Shahriar's Lab

Shahriar's Lab Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahriar's Lab, Education Website, Dhaka.

05/06/2026

HSC-এর মতো গুরুত্বপূর্ণ সময়ে নিজের এলাকা ছেড়ে নটর ডেম কলেজে আসা—ঠিক সিদ্ধান্ত হবে? 🤔

আগের পোস্টটা প্রায় ৩০ হাজার+ মানুষের কাছে পৌঁছেছে। অনেকেই আমার কাছে SSC-র জন্য কী কী Advance বই পড়া যায় সেটার সাজেশন চেয়...
02/06/2026

আগের পোস্টটা প্রায় ৩০ হাজার+ মানুষের কাছে পৌঁছেছে। অনেকেই আমার কাছে SSC-র জন্য কী কী Advance বই পড়া যায় সেটার সাজেশন চেয়েছে, আবার অনেকেই আমার ক্লাস দেখার আগ্রহ প্রকাশ করেছে।

​আমি স্টুডিও দিয়েছি মাত্র ৪ মাস হলো। এই ৪ মাসে ব্যাকএন্ডে (Backend) অনেক কাজ করেছি এবং এখনও করে যাচ্ছি। অনলাইনের 'স্টার' টিচাররা সবাই মূলত HSC এবং Admission এর দিকে ফোকাসড থাকায়, আমাদের SSC-র শিক্ষার্থীরা আসলে ভালো কোয়ালিটির কনটেন্ট পাচ্ছে না।

আমি নিজেও SSC-র জন্য সার্চ দিয়ে খুব একটা মানসম্মত কনটেন্ট খুঁজে পাইনি। প্রাথমিকভাবে HSC দিয়ে শুরু করার কথা ভাবলেও, এই 'কনটেন্ট ভ্যাকুয়াম' (ঘাটতি) অনুভব করতে পেরে এখন পুরোদমে SSC নিয়েও কাজ করছি।

​SSC-তে এসেই মূলত স্টুডেন্টদের কেমিস্ট্রির সাথে প্রথম হাতেখড়ি হয়। কিন্তু এই শুরুটাই ভালোমতো না হওয়ায় কেমিস্ট্রি অনেকের জন্য SSC ও HSC তে গলার কাঁটা হয়ে দাঁড়ায়।

​আমার আশেপাশে ক্লাস ৯/১০ এর অধিকাংশ স্টুডেন্টকে দেখেছি অন্যান্য সাবজেক্টের চেয়ে কেমিস্ট্রিতে ভয়টা একটু বেশিই পায়। এর পিছনে একটা বড় কারণ হলো, ২০১৮ পরবর্তী বোর্ড বইটাতে কনটেন্ট বেশ কম এবং অনেকটা অগোছালো। যার ফলে অফলাইন এবং অনলাইনে বেশিরভাগ শিক্ষকই SSC Chemistry কে খুব হালকাভাবে নিয়ে থাকেন। আর স্টুডেন্টরাও কেমিস্ট্রি পড়ার সময় সেটা বাস্তব জীবনের সাথে কানেক্ট করতে পারে না; ফলে সমাজ কিংবা সাধারণ জ্ঞানের (GK) মতো করে মুখস্থ করে যায়।

​কেমিস্ট্রি যে কতটা সুন্দর, সেটা আমাদের Afnan স্যার খুব দারুণভাবে ফিল করাতে পেরেছিলেন। স্যার প্রতিটা ক্লাসে, প্রতিটা কনসেপ্টে নিজের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করতেন। স্যারের কাছে পড়ার সময় মনে হতো নিজে বুঝি কোনো ল্যাবে বসে কাজ করছি! আর ঠিক এই কারণেই Titration, BOD, COD-র মতো কাঠখোট্টা টার্মগুলোও মাথায় খুব সুন্দরভাবে গেঁথে গিয়েছিল।

​আমি নিজের পড়ানোর স্টাইলেও স্যারকে ফলো করার চেষ্টা করি। প্রতিটা কনসেপ্ট কীভাবে রিয়েল লাইফের সাথে কানেক্টেড, কেনই বা আমরা এই কনসেপ্টটা পড়ছি তার প্রয়োজনীয়তা ফিল করানোর ট্রাই করি। আর এই কারণেই Mathematical Chemistry তে আমার স্টুডেন্টদের কেউ বিট করতে পারবে না, ইনশাআল্লাহ।

আমি চাই এই confidence টা স্টুডেন্টদের মধ্যে SSC লেভেলেই ইন্ট্রোডিউস করাতে। বাচ্চারা জানুক, বুঝুক যে কেমিস্ট্রি শুধু বইয়ের পাতার জটিল কিছু বিক্রিয়া, কঠিন কঠিন শব্দের মধ্যেই সীমাবদ্ধ না।

তখন হয়তো কেমিস্ট্রির প্রতি তাদের ভয় আর Hatred কিছুটা হলেও কমবে, নিজেরাই আনন্দের সাথে সাবজেক্টটা পড়তে পারবে। কেমিস্ট্রি নিয়ে যে Generational Fear কাজ করছে, তার শিকল ভাঙতে হলে গোড়া অর্থাৎ SSC তেই হাত দিতে হবে।

​এই মাসের মধ্যেই SSC + কলেজ অ্যাডমিশন নিয়ে বেশ কিছু কোয়ালিটিফুল কনটেন্ট তোমাদের গিফট করতে পারবো, ইনশাআল্লাহ।

কলেজ অ্যাডমিশন নিয়ে ২০২৩-২৪ সেশনে ঢাবি ও বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া হাবিবুল্লাহ খানের সাথে তোমাদের সব প্রশ্ন নিয়ে একটি পডকাস্ট করেছি। খুব শীঘ্রই সেটি আপলোড করা হবে। এছাড়াও প্রতিটি কমন প্রশ্নের উত্তর আমি নিজে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে সাজিয়েছি। পাশাপাশি full length ক্লাসের জন্য কনটেন্ট রেডি হচ্ছে। SSC Chemistry-র ফ্রি কোয়ালিটিফুল কনটেন্টের যে বড় একটা ভ্যাকুয়াম আছে, তা নেক্সট কয়েক মাসের মধ্যেই ইনশাআল্লাহ ফিলাপ করে ফেলবো।

​Stay Tuned with Shahriar's Lab!

Note: ছবিতে যে বইগুলো দেখছো, এগুলো ১৯৯৬, ২০০৬, ২০১৭ আর ২০২৫ সালের সংস্করণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে মন্ত্রীসাহেব অপমান করেছেন, কতো বড় সাহস! এটা নিয়ে আজকে স্রোতের বিপরীতে গিয়ে একটা অপিনিয়ন দিতে চাই। য...
29/05/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়কে মন্ত্রীসাহেব অপমান করেছেন, কতো বড় সাহস! এটা নিয়ে আজকে স্রোতের বিপরীতে গিয়ে একটা অপিনিয়ন দিতে চাই। যেহেতু আমিও সেই "গর্বিত ঢাবিয়ান" কমিউনিটির মেম্বার, আমার এই কথায় হয়তো ম্যাক্সিমাম মানুষ রাগ করবেন/আমার সাথে একমত হতে চাইবেন না।

পোস্টটা একরাশ রাগ, ক্ষোভ, দু:খ থেকেই লিখা। মন্ত্রীসাহেব যেটা বলেছেন, সেটা ভুল নাকি ঠিক, সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু তাঁর কথার রেসপন্সে যেভাবে সবাই ফুঁসে উঠেছে, এটা জায়গা মতো দেখাতে পারলে প্রাচ্যের অক্সফোর্ডের আজ এই অবস্থা হতো না।

বিশ্ববিদ্যালয় জীবনের ২ বছর পার করেছি, মোটামোটি সব কোর্সের ক্লাস কিছু না কিছু হলেও করা হয়েছে। সাইন্স ফ্যাকাল্টির অন্যান্য ডিপার্টমেন্টের ক্লাসের এক্সপেরিয়েন্স নেয়া হয়েছে। যেই ভার্সিটি নিয়ে এতো প্রাইড দেখাচ্ছেন, সেই ভার্সিটির ম্যাক্সিমাম শিক্ষকের ক্লাস, I repeat, ম্যাক্সিমাম শিক্ষকের ক্লাস c/d ক্যাটেগরি বললেও ভুল হবে। পাবলিক প্ল্যাটফর্মে এসব ক্লাস/slide নিয়ে আসা হলে বেশিরভাগ সম্মানিত শিক্ষকই, অন্তত national level-এই, হাসির পাত্র হয়ে যেতে পারেন। International teaching metrics তো বাদই দিলাম।

পড়ানো তো দূরের কথা, podium-এর সামনে গুছিয়ে সুন্দর করে কথা বলার skill ও অনেকের নেই। Q1 journal-এ publication আছে, research profile ভালো-এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আমি মানি। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার সম্মানিত faculty-দের কাছ থেকে প্রতিদিন ৫ ঘণ্টা, প্রতি সপ্তাহে ১৫–২০ ঘণ্টা ক্লাস করে আপনি আসলে কতটুকু knowledge অর্জন করেছেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা হলো, এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থীই জানে না সে কী পড়ছে, কেন পড়ছে। হাতে গোনা কয়েকটা ডিপার্টমেন্টের কিছু শিক্ষক ছাড়া বাকিরা মূলত slide-এর content আর previous year question গিলিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। High-profile faculty থাকলে হয়তো 4th year / Masters-এ project বা thesis ভালো হয়। সেই লেভেলে এখনো যাইনি, তাই সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। যারা ওই লেভেল পার করেছেন, তারা ভালো বলতে পারবেন।

এই তো গেল academic দিক। এর বাইরে একজন “সম্মানিত শিক্ষক”-এর যে basic sense থাকা দরকার, সেটাও কতটা আছে-সে বিষয়েও আমি কিছুটা সন্দিহান।
। ক্লাসরুম ও ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের যতোভাবে মেন্টাললি টর্চার করা সম্ভব, সবটাই উনারা করেন। আমার পরিচিত একজন শিক্ষক ক্লাসে প্রায়ই শিক্ষার্থীদের সবার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, “তোমার CG কত? জানতাম তোমার CG এমনই হবে। এই CG নিয়ে লাইফে কী করবে?”

ফার্স্ট ইয়ারে একটা শিক্ষার্থী অনেক আশা-স্বপ্ন নিয়ে পাবলিক ভার্সিটিতে পড়তে আসে। কিন্তু ভার্সিটির academic environment সেই স্বপ্নগুলো ৩–৪ মাসের মধ্যেই
পায়ের নিচে পিষে ফেলে। মেজরের প্রতি প্যাশন তৈরি হওয়া দূরে থাক, মেজরের প্রতি বিতৃষ্ণতা আর ভয় নিয়েই শুরু হয় প্রতিটা শিক্ষার্থীর একাডেমিক যাত্রা।

Faculty বা department-কে শিক্ষার্থীরা কতটা own করতে পারে সেটা নিয়েও প্রশ্ন থাকে। আমার কাছে অনেক সময় ভার্সিটিটা একটা conformist worker তৈরির system বলেই মনে হয়।

নিজের মেধা ও যোগ্যতায় এখানে আসার পরও অনেক সময় মনে হয়-আমাকে যেন দয়া করে পড়ার সুযোগ দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট কমিউনিটি এই ভার্সিটিকে own করে-কীভাবে করে, কেন করে, এটা জানা নেই। কিন্তু own করে বলেই শিক্ষার্থীরা এই কমিউনিটির কাছে জিম্মি।

গবেষণা গবেষণা করে গলা ফাটিয়ে কি লাভ, যদি Basement এর এই অবস্থা হয়? একজন ভালো গবেষক হওয়ার জন্য যে support এবং grooming দরকার, সেটা বিশ্ববিদ্যালয় কতটা দিতে পারছে।

অনেকে বলতে পারেন-তবুও তো research হচ্ছে, ভালো paper বের হচ্ছে। 3rd world country র এটাই আসলে সমস্যা, আমরা ভাত না খেতে পেয়ে এখন পচা গলা ভাতকেই আমাদের স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি।

অর্গানিক কেমিস্ট্রির এই বইটা আমাকে দিয়েছিল ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশ টিমের জন্য সিলেক্ট হওয়া লাবিব।...
28/05/2026

অর্গানিক কেমিস্ট্রির এই বইটা আমাকে দিয়েছিল ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশ টিমের জন্য সিলেক্ট হওয়া লাবিব।

এডটেক যে উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, এখন অনেকটাই তা থেকে দূরে চলে এসেছে। এখন কোয়ালিটিফুল কনটেন্টের চেয়ে চটকদার মার্কেটিং আর হাইপকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়।

​হাইপড বা পপুলিস্ট টিচার হওয়া খারাপ কিছু না, এটাও একটা স্কিল। কিন্তু হাইপের সাথে মানুষের যে দায়িত্ববোধ চলে আসা উচিৎ, অনেকেই তা থেকে অনেক দূরে সরে এসেছে।

আমি ছোটখাটো শিক্ষক। গত ১-১.৫ বছর এডটেকের অনেক শিক্ষককেই কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।

​আগে যখন স্টুডেন্ট ছিলাম, ভাবতাম শিক্ষকরা আমাদের জন্য Backend এ কত কষ্ট করে সুন্দর সুন্দর কনটেন্ট রেডি করে আমাদের সামনে ডেলিভারি দেন। কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন। এখন এডটেকের অনেক শিক্ষকের কাছে ক্লাস নেওয়া মানে সুন্দর করে স্লাইড রিডিং পড়া। টিম স্লাইড রেডি করে দেয়, শিক্ষক ক্লাস নেওয়ার আগে কোনো রকমে দেখে ডেলিভারি দিয়ে দেন। কারো মাথায় আসে না, আমার এই কনটেন্টটার ওপর একটা বড় অংশের শিক্ষার্থী নির্ভরশীল। রাকিব ভাই, অপূর্ব দার মতো সেরা শিক্ষকরা অবশ্যই আছেন, এজন্যই এখনো এই ইন্ডাস্ট্রি টিকে আছে।

​বিগত ১.৫ বছর অফলাইনে অনেক স্টুডেন্ট পড়িয়েছি। Achieve এ ১.৫ বছর টানা কেমিস্ট্রি ও বায়োলজি সলভ ক্লাস নিয়েছি। এবার সময় এসেছে পাবলিক প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে আসার। নিজেকে সেভাবেই প্রিপেয়ার করছি।

David Klein, Atkins বা
Chang-এর বইয়ের কোনো কনসেপ্ট হয়তো এসএসসি বা এইচএসসিতে লাগবে না। কিন্তু কনটেন্ট লেভেল যাই হোক না কেন, একজন শিক্ষকের ব্যাকএন্ডে এর থেকেও কয়েক গুণ বেশি পড়ে জ্ঞানের একটা Basement build করা উচিত, যাতে আমার শিক্ষার্থীরা যতটুকু শেখে একদম পারফেক্টলি শেখে।

নিজের অনার্সের কোর্সগুলোর জন্য যে কনটেন্টগুলো পড়িনি, স্টুডেন্টদের জন্য সেগুলো এখন পড়া লাগছে।

​এডটেকে যেহেতু থাকবো ফিক্স করেছি, পপুলিস্ট কনটেন্ট, এক্সটেনসিভ মার্কেটিং সবই হবে। তবে কোয়ালিটি কনটেন্টেও এক ফোঁটা ঘাটতি হবে না ইনশাআল্লাহ।

​Pure Chemistry পড়তে এসেছিলাম যে স্বপ্ন থেকে, সেই স্বপ্ন ছড়িয়ে দিতে চাই শত, হাজার, লক্ষ শিক্ষার্থীর মাঝে। কনসেপচুয়াল আর কোয়ালিটিফুল কেমিস্ট্রি কনটেন্ট নিয়ে একদিন সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দিবে Shahriar's lab.

23/05/2026

Part 2- যে ৫ টি সাজেশন ফলো না করলে নটরডেম/ সেন্ট জোসেফে চান্স মিস!

23/05/2026

যে ৫ টি সাজেশন ফলো না করলে নটরডেম/ সেন্ট জোসেফে চান্স মিস! (Part 1)

20/05/2026

ছাত্রদল বাংলাদেশের শিক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে কী কাজ করছে?

11/04/2026

পোলারিটি টপিকটি MCQ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেকের এই টপিকের কনসেপ্টে গ্যাপ থাকে। শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষায় অংশগ্রহণ করলে MCQ ভালো করা সম্ভব নয়।
তোমাদের জন্যই পোলারিটির A–Z সকল কনসেপ্ট নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি পেতে ফলো দিয়ে যুক্ত হয়ে যাও।

11/04/2026

কলেজ লাইফে এই ভুলগুলো করছো না তো?
Follow our 90 days series, 'Stop doing this in HSC' for daily insights on breaking bad habits and building a successful career.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahriar's Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share