এসো কিছু জ্ঞান আহরণ করি

এসো কিছু জ্ঞান আহরণ করি

Share

I am Md.Nazmul alam , Visit my page I hope you can learn more knowledge .thank you everyone.

01/12/2023

“Every day at least
1% of themselves.
To improve.
You will see the year
Copper change 365%”

Photos from এসো কিছু জ্ঞান আহরণ করি's post 30/08/2021

Md Nazmul Alam

Photos from এসো কিছু জ্ঞান আহরণ করি's post 30/08/2021
12/08/2021

মরিচের রোগ ও প্রতিকার
Md. Nazmul alam
মরিচ একটি প্রধান মসলা জাতীয় ফসল। কাঁচামরিচ সবজি ও সালাদ হিসেবে এবং বিভিন্ন ধরনের ভাজি ও তরকারিতে ব্যবহৃত হয়। শুকনা মরিচ গুঁড়া করে তরকারি, বিভিন্ন ধরনের উপাদেয় ও মুখরোচক খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। ক্যাপসিসিন নামক পদার্থের কারণে মরিচ ঝাল হয়ে থাকে। মরিচ মসলা হিসেবে ব্যবহৃত হলেও এতে প্রচুর পরিমাণ ভিটামিন সিসহ পুষ্টির সব উপাদান উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যমান। কিন্তু মরিচ উৎপাদনে রোগবালাই একটি প্রধান প্রতিবন্ধক। এ রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে ফলন অনেক বৃদ্ধি পাবে।
১. রোগের নাম : ঢলে পড়া বা গোড়া ও মূল পচা
রোগের বিস্তার : মাটি ও পানির মাধ্যমে রোগটি ছড়ায়ে থাকে।
রোগের লক্ষণ
১. এ রোগটি নার্সারিতে হয়ে থাকে। এটি একটি মারাত্মক রোগ। কম নিষ্কাশনযুক্ত ভিজা মাটিতে এ রোগ হয়ে থাকে।
২. বীজ বপনের পর বীজই পচে যেতে পারে অথবা চারা মাটি থেকে উঠার আগেই মারা যেতে পারে।
৩. বীজ অংকুরোদগমের পরেই কচি চারার গোড়ায় পানিভেজা দাগ পড়ে ও পরে কুঁচকে গিয়ে চারা ঢলে পড়ে ও মারা যায়।
৪. মারাত্মক আকারে আক্রান্ত হলে নার্সারির সব গাছ ২-৪ দিনের মধ্যে মরে যেতে পারে।
রোগের প্রতিকার
১. সুনিষ্কাশিত উঁচু বীজতলা তৈরি করতে হবে।
২. বীজ বপনের ২ সপ্তাহ আগে ফরমালডিহাইড দ্বারা বীজতলা শোধন করতে হবে।
৩. ট্রাইগোডারমা দ্বারা বীজ শোধন করে বপন করতে হবে।
৪. প্রোভেক্স-২০০ অথবা রিডোমিল গোল্ড (প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম) দ্বারা শোধন করে বীজ বপন করতে হবে।
৫. বীজ ৫২০ঈ তাপমাত্রায় গরম পানিতে ৩০ মিনিট রেখে শোধন করে নিয়ে বপন করতে হবে।
৬. কিউপ্রাভিট অথবা ব্যভিস্টিন প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে ্ করতে হবে।
২. রোগের নাম : ফিউজারিয়াম ঢলে পড়া
রোগের লক্ষণ
১. ছত্রাক গাছের নিচের দিকে কাণ্ডে আক্রমণ করে এবং গাঢ় বাদামি ও ডুবা ধরনের ক্যাংকার সৃষ্টি করে।
২. ক্রমে এ ক্যাংকারজনিত দাগ কাণ্ডের গোড়াকে চারদিকে হতে বেষ্টন করে ফেলে।
৩. গাছের অগ্রভাগের পাতা হলুদ হয়ে যায়, পরে সব গাছ হলুদ বর্ণ ধারণ করে।
৪. স্যাঁতসেঁতে মাটিতে কাণ্ডের গোড়া সাদা অথবা নীলাভ ছত্রাক স্পোর দ্বারা আবৃত হয়ে পড়ে।
৫. গাছ লম্বালম্বিভাবে ফাটালে ভাসকুলার বান্ডল বিবর্ণ দেখা যাবে।
৬. রোগের অনুকূল অবস্থায় ১০-১৫ দিনের মধ্যে গাছ সম্পূর্ণরূপে ঢলে পড়ে, কিন্তু প্রতিকূল অবস্থায় ২-৩ মাস সময় লাগতে পারে।
রোগের প্রতিকার
১. একটু উঁচু জমিতে মরিচ চাষ করতে হবে।
২. প্রতি কেজি বীজের জন্য প্রোভেক্স-২০০ অথবা ব্যভিস্টিন ২.৫ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করে বপন করতে হবে।
৩. সম্ভব হলে ফরমালিন দ্বারা মাটি শোধন করতে হবে।
৪. জমিতে চুন প্রয়োগ করতে হবে।
৫. জমিতে উপযুক্ত পরিমাণে পটাস সার প্রয়োগ করলে রোগ অনেক কম হয়।
৬. নীরোগ বীজতলার চারা লাগাতে হবে।
৭. রোগাক্রান্ত গাছ তুলে এবং ফসল সংগ্রহের পর পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে।
৮. শিকড় গিঁট কৃমি দমন করতে হবে কারণ এটি ছত্রাকের অনুপ্রবেশে সাহায্য করে।
৯. ব্যভিস্টিন প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে ¯েপ্র করতে হবে।
৩. রোগের নাম : আগা মরা/ক্ষত/ফল পচা
রোগের বিস্তার : বীজ, বিকল্প পোষক এবং গাছের পরিত্যক্ত অংশের মাধ্যমে এ রোগ ছড়ায়। আর্দ্র আবহাওয়া ও অধিক বৃষ্টিপাত এ রোগ বিস্তারে সহায়তা করে।
রোগের লক্ষণ
১. মরিচ গাছের নতুন ডগা, ডাল, ফুলের কুঁড়ি, ফল এ রোগে প্রথম আক্রান্ত হয়।
২. এ রোগের আক্রমণে গাছের আক্রান্ত অংশ যেমন পাতা, কাণ্ড ও ফল ক্রমে ওপর হতে মরতে থাকে এবং গাছ ফ্যাকাশে বর্ণ ধারণ করে।
৩. গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফল ধারণক্ষমতা কমে যায়।
৪. ফলের ওপর গোলাকার কালো বলয় বিশিষ্ট গাঢ় ক্ষতের সৃষ্টি হয় এবং এটি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ফলকে পচিয়ে দেয়।
৫. আক্রান্ত ফল ঝরে পড়ে।
৬. ব্যাপকভাবে আক্রান্ত হলে গাছ দ্রত মরে যায়।
রোগের প্রতিকার
১. সুস্থ ও সবল ফল থেকে বীজ সংগ্রহ করতে হবে।
২. প্রোভেক্স-২০০ বা ব্যভিস্টিন (প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম) দ্বারা বীজ শোধন করে বপন করতে হবে।
৩. পানি নিকাশের ব্যবস্থা করতে হবে।
৪. গাছের পরিত্যক্ত অংশ, আগাছা ও আশপাশের ধুতুরা জাতীয় গাছ একত্র করে ধ্বংস করে ফেলতে হবে।
৫. রোগ দেখা দেয়ার সাথে সাথে প্রতি লিটার পানিতে টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলিলিটার হারে মিশিয়ে ১০ দিন পর পর ¯েপ্র করতে হবে।
৪. রোগের নাম : অলটারনারিয়া ফল পচা
রোগের বিস্তার : বীজের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে থাকে।
রোগের লক্ষণ
১. কেবল মাত্র পরিপক্ব ও পাকা ফলে এ রোগের লক্ষণ প্রকাশ পায়।
২. প্রথমে ফলের উপরিভাগে বিশেষ করে অগ্রভাগের দিকে বড় আকারের উপবৃত্তাকার থেকে ডিম্বাকৃতি দাগ পড়ে।
৩. দাগগুলোর বহির্ভাগে হলদে ধূসর ও অভ্যন্তর ভাগে বাদামি কালো রঙ ধারণ করে।
৪. দাগগুলো পরে বিস্তৃতি লাভ করে।
৫. আক্রান্ত ফলের বীজ কালো রঙ ধারণ করে।
রোগের প্রতিকার
১. সুস্থ ও সবল ফল থেকে বীজ সংগ্রহ করতে হবে।
২. প্রোভেক্স-২০০ (প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম) দ্বারা শোধন করে বীজ বপন করতে হবে।
৩. গাছের পরিত্যক্ত অংশ ও আগাছা একত্র করে ধ্বংস করে ফেলতে হবে।
৪. রোভরাল প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ১০ দিন পর পর স্প্রে করতে হবে।
৫. রোগের নাম : চুয়ানিফোরা পাতা পচা
রোগের বিস্তার : উচ্চ তাপমাত্রা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় এ রোগ হয়ে থাকে। বায়ু দ্বারা রোগ দ্রুত বিস্তার লাভ করে।
রোগের লক্ষণ
১. চারা ও বয়স্ক গাছের শাখা-প্রশাখা, পাতা, ফুল-ফল আক্রান্ত হয়।
২. প্রথমে পাতায় পানি ভেজা দাগ হয়। পাতা দ্রুত পচতে থাকে।
৩. আক্রমণ গাছের আগা থেকে নিচের দিকে নামতে থাকে।
৪. আক্রান্ত গাছের পাতা ও ডাল কালো রঙের হয়ে থাকে।
৫. রোগের প্রকোপ বেশি হলে এবং অনুকূল আবহাওয়ায় ৫-৭ দিনের মধ্যে সম্পূর্ণ গাছটি মারা যায়।
৬. সতর্কতার সাথে পর্যবেক্ষণ করলে আগা ও ডালে ছত্রাকের মাইসেলিয়াম খালি চোখে দেখা যায়।
৭. ফলনের প্রচুর ক্ষতি হয়। ১০০% পর্যন্ত ফলনের ক্ষতি হতে পারে।
রোগের প্রতিকার
১. ফসলের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে।
২. জমিতে অতিরিক্ত সেচ দেয়া যাবে না।
৩. গাছ আক্রান্ত হওয়া মাত্রই ব্যভিস্টিন প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে ১০ দিন পর পর ৩-৪ বার স্প্রে করতে হবে।
৬. রোগের নাম : সারকোস্পোরা পাতায় দাগ
রোগের বিস্তার
১. রোগটিবীজ বাহিত। অর্থাৎ বীজের মাধ্যমেও ছড়ায়।
২. গাছের পরিত্যক্ত অংশ হতে রোগের জীবাণু বায়ু, পানি প্রভৃতির মাধ্যমে এক জমি হতে অন্য জমি অথবা এক গাছ হতে অন্য গাছে ছড়ায়।
৩. ৬০%-এর বেশি আর্দ্রতা ও ২৮ ডিগ্রি সে. তাপমাত্রায় এ রোগ দ্রুত বৃদ্ধি পায়।
রোগের লক্ষণ
১. আক্রমণের শুরুতে পাতায় প্রথমে গোলাকার আকারের বাদামি দাগ দেখা যায়।
২. পরবর্তীতে দাগটি ধূসর বা সাদা কেন্দ্র বিশিষ্ট হয় এবং কেন্দ্রের চারিদিকে খয়েরি রঙ ধারণ করে।
৩. অনেকগুলো দাগ একত্রিত হয়ে পাতার ওপর বড় আকারের দাগ সৃষ্টি হয়।
৪. পরে আক্রান্ত অংশের কোষসমূহ শুকিয়ে যায় ও দাগের মাঝখানে ছিদ্র হয়ে যায়।
৫. আক্রমণের মাত্রা বেশি হলে সম্পূর্ণ পাতাই ঝলসে যায় ও ঝড়ে পড়ে।
৬. এ প্রকার দাগ ফলেও দেখা যায়।
রোগের প্রতিকার
১. সুস্থ ও নিরোগ গাছ হতে বীজ সংগ্রহ করতে হবে।
২. ফসল সংগ্রহের পর আক্রান্ত গাছের অবশিষ্টাংশ এবং আর্বজনা পুড়ে ফেলতে হবে।
৩. একই জমিতে বার বার মরিচ চাষ না করে অন্য জমিতে চাষ করা।
৪. অতিরিক্ত সেচ পরিহার করা এবং জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
৫. প্রতি কেজি বীজে ২.০-২.৫ গ্রাম ব্যভিস্টিন দিয়ে বীজ শোধ করতে হবে।
৬. আক্রমণ দেখা দিলে প্রতি লিটার পানিতে ব্যভিস্টিন ১ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি হারে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
৭. রোগের নাম : ব্যাকটেরিয়াজনিত পাতায় দাগ
রোগের বিস্তার : ব্যাকটেরিয়া শীতকালে মাটিতে থাকে। এটি পোকামাকড়, কৃষি যন্ত্রপাতি, শ্রমিক ও বৃষ্টির পানির মাধ্যমে ছড়ায়।
রোগের লক্ষণ
১. গাছের পাতার নিচে প্রথমে ছোট গোলকার থেকে অসমান পানি ভেজার মতো লেসইন দেখতে পাওয়া যায়।
২. স্পটগুলো ফুলে ওঠে এবং এর কেন্দ্র কালো রঙ ধারণ করে।
৩. পাতা শুকিয়ে গাছ মারা যায়।
৪. সবুজ ফল আক্রান্ত হয় এবং এগুলো বাদামি হতে কালো হয়।
রোগের প্রতিকার
১. সুস্থ ও রোগ মুক্ত গাছ হতে বীজ সংগ্রহ করতে হবে।
২. নিড়ানির সময় যেন গাছ ক্ষত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
৩. আক্রান্ত গাছ উঠিয়ে ফেলতে হবে।
৪. এক লিটার পানির মধ্যে ৩ গ্রাম কপার অক্রিক্লোরাইড (কুপ্রভিট) মিশিয়ে বীজ শোধন করতে হবে।
৫. রোগের প্রাথমিক অবস্থায় এক লিটার পানিতে সানভিট বা কুপ্রভিট ৭ গ্রাম হারে মিশিয়ে গাছে ৭-১০ দিন পর পর স্প্রে করতে হবে।
৮. রোগের নাম : ব্যাকটেরিয়াজনিত ফল পচা
রোগের বিস্তার : গরম ও আর্দ্র আবহাওয়া, বৃষ্টির ছটা, পোকা ও উদ্ভিদের রোগাক্রান্ত অংশের মাধ্যমে ছড়ায়।
রোগের লক্ষণ
১. কাণ্ডের নিকট থেকে প্রথমে ছোট নরম পচা দাগের সৃষ্টি হয়।
২. ফলে কোনো কারণে পোকা বা পাখির আক্রমণে কোনো ক্ষত সৃষ্টি হলে সেখানে জীবাণুর আক্রমণ হয়।
৩. এ নরম পচা দাগগুলো খুব দ্রুত ফলে আক্রমণ করে।
৪. ফলের ভেতরের অংশ খুব নরম মনে হয়।
৫. আক্রমণের কিছু দিনের মধ্য পানি ভেজা দাগ দেখা যায়। পরে সম্পূর্ণ ফল পচে যায়।
৬. ফলকে দেখতে পানিতে ভর্তি থলের মতে দেখা যায়।
৭. ফলের ত্বক ফেটে পানি ফলের ভেতর হতে বের হয়ে গেলে ফল শুকিয়ে যায়।
রোগের প্রতিকার
১. সুস্থ ও রোগ মুক্ত গাছ হতে বীজ সংগ্রহ করতে হবে।
২. আক্রান্ত লতা-পাতা সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে।
৩. শস্য পর্যায় অবলম্বন করতে হবে।
৪. এক লিটার পানির মধ্যে ৩ গ্রাম কপার অক্রিক্লোরাইড (কুপ্রভিট) মিশিয়ে বীজ শোধন করতে হবে।
৫. যেহেতু এটা মরিচ সংগ্রহের পরে এ রোগে বেশি হয়। সেহেতু অতি যত্ন সহকারে বীজ সংগ্রহ করতে হবে যাতে মরিচে কোনো ক্ষতি না থাকে।
৬. পাখির আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য জমিতে মাঝে মাঝে খুঁটি পুতিয়ে তার সাথে কালে রঙের নাইলন (ক্যাসেটের ফিতা) বেঁধে রাখতে হবে। এতে পাখির বিচরণ কম হবে।
৭. প্রাথমিক অবস্থায় ১ লিটার পানির মধ্যে সানভিট (কপার অক্রিক্লোরাইড) ৫ গ্রাম মিশিয়ে ৭-১০ দিন পর পর গাছে স্প্রে করতে হবে।
৯. রোগের নাম : পাতা কুঁকড়ানো
রোগের বিস্তার : বাহক পোকা (সাদা মাছি- Bemisia tabaci), থ্রিপস ও পোষক উদ্ভিদের মাধ্যমে ছড়ায়।
রোগের লক্ষণ
১. আক্রান্ত গাছের পাতা কুঁকড়ে যায় এবং স্বাভাবিক পাতার তুলনায় পুরু হয়।
২. পাতাগুলো ছোট গুচ্ছাকৃতির হয়।
৩. গাছের বৃদ্ধি কমে যায়।
৪. গাছের পর্বগুলো কাছাকাছি হয় ও গাছ খর্বাকৃতি হয়ে পড়ে।
৫. গাছে অতিরিক্ত ডালপালা জন্মায় ও ঝোপের মতো হয়।
৬. ফল ধারণক্ষমতা কমে যায় এবং ফল আকারে ছোট ও কুঁকড়ানো হয়।
রোগের প্রতিকার
১. সুস্থ গাছ থেকে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংগ্রহ করতে হবে।
২. রোগাক্রান্ত চারা কোনো অবস্থাতেই লাগানো যাবে না।
৩. চারা অবস্থায় বীজ তলা মশারির নেট দ্বারা ঢেকে রাখতে হবে।
৪. রোগাক্রান্ত গাছ ও আশপাশের পোষক উদ্ভিদ তুলে ধ্বংস করতে হবে।
চারা অবস্থা থেকে ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে বাহক পোকা দমনের জন্য স্প্রে করতে হবে।

11/08/2021

মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগের লক্ষণ ও দমন পদ্ধতি


মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগের ভুক্তভোগী হননি, এমন বাগানি খুঁজে পাওয়া অসম্ভব। এটি বাগানিদের নিত্যনৈমত্তিক যন্ত্রণার একটি কারণ। মরিচের পাতা কোঁকড়ানো রোগের অন্যতম একটি নিয়ামক হল মাকড়। সাধারণত কয়েক ধরণের মাকড় মরিচ গাছে আক্রমণ করে। লাল মাকড়, এফিড বা জাব পোকা এবং সাদা মাছি।

থ্রিপস পোকা

এই পোকাকে চোষী পোকা হিসেবে বেশ পরিচিত। গাছ লাগানোর প্রায় ৭-১০ দিন পরেই এই পোকার আক্রমণ চোখে পরে।

লক্ষণ:

এই পোকার আক্রমণে মরিচের পাতা কুঁকড়ে যায়। কচি পাতার রস এই থ্রিপস পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে ফলে পাতা উপরের দিকে কুঁকড়ে যায় এবং গাছ দূর্বল হয়ে পরে।

পাতার মধ্যশিরায় আশে-পাশে বাদামী রঙ হয়ে যায় ও শুকিয়ে যায় নতুন বা পুরানো পাতার নিচের পিঠে অনেক ক্ষতি হয় যার ফলে নৌকার খোলের মতো করে পাতা উপরের দিকে কুঁকড়ে যায়। আক্রান্ত পাতা দেখতে বিকৃত দেখায়।

থ্রিপস পোকা দমন ব্যবস্থাপনা

১) কুঁকড়ানো পাতার পরিমাণ কম হলে ছিঁড়ে ফেলতে হবে। ক্ষেত পরিষ্কার – পরিচ্ছন্ন রাখতে হবে।

২) জোরে জোরে পরিষ্কার পানি স্প্রে করতে হবে।

৩) মরিচ গাছের পাতা কুঁকড়ানো এড়াতে প্রাকৃতিকভাবে ফসল সুরক্ষার পণ্য হলুদ স্টিক ট্র‍্যাপের জুড়ি নেই। চাইলে এই ট্র‍্যাপ ব্যবহার করে পোকা দমন করা যায়।

৪) বালাইনাশক হিসেবে ১ কেজি আধা ভাঙ্গা নিম বীজ ২০ লিটার পানিতে ২৪ ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি (ছেঁকে নেওয়ার পর) পাতার উপরের দিকে স্প্রে করা।

৫) আন্তঃ ফসল হিসাবে মরিচের সঙ্গে গাজর চাষ করা যেতে পারে।

৬) আক্রমণ বেশি হলে ফিপ্রোনিল (রিজেন্ট/এসেন্ড/গুলি/অন্য নামের) বা ডাইমেথয়েট (বিস্টারথোয়েট/টাফগর/অন্য নামে) ১০ লিটার পানিতে ১০ মিলি হারে বা সাকসেস ১০ লিটার পানিতে ১২ মিলি হারে স্প্রে করে এদের নিয়ন্ত্রণ করা যায়।

৭) বেশি পোকা দেখা দিলে এডমেয়ার ২০ এসএল ০.৫ মিলি./লি হারে পানিতে শিশিয়ে স্প্রে করা।

৮) চারা রোপনের ১০-৩০ দিনের মধ্যে তিন বার ১০ দিন অন্তর অন্তর এই পোকা দমনের জন্য প্রতি ১০ লিটার পারিতে ৫মিলি এ্যাডমায়ার/টিডো/গেইন ঔষধ প্রতি ৫ শতক জমিতে স্প্রে করতে হয়।

লাল মাকড়

পাতা কুঁকড়ে যাওয়ার অন্যতম কারণ এই লাল মাকড় পোকা। এরা দেখতে এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না। যেকোনো মরিচ গাছের পাতায় এই পোকার আক্রমণ হতে পারে। এরা দেখতে লাল রঙের এবং পাতার নিচে থাকে।

মাকড়ের আক্রমণের কারণে মরিচের ফলন পরিমাণগতভাবে প্রায় ৭৫-৮০ % হ্রাস পায়। মরিচের পোকামাকড় দমন করতে পারলে মরিচের উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে।

লক্ষণ

এই পোকার আক্রমণে আক্রান্ত পাতার নিচের দিকে উলটানো নৌকার মতো হয়ে যায়। এরা পাতার রস চুষে খায়। পাতা কুঁকড়ে,একদম শুকিয়ে যায়। ফলে পাতা ঝড়ে পরে। ফুলের কলিও ঝড়ে পরে। ফল আকারে ছোট হয়ে যায়, কুঁকড়ে যায় এবং ফলের ধারণ ক্ষমতা হ্রাস পায়।

দমন ব্যবস্থা

১) নিমতেল ৫ মিলি + ৫ গ্রাম ট্রিকস প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নীচের দিকে স্প্রে করতে হবে।

২) সালফার জাতীয় কীটনাশক ১ লিটার পানিতে ৫ গ্রাম মিশিয়ে বা প্যাকের গায়ে লেখা মাত্রা অনুযায়ী সকালে বা বিকালে সূর্য ডোবার পর স্প্রে করতে হবে। প্রায় ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করায় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিৎ।

৩) পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক ব্যবহার পরিহার করতে হবে।

৪) আক্রমণ বেশি হলে মাকড়নাশক ওমাইট ৫৭ ইসি প্রতি লিটার পানিতে ২.০ মিলি বা ভার্টিমেক ১.৮ ইসি প্রতি ১০ লিটার পানিতে ১২ মিলি মিশিয়ে পাতা ভিজিয়ে স্প্রে করে মাকড়ের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

৫) মাকড়ের সাথে অন্য পোকার আক্রমণ দেখা দিলে প্রথমে মাকড়নাশক ব্যবহার করে অতঃপর কীটনাশক প্রয়োগ করতে হবে।

৬) কুকঁড়ে যাওয়া পাতা ঠিক না হলেও নতুন কুশির সাথে ভালো পাতা বের হয়। এছাড়াও ফুল গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রতি পনেরো দিন পরপর প্রতি লিটার পানিতে দুই গ্রাম রিডোমিল গোল্ড মিশিয়ে শেষ বিকেলে প্রয়োগ করা যেতে পারে।

এফিড বা জাব পোকা

মরিচ গাছের কচি অথবা বয়স্ক পাতায় এই পোকার আক্রমণ হয়ে থাকে।

লক্ষণ

সব ধরণের পাতার নীচের দিকে বসে রস শুষে খায় ফলে গাছের পাতা কুঁকড়ে যায়। এমনকি এরা গাছের কান্ডেও আক্রমণ করে থাকে ফলে কান্ড শুকিয়ে মারা যায়।

দমন ব্যবস্থা

১) আঠালো হলুদ স্টিক ট্র‍্যাপ (প্রতি হেক্টরে ৪০ টি) ব্যবহার করে।

২) আধা ভাঙ্গা নিম বীজের (৫০ গ্রাম ১লিটার পানিতে ২৪ ঘন্টা ভেজানোর পর মিশ্রণটি ছাঁকতে হবে) নির্যাস আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করে এই পোকা নিয়ন্ত্রণ করা যায়।

৩) বন্ধু পোকাসমূহ (লেডীবার্ড বিটলের পূর্নাঙ্গ ও কীড়া এবং সিরফিড ফাই) প্রকৃতিতে লালন।

৪) আক্রমণ বেশি হলে স্বল্পমেয়াদী বিষক্রিয়ার ম্যালাথিয়ন ৫৭ ইসি ১০ মিলি অথবা কুইনালফস ২৫ ইসি বা ডাইমেথয়েট বা কেরাতে ১০ লিটার পানিতে ১০ মিলি হারে বা সাকসেস ১০ লিটার পানিতে ১২ মিলি মিশিয়ে স্প্রে করে এদের নিয়ন্ত্রণ করা যায়।

সাদা মাছি

ছোট, হলুদ বর্ণের সাদা ডানা যা ঘন মোমের মতো গুঁড়া দিয়ে ঢাকা থাকে।
কচি চারা গাছকে আক্রমণ করে।

লক্ষণ

নিম্ফ এবং পূর্ণাঙ্গ উভয় কচি পাতার নিচে বসে রস শুষে খায় ফলে পাতা কুঁকড়ে যায় এবং গাছের ক্ষতি করে। পত্র ফলকে হলুদ, বিস্তৃত, বৃত্তকার, বিক্ষিপ্ত দাগ দেখা যায় এবং এই দাগ দ্রুত সব জায়গায় ছড়িয়ে পরে। সাধারণত পূর্ণাঙ্গ মাছি হলুদ মোজাইক ভাইরাস বহন করে।

দমন ব্যবস্থা

১) জমি আগাছা মুক্ত করতে হবে।

২) প্রতিরোধী জাতের চাষ করতে হবে।

৩) আক্রান্ত গাছ নষ্ট করতে হবে।

৪) সাবান-পানি ব্যবহার (প্রতি লিটার পানিতে ২ গ্রাম ডিটারজেন্ট ) করে।

৫) বালাইনাশক হিসেবে নিম বীজের নির্যাস (আধা ভাঙ্গা ৫০ গ্রাম নিম বীজ ১ লিটার পানিতে ২৪ ঘন্টা ভিজিয়ে মিশ্রণটি ছেঁকে নিয়ে) স্প্রে করা ।

৬) আক্রমণ বেশি হলে ম্যালাথিয়ন ৫৭ইসি প্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি মিশিয়ে অথবা এডমায়ার ২০০ এসএল প্রতি ১০ লিটার পানিতে ৫ মিলি মিশিয়ে স্প্রে করা।

৭) এছাড়াও রাসায়নিক কীটনাশক হিসেবে —

ক) ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন ৫ % ই. সি @ ০.৫ মিলি /লিটার বা

খ) ইমিডাক্লোপ্রিড ১৭.৮ % এস. এল @ ১ মিলি/৫ লিটার বা

গ) ফ্লোনিকামিড ৫০ % ডবলু. জি @ ১ গ্রাম/৫ লিটার বা

ঘ) ফেনভেলারেট ২০ % ই. সি @ ০.৫ মিলি /লিটার বা

ঙ) ডাইনোটোফুরণ ২০ % এস. জি @ ১ গ্রাম /২.৫ লিটার জলে গুলে স্প্রে করার সুপারিশ করা হয়।

13/05/2021

idioms and phrases

A black sheep (কুলাঙ্গার)
A gala day
A forgone conclusion জানা কথা
A good paradise
A jail bird
A Jaundiced eye
A fair weather friend (সুসময়ের বন্ধু)
A few (কিছু)
A fish out of water (অস্বস্তিকর অবস্থা)
A good deal of (ভাল)
A hard nut to crack (কঠোর প্ররিশ্রমের সাথে)
A jack of all trades(সবজান্তা কিন্তু ওস্তাদ নয়)
A lame excuse(অজুহাত)
A lot of (প্রচুর)
A man of letters (পন্ডিত ব্যক্তি)
A man of word (এককথার মানুষ)
A rainy day (দুর্দিন)
A snake in the grass (লুকানো বিপদ)
A white elephant (গরীবের হাতি পোষার মত ব্যয়সাধ্য)
Above all (সর্বোপরি)
All in all (হঠাৎ)
All along (প্রায়)
All and sundry (দুর্বোধ্য)
All at once (হঠাৎ)
All but (প্রায়)
All Greek (দুর্বোধ্য)
All of a sudden (হঠাৎ)
All ones sweet will (নিজের ইচ্ছামত)
All the same(একই)
An essential part of (গুরত্বপূর্ণ অংশ)
Apart from (এছাড়াও)
As if (যেন)
As long as (যতদুর সম্ভব)
As soon as (যত তাড়াতাড়ি সম্ভব)
As though (যেন)/ মনে হয় যেন)
As well as (এবং)
At a glance (এক নজরে)
At a great speed (দ্রূত গতিতে)
At a stretch (একটানা)
At all (সর্বশেষে)
At all costs (যতই লোকসান হোক না কেন)
At any rate (যে কোন মূল্যে)
At any means(যে কোন উপায়ে)
At both ends meet(কায়ক্লেশে জীবন ধারন)
At daggers drawn (সাপে নেউলে)
At finger’s end (নখদর্পনে)
At first sight (প্রথম দর্শনে)
At home (দক্ষ)
At large (স্বাধীনভাবে)
At last (অবশেষে)

B

At least (অন্তত)
At length (অবশেষে)/ বিস্তারিত/অনেক পরে)
At a loss (হতবুদ্ধি)
At present (বর্তমান)
At present (খুব বেশী হলে)
At sixes and sevens(এলোমেলো)
At stake (বিপদাপন্ন)
At stretch (একটানা)
At the eleventh hour(শেষ মুহুর্তে)
Bad blood (শত্রুতা)
Bag and baggage (তল্পিতল্পাসহ)
Bear in mind (মনে রাখা)
Bear testy to
Because of (কারনে)
Before along (অনতি বিলম্বে))
Before long (শ্রীঘ্রই)
Before my eyes (চোখের সামনে)
Beggar description (বর্ণনাতীত)
Below the mark (প্রত্যাশার নীচে)
Beneath the dignity (মর্যাদা হানিকর)
Better half (সহধর্মিনী)
Beyond all doubt (সন্দেহের উর্ধ্বে)/ সন্দেহাতীতভাবে)
Bid adieu(বিদায় জানানো)
Bid fair (আশা জাগা)/ (সম্ভাবনা)
Birds of same feather (একই ঝাকের লোক)
Black and blue (বেদম প্রহার)
Black sheep (কুলাঙ্গার)
Blue blood (অভিজাত বংশীয়)
Bolt from the blue (অপ্রত্যাশিত বিপদ)
Bone of contention (বিবাদের সূত্র)
Bread and butter (জীবিকা)
Bring to book (শাস্তি দেওয়া)
Burn the candle (বেহিসেবে খরচ করা)
By all means (সর্বপ্রকারে)
By and by (ক্রমেক্রমে)
By chance (হঠাৎ/দৈবক্রমে)
By dint of (বলে/ফলে))
By fair means or foul (ন্যায় বা অন্যায় যে ভাবে হোক)
By fits and starts (অনিয়মিতভাবে)/ (অসঙ্গত রূপে)
By hook or by crook (যেভাবেই হোক না কোন)
By leaps and bounds(দ্রতগতিতে)
By means of (বলে)/ (উপায়ে)
By the by (কথা প্রসঙ্গে)
By this time (ইতিমধ্যে)
By turns (পর্যায় ক্রমে)
By virtue of (বলে)
By way of (উদ্দেশ্য/ রূপ)
Call at (গিয়ে দেখা করা)
Call in (ডেকে আনা)
Call names (গালি দেওয়া)

C

Call to mind (মনে রাখা)
Call to the bar (বাধা সৃষ্টি)/ (আইন ব্যবসায়ী হওয়া)
Came across (পথের মাঝে সাক্ষাত)
Capital punishment (মৃত্যুদন্ড)
Care meal (hZœ)
Carry out (চালিয়ে যাওয়া)
Cat and dog life (বিবাদপূর্ন)
Catch sight of (পাশে থেকে দেখা/হঠাৎ দেখা)
Cats and dogs (মুষলধারে)
Chicken hearted (কাপুরুষ/ভীতু)
Close fi**ed (কৃপন)
C**k sure (আস্থাপূর্ণ)
Come by (পাওয়া)
Come found (আরোগ্য লাভ)
Come in light (প্রকাশ পাওয়া)
Come into fashion (প্রচলিত হওয়া)
Come to light (প্রকাশিত হওয়া)
Come true (সত্যে পরিণত হওয়া)
Come up to (আশানুরূপ হওয়া)
Compare to (তুলনা)
Comply with (দুটো মিলে)
Conducive to (উপযোগী হওয়া)
Cope with (তাল মিলানো)/ এটে ওঠা)
Crocodile tears (মায়াকান্না)
Crying need (অতি প্রয়োজন)
Cut off (বিচ্ছিন্ন)
Cut short (অকালমৃত্যু)
Cut short (সংক্ষিপ্ত করা)

D

Daggers drawn (শত্রুতা)
Day by day (দিনের পর দিন)
Day dreams (দিবাস্বপ্ন)
Desire to (ইচ্ছা)
Devoted to(ভক্ত)
Dilly dally (গড়িমসি)
Due to (কোন কিছুর কারনে)
Each sight of (পাশে থেকে দেখা)
Eat the humble pie (অপমান হজমকরে ক্ষমা চাওয়া)
ended in smoke (ব্যর্থতায় পরিণত হওয়া)
Epoch making (যুগান্ত কারী পদক্ষেপ)
Evening star (আধাঁর ঘরের মানিক)
Fag end (শেষ অংশ)
Fair weather friends (সুসময়ের বন্ধু)
Fall flat (নিষ্ফল হওয়া)
fall from the clouds (আকাশ থেকে পড়া)
Fall ill (অসুস্থ হওয়া)
Fall off (ঝরে পড়া)
Fall out (ঝগড়া করা)
Far and near (কাছাকাছি)/ সর্বত্র)
Far and wide (সর্বত্র)
Far cry (চিৎকার করা)

Few and far between (কদাচিৎ)
Fight shy of (এড়িয়ে চলা)
Find fault with (অন্যের দোষ ধরা)
Fish out of water (অস্বস্তিকর)
Fit to complete (পূর্ন করা)
Flesh and blood (রক্তমাংসের দেহ)
Fly high (উড্ডয়ন)
For instance (উদাহরন স্বরূপ)
For ought (জন্য)
For the interest of (স্বার্থে)
For the sack of (ফলে)
For the time being (সময়ের পরিপ্রেক্ষিতে)
Free from (মুক্ত)
French leave (বিনা অনুমতিতে প্রস্থান)
Fresh blood(নতুন সভ্য)
From hand to mouth(দিনে আনা দিনে খাওয়া)
From head to foot (আপাদ মস্তক)
From time to time (প্রতি মুহ’র্ত)
From to bottom (আগাগোড়া)
Full of (পরিপুর্ন)
Gain ground (ধীরে ধীরে উন্নতি)
Gain the day (জয়লাভ করা)
Get into (প্রবেশ)
Get over (অতিক্রম করা)
Get rid of (মুক্তি পাওয়া)
Get the better of (আগের থেকে ভাল)
Get the sack (বরখাস্ত করা)
Gift of the gab (বাকপটু)
Give away (বিতরন)
Give bent to (প্রকাশ করা)
Give up (ত্যাগ করা)
Go a long way (অনেকদূর অতিক্রম)
Go astray (বিপদে যাওয়া)
Go away (P‡j hvIqv)
Go down (অস্ত যাওয়া/অস্তনমিত হওয়া)
Go hand in hand (একত্রে)
Go sky high (আকাশচুম্বী)
Going through (পাঠ করা)
Golden age (সোনালীযুগ)
Golden mean (উচু দরের )
Golden opportunity (সুবর্ণ সুযোগ)
Good at (দক্ষ)
Go in a body (একযোগে)
Good for nothing (কোনো কাজের না)
Hale and hearty (সুস্থ্য সবল)
Hard and fast (বাধা ধরা)
Hard times (দুঃসময়)
Hard up (অভাবগ্রস্ত)
Head or tail (মাথমুন্ড)
Heart and soul (প্রাণপনে)

High and low (ছোট বড় সবাই)
High hand (কঠোর হস্তে)
High time (উপযুক্ত সময়)
Hold good (প্রযোজ্য/খাটা)
Hold water (প্রমানে টিকে থাকা)
Horns of dilemma (উভয় সংকট )
Hot water (অসুবিধা)
In a body (একযোগে)/ সবাই মিলে)
In a fix (হতবুদ্ধি)
In a nutshell (সংক্ষেপে)
In a row (সারি বদ্ধভাবে)
In a word (সংক্ষেপে)
In accordance with (অনুসারে)
In addition (এছাড়াও)
In and way (যে কোন উপায়ে)
In black and white (লিখিতভাবে)
In cold blood (ঠান্ডা মাথায়)
In connection with (ব্যাপারে)
In course of time (সময়ের পরিক্রমায়)
In fine (উপসংহারে)
In force (বল প্রয়োগ)
In front of (সম্মুখে)
In full swing (পুরোদমে)
In good stead of (কারো উপকারে আসা)
In harmony with (একসঙ্গে মিলে মিশে থাকা)
In lieu of (পরিবর্তে)
In no time (অতিশ্রীর্ঘই)/ শ্রীঘই)
In no way (কোন মতেই)
In order to (জন্যে/উদ্দেশ্য)
In pursuance with (অনুপ্রানিত করা)
In pursuit of (অনুপ্রেরনায়)
In quest of (খোজে)
In search of (খোজে)
In spite of (সত্বেও)
In store for (ভাগ্য)
In the dark (অন্ধকারে )
In the event of (ঘটনাক্রমে)
In the eye of (দৃষ্টিতে)
In the god book (উপকারে লাগা)
In the grip of (কষ্টে)
In the long run (পরিনামে)
In the realm of (ক্ষেত্রে)
In the teeth of (অগ্রাহ্য করে)
In vain (ব্যর্থতা)
In vogue (অপ্রচলিত)
Incase of (যদি)
Ins and outs (খুটি নাটি)/ সবকিছু)
Inspite of (সত্বেও)
Jack of all trades (সব কাজের কাজী)/ সবজান্তা)
Keen on (Pvwj‡q hvIqv)

Keep abreast of (আকড়ে থাকা)
Keep in the dark (না জানানো)
Keep in view (মনে রাখা)
Keep pace with (তাল মিলিয়ে চলা)
Keep up (রক্ষা করা)
Kith and kin (আত্মীয় ¯^জন)
Know no bound (সীমাহীন হওয়া)
Lag behind (পিছনে পড়া)
Laid to rest (চির বিদায়)
Lame excuse (বাজে ওজর)
Laugh at (হাসি ঠাট্টা)
Lay down (আতœহুতি)
Lay heads together (পরামর্শ করা)
Lay to rest (সমাধিস্থ করা)
Learn by heart (মুখস্ত/অন্ত:স্থ)
Leave no stone unturned (চেষ্টার ক্রটি না করা)
Likely to ( মনে হওয়া/সম্ভাবনা আছে)
Line by line (ধাপে ধাপে)
Lion’s share (বেশির ভাগ অংশ)/ (সিংহভাগ)
Live on (খেয়ে বেঁচে থাকা)
Loaves and fishes (ব্যক্তিস্বার্থ)
Long for (আকাঙ্খা)
Look after (পরিচর্যা করা)
Look down upon (অবজ্ঞা করা)
Look forward to (আশা করা)
Look out (লক্ষ্য করা)
Loom large (ভয়াবহ হুমকি)
Loose end (বেকার)
Lull to sleep (অন্ধকারে)
Maiden speech (প্রথম বক্তৃতা)
Make a mess (জগাখিচুরী)
Make good (ক্ষতিপূরন)
Make haste (তাড়াতাড়ি করা)
Make out (বুঝতে পারা)
Make room (জায়গা করা)
Make sure (নিশ্চিত করা)
Make the best use (সঠিক ব্যবহার)
Make up (ক্ষতিপূরন)
Man of letters (বিদ্বান)
weal and woe (সুখে দুঃখে)
Milk and water (হীণবল)
Muster strong (একযোগে)
Narrow escape (অল্পের জন্যে রক্ষা)
Near at hand (হাতের কাছেই)
Nip in the bud (অঙ্কুরে বিনাশ)
Nook and corner (আনাচে কানাচে)
Not withstanding (না বললেই নয়)
Now and then (মাঝে মাঝে)
Now or never (হয় এখনই নয়ত কখনও নয়)
Null and void (বাতিল)

Of course (অবশ্যই)
Of late (স¤প্রতি)
Off and on (মাঝে মাঝে)
On account of (কারণবশত)
On all hands (সর্বজন স্বীকৃত)
On and on (ক্রমাগম)
On behalf of (পক্ষে)
On easy terms (সহজ বিলম্বে)
On foot (পায়ে হেটে)
On the eve of (প্রাক্কালে)
On the highest alert (সর্বোচ্চ সর্তকতায়)
On the increase (ক্রমবর্ধমান)
On the sky (উম্মুক্ত আকাশে)
On the spur of the moment ((উত্তেজনার মুহুর্তে)
On the utter of (বিবরনে)
On the whole (মোটের উপর)
Once and again (একাধিক বার)
Once and for all (শেষ বারের মত)
Open secret (যে গোপনীয়তা সর্বজন বিদিত)
Good for nothing (কোন কাজের নয়)
Out and out (হাড়ে হাড়ে)
Out of (ছাড়া)
Out of doors (বাইরে)
Out of order (অপ্রচলিত)
Over head and ear (বিপদের মধ্যে নিমজ্জিত)/ সমস্যায় জর্জরিত)
Own accord (wbR †Póvq)
Palmy days (উন্নতির সময়)/ সুসময়
Part and parcel (অবিচ্ছেদ্য অংশ)
Pass away (মৃত্যুবরন)
Pass over (অতিক্রম করা)
Pave the way (পথ তৈরি করা)
Pen through (কেটে দেওয়া)
Play false (প্রতারনা)
Play tricks (প্রতারনা)
Play truant (স্কুল পালানো)
Point blank (সরাসরি)
Popular with (জনপ্রিয়)
Pros and cons (খুটিনাটি)
Pull down (টেনে নামানো)
Puppet in the hands of (হাতের পুতুল)
Put of (নিভানো)
Put off (রেখে দেওয়া)
Put on (পরিধান করা)
Put out (নেভানো)
Put up with (সহ্য করা)
Rack and ruin (উচ্ছন্নে যাওয়া/ সম্পুর্ন ধ্বংস)
Rank and fashion (সাজ সজ্জা)
Red handed (হাতে নাতে ধরা)
Reflect over (প্রতিফলম ঘটা)/ সর্বত্র)
Run into (পিছু হটা)

Run out (নিঃশেষিত হওয়া)
Run short (ঘাটতি)
Saddle on the right horse (দোষী ব্যক্তি সনাক্ত করা)
Safe and sound (নিরাপদে)
Scape goat (একজনের দোষ অন্যের উপর চাপানো)
Sheet anchor (হাতের পাঁচ)
Short cut (সংক্ষিপ্ত পথ)
Sine die (অনিদিষ্ট কালের জন্য)
Skin and bone (অস্থিচর্মসার)
Skin through (ভাসা ভাসা দৃশ্যে)
Slow and steady (ধীর স্থির ব্যক্তি)
Spare no pains (চেষ্টার ক্রটি না করা)
Square meal (পেটভরে আহার)/ ভরাপেটে আহার)
Stand in the way of (বাধা¯^রূপ হওয়া)
Steer clear of (বর্জন করা/এড়িয়ে যাওয়া)
Step by step (ক্রমশ)/ ধাপে ধাপে)
Storm in a tea cup (ক্ষুদ্র ব্যাপারে প্রবাল উত্তেজনা)
Sugar coated (মোড়ক বন্ধ)
Summer friends (সুসময়ের বন্ধু)
Sure of (নিশ্চিত)
Take after (দেখাশুনা করা)
Take away (সরিয়ে নেওয়া)
Take down (লিখে রাখা)/ লিখিত ভাবে)
Take one’s to task (তিরস্কার করা)
Take place (ঘটা)
Take to task (সদৃশ)
Takes after (সদৃশ)
Tall talk (বড় বড় কথা)
Teem with (ভরপুর)
Tell upon (ক্ষতি করা)
Ten to one (একাই সব)/ (খুবসম্ভবত)
The nook and corner (আনাচে কানাচে)
Through fire and water (প্রতিকুলতার মধ্যদিয়ে/(বিপদের মধ্যে দিয়ে))
Time and again (বারবার)
To and fro (এদিক ওদিক)
To be up and doing (উঠে পড়ে লাগা)
To bell the cat (আসল কাজ করা)
To bring to book (সামনে আসা)
To call a spade a spade (সত্যকথা সোজা করে বলা)
To run a race (প্রতিযোগীতায় অংশগ্রহণ)
To the back bone (হাড়েহাড়ে)
To the point (সঠিক)
To the utmost (চরমসীমা অতিক্রম)
tooth and nail (প্রাণপনে)/ কষ্টের মধ্যে)
Top to bottom (আদ্যপন্ত)
Tough cookie (গম্ভীর প্রকৃতির)
Turn a deaf ear (বধির/কর্নপাত না করা)
Turn tail (গুটিয়ে নেওয়া)
Under a cloud (হতোদ্যম)
Ups and downs (উত্থান পতন)
Ups and doing (তৎপর হওয়া)
Various from (পাথর্ক্য)
Weal and woe (সুখে দুঃখে)/ (আনন্দ বিষাদ)
Well up (সুপন্ডিত)
Well to do(স্বচ্ছল)
With a view to (উদ্দেশ্য)
kith and kin (আত্মীয়স্বজন)
Without delay(অনতিবিলম্বে)
Without fail (অবশ্যই)
Without issue (কারণ ছাড়া)
Worthy of (মূল্যবান)
Year to year (বছরের পর বছর)
yeoman’s service (নিঃস্বার্থ কা

09/05/2021

Positive Degree:

কোন sentence এ Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদি বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Positive Degree বলে।
যেমন – Mr. Roni is a good man.

Comparative Degree:

সাধারণত দুটি Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে।
যেমন – Rahim is wiser than Karim.

Superlative Degree:

সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
যেমন – Rony is the best player in the team.

Change of Degrees:

Superlative Degree into Positive Degree

Superlative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ

Rule 1:

No other + প্রদত্ত Superlative এর পরের অংশ + verb + so/as + Superlative Degree এর Positive form + as + মূল sentence এর subject.

Superlative: Rony is the smallest player in the team.
Positive: No other player in the team is as small as Rony.
Superlative: Sima is the best housewife.
Positive: No other housewife is as good as Sima.

Rule 2:

all other, most other, many other, few other, very few, one of the যুক্ত Superlative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
প্রথমে very few + Superlative এর পরের অংশ + verb এর plural form + so/as + Superlative Degree এর Positive form + as + মূল sentence এর subject.

Superlative: He is one of the best players in the team.
Positive: Very few players in the team are as good as he.
Superlative: Iron is one of the most useful metals.
Positive: Very few metals are as useful as Iron.

Comparative into positive

Rule 1:

Than any other/all other যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
No other + any other/all other এর পরের অংশ + verb + so/as + Comparative Degree এর Positive form + as + প্রদত্ত sentence এর subject.

Comparative: kibria is greater than any other boy in the class.
Positive: No other boy in the class is as great as Kibria.
Comparative: Dhaka is larger than all other cities in Bangladesh.
Positive: No other cities in Bangladesh is as large as Dhaka.

Rule 2:

Than যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
Than এর পরের অংশ + verb + not + so/as + Comparative এর Positive form + as + প্রদত্ত sentence এর subject.

Comparative: Rony is bigger than Bony.
Positive: Bony is not as big as Rony.
Comparative: He is stronger than I.
Positive: I am not as strong as he.

Rule 3:

Than most other / than few other যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
Very few + most other/few other এর পরের অংশ + verb এর plural form + so/as + Comparative এর Positive form + as + প্রদত্ত sentence এর subject.

Comparative: The gold is most useful than most other metals.
Positive: very few metals are as/so useful as gold.
Comparative: A. K. Fazlul Haque was greater than most other politicians in Bangladesh.
Positive: very few politicians in Bangladesh were as/so great as A. K. Fazlul Haque.

Rule 4:

No less/not less ……..than যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
No less/not less এর পরিবর্তে উক্ত যায়গায় as বসে এবং than এর পরিবর্তে উক্ত যায়গায় as বসে। আর কোন পরিবর্তন হয় না।

Comparative: He is no less intelligent than you.
Positive: He is as intelligent as you.
Comparative: Kripa is not less clever than shipa.
Positive: Kripa is as clever as shipa.

Rule 5:

No sooner had ….than যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
No sooner had এর পরিবর্তে as soon as + subject + verb এর পরিবর্তে past form + than এর পূর্বের অংশ + than এর পরিবর্তে কমা বসে + বাকী অংশ।

Comparative: No sooner had he seen me than he ran away.
Positive: As soon as he saw me, he ran away.

09/05/2021

Change of Degree:

Superlative into comparative

Rule 1:
Subject + verb + Superlative এর comparative form + than any other + প্রদত্ত sentence বাকী অংশ।

Superlative: He is the best player in the team.
Comparative: He is better than any other player in the team.

Note: All of থাকলে All of এর পরিবর্তে than all other বসে।

Superlative: He is the best of all men.
Comparative: He is better than all other man.

Rule 2:

One of the যুক্ত Superlative Degree কে Comparative Degree তে রুপান্তর করার নিয়মঃ
Subject + verb + Superlative এর comparative form + than most other + প্রদত্ত sentence বাকী অংশ।

Superlative: Kibria is one of the best players in the team.
Comparative: Kibria is better than most other players in the team.
Superlative: Canada is one of the coldest countries in the world.
Comparative: Canada is colder than most other countries in the world.

Positive into comparative

Rule 1:

No other যুক্ত positive Degree কে Comparative Degree তে রুপান্তর করার নিয়মঃ
প্রদত্ত sentence এর শেষের subject + verb + positive degree এর comparative form + than any other + no other এর পর থেকে verb এর পূর্ব পর্যন্ত।

Positive: No other player in the team is as good as him.
Comparative: He is better than any other player in the team.
Positive: No other country in the world is so/as cold as Canada.
Comparative: Canada is colder than any other country in the world.

Rule 2:

Very few যুক্ত positive Degree কে Comparative Degree তে রুপান্তর করার নিয়মঃ
প্রদত্ত sentence এর শেষের subject + verb + positive degree এর comparative form + than most other + no other এর পর থেকে verb এর পূর্ব পর্যন্ত।

Positive: Very few students are so good as Lablu.
Comparative: Lablu is better than most other students.
Positive: Very few metals are so costly as gold.
Comparative: Gold is costlier than most other metals.

Rule 3:

As……as যুক্ত positive Degree কে Comparative Degree তে রুপান্তর করার নিয়মঃ
প্রদত্ত sentence এর শেষের subject + verb + not + positive degree এর comparative form + than + প্রদত্ত sentence এর প্রথম subject।

Positive: He is as good as his brother
Comparative: His brother is not better than him.

Comparative into superlative

Rule 1:
Subject + verb + the + Comparative এর superlative form + other এর পরের অংশ।

Comparative: He is better than any other player in the team.
Superlative: He is the best player in the team.

Note – other এর পর plural noun থাকলে superlative এর পরে of all বসে।
Comparative: He is bigger than of all boys.
Superlative: He is the tallest of all boys.

Rule 2:

Than most other/than few other যুক্ত Comparative কে Superlative এ রুপান্তর করার নিয়ম:
Subject + verb + one of the + Comparative degree এর superlative form + most other/few other এর পরের অংশ।

Comparative: Vatican City is smaller than most other countries in the world.
Superlative: Vatican City is one of the smallest countries in the world.
Comparative: Dhaka is bigger than most other cities in Bangladesh.
Superlative: Dhaka is one of the biggest cities in Bangladesh.

Positive into superlative:

Rule 1:

No other যুক্ত positive degree কে superlative degree তে রুপান্তর করার নিয়মঃ
প্রদত্ত sentence এর শেষের Subject + verb + the + positive এর superlative form + no other এর পর থেকে verb এর মাঝের অংশ।

Positive: No other player in the team is as good as Raju.
Superlative: Raju is the best player in the team.
Positive: No other man man in the society is as good as him.
Superlative: He is the best man in the society.

Rule 2:

Very few যুক্ত positive degree কে superlative degree তে রুপান্তর করার নিয়মঃ
প্রদত্ত sentence এর শেষের Subject + verb + one of the + positive এর superlative form + very few এর পর থেকে verb এর মাঝের অংশ।

Positive: Very few men in the village are as tall as Kabir.
Superlative: Kabir is one of the tallest men in the village.
Positive: Very few people in the country are as good as Rakib
Superlative: Rakib is one of the best people in the country.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka