আউটসাইড নলেজ - Outside Knowledge

আউটসাইড নলেজ - Outside Knowledge

Share

তথ্যের সাথে থাকুন, অজানাকে জানার চেষ্টা করুন। তথ্যের সাথে থাকুন, অজানাকে জানার চেষ্টা করুন, আর জ্ঞানকে ছড়িয়ে দিন সবার মাঝে।

25/08/2026

২০২৭ সালে রমজান ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯ বা ১০ মার্চ এবং ঈদুল আজহা ১৬ বা ১৭ মে হতে পারে—তবে চাঁদ দেখার ওপর চূড়ান্ত তারিখ নির্ভর করবে।

24/08/2026

অবশেষে ডিএনএ পরীক্ষায় প্রমাণ হলো সেই মাদ্রাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির জৈবিক বাবা!
ঘটনাটি গত এপ্রিলের। নেত্রকোণার মদন উপজেলার একটি কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল শিশু মেঘলা। অভিযোগ ছিল, সেখানকার শিক্ষক আমান উল্লাহ শিশুটির সঙ্গে অনৈতিক সম্পর্ক করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর তখন কত কথাই না বলা হয়েছিল! কেউ কেউ ওই হুজুরকে রীতিমতো ফেরেশতা বানিয়ে ফেলেছিল। দাবি করেছিল, তিনি নাকি কিছুই করেননি, তিনি নাকি সম্পূর্ণ নির্দোষ।

আজ ডিএনএ রিপোর্ট এসে সেই দাবির আসল সত্য সামনে আনল। রিপোর্ট অনুযায়ী, জন্ম নেওয়া শিশুটির জৈবিক বাবা সেই আমান উল্লাহই।

কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কী জানেন?

তখন একদল মানুষ গাইনি ডাক্তার সায়মাকে ইচ্ছেমতো গালিগালাজ করেছিল। কারণ তিনি প্রথম এ বিষয়টা সামনে আনেন৷ অথচ কোনো কিছু প্রমাণ হওয়ার আগেই তাকে অপমান করা হয়েছিল। আর অভিযুক্ত হুজুরকে বানানো হয়েছিল সাধু, নিষ্পাপ, নির্দোষ!

আজ ডিএনএ রিপোর্ট কথা বলছে।

এখন যারা তখন এত বড় বড় কথা বলেছিলেন, ডাক্তারকে গালি দিয়েছিলেন আর ওই ভণ্ডকে ফেরেশতা বানিয়েছিলেন তারা কি এবার অন্তত সত্যটা স্বীকার করবেন?

অন্ধ সমর্থন আর পরিচয়ের কারণে কাউকে সত্যের ঊর্ধ্বে তুলে দেবেন না। প্রমাণ একদিন না একদিন সামনে আসেই :)

~ Rahat Ahmed Tulon

24/08/2026

Breaking! মাঠে নামছে নতুন এক দানব!

৩৭ কোটি ৬০ লাখ মাসিক ইউজার।

শুধু চীনেই।

নাম Bilibili।

এই সপ্তাহে পুরো দুনিয়ার জন্য Open করে দিল।

আর সাইন আপ করতে এখন আর পাসপোর্ট লাগবে না।

খবরটা ভাইরাল হয়েছে "চীনের YouTube গ্লোবাল লঞ্চ হলো" বলে। অ্যাপটা আগেও ছিল, গত বছর ওরা নিজেরাই সেটা গুটিয়ে নিয়েছিল।

এবার সেটা আবার চালু হলো। আর এবারেরটা আগেরটার মতো না।

আগে কী অবস্থা ছিল দেখেন।

ভিডিও দেখা যেত শুধু সাউথইস্ট এশিয়ায়। বাকি দুনিয়ায় অ্যাপে ছিল শুধু ভয়েস চ্যাট আর টেক্সট পোস্ট। আর বিদেশি কেউ অ্যাকাউন্ট খুলতে গেলে পাসপোর্ট বা আইডি আপলোড করতে হতো।

এখন তিনটাই বদলে গেছে। ভিডিও গ্লোবালি খোলা, আইডি ভেরিফিকেশন বাদ, আর চীনা সাইটের পুরো কনটেন্ট লাইব্রেরি ইন্টারন্যাশনাল ভার্সনেও শেয়ার হচ্ছে।

সাথে ওরা AI Dubbing চালু করেছে, যাতে সাবটাইটেল ছাড়াই অন্য ভাষার ক্রিয়েটরদের ভিডিও শোনা যায়।

অ্যানিমে, গেমিং, শিক্ষা ও পপ কালচার নিয়ে চীনে বিলিবিলির বিশাল কমিউনিটি রয়েছে। এবার গ্লোবাল ক্রিয়েটরদের জন্য বড় ফান্ড ও নতুন মনিটাইজেশন সুবিধা নিয়ে আসছে তারা।

কপিরাইট জটিলতা, হঠাৎ চ্যানেল রেভিনিউ কমে যাওয়া এবং ইউটিউবের কঠোর নিয়মের কারণে অনেকেই বিকল্প খুঁজছিলেন। বিলিবিলি ঠিক সেই সুযোগটাই নিতে চায়।

বাইটড্যান্স যেভাবে টিকটক দিয়ে পশ্চিমা বাজারে রাজত্ব করছে, বিলিবিলিও লং ও শর্ট-ফর্ম ভিডিও মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একই মডেল অনুসরণ করছে।

Semafor এর রিপোর্ট অনুযায়ী ওরা ছয়টা শহরে কমিউনিটি ম্যানেজার হায়ার করছে - লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল আর টোকিও। সিঙ্গাপুরে আলাদা টিম বসাচ্ছে গ্লোবাল AI কনটেন্ট মডারেশনের জন্য।

এবার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা বলি। দানমু (danmu)।

এটা Bilibili এর সিগনেচার ফিচার। ভিডিও চলার সময় দর্শকদের কমেন্ট স্ক্রিনের উপর দিয়ে ভেসে ভেসে যায়, ঠিক সেই টাইমস্ট্যাম্পে। কমেন্ট সেকশনে না, একদম ভিডিওর গায়ের উপরে।

মানে হচ্ছে, ভিডিওটা তখন একা দেখা লাগে না। মনে হয় হলে বসে সবাই মিলে দেখছেন।

YouTube এ এই জিনিসটা নেই। এই একটা ফিচারের উপরেই ওদের পুরো কমিউনিটি কালচার দাঁড়িয়ে আছে।

শাংহাইতে ওদের বার্ষিক কনভেনশন Bilibili World এ এই বছর নাকি ৪ লাখ মানুষ গেছে। সান দিয়েগো কমিক-কনে যায় ১ লাখ ৩০ হাজারের মতো।

অদ্ভুত, তাই না?

তবে এখানে একটা কথা আছে। এবং কথাটা ছোট না।

চীনের বাইরের ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশন এখনো চালু হয়নি। ব্র্যান্ড মার্কেটপ্লেসটা "in development"। ইংরেজি ওয়েবসাইট "coming soon"। iOS অ্যাপ এখনো আপডেট হয়নি, শুধু Android এ পাওয়া যাচ্ছে।

আমাদের দেশ থেকেও শিগগির এক্সেস করা যাবে বলে আসা করা যায়।

মানে এই মুহূর্তে এটা একটা ইনটেনশন, ফিনিশড প্রোডাক্ট না।

ঝুঁকির দিকটাও বলি। চীনা অ্যাপ পশ্চিমে বড় হলে কী হয়, TikTok দেখেই আমরা জানি। সেন্সরশিপ, মডারেশন, ডেটা প্রাইভেসি - প্রশ্নগুলো আসবেই।

কিন্তু একটা জিনিস মাথায় রাখেন।

নতুন প্ল্যাটফর্মে দেরি করে ঢোকা মানে পুরনো প্ল্যাটফর্মেই আটকে থাকা।

YouTube এ আজ নতুন চ্যানেল খুললে আপনি কোটি কোটি চ্যানেলের ভিড়ে দাঁড়াচ্ছেন। Bilibili এর গ্লোবাল সাইডে এখন প্রায় কেউ নেই।

সুযোগটা ঠিক এইখানেই। ভিড় শুরু হওয়ার আগে।

আমার তো মনে হচ্ছে এটা YouTube কে হারানোর গল্প না, এটা YouTube কে একটু চাপে ফেলার গল্প। আর প্ল্যাটফর্ম চাপে পড়লে সবচেয়ে বেশি লাভ হয় ক্রিয়েটরদের।

22/08/2026
22/08/2026

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সরকার প্রাথমিক ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করেছে। ১৬ বছর বন্ধ থাকার পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা আবার শুরু হয়েছে এবং অষ্টম শ্রেণীতেও জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়েছে।

20/08/2026

দিপু মনি বলতেছে, পুলিশ ভাই, আমাকে তো এখন-ই নিয়ে যাবেন, আমি ২ মিনিট ফ্যামিলির সাথে কথা বলি?

ভাই, একটা কথা আজকাল খুব মনে হয়, মানুষ রাজনীতি কেন করে? আর হাতে ক্ষমতা এলেই কেন এমন কিছু করে বসে, যার ফল একদিন নিজের কাছেই ভয়ংকর হয়ে ফিরে আসে?

নিউজফিডে একের পর এক ভিডিও আসতেছে ড. দীপু মনি তাঁর প্রয়াত স্বামীকে শেষ বিদায় জানাচ্ছেন।
স্বামী মা*:রা গেলেন, অথচ সেই শেষ সময়ে পাশে থাকার সুযোগটুকুও তাঁর ছিলো না। পরে মাত্র ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে কফিনের কাছে গিয়ে শেষবারের মতো বিদায় জানালেন।

অলরেডি ১২ ঘন্টা হয়ে গেছে...দেখলাম থমথমে মুখ নিয়ে প্রিজন ভ্যানে বসে আছে। আবার ফিরে যাচ্ছেন কারাগারে।ভাবতেই কেমন একটা অস্বস্তি লাগে না...!!!

তবে একটা জিনিস দেখলাম, তাঁর হাতে অন্তত হাতকড়া ছিলো না। স্বাধীনভাবে হেঁটে প্রিয় মানুষটাকে শেষ বিদায় জানানোর সুযোগটুকু পেয়েছেন।
অথচ অতীতে আরো এমন ঘটনা দেখেছি, যেখানে মায়ের খাটিয়া এক হাতঁ দিয়ে ধরে আছে , আর অন্য হাতে পুলিশের হাতকড়া!
ইতিহাস ঘাটলে হয়তো এর চেয়েও নিষ্ঠুর ইতিহাসও পাওয়া যাবে। হয়তো কারো কাছের মানুষের মৃ*; ত্যুতেও প্যারোলে মুক্তি হয় নাই। অনেককে তো দাফনটুকুও ঠিক মতো করতে দেয় নাই।

আজ যারা ক্ষমতায়, আর যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন সবার জন্যই হয়তো এসব দৃশ্য একটা বড় শিক্ষা।
কারণ ক্ষমতা চিরদিন কারও হাতে থাকে না।আজ আপনি ওপরে, কাল অন্য কেউ।আজ আপনি সিদ্ধান্ত দিচ্ছেন,কাল সেই সিদ্ধান্তের ভার আপনাকেও বহন করতে হতে পারে।

আমি আর আমার বান্ধবী মারিয়া মাঝে মাঝে মজা করে বলি, “ইশ! আমরা যদি কোনোদিন প্রধানমন্ত্রী হয়ে যাই!কত মজা হবে! কত পাওয়ার থাকবে আমার হাতে!! কত কিছু করতে পারবো!”

তারপর আবার নিজেরাই ভাবি, সত্যিই যদি ক্ষমতা হাতে আসে, তখন কি আজকের মতো করে ভাবতে পারবো?
নাকি চারপাশের ক্ষমতা, অর্থ, নিরাপত্তা, প্রশংসা আর ‘জি ম্যাডাম’ বলা মানুষগুলো ধীরে ধীরে আমাদের চোখটাই বদলে দেবে? কে জানেহ.....!

হয়তো মানুষ খারাপ হয়ে জন্মায় না।ক্ষমতার নেশা, প্রতিশোধের রাজনীতি আর সীমাহীন সুযোগ মানুষের ভেতরের অন্ধকারটাকে বের করে আনে।
তাই মাঝে মাঝে মনে হয়, আমরা সাধারণ মানুষই ভালো আছি।আমাদের কোটি কোটি টাকা নেই, ক্ষমতার চেয়ার নেই, শত শত মানুষ আমাদের নিরাপত্তা দেয় না। কিন্তু অন্তত প্রিয় মানুষটা মা*রা গেলে তার পাশে বসে কাঁদতে পারি।মায়ের মাথায় হাত রাখতে পারি।
এটাই বা কম কী?

20/08/2026

২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

19/08/2026

কত পাইলেন ⁉️

Photos from আউটসাইড নলেজ - Outside Knowledge's post 19/08/2026

আলহামদুলিল্লাহ আবারো পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্বজয়।

সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ ১ম এবং ৪র্থ স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ,
আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার গর্বিত ছাত্র হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানাচ্ছি ❤️

19/08/2026

কমতে পারে মোবাইলে কথা বলার খরচ
বিস্তারিত কমেন্টে.....

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Bashundhara
Dhaka
1229