04/02/2026
★ মানবজীবনে কোরআন (২)
পবিত্র কোরআন শুদ্ধভাবে পাঠ করার বিষয়ে আদেশ কোরআন ও রাসুলের হাদিসে খুবই গুরুত্বসহ এসেছে। কোরআন শুদ্ধ না পড়তে পারলে সালাত আদায়-ও শুদ্ধ হয় না।
আর কোরআন শুদ্ধ না পড়তে পারলে অনেক শাস্তিও আছে। আমরা তা কোরআন-হাদিস থেকে উদৃতিসহ উল্লেখ করছি।
পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়ার আদেশ:
আল্লাহ তাআলা বলেন,
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
অনুবাদ:
“আর কুরআন তেলাওয়াত করো ধীরে ধীরে, সুন্দরভাবে।”
(সূরা মুযযাম্মিল)
এখানে পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়ার নির্দেশ এসেছে। আল্লাহর এই নির্দেশ অমান্যকারীদের শাস্তিও হবে ভয়াবহ। কারণ, আল্লাহ যা নির্দেশ করেন, তা পালন করা আমাদের জন্য আবশ্যকীয় কর্তব্য।
রাসুলের হাদিসে কোরআন অশুদ্ধ পাঠের স্পষ্ট শাস্তির ভয়াবহতা উল্লেখ রয়েছে:
রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ: قال رسول الله صلى الله عليه وسلم: "مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ"
অনুবাদ:
সাদ ইবনে উবাদাহ (রাঃ) থেকে বর্ণিত: রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি কুরআন পড়ে এবং পরে তা ভুলে যায়, তখন সে কিয়ামতের দিনে আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত হবে যে (উদাহরণস্বরূপ) তার অঙ্গ-প্রত্যঙ্গ কুষ্ঠ রোগের কারণে নষ্ট হয়ে গেছে।
এই হাদিসের বর্ণনাসূত্র দুর্বল হলেও, শাস্তির বিষয়ে অস্বীকার করার সুযোগ নেই। কারণ, কোরআন শুদ্ধ করে পড়ার আদেশ আল্লাহ নিজেই দিয়েছেন। হাদিসের মাধ্যমে সেই শাস্তির ভয়াবহতা আমরা উপলব্ধি করতে পারি।
রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণনা আছে, কোরআন পাঠে চেষ্টাকারী পুরুস্কার পাবেন।
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
"الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ،
وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ، وَهُوَ عَلَيْهِ شَاقٌّ، لَهُ أَجْرَانِ."
অনুবাদ:
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেন —
“যে ব্যক্তি কুরআনে পারদর্শী, সে থাকবে সম্মানিত ও সৎ ফেরেশতাদের সঙ্গে।
আর যে ব্যক্তি কুরআন তেলাওয়াতে তোতলায় (ভুল করে), কষ্ট পায়, কিন্তু চেষ্টা করে — তার জন্য দুইটি পুরস্কার রয়েছে।”
(সহিহ বুখারি)
তাই পবিত্র কোরআন শুদ্ধভাবে পাঠ করার জন্য সর্বদা চেষ্টা করতে হবে। চেষ্টা করলে পুরুস্কার আছে, আর চেষ্টা না করে ভুল পড়লে শাস্তির কথা রয়েছে। এজন্য ছোটো থেকে বৃদ্ধ সকলেরই কোরআন শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করতে হবে।
★★★
Learn Quran & Islam নিয়মিত কোরআন ও হাদিসের আলোচনা আপডেট পেতে আমাদের এই পেইজ ফলো দিয়ে রাখতে পারেন।