08/09/2025
কুফরে আকবার :
কুফরে আকবার বা বড় কুফর হচ্ছে ঐ কুফর যাতে লিপ্ত ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাকে মুমিন ও মুসলিম বলা যায় না। মুসলিম হিসাবে ইসলামের দেয়া জান-মালের নিরাপত্তা উঠে যায় অতএব, পূর্ব হতেই যদি কাফির হয় তাহলে তার উপর কাফিরের বিধান আর নতুন করে হলে মুরতাদ এর বিধান কাজ করা হবে, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী হবে তার ঠিকানা কতই না নিকৃষ্ট, তার ব্যাপারে কোন শাফাআতকারীর শাফাআত গ্রহণীয় হবে না।
وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ
অর্থ: “যারা অবিশ্বাস করে, আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব, অত:পর তাদেরকে বলপ্রয়োগে দোযখের আযাবে ঠেলে দেবো; সেটা নিকৃষ্ট বাসস্থান। (বাক্বারা, ২ঃ ১২৬)
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ
অর্থ: “নিশ্চয় তারা কাফের, যারা বলে, মসীহ ইবনে মরিয়মই আল্লাহ্। (মায়েদা, ২ঃ ১৭)
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلاثَةٍ
অর্থ: “নিশ্চয় তারা কাফের, যারা বলে: আল্লাহ্ তিনের এক। (মায়েদা, ২ঃ ৭৩)
وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآَيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
অর্থ: “আর যে লোক তা অ¯¦ীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপ›¥ করার প্রয়াস পাবে, তারাই হবে জাহা›¥ামবাসী; অন্তকাল সেখানে থাকবে। (বাক্বারা, ২ঃ ৩৯)
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ ـ خَالِدِينَ فِيهَا لا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلا هُمْ يُنْظَرُونَ
অর্থ: “নিশ্চয় যারা কুফরী করে এবং কাফের অবস্থায়ই মৃত্যুবরণ করে, সে সমস্ত লোকের প্রতি আল্লাহ্র ফেরেশতাগনের এবং সমগ্র মানুষের লা'নত। এরা চিরকাল এ লা'নতের মাঝেই থাকবে। তাদের উপর থেকে আযাব কখনও হালকা করা হবে না বরং এরা বিরাম ও পাবে না। (বাক্বারা, ২ঃ ১৬১-১৬২)
وفى الحديث : عن عبادة بن صامت، قال: دعانا النبى صلى الله عليه وسلم ، فبايعناه، فيما أخذ علينا أن بايعنا على السمع والطاعة فى منشطنا ومكرهنا، عسرنا ويسرنا، أثرة علينا، وأن لا ننازع الأمر أهله، إلا أن تروا كفراً بواحاً عندكم من الله فيه برهان (متفق عليه)فتح الملهم جـ৩، صـ১৮৮
অর্থ: উবাদা ইবনে সামেত (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ডাকলেন, অত:পর আমরা তার কাছে বায়আত গ্রহণ করলাম এই শর্তে যে আমরা তাঁর কথা শুনবো এবং মানবো ইচ্ছায়-অনিচ্ছাই, সুখে-দুঃখে, আর এটা আমাদের জন্য আবশ্যক, এবং আমরা উলিল আমরের সাথে তর্কে লিপ্ত হবো যতক্ষন পর্যন্ত তাদের মাঝে আল্লাহর ব্যাপারে স্পষ্ট কুফর দেখা না যায়। (বুখারী মুসলিম)
فالكفر البواح هنا يراد به الكفر الأكبر المخرج عن الملة، وهذا النوع من الكفر يندرج تحته أنواع وأصناف من الكفر منها: كفر العناد وكفر الكبر وكفر الجحود وكفر النفاق وكفر التكذيب والاستحلال وكفر الكره والبغض وكفر الطعن والإستهزاء، وكفرالإباء الإعراض.
অর্থ: কুফরে বাওয়াহ দ্বারা এখানে কুফরে আকবার উদ্দেশ্য (যা দ্বীন থেকে বের করে দেয়), আর এই প্রকার কুফরের অধীনে অনেক প্রকার রয়েছে। নিম্নে তা পেশ করা হলঃ
كفر العناد : من كان بسبب عناده، يكون غالباً يعرف الحق ويقربه بلسانه، لكنه عناداً لايقبله ولاينطق بالشهادتين، ككفر أبى طالب وأضرابه، كما قال تعالى: (أَلْقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍ) ق: ٢٤ وقال: (كَلا إِنَّهُ كَانَ لِآَيَاتِنَا عَنِيدًا) المدثر: ١٦.
العناد শব্দের অর্থ বিচ্যুত হওয়া, সরে যাওয়া, বিরোধিতা করা, হঠকারিতা করা।
পরিভাষায় عناد বলা হয় ঃ সত্যকে জেনে-শুনে এবং মুখে স্বীকার করেও হঠকারিতা বা গোড়ামী করে সত্যকে গ্রহণ না করা এবং দুটো সাক্ষী প্রদান না করা (তাওহীদ ও রিসালাতের শাহাদাহ না দেওয়া)। যেমন: আবু তালেব এবং এ জাতীয় আরো যারা কাফের ছিল। আবু তালেব বলেনঃ
حتى أوسد فى التراب دفينا والله لن يصلوا إليك بجمعهم
وابشر وقرّ بذالك منك عيوناً فاصدع بأمرك ماعليك غضاضة
ولقد صدقت، وكنت ثم أمينا ودعوتنى، وعرفت أنك ناصحى
من خير أديان البرية ديناً وعرضت دينا قد عرفت بأنه
لو جدتى سمحاً بذاك مبيناً لولا الملامة أو حذار مسبة
অর্থ: “আল্লাহর কসম! তারা সকলে মিলেও তোমার কাছে পৌঁছতে পারবে না (তোমার কোন ক্ষতি করতে পারবে না।) যতক্ষণ পর্যন্ত না আমাকে (মৃত্যুর পর) মাটিতে দাফন করা হয়।
সুতরাং তুমি নির্ভয়ে তোমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে থাকো এবং তুমি সুসংবাদ গ্রহণ করো এবং এর দ্বারা প্রশান্তি লাভ করো।
তুমি আমাকে আহ্বান করেছো এবং আমি জানি যে তুমি আমার কল্যাণকামী, হিতাকাঙ্খী। তুমি সত্যই বলেছো, তুমি আগেও বিশ্বস্ত ছিলে এখনও বিশ্বস্ত।
তুমি আমার সামনে একটি নতুন দীন (জীবন ব্যবস্থা পেশ করেছো) আমি জানি এটি হলো পৃথিবীর বুকে সকল জীবন ব্যবস্থার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা।
যদি তিরস্কার এবং গালির ভয় না থাকতো তাহলে তুমি অবশ্যই আমাকে এর প্রতি প্রকাশ্য সুহৃদয়বান পেতে।” মহান আল্লাহ তা‘আলা বলেনঃ
أَلْقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍ
অর্থ: “তোমরা উভয়েই প্রত্যেক অকৃতজ্ঞ কাফিরকে জাহান্নামে নিক্ষেপ কর।” (ক্বাফ, ৫০ঃ ২৪) অন্যত্র তিনি আরো বলেন:
كَلا إِنَّهُ كَانَ لِآَيَاتِنَا عَنِيدًا
অর্থ: “কখনই নয়, সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।” (মুদ্দাচ্ছির : ১৬)
كفر الإنكار : يكون صاحبه منكراً بقلبه ولسانه الخالق، ويوم البغث، أو الرسل وغير ذلك، كالدهريين والشويقيين ومن كان على شاكلتهم. وفى كفى الإنكار قال تعلى: (يَعْرِفُونَ نِعْمَةَ اللَّهِ ثُمَّ يُنْكِرُونَهَا وَأَكْثَرُهُمُ الْكَافِرُونَ) النحل: ٨٣
الإنكار শব্দের অর্থ অস্বীকার করা, অপছন্দ করা, কোন বিষয় সম্পর্কে অজ্ঞ থাকা। যে ব্যক্তি মুখে এবং অন্তরে সৃষ্টিকর্তা, পুনরুত্থান রাসূল কে (বিশ্বাস করে) করেন না।
) يَعْرِفُونَ نِعْمَةَ اللَّهِ ثُمَّ يُنْكِرُونَهَا وَأَكْثَرُهُمُ الْكَافِرُونَ
অর্থ: “তারা আল্লাহ্র অনুগ্রহ চিনে, এরপর অ¯¦ীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।” (নাহল, ১৬ঃ ৮৩)