্যান্ড এর সামনে সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে মোনাজাত এবং বাদ জোহর কলেজ মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
গাজা ও রাফায় ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে এবং শহীদ ও যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আগামীকাল ৭ই এপ্রিল ২০২৫ ইং, সোমবার, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এর সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো।
ফাইনাল এসেসমেন্ট পরীক্ষার সার্জারী (OSPE) নতুন সময়সূচি আগামীকাল জানানো হবে।
নির্দেশক্রমে,
ডা: মো: আফজাল হোসেন
ভাইস প্রিন্সিপাল ও একাডেমিক কো অর্ডিনেটর।
20/02/2025
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পণ৷
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
53/1, Johnson Road
Dhaka
1100