05/12/2024
Islam and Quran
To live a perfect "Muslim life", you must learn about "Islam and Quran". May we help you a little.
05/12/2024
03/12/2024
"বদনজর সত্য, এবং তা মানুষকে কবরে
এবং উটকে হাড়ির মধ্যে পৌঁছে দেয়।"
(সহীহ মুসলিম: ২১৮৮)
03/07/2024
বনী ঈসরাইলের এক গরু এক অপরাধীর মুখোশ উন্মোচন করে ছিলো।
আর এই এক ছাগল ?
ক্রেতা পরিবারসহ পলাতক !
বিক্রেতার ফার্ম উচ্ছেদ !
পিতা চাকরিচ্যুত ও অবৈধ সম্পদ প্রকাশ !
মাতার পদ বাতিল ও অবৈধ সম্পদ প্রকাশ !
কত সুন্দর বলেছেন আল্লাহ তাআলা !
والله مخرج ما كنتم تكتمون..
আল্লাহ তাআলা প্রকাশ করবেন, যা তোমরা গোপন করেছিলে।
(সূরা-বাকারাহ)
#বৃষ্টি_নেয়ামত
নিজের এবং পরিবার অন্যদের নিয়ে সুস্থতায় রুকইয়াহর নিয়্যাতে বৃষ্টিতে ভিজার চেষ্টা করলে ভালো হয়, আর এই ঘোর বর্ষায় ভিজার সুযোগও আছে আলহামদুলিল্লাহ। । দুঃশ্চিন্তা, ভয়, বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা, ওসিডি কিংবা ওয়াসওয়াসা, শারীরিক দুর্বলতা, অবসাদ, নজরজনিত সমস্যার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজুন। এতে করে আইন, হাসাদ নষ্ট হবে,ইনশাআল্লাহ।হয়তো এইবার এই বৃষ্টিই আপনার অনেক সুস্থতা বয়ে আনবে।
সুরা আনফাল আয়াত ১১,
❝যখন তিনি (আল্লাহ) তাঁর পক্ষ থেকে প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন, আকাশ হতে বারি বর্ষণ করেন, (উদ্দেশ্য ছিল) তোমাদেরকে এর দ্বারা পবিত্র করবেন এবং তোমাদের হতে শাইতানের কু-মন্ত্রনা দূর করবেন, আর তোমাদের হৃদয়কে সুদৃঢ় করবেন এবং তোমাদের পা স্থির ও প্রতিষ্ঠিত রাখবেন।❞
বৃষ্টিতে বের হওয়া ও কাপড় ভেজানো সুন্নত
আনাস (রা.) কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন, একবার আমরা রাসুল (সা.)-এর সঙ্গে ছিলাম; তখন আমাদের বৃষ্টি পেল। তখন রাসুল (সা.) তার গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন— যাতে করে গায়ে বৃষ্টি লাগে। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসুল! আপনি কেন এমনটি করলেন? তিনি বললেন, ‘কারণ বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে সদ্য আগত।’ (মুসলিম, হাদিস : ৮৯৮)
এছাড়াও, এখন বর্ষাকাল তাই ঝড় বাদল আর ব্জ্রপাত এর সময়।তাই মনোযোগ সহকারে দিল লাগিয়ে বজ্রপাত শোনার চেষ্টা করুন, কারণ শইত্বান ব্জ্রপাত এর শব্দ ভয় পায়।
দুয়া করুন যাতে, ব্জ্রপাত এর সময় শইত্বান এর ধংস্ব হয়ে আল্লাহতায়ালা জ্বীন জাদু মুক্ত করেন।
~ Dr. Muhammad Shakawat Hossain
📚হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন,
♥️রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম♥️ প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত এক সঙ্গে মিলাতেন। তারপর সুরা-ইখলাস, সুরা-ফালাক, সুরা-নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ তিনবার করতেন-(সহিহ-বুখারী)-
🔃দিনেও প্রতি নামাজের পড় এই আমল টি সবাই করুন🔃
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।
অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি🤲
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Dhaka
1000