01/06/2017
♦ চাষার দুক্ষু ১ম অংশ ♦
♦ লেখক পরিচিতি:
নাম:বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
জন্ম: ৯ ডিসেম্বর, ১৮৮০
জন্মস্থল : রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে
প্রকৃত নাম: রোকেয়া খাতুন
পিতা: জহিরউদ্দিন আবু আলী হায়দার সাবের
মাতা: রাহাতুন্নেসা
পরিচিতি লাভ: নারী জাগরণের অগ্রদূত
লেখা প্রকাশিত হতো: মিসেস আর এস. হোসেন নামে
প্রথম রচিত গ্রন্থ : মতিচুর
উপন্যাস: পদ্মরাগ, সুলতানার স্বপ্ন
উল্লেখযোগ্য সাহিত্য কর্ম: অবরোধবাসিনী, ডেলিসিয়া হত্যা
মৃত্যু :৯ ডিসেম্বর, ১৯৩২
*রোকেয়ার সব রচনায় সমাজের বেদনা বোধটি উৎসারিত
*বিবিসির জরিপকৃত(২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রোকেয়ার স্হান-৬ষ্ঠ
*১৬ মার্চ, ১৯১১ সালে রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্হাপন করেন।
*রোকেয়া নারীমুক্তি আন্দোলনের পথিকৃত
*১৮৯৮ সালে বিপত্নীক সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হয়
*১৯১৬ সালে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' প্রতিষ্ঠা করেন।
*রোকেয়ার শিক্ষা ও সামাজিক কর্মকান্ড থেকে শুরু করে লেখালেখি উৎসর্গ করেছেন নারী সমাজের মুক্তি আর সমৃদ্ধিরর জন্য
♦রচনার উৎস:
*চাষার দুক্ষু শীর্ষক রচনাটি বাংলা একাডেমী প্রকাশিত 'রোকেয়া রচনাবলি' থেকে নেওয়া
*মূল বিষয়- ভারতবর্ষের কৃষকদের শোচনীয় অবস্হা
*প্রবন্ধটি তৎকালীন দারিদ্র্যপীড়িত কৃষকদের বঞ্চনার মর্মন্তুদ দলিল হয়ে আছে
*প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়- বঙ্গীয় মুসলমান পত্রিকায়
♦সংখ্যাবাচক তথ্য:
*অভ্রভেদী পাকা বাড়ি-৫ তলা
*ইউরোপের মহাযুদ্ধ-৭ বছরের
*সামান্য অসুখে নাড়ী টিপে-৮/১০ জন ডাক্তার
*টাকায় ৮ সের সরিষার তেল, ৪ সের ঘি পাওয়ূ যেত-৫০ বছর পূর্বে
*বিহারে কৃষক পত্নী কন্যা বিক্রি করতো-৩০/৩৫ বছর আগে
*পুরুষেরা বহুকষ্টে স্ত্রীদের জন্য যোগাড় করতো -৮/৯ হাত কাপড়
*ট্রামের ভাড়া-৫ পয়সা
*কম্বল প্রয়োজন হয় না-৪/৫ খানি এন্ডি কাপড় থাকলে
*জমিরনের মাথায় তেল লাগতো -আধপোয়া
*ভারতবাসী অসভ্য বর্বর ছিল-১৫০ বছর আগে
*জুট মিলের কর্মচারীর বেতন-(৫০০-৭০০)
*জমিরনের সময় এক সের তেল ছিল ২ গন্ডা পয়সা
*এন্ডি কাপড় টিকে-৪০ বছর
*ঐসময়ে রংপুরে টাকায় চাল পাওয়া যেত-২৫ সের
♦ গুরুত্বপূর্ণ উক্তি:
*পাছায় জোটে না ত্যানা-কৃষকদের চরম দারিদ্রতা প্রকাশ পেয়েছে
*আরে এখন আমরা সভ্য হয়েছি- ব্যঙ্গ করা হয়েছে
*তাহাদিগকে বিষে জর্জরিত করিয়া ফেলিয়াছে- বিলাসিতা
*মরাই ভরা ধান ছিল,গোয়াল ভরা গরু ছিল- কৃষকদের সচ্ছল অবস্হা বুঝানো হয়েছে
*কৃষকদের দুরবস্থার জন্য দায়ী- কৃষক পত্নীর বিলাসিতা
*ধান্য যার বসুন্ধরা তার উক্তি- রবীন্দ্রনাথ ঠাকুর
* গ্রামের লোকেরা সভ্য হইয়াছে তাই- দেশি শিল্প বিলুপ্ত হইয়াছে।
CONTINUE............................
সাদিয়া ইসলাম মৌ
মার্কেটিং ডিপার্টমেন্ট