Fl Studio Academy Bangladesh

Fl Studio Academy Bangladesh We offer Music production, Music composition, Sound Design, Mixing Mastering course for new generation musicians.

শীতকালীন অবিশ্বাস্য অফার!! অনলাইন ও অফলাইন কোর্সে ৫০% ছাড় সাথে FL Studio Software একদম ফ্রি!!! যোগাযোগ করুন আজই। এই অফার...
16/11/2025

শীতকালীন অবিশ্বাস্য অফার!! অনলাইন ও অফলাইন কোর্সে ৫০% ছাড় সাথে FL Studio Software একদম ফ্রি!!! যোগাযোগ করুন আজই। এই অফার সীমিত সময়ের জন্য।




মিউজিক প্রডাকশনের উপরে ৫টি ম্যাজিক্যাল টিপস !!!১) রেফারেন্স ট্র্যাক ব্যবহার করুন : আপনার পছন্দের গানগুলো রেফারেন্স হিসেব...
13/11/2025

মিউজিক প্রডাকশনের উপরে ৫টি ম্যাজিক্যাল টিপস !!!
১) রেফারেন্স ট্র্যাক ব্যবহার করুন : আপনার পছন্দের গানগুলো রেফারেন্স হিসেবে রাখুন মিক্সিং এর সময় তুলনা করুন। ভলিউম লেভেল ম্যাচ করে শুনুন।

২) ভালো সাউন্ড ও প্লাগইন ব্যবহার করুন : সোর্স সাউন্ড ভালো হলে মিক্স অটো ভালো শোনাবে—খারাপ সাউন্ড EQ/কম্প্রেশন দিয়ে পুরোপুরি ঠিক হয় না। ড্রাম স্যাম্পল ও বেস তোমার গানটির কী/ফিলিংয়ের সঙ্গে মিলিয়ে নিন; টিউন করে নিলে আরো ভালো শোনাবে।

৩) EQ এবং কম্প্রেশন সঠিকভাবে শিখুন : প্রতিটি ইন্সট্রুমেন্টের জন্য আলাদা ফ্রিকোয়েন্সি স্পেস তৈরি করুন।অতিরিক্ত কম্প্রেশন ব্যবহার করবেন না কম ফ্রিকোয়েন্সি কাটুন যেখানে প্রয়োজন নেই।

৪) ভালো মনিটরিং সিস্টেম ব্যবহার করুন : ভালো মানের হেডফোন বা স্টুডিও মনিটর স্পিকার ব্যবহার করুন সাধারণ ইয়ারফোন দিয়ে মিক্সিং করবেন না রুম অ্যাকুস্টিকস ঠিক রাখার চেষ্টা করুন।

৫) ৫. সিম্পল রাখুন, ওভার-প্রোডিউস করবেন না : প্রতিটি এলিমেন্টের একটি উদ্দেশ্য থাকা উচিত অপ্রয়োজনীয় ইফেক্ট ব্যবহার করবেন না
"Less is More" নীতি মনে রাখুন।



পণ্ডিত ভীমসেন যোশী একবার বলেছিলেন—“শাস্ত্রীয় সংগীত শেখা মানে নিজের কণ্ঠকে এমন এক যন্ত্রে রূপান্তরিত করা, যা দিয়ে যেকোনো ...
15/10/2025

পণ্ডিত ভীমসেন যোশী একবার বলেছিলেন—“শাস্ত্রীয় সংগীত শেখা মানে নিজের কণ্ঠকে এমন এক যন্ত্রে রূপান্তরিত করা, যা দিয়ে যেকোনো সুরকে নিখুঁতভাবে পরিবেশন করা সম্ভব।” তাঁর কণ্ঠে খেয়াল যেন এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। তিনি শুধু খেয়ালের সম্রাটই ছিলেন না, বরং ফিল্মের গান থেকে শুরু করে ভজন, অভঙ্গ, ঠুমরি, মারাঠি ভাবগীতি, নাট্যসংগীত, দেশাত্মবোধক সংগীত—প্রায় প্রতিটি ধারার গানেই অসামান্য দক্ষতা দেখিয়েছেন। এই বহুমুখিতা ও উৎকর্ষের পেছনে ছিল দীর্ঘদিনের শাস্ত্রীয় সঙ্গীতের তালিম ও নিরলস রেওয়াজ।

আপনি যে ধারার গানই গাইতে চান না কেন—রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গান, লোকগীতি কিংবা ভক্তিমূলক গান—শাস্ত্রীয় সঙ্গীত শেখা আপনার কণ্ঠকে আরও শুদ্ধ, নিয়ন্ত্রিত ও গভীর করে তুলবে। গান গাওয়া একটি শিল্প, আর সেই শিল্পের সৌন্দর্য ও মাধুর্য নির্ভর করে মজবুত ভিত্তির ওপর। যেমন একটি ভবন দৃঢ় পিলারের উপর দাঁড়িয়ে থাকে, তেমনি একজন গায়কের কণ্ঠস্বর, স্বরলিপি জ্ঞান ও তাল-লয়ের নিখুঁততা দাঁড়িয়ে থাকে শাস্ত্রীয় সংগীতের ভিত্তির ওপর।

শাস্ত্রীয় সঙ্গীতের মূল শিক্ষা হলো স্বরসাধনা। এখানে প্রতিটি স্বরের সঠিক উচ্চারণ, মৃদু ও তীব্রতার ভারসাম্য এবং শ্বাস নিয়ন্ত্রণের কৌশল শেখানো হয়। এই দক্ষতাগুলো না থাকলে, গান যতই সুন্দর সুরে বাঁধা হোক না কেন, শ্রোতার কাছে ত্রুটি ধরা পড়ে। সঠিক স্বরের নিয়ন্ত্রণই একটি গানের প্রাণ, আর তা অর্জন করতে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ অপরিহার্য।

তাল ও লয় শাস্ত্রীয় সংগীতের আরেকটি প্রধান স্তম্ভ। একজন গায়ক যদি তালের বাইরে চলে যান, তবে গানটির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। শাস্ত্রীয় প্রশিক্ষণ শেখায় কীভাবে লয় ধরে রাখতে হয়, কোথায় বিরতি দিতে হয় এবং কোথায় স্বর প্রসারিত করতে হয়। এই জ্ঞান ছাড়া বিশেষ করে জটিল সুরের গান পরিবেশনা প্রায় অসম্ভব।

এছাড়াও, শাস্ত্রীয় সংগীত কণ্ঠের পরিধি বাড়ায়, দীর্ঘক্ষণ গান গাওয়ার সক্ষমতা তৈরি করে এবং উচ্চ ও নিম্ন স্বরে সহজে যেতে সাহায্য করে। ফলে একজন গায়ক ধ্রুপদী, আধুনিক, দেশাত্মবোধক কিংবা লোকগীতি—সব ধরনের গান সমান দক্ষতায় গাইতে পারেন। এটি অনেকটা ক্রীড়াবিদের ফিটনেস ট্রেনিংয়ের মতো—ভিত্তি যত শক্তিশালী, যেকোনো ফর্মে পারফর্ম করা তত সহজ।

অনেকেই ভুলভাবে মনে করেন, শাস্ত্রীয় সঙ্গীত কেবল ধ্রুপদী ধারাতেই সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে এটি সব ধরনের গানের জন্যই প্রশিক্ষণের মজবুত ভিত্তি। একজন শিল্পী যত বেশি শাস্ত্রীয় সঙ্গীতে দক্ষ হবেন, তাঁর কণ্ঠ তত বেশি নিয়ন্ত্রিত, মাধুর্যময় ও বহুমুখী হবে। তাই বলা যায়—যে ধারার গানই হোক, শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুধু জরুরি নয়, এটি একজন গায়কের শিল্পজীবনের অপরিহার্য অঙ্গ।

বাংলাদেশ জেতেনি, কিন্তু হামজা চৌধুরীর ডেডিকেশান হৃদয় জিতে নিয়েছে। অল্প সময়েই দেশের জন্য নিজের সেরাটা দেয়ার এক দুর্বার প্...
15/10/2025

বাংলাদেশ জেতেনি, কিন্তু হামজা চৌধুরীর ডেডিকেশান হৃদয় জিতে নিয়েছে। অল্প সময়েই দেশের জন্য নিজের সেরাটা দেয়ার এক দুর্বার প্রতিজ্ঞা দেখা যায় তার চোখে-মুখে। ইংল্যান্ডের পেশাদারিত্ব আর অভিজ্ঞতা তার জন্য প্লাস পয়েন্ট। এখন নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জরাজীর্ণ ফুটবলকে এগিয়ে নেবে হামজা, এই আমাদের প্রত্যাশা।

জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু মুগ্ধতা ছড়িয়েছেন হামজা চৌধুরী। মাঠে দুর্দান্ত খেলার পাশাপাশি দেশের ফুটবলের প্রতি ডেডিকেশান...
14/10/2025

জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু মুগ্ধতা ছড়িয়েছেন হামজা চৌধুরী। মাঠে দুর্দান্ত খেলার পাশাপাশি দেশের ফুটবলের প্রতি ডেডিকেশান ছিল দেখার মত। আগামীতে তাকে ঘিরেই এগিয়ে যাক বাংলাদেশের ফুটবল।

আজ নুসরাত ফতেহ আলী খানের জন্মদিন। শুধু পাকিস্তানের নয়, সমগ্র বিশ্বের সংগীত-আকাশে তার নাম উচ্চারণ মানেই এক অতল সুরের জগতে...
14/10/2025

আজ নুসরাত ফতেহ আলী খানের জন্মদিন। শুধু পাকিস্তানের নয়, সমগ্র বিশ্বের সংগীত-আকাশে তার নাম উচ্চারণ মানেই এক অতল সুরের জগতে প্রবেশ। নুসরাত ছিলেন এমন এক শিল্পী, যার কণ্ঠ কেবল গান নয়— যেন এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। তার প্রতিটি কাওয়ালি, প্রতিটি তান, প্রতিটি দীর্ঘ নিশ্বাস যেন ঈশ্বরের উপস্থিতির এক গোপন বার্তা বহন করে।

সুফি সংগীতকে তিনি যে উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, তা আগে কেউ পারেনি। তিনি ছিলেন এমন এক শিল্পী, যিনি সুরের মাধ্যমে জাতি, ধর্ম ও ভাষার সব সীমানা পেরিয়ে গিয়েছিলেন। পশ্চিমা দুনিয়াতেও তার কণ্ঠ শুনে মানুষ মুগ্ধ হয়েছিল— পিটার গ্যাব্রিয়েল, মাইকেল ব্রুক থেকে শুরু করে এডি ভেডার পর্যন্ত অনেক বিশ্বখ্যাত সংগীতশিল্পী তার সঙ্গে কাজ করেছেন, তার মধ্যে পেয়েছেন এক divine energy।

নুসরাতের গান শুধু শোনার জন্য নয়, অনুভবের জন্য। তার কণ্ঠে যখন “আল্লাহ হু” ধ্বনিত হয়, তখন মনে হয়— সঙ্গীতও হতে পারে আধ্যাত্মিক অগ্রসরতার মাধ্যম। তার কণ্ঠে ছিল এমন শক্তি, যা একদিকে প্রেমে জ্বালায়, অন্যদিকে আত্মাকে শান্ত করে। আজও পৃথিবীর নানা প্রান্তে মানুষ নুসরাতের গান শুনে কাঁদে, হাসে, ধ্যান করে— কারণ তিনি ছিলেন সেই বিরল শিল্পী, যিনি “সাউন্ড” নয়, “আত্মা” দিয়ে গান গেয়েছিলেন।

মিউজিক কম্পোজিশানের বিষয়ে ৫টি প্রয়োজনীয় টিপস :  ১) প্রথমে হুক নয় তৈরী করতে হবে ইমোশান ও মুড :অনেকেই প্রথমেই “ক্যাচি হুক”...
14/10/2025

মিউজিক কম্পোজিশানের বিষয়ে ৫টি প্রয়োজনীয় টিপস :
১) প্রথমে হুক নয় তৈরী করতে হবে ইমোশান ও মুড :
অনেকেই প্রথমেই “ক্যাচি হুক” তৈরি করতে চায়। কিন্তু প্রফেশনাল কম্পোজাররা আগে তৈরি করে emotional atmosphere। উদাহরণ : প্রথমে শুধু একটি pad, ambient sound বা texture দিয়ে মুড তৈরি করো— তারপর দেখবে হুক নিজে থেকেই মাথায় চলে আসবে। কারণ, আমাদের মস্তিষ্ক অনুভূতির সঙ্গে মেলোডি বেশি strongly সংযুক্ত করে।

২) Scale নয়, Color Notes এর কথাও চিন্তা করতে হবে :
স্কেল মুখস্থ করা ভালো, কিন্তু সত্যিকারের গভীরতা আসে color note (যেমন ♭9, ♯11, add9, sus2 ইত্যাদি) ব্যবহার থেকে। উদাহরণ: C major স্কেলে যদি তুমি Fadd9 করো বা A minor-এ add11 দাও, সঙ্গে সঙ্গে emotional richness বাড়ে। প্রফেশনাল টিপ: জ্যাজ বা সিনেমাটিক স্কোরে color notes ব্যবহার করো— শুনতে organic কিন্তু নতুন লাগবে।

৩) নীরবতা বা Silence কে গুরুত্ব দাও :
প্রতি মিউজিকেই “space” থাকা জরুরি। অনেক নতুন কম্পোজার ট্র্যাক ভর্তি করে ফেলে। এতে প্রজেক্ট শুনতে একঘেয়ে লাগে। কিন্তু silence ও empty space তোমার melody-কে breathe করতে দেয়। উদাহরণ: Hans Zimmer-এর “Time” (Inception) – তার অর্ধেকই silence আর reverb। তাই মেলোডির মাঝে pause বা reverb-tail রাখো। ট্র্যাক হালকা ও cinematic হবে।

৪) সাউন্ডকে চরিত্র দাও :
তুমি যদি কম্পোজিশন করার সময়ই “sound design mindset” রাখো — অর্থাৎ প্রতিটি সাউন্ড যেন নিজের একটা চরিত্র হয় — তাহলে পরে মিক্সিং সহজ হবে। উদাহরণ: Main melody যদি soft piano হয়, তাহলে bass বা pad এমন নিও যা সেটাকে support করে, dominate না করে। প্রতিটি সাউন্ডকে কল্পনা করো যেন সিনেমার চরিত্র অভিনয় করছে আর তুমি দৃশ্যকে ভেবে মিউজিক কম্পোজ করছো।

৫) রুল ভেঙে নিজের স্বাক্ষর বানাও : একজন ভালো কম্পোজার রুল শেখে, তারপর ভাঙে। যেমন Beatles, A.R. Rahman, বা Jacob Collier— সবাই traditional theory জানে, কিন্তু নিজের জন্য নিয়ম বানিয়েছে। একদিন C major স্কেলে একটা “accidental note” দাও, বা time signature বদলাও (যেমন 4/4 থেকে 7/8)। নতুন কিছু পাবে। ভুল করার ভয় রেখো না কারণ— “mistake” থেকেই জন্ম নেয় signature sound।

আর মিউজিক কম্পোজিশান সরাসরি শিখতে কল করো, 01557-212548 নাম্বারে। আমাদের একাডেমিতে শিখে নাও পুরো কম্পোজিশনের প্রক্রিয়া।

স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
14/10/2025

স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

আপনার মিউজিক প্রডাকশনের পথ শুরু হোক এখানেই! 🎶📢🎧 আপনি কি নিজের গান তৈরি করতে চান?🎹 ইউটিউব, ফেইসবুক বা স্ট্রিমিং প্ল্যাটফর...
17/06/2025

আপনার মিউজিক প্রডাকশনের পথ শুরু হোক এখানেই! 🎶📢
🎧 আপনি কি নিজের গান তৈরি করতে চান?
🎹 ইউটিউব, ফেইসবুক বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে নিজের কম্পোজিশন শেয়ার করতে চান?
তাহলে এখনই সময় FL Studio Academy Bangladesh–এর সাথে যাত্রা শুরুর!

🔥 আমাদের কোর্সে যা শিখবেনঃ
✅ FL Studio (Latest version) এর ফুল ওভারভিউ
✅ বিট মেকিং, চর্ড প্রগ্রেশন, মেলোডি ও অ্যারেঞ্জমেন্ট
✅ EDM, Trap, Lo-Fi, Hip-Hop সহ বিভিন্ন জেনারের প্রোডাকশন
✅ মিক্সিং ও মাস্টারিং এর প্রাথমিক ধারণা
✅ প্র্যাকটিক্যাল প্রজেক্ট ও রিয়েল-টাইম গাইডেন্স

💡 উপকারিতা:
🎯 নিজেই তৈরি করুন গান
🎯 অনলাইনে ইনকামের পথ খুলে দিন
🎯 নিজের ইউটিউব/স্পটিফাই/সাউন্ডক্লাউড প্রোফাইল তৈরি করুন

👉 আসন সংখ্যা সীমিত!
📞 ইনবক্স করুন এখনই অথবা কল করুন: 01557 : 212548 নাম্বারে।

15/06/2025

🎶 Fl Studio Bangladesh Academy | শেখার সেরা সুযোগ! 🎧 Music Production শেখার পথ এখন সহজ

🎧 স্বপ্ন দেখেন মিউজিক প্রোডিউসার হওয়ার?
Fl Studio Bangladesh Academy এখন নিয়ে এসেছে এক অনন্য সুযোগ — যেখানে আপনি শিখবেন:
🎹 FL Studio Software ব্যবহার
🎶 বিট মেকিং, কম্পোজিশন, মিক্সিং-মাস্টারিং
📀 রেকর্ডিং ও স্টুডিও টেকনিক

আমাদের কোর্সগুলো উপযোগী:
✔️ একদম নতুনদের জন্য
✔️ ইউটিউবার, র‍্যাপার, সিঙ্গার, ডিজে এবং ইনস্ট্রুমেন্টাল প্রেমীদের জন্য










Address

Dhaka
1216

Telephone

+8801557212548

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fl Studio Academy Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Fl Studio Academy Bangladesh:

Shortcuts

Share