18/12/2025
এবেল এইড ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ সহ বিভিন্ন শিক্ষা উপকার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার Able Aid Foundation - AAF প্রধান Borhan Uddin সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বোরহান উদ্দিন বলেন, ‘আজকে তোমরা ছাত্র-ছাত্রী, আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা লেখা-পড়া করে ভালো মানুষ হবা এই প্রত্যাশা সবার। লেখা-পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা লাভ করতে হবে। তাহলে তুমি হবা একটা আদর্শ মানুষ হতে যাতে জাতি হয় শতভাগ শিক্ষিত। শুধু তাই নয় স্বাস্থ্য সেবা, অসহায় ও হতদরিদ্র লোকদের মাঝে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ, বন্যা, খড়া, মাহামারিসহ সকল ক্ষেত্রে
এবেল এইড ফাউন্ডেশন জনগণের দ্বারপ্রান্তে চলে যায় আর্থিক সহযোগিতা করার জন্য। তোমরা আজকে যে উপহারটি পেয়েছো তা পাঠ করলেও লাভ এবং তা অনুসারে জীবন পরিচালনা করলে জীবন হবে স্বার্থক।’
18/12/2025
18/10/2025
12/10/2025
27/09/2025
26/09/2025
29/08/2025
08/08/2025