18/05/2026
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে প্রাতিষ্ঠানিক নাট্যচর্চার প্রসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইস্রাফিল শাহীন স্যারের ভূমিকা অনস্বীকার্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সাল হতে এ পর্যন্ত মোট ৫ টি কলেজে 'থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ' বিভাগের সূচনালগ্ন থেকে প্রতিটি কলেজের শিক্ষাকার্যক্রম পরিচালনায় তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন তার প্রজ্ঞা ও দিকনির্দেশনা দিয়ে। স্যারের 'ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে' উপাচার্য নিযুক্ত হওয়ায় তেজগাঁও কলেজ 'থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ '- এর পক্ষ জানাই স্যারের প্রতি অকৃত্রিম অভিনন্দন ও শুভেচ্ছা।
Israfeel Shaheen স্যারের এই অগ্রযাত্রা বিদ্যায়তনিক নাট্যচর্চা, পরিবেশনা শিল্পকলা তথা সাংস্কৃতিক পরিমন্ডলে বিশেষ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। তিনি দীর্ঘ্যায়ু হোন তার কর্মের মধ্য দিয়ে, সাফল্যের আরো উঁচু চূড়ায় পৌঁছান তার দক্ষতার স্বাক্ষর রেখে।
অশেষ শুভকামনা স্যারের জন্য।
16/05/2026