Complete Islamic Life

Complete Islamic Life Assalamu Alikum. Here we will discuss the complete Islamic way of life. You can knock on the page for any problem you have.

15/07/2023

মৃত্যু যখন ডাক দিবে তখন পৃথিবীর সমস্ত শক্তি মিলেও আটকে রাখতে পারবে না!
মহান আল্লাহ আমাদের হেদায়েত দান করুন....🌟

02/07/2023

দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন, উত্তম জীবন সঙ্গিনী চাওয়ার জন্য আল্লাহর কাছে সুন্দর দোয়া।

প্রশ্নঃ আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমার প্রশ্ন হল আল্লাহ তাআলা ভাগ্যে যে জীবনসঙ্গীনের লিখে রেখেছেন যদি কারো কেউ পছন্দ থাকে দোয়ার মাধ্যমে কি সেই জীবনসঙ্গিনী পরিবর্তন হয় নাকি দয়া করে জানালে উপকৃত হতাম ইনশাআল্লাহ্।

উত্তর:
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আল্লাহ তায়ালা প্রতিটি মানুষের জন্মের পূর্বেই তার ভাগ্য বৃত্তান্ত নির্ধারণ করে রেখেছেন। তার জন্ম-মৃত্যু, থাকা-খাওয়া, বিবাহ শাদি সব বিষয় বিস্তারিত আল্লাহ তায়ালার পরিকল্পনায় তাকদীরে লিপিবদ্ধ আছে।

সুতরাং আপনার জীবনসঙ্গিনী কে হবে? কিংবা আদৌ হবে কিনা? বিষয়গুলো আল্লাহ তায়ালা নির্ধারণ করে রেখেছেন।

অবশ্য নিজের আকাঙ্ক্ষার কথা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে পেশ করতে কোন অসুবিধা নেই। বরং হাদীস শরীফে এসেছে, দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা ভাগ্য পর্যন্ত পরিবর্তন করেন।

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَزِيدُ فِي الْعُمْرِ إِلاَّ الْبِرُّ وَلاَ يَرُدُّ الْقَدَرَ إِلاَّ الدُّعَاءُ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ لِلْخَطِيئَةِ يَعْمَلُهَا ‏"‏ ‏.‏

৯০। আলী ইবন মুহাম্মদ (র).... সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (স) বলেছেন নেককাজ ব্যতীত অন্য কিছুতেই আয়ু বৃদ্ধি পায় না এবং দু'আ ব্যতীত তকদীর পরিবর্তন হয় না। আর পাপাচারের কারণেই মানুষকে তার জীবিকা থেকে বঞ্চিত করা হয়।

—সুনানে ইবনে মাজা', ইফা নং ৯০

সুনির্দিষ্ট কোন ব্যক্তিকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার তুলনায় দোয়ার উত্তম পদ্ধতি হলো, এভাবে বলা-

হে আল্লাহ, যাকে জীবনসঙ্গিনী হিসেবে পেলে আমার দুনিয়ার জীবন ও আখিরাতের জীবন উজ্জ্বল হবে, দ্বীনদারী, ঈমানদারি ও হিদায়াতের পথ সুগম হবে, নেক সন্তান আসবে, হৃদয়মন প্রশান্ত হবে, তাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে মিলিয়ে দাও।

والله اعلم بالصواب
©

28/06/2023

লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক.....

কুরবানীর হাটে হাসিল নামক ট্যাক্স দিতে হবে কেন ?বাংলাদেশের কোন ধর্মের লোককে ধর্ম পালন করতে ট্যাক্স দিতে হয় না। একমাত্র সং...
27/06/2023

কুরবানীর হাটে হাসিল নামক ট্যাক্স দিতে হবে কেন ?
বাংলাদেশের কোন ধর্মের লোককে ধর্ম পালন করতে ট্যাক্স দিতে হয় না।
একমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালন করতে ট্যাক্স দিতে হয়।
এর সবচেয়ে বড় উদাহরণ হলো কোরবানীর হাটে হাসিল নামক ট্যাক্স।
মূলতঃ কোরবানীর হাটগুলোকে সরকার বিভিন্ন মানুষের কাছে টাকার বিনিময়ে ইজারা দেয়।
ইজারা নিয়ে ইজারাদাররা প্রতি পশু থেকে ৫% হারে হাসিল আদায় করে। অনেক হাটে ৬/৭% হারে হাসিল আদায় করা হয়।
সারা বাংলাদেশে হিসেবে করলে ইজারা থেকে বড়জোর সরকার ৫০ কোটি টাকা পায়।
কিন্তু এর বিনিময়ে ইজারাদাররা কোরবানী দাতাদের কাছ হাজার কোটি টাকা হাসিল আদায় করে নেয়।
কথা হচ্ছে, সরকারকে কেন কোরবানীর হাট থেকে ইজারা নামক ট্যাক্স আদায় করতে হবে ?
তারা কি হিন্দুদের পূজা, বৌদ্ধদের পূর্ণিমা কিংবা খ্রিস্টানদের ক্রিসমাস থেকে ট্যাক্স আদায় করে ?
যদি নাই করে, তবে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান থেকে ট্যাক্স নেয়াও চলবে না।
দেখা যায়, সরকারের এই ৫০ কোটি টাকা ট্যাক্সের বিনিময়ে তাদের দলীয় লোকদেরকে সাধারণ মানুষ থেকে হাজার কোটি টাকা হাসিল নামক চাদা আদায় করার সুযোগ করে দেয়।
হাটগুলো সাজাতে যদি কিছু খরচ হয়, তবে সেটা সরকার ভর্তুকি দিক।
সরকার অন্য সকল ধর্মীয় অনুষ্ঠানেই ভর্তুকি দেয়, তবে কোরবানীর হাটে বাশ-দড়ির সামান্য টাকা ভর্তুকি দিতে সমস্যা কোথায় ?
এছাড়া হাটগুলোত যে প্রচুর লেনদেন হয়, সেটা তো রাষ্ট্রের অর্থনীতির জন্য খুবই উপকার।
আলাদাভাবে ইজারা আদায় করতে হবে কেন ?
কোরবানী উপর কোনভাবেই রাষ্ট্রীয় ট্যাক্স নির্ধারণ করা ঠিক না।
কোরবানীর হাটে ইজারা-হাসিল বন্ধ হোক।

©

27/06/2023

Address

Niketan Bazar
Dhaka
1212

Telephone

+8801632905860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Complete Islamic Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share