Department of Bengali, Uttara University

Department of Bengali, Uttara University জ্ঞান প্রদানে নয়, সন্ধানে আস্থা রাখি

বাংলা বিভাগ, উত্তরা বিশ্ববিদ্যালয়

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একাডেমিক...
02/06/2026

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একাডেমিক সেমিনার 'কালের বিচারে রবীন্দ্রনাথ : সংকট ও সম্ভাবনা' সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে।

মূখ্য আলোচক: ড. সিরাজুল ইসলাম চৌধুরী
অধ্যাপক ইমেরিটাস, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রধান অতিথি: প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা,
উপাচার্য, উত্তরা বিশ্ববিদ্যালয়
বিশেষ অতিথি: ড. সোহানা মাহবুব
অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ড. চঞ্চল কুমার বোস
অধ্যাপক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সমকালীন সংকটে রবীন্দ্র-দর্শনের প্রাসঙ্গিকতা সম্পর্কে শ্রদ্ধেয় আলোচকদের বিদগ্ধ আলোচনা আমাদের চিন্তার খোরাক জুগিয়েছে। সেমিনারটিকে সার্থক ও ফলপ্রসূ করে তোলার জন্য উপস্থিত সকল গবেষক, চিন্তাবিদ ও মননশীল শিক্ষার্থীদের প্রতি আমাদের আন্তরিক সাধুবাদ ও গভীর কৃতজ্ঞতা।

আয়োজনে: বাংলা বিভাগ এবং ইংরেজি বিভাগ, উত্তরা বিশ্ববিদ্যালয়

01/06/2026

কালের বিচারে রবীন্দ্রনাথ: সংকট ও সম্ভাবনা

আয়োজনে: বাংলা বিভাগ এবং ইংরেজি বিভাগ, উত্তরা বিশ্ববিদ্যালয়

ভিডিও ধারণ: Film and photography Club, Uttara University

সময় যত এগোয়, রবীন্দ্র-ভাবনা কি কেবলই অতীতের স্মারক হয়ে ওঠে, নাকি প্রতিটি সংকটে উন্মোচিত করে নতুন দিগন্ত? সমকালীন বিশ্বের...
19/05/2026

সময় যত এগোয়, রবীন্দ্র-ভাবনা কি কেবলই অতীতের স্মারক হয়ে ওঠে, নাকি প্রতিটি সংকটে উন্মোচিত করে নতুন দিগন্ত? সমকালীন বিশ্বের নানাবিধ সংকট ও অবক্ষয়ের বিপরীতে রবীন্দ্র-দর্শনের প্রাসঙ্গিকতা খুঁজতে আমাদের এই আয়োজন।
​রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা বিভাগ ও ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি মননশীল একাডেমিক সেমিনার। মননশীল ও তাত্ত্বিক এই আলোচনায় আপনার উপস্থিতি কাম্য।

#বাংলা_বিভাগ
#উত্তরা_ইউনিভার্সিটি

08/05/2026
26/04/2026

''নজরুল জসীমউদদীন" কোর্সের আওতায় কাজী নজরুল ইসলাম এবং জসীমউদদীনের ব্যক্তি জীবন, সাহিত্যাদর্শ, কাব্যদর্শন, প্রেম ও প্রকৃতিভাবনার সাথে আরও নিবিড় সংযোগ তৈরির অভিপ্রায়ে বাংলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা...

কোর্স শিরোনাম: নজরুল জসীমউদদীন
কোর্স শিক্ষক: সাইফুল্লাহ মুনছুর

#বাংলা_বিভাগ
#উত্তরা_ইউনিভার্সিটি

21/04/2026

বৈশাখ-১৪৩৩

#বাংলা_বিভাগ
#উত্তরা_ইউনিভার্সিটি

বাংলা বিভাগের বৈশাখ-১৪৩৩
20/04/2026

বাংলা বিভাগের বৈশাখ-১৪৩৩

শিক্ষার প্রকৃত সার্থকতা কেবল চার দেয়ালের শ্রেণিকক্ষে আবদ্ধ নয়, বরং প্রকৃতির সান্নিধ্য ও প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে অর্জ...
19/04/2026

শিক্ষার প্রকৃত সার্থকতা কেবল চার দেয়ালের শ্রেণিকক্ষে আবদ্ধ নয়, বরং প্রকৃতির সান্নিধ্য ও প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত জ্ঞানেই তার পূর্ণতা পায়। সাহিত্যের পাতায় আমরা যে নজরুল বা জসীমউদদীনকে খুঁজে পাই, তাঁদের সেই প্রকৃতিপ্রেম, জীবন ভাবনার সাথে শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেওয়ার অভিপ্রায়ে অনুষ্ঠিত হয়ে
গেলো "শেকড়ের সন্ধানে নজরুল-জসীমউদদীন"

ব্যাচ: ৪১
কোর্স শিরোনাম: নজরুল-জসীমউদদীন
কোর্স শিক্ষক: সাইফুল্লাহ মুনছুর

#স্থান_জিয়া_উদ্যান
#বাংলা_বিভাগ
#উত্তরা_ইউনিভার্সিটি

Address

Holding 77, Beribadh Road, Turag, Uttara, Bangladesh
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Department of Bengali, Uttara University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Department of Bengali, Uttara University:

Shortcuts

Share

Category