11/06/2026
কুরআনের ভাষা বুঝে পড়ার স্বপ্ন কি আপনারও আছে?
বহুল পরীক্ষিত মাদানী নেসাবের আলোকে সাজানো আমাদের ১ বছর মেয়াদি আরবি ভাষা শিক্ষা কোর্সে ধাপে ধাপে শিখুন Reading, Writing, Speaking ও Listening।
আপনি জেনারেল বা মাদরাসা – যে ব্যাকগ্রাউন্ডেরই হোন না কেন, ইনশাআল্লাহ সঠিক গাইডলাইন ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনিও আরবি ভাষার একটি মজবুত ভিত্তি গড়ে তুলতে পারবেন।
👉 আজই যোগাযোগ করুন 01618-729078
11/06/2026
"وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ"
আল্লাহ তাআলা কুরআনকে সহজ করে দিয়েছেন।
কিন্তু সেই সহজতার দরজায় পৌঁছানোর জন্য দরকার ভাষাটার সাথে একটু পরিচয়।
তাই আমাদের লক্ষ্য শুধু আরবি পড়ানো নয়;
বরং এমন একটি ভিত্তি গড়ে দেওয়া, যাতে একজন শিক্ষার্থী নিজেই কুরআন ও হাদীসের জগতে আত্মবিশ্বাসের সাথে প্রবেশ করতে পারে।
বহুল পরীক্ষিত মাদানী নেসাবের আলোকে সাজানো এই কোর্সটি তৈরি করা হয়েছে ঠিক সেই উদ্দেশ্যেই -
যাতে জেনারেল কিংবা মাদরাসা, যেকোনো ব্যাকগ্রাউন্ডের একজন শিক্ষার্থী ধাপে ধাপে কুরআনের ভাষার সাথে বন্ধুত্ব করতে পারে।
হয়তো আপনার সেই বহুদিনের স্বপ্ন -
"কুরআনটা একটু বুঝে পড়তে পারতাম..."
আজ থেকেই বাস্তব হওয়া শুরু করবে।
👉 যোগাযোগ 01618729078
11/06/2026
: ধুর! আপনারা আরবি শেখাতে টাকা নেন কেনো?
: ফ্রি পড়াবো, আপনি কি পড়বেন?
: না না ভাই, আমি পড়বো না।
: কেনো ভাই?
: আমি ফ্রি পড়ি না। ফ্রি পড়ার গুরুত্ব নেই।
শুনতে মজার, কিন্তু ভাবলে খুব কষ্টের…
যেখানে টাকা লাগে, সেখানে আমরা আপত্তি করি।
আর যেখানে ফ্রি, সেখানে আমরা গুরুত্ব দিই না!
আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না –
👉 শেখার জন্য শুধু সুযোগ থাকলেই হয় না,
👉 শেখার জন্য দায়বদ্ধতাও দরকার।
আর দায়বদ্ধতা আসে তখনই,
যখন মানুষ কিছু ত্যাগ করে,
নিজের জন্য বিনিয়োগ করে।
ইলমের জন্য খরচ করা কখনোই অপচয় নয় –
বরং এটাই দুনিয়া ও আখিরাতের
সবচেয়ে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ।
01618729078
16/04/2026
অনাকাঙ্ক্ষিত কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের এই পেজটি আর ব্যবহারযোগ্য নয়। তাই নতুন পেইজ খোলা হয়েছে...
এখন থেকে সকল কার্যক্রম নতুন পেইজে আপলোড করা হবে।
কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে যুক্ত থাকুন।
04/04/2026
আপনি হয়তো এখনো দ্বিধায় আছেন!
কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন...?
বাস্তবতা হলো, আরবি ভাষা কঠিন নয়।
সঠিক গাইডলাইনই আসল।
এই রিভিউগুলো নিছক কিছু মন্তব্যই নয়,
এগুলো বাস্তব পরিবর্তনের গল্প।
এগুলোই প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা পেলে
যে কেউ আরবি ভাষা শিখতে পারে।
আলহামদুলিল্লাহ, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে
অনেক ভাই-বোন আমাদের সাথে যুক্ত হয়ে আরবি ভাষা শিখে উপকৃত হচ্ছেন।
আপনিও হতে পারেন পরবর্তী সফল শিক্ষার্থী, ইনশাআল্লাহ।
👉 তাহলে আর দেরি কেন?
আপনার গল্পটা কবে শুরু হবে?
01618729078
02/04/2026
আল মানার-এর সাথে আমার এক নতুন সূচনা
প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহর, যিনি আমাকে আল মানার ইনস্টিটিউট-এর একজন নিয়মিত শিক্ষার্থী হওয়ার তাওফিক দিয়েছেন।নিঃসন্দেহে এটি আমার জীবনের একটি বিশেষ নিয়ামত, যা আমি কখনো কল্পনাও করিনি।
আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের। মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি, দ্বীনি পরিবেশেও বড় হইনি। ফলে আরবি ভাষা সম্পর্কে আমার জ্ঞান ছিল একেবারেই শূন্যের কোঠায়। তবে আল্লাহ যখন দ্বীনের বুঝ দান করলেন, তখন কুরআন পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়। অল্প অল্প করে পড়তাম, অর্থ দেখতাম,কিন্তু মনে থাকত না, বারবার ভুলে যেতাম।
অনলাইনে আরবি শেখার ইচ্ছা ছিল, কিন্তু দ্বিধা কাজ করত,
আসলেই কি অনলাইনে ভালোভাবে শেখানো হয়? বিশ্বাসযোগ্য তো?এই দুশ্চিন্তায় আর এগোনো হয়নি।
একদিন ফেসবুকে আল মানার-এর একটি ফ্রি কোর্সের বিজ্ঞাপন সামনে এলো।ভাবলাম, চেষ্টা করে দেখি। স্কিপ করতে গিয়ে ভুলবশত মেসেজে ক্লিক হয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় আমার এই পথচলা।
আলহামদুলিল্লাহ, আজ বুঝতে পারি, এটা কোনো ভুল ছিল না, বরং ছিলো আল্লাহর পক্ষ থেকে একটি সুন্দর পরিকল্পনা।
আমার শিক্ষাজীবনে এত যত্নশীল ও প্রাণবন্ত ক্লাস আগে কখনো করিনি। উস্তাদ প্রতিটি বিষয় এমনভাবে বুঝান, যতক্ষণ না সবাই পরিষ্কারভাবে বুঝে।ফ্রি কোর্স শেষে আমার মনে একটাই উপলব্ধি জন্ম নেয়,আরবি ভাষা সত্যিই শিখতে হলে এখানেই থাকতে হবে। কিছু সমস্যার পর আলহামদুলিল্লাহ ভর্তি হতে পারি।
একটা বিষয় উপলব্ধি করেছি,ফ্রি জিনিসকে আমরা আসলে ততটা গুরুত্ব দিই না।এখন আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে ক্লাস করি, উস্তাদের প্রতিটি কথার মূল্য বুঝতে পারি।
আমাদের ক্লাস দেড় ঘণ্টার হলেও প্রয়োজনে সময় বাড়ে, কিন্তু কখনো মনে হয় না সময় নষ্ট হচ্ছে।কারণ এখানে অপ্রয়োজনীয় কোনো কথা হয় না। প্রতিটি অধ্যায় এমনভাবে বুঝিয়ে দেওয়া হয় যে অনেক কিছু নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। তবুও কেউ না বুঝলে উস্তাদ বারবার বুঝিয়ে দেন। বিশেষ করে যারা নিজেদের দুর্বল মনে করে বা ভাবে“আমার দ্বারা আরবি শেখা সম্ভব নয়”উস্তাদ তাদের আলাদা উৎসাহ দেন, ফলে অনেকেই নতুনভাবে শুরু করতে পারে।
নিয়মিত ক্লাসের পাশাপাশি অনুশীলনের ব্যবস্থাও রয়েছে, যা শেখাকে আরও মজবুত করে।আলহামদুলিল্লাহ, মাত্র তিন মাসে আল্লাহ আমাকে এমন ইলম দান করেছেন,যা আমি নিজের জন্য কল্পনাও করিনি।
আমার লক্ষ্য ছিল, কুরআন পড়ে অন্তত কিছুটা বুঝতে পারা।
এখন আলহামদুলিল্লাহ, আমি অনেক অংশের অর্থ ধরতে পারি এবং পড়ার সময় কিছু ভুল নিজেই সংশোধন করতে পারি।
আমি বিশ্বাস করি , দ্বীনের জ্ঞান শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য নয়,অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়ার জন্য।
ইনশাআল্লাহ, আমি নিজে আরবি ভাষা ভালোভাবে শিখতে চাই এবং অন্যদেরও শেখাতে চাই।আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
মোসা: হুমায়রা মীম
সিরাজগঞ্জ
01/04/2026
আমি একজন আলেমা আলহামদুলিল্লাহ।দীর্ঘ সময় মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই দীর্ঘ সময়ে অনেক সম্মানিত উস্তাদ-উস্তাদাদের কাছ থেকে বিভিন্ন বিষয় শেখার সুযোগ হয়েছে। তবুও পড়াশোনা শেষ করার পর মনে হতো কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে।
বিশেষ করে আরবি ভাষায় দক্ষতার ক্ষেত্রে একটা অপূর্ণতা সবসময় অনুভব করতাম। মনে প্রশ্ন জাগত, এত বছর পড়াশোনা করলাম, অথচ প্রত্যেকটা বিষয়ই তো আরবিতে ছিল! তবুও কেন আমি আরবী সাবলীলভাবে বলতে পারি না?
কেন নিজের মতো করে লিখতে পারি না? কেন অনর্গল বুঝে পড়তে পারি না?
এই প্রশ্নগুলো আমাকে ভেতরে ভেতরে কষ্ট দিত,হয়তো আল্লাহ আমার এই কষ্টটাই দেখেছেন, এবং আমার অন্তরের দোয়াটা কবুল করেছেন।এরপর আল্লাহ তাআলা আমাকে এমন একজন উস্তাদের সান্নিধ্য দান করেন যিনি শুধু পড়ান না, কঠিন পড়াকে খুব সহজ করে দেন, জীবন্ত করে তোলেন। আমার ভাই,আকরাম বিন জামাল। তিনি আমার ভাইও, আবার আমার উস্তাদও।বয়সে ছোট হলেও ইলম ও প্রজ্ঞায় তিনি অনেক এগিয়ে, মাশাআল্লাহ।
আল্লাহ তাকে এমন কিছু প্রতিভা দান করেছেন, যা একসাথে খুব কম মানুষের মাঝে দেখা যায়। তিনি আল-মানার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করলেন। যার মূল উদ্দেশ্য হলো, যেন যে কোনো পেশার যে কোন বয়সের মানুষ খুব সহজভাবে কুরআন ও হাদীস বুঝতে পারে,নিজে নিজে পড়তে পারে, অন্যের উপর নির্ভর না হয়ে।
আমার জন্য এটা সত্যিই সৌভাগ্যের বিষয়, প্রথমে আমি তার ফ্রি ক্লাসে অংশ নিই,তারপর আলহামদুলিল্লাহ নিয়মিত কোর্সে যুক্ত হই।এরপর থেকেই আমার শেখার ধরণটা বদলে যেতে থাকে উস্তাদের পড়ানোর একটি বিষয় আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, তিনি একটি বিষয়কে এমনভাবে বুঝান, প্রথমে পূর্বের পড়ার সাথে মিলিয়ে বিস্তারিত বলেন,তারপর সেটাকে সহজ করে সংক্ষেপ করেন,আর শেষে পুরো বিষয়টা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেন।
সবচেয়ে বড় বিষয় হলোতিনি শুধু পড়ান না, আমাদের থেকে পড়া আদায় করে ছাড়েন।একটা বিষয় বারবার বুঝান,
যতক্ষণ না আমরা বুঝি।প্রত্যেককে জিজ্ঞাসা করেন, বুঝতে পেরেছেন কিনা।আমরা অনেক সময় বলতে পারি না, সংকোচ করি,কিন্তু তিনি থেমে যান নানিজে থেকেই আবার বুঝিয়ে দেন।
এখানে শুধু শিক্ষার্থীরাই নয়,উস্তাদ নিজেও সমানভাবে পরিশ্রম করেন।
সত্যি বলতে, অনলাইনের এই প্রতারণার যুগে এমন আন্তরিকতা খুব কমই দেখা যায়।তার ধৈর্য, আন্তরিকতা এবং শেখানোর ধরন,সব মিলিয়ে তিনি একজন যোগ্য,অসাধারণ, অনন্য শিক্ষক, মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, এখন আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি
আমার আরবি ভাষার অনেক উন্নতি হয়েছে।
ইনশাআল্লাহ, কোর্স শেষ হলে এই দুর্বলতাগুলো পুরোপুরি দূর হয়ে যাবে,এই আশা রাখি।আমার কাছে এই প্রতিষ্ঠানটি খুবই নির্ভরযোগ্য মনে হয়েছে। যে কোনো ভাই বা বোন
যারা আগে আরবি শিখেছেন কিন্তু দুর্বলতা রয়ে গেছে, অথবা নতুন করে শিখতে চান, তারা নির্দ্বিধায় এখানে যুক্ত হতে পারেন।
উস্তাদের সান্নিধ্যে থাকলে ইনশাআল্লাহ সহজেই আরবি ভাষায় ভালো দক্ষতা অর্জন করা সম্ভব।
পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি
তিনি উস্তাদের হায়াতে বারাকাহ দান করুন,
ইলমে বৃদ্ধি দান করুন এবং এই খেদমতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিন।
মোসা: লামিয়া মনি
আফতাব নগর ঢাকা
01/04/2026
সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার জন্য যিনি আমাদেরকে কোরআনের ভাষা শিখার তৌফিক দান করেছেন,এবং একজন যোগ্য উস্তাদের (শায়খ আকরাম বিন জামাল) সাথে এ যাত্রায় শুরু করার তৌফিক দিয়েছেন
যার কারণে আমাদের শিখার যাত্রাটা অনেকটা সহজ হয়ে গিয়েছে উস্তাদের মাধ্যমে সঠিক দিকনির্দেশনা পাওয়ার কারণে।
বিশেষ করে আমি যখন ভর্তি হয়েছি তখন অনেক ঝামেলা ছিল,
আম্মু অসুস্থ ছিলেন তখন একবার ভাবছিলাম ভর্তি হব আর একবার ভাবছি ভর্তি হব না কিন্তু ওস্তাদ আকরাম বিন জামাল সাহেব সর্বদা আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং আমাকে বিভিন্নভাবে বুঝিয়েছেন শেষ পর্যন্ত আমি ভর্তি হতে বাধ্য হই,
তারপর শুরু হয় শিখার যাত্রা,আমি আগে থেকে আরবি জানতাম এবং নাহু ছরফেরও কিছু কায়দা কানুন জানতাম কিন্তু সেই পড়ায় কোন রকমের কন্ফিডেন্স ছিলো না, কিন্তু যখন উস্তাদ আকরাম বিন জামাল সাহেবের কাছে ক্লাস করা শুরু করেছি তখন থেকে প্রতিটা ক্লাসে অন্তরে এক বিষেশ আনন্দ এবং অনুভূতি কাজ করছিলো,
আর তা হল আমি প্রতিটা শব্দ এবং প্রতিটা বাক্য বুঝে বুঝে পড়তে পারছি।
তাই আমি উনার কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব, বিষেশ করে উস্তাদের পড়ানোর ধরন এবং বারবার পড়া বুঝানো এবং ছাত্ররা পড়া বুঝলো কিনা তা জিজ্ঞাসা করা পরবর্তীতে আবার ওই পড়া বলে দেওয়া আর সব সময় মোটিভেশন দেওয়া এবং খোঁজখবর নেওয়া এই বিষয়গুলি আমাকে আকৃষ্ট করেছে।
এককথায় উনি একজন যোগ্য শিক্ষক, আমি যতটুক আরবি ভাষা শিখেছি আমি জানি তা আরবি ভাষা এবং আমাদের উস্তাদের মনমত হয়নি,তারপরও আমি মনে করি আমি অনেক কিছু শিখতে পেরেছি ওস্তাদ থেকে, আর অন্যদিকে আম্মার অসুস্থতার করনে অনেক ছুটাছুটি করতে হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ ক্লাসে সব সময় সবার আগে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি একমাত্র উস্তাদের আলোচনা শোনার জন্য,আল্লাহ তাআলা আমাদের উস্তাদকে আমাদের মাঝে দীর্ঘজীবী করুক এবং নেক হায়াত দান করুক এবং উনাকে আল্লাহর দ্বীনের খেদমতের জন্য কবুল করুক।
মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক
মৌলভীবাজার, সিলেট