28/05/2026
🌙🕋 পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা 🕋🌙
ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন।
পবিত্র ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় আত্মত্যাগের মহিমা, সহমর্মিতা ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা।
এই আনন্দঘন মুহূর্তে শাপলা একাডেমি পরিবারের সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ঈদ মোবারক। 🌸
আসুন,
হিংসা, অহংকার ও বিভেদ ভুলে ভালোবাসা, শান্তি ও মানবতার বন্ধনে একসাথে এগিয়ে যাই।
সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
🐄🌙 ঈদ মোবারক 🌙🐄
— শাপলা একাডেমি
10/05/2026
Happy Mother’s Day to all the wonderful mothers around the world! 🌸
A mother is the first teacher, the greatest supporter, and the purest example of love and sacrifice. On this special day, Shapla Academy proudly honors all mothers for their endless care, strength, and dedication in shaping a better future for their children.
May every mother be blessed with happiness, respect, good health, and endless love. 💖
03/05/2026
জাতীয় সংসদের মাননীয় স্পীকার জনাব মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সাথে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উক্ত সাক্ষাতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সম্মানিত সাহিত্য সম্পাদক এবং শাপলা একাডেমির প্রধান শিক্ষক হাসিনা আক্তার উপস্থিত থেকে মাননীয় স্পীকার মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা জানান এবং পুষ্পস্তবক প্রদান করেন।
02/05/2026
আজ শাপলা একাডেমিতে প্রথম সেমিস্টার পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শুরু হয়েছে।
শিক্ষার্থীরা সময়মতো উপস্থিত হয়ে নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করে। শিক্ষকরা দায়িত্বশীলভাবে পরীক্ষা পরিচালনা করেন এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করেন। প্রথম দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
14/04/2026
আজ শাপলা একাডেমির জিগাতলা শাখায় অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। 🌸
নতুন বছরের আগমনী বার্তা ছড়িয়ে দিতে সকাল থেকেই শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। রঙিন পোশাক, আলপনা, পান্তা-ইলিশের প্রতীকী উপস্থাপন এবং ঐতিহ্যবাহী সাজসজ্জা অনুষ্ঠানে যোগ করে এক ভিন্নমাত্রার আবহ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান এবং নাচের মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণচাঞ্চল্যে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
নতুন বছরের এই শুভক্ষণে শাপলা একাডেমি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-শুভ নববর্ষ! 🌼
26/03/2026
🇧🇩 মহান স্বাধীনতা দিবস ২০২৬ 🇧🇩
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শাপলা একাডেমির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর পূর্ববাংলার জনগণ বিভিন্ন বৈষম্য ও বঞ্চনার শিকার হতে থাকে। ভাষা আন্দোলন (১৯৫২), ছয় দফা আন্দোলন (১৯৬৬) এবং গণঅভ্যুত্থান (১৯৬৯)-এর ধারাবাহিকতায় বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা প্রদান করা হলে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
এই গৌরবময় ইতিহাস আমাদের চেতনার মূল শক্তি।
শাপলা একাডেমি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ।
আসুন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হই।
20/03/2026
🌙✨ ঈদ মোবারক ✨🌙
পবিত্র ঈদুল ফিতর-এর আনন্দঘন এই শুভক্ষণে শাপলা একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এক মাসের সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে, দূর হোক সকল দুঃখ-কষ্ট, ভরে উঠুক প্রতিটি ঘর সুখ ও ভালোবাসায়।
সবাইকে জানাই ঈদ মোবারক! 🎉
—শাপলা একাডেমি
20/02/2026
'মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'
২১ ফেব্রুয়ারি!
আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি ১৯৫২ সালের সেই সব ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মনে করিয়ে দেয়-মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। ভাষার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল শহীদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
শাপলা একাডেমি পরিবারের পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
আসুন, আমরা শুদ্ধ ভাষা চর্চা করি, মাতৃভাষার মর্যাদা রক্ষা করি এবং নতুন প্রজন্মকে ভাষার ইতিহাস জানাতে সচেষ্ট হই।
শ্রদ্ধা ও ভালোবাসায়-
শাপলা একাডেমি 🌺
07/02/2026
বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে 'যেমন খুশি তেমন সাজো' ইভেন্টে ক্ষুদে শিক্ষার্থীরা..
07/02/2026
৬ই ফেব্রুয়ারি শাপলা একাডেমিতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন সাজসজ্জা, ব্যানার ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাসিনা আক্তার। তিনি তাঁর স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি বলেন, খেলাধুলা যেমন শরীর ও মনকে সুস্থ রাখে, তেমনি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
এরপর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দ, উদ্দীপনা ও শিক্ষামূলক বার্তায় ভরপুর, যা শাপলা একাডেমির শিক্ষার্থীদের ভবিষ্যৎ চলার পথে নতুন অনুপ্রেরণা।