Sunnah Group সুন্নাহ গ্রুপ مجموعة السنة

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Sunnah Group সুন্নাহ গ্রুপ مجموعة السنة

Sunnah Group সুন্নাহ গ্রুপ مجموعة السنة মানবতার কল্যাণে সুন্নাহভিত্তিক বিভিন্ন কর্মসূচীতে নিবেদিত প্রাণ মানুষের ক্ষুদ্র কাফেলা

17/04/2026
13/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

জনাব, আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান জামি'আতুস সুন্নাহ ঢাকার উদ্যোগে আগামী ২১ এপ্রিল মঙ্গলবার বাদ মাগরিব হতে মাসিক ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে।

জেনে রাখা উচিৎ, দেহের যেমন দুটি অবস্থা রয়েছে, সুস্থতা ও অসুস্থতা। ঠিক তেমনি আত্মারও রয়েছে সুস্থতা ও অসুস্থতা। দেহ অসুস্থ হলে যেমন চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে হয়, তেমনি আত্মা রোগাক্রান্ত হলেও তাকে সুস্থ বা পরিশুদ্ধ করে তুলতে হয়। আমাদের সকলের সুন্দর জীবনের জন্য এই আয়োজন।

বয়ান করবেন-
খতীবুল ইসলাম হযরত মাওলানা
মুফতি জাফর আহমদ দা.বা.
পীরসাহেব ঢালকানগর

উক্ত মাহফিলে আপনার উপস্থিতি একান্ত কাম্য।

(মহিলা অভিভাবক ও মহিলা মেহমানদের বসার স্থান মাদ্রাসার ৪র্থ তলা।)

দাওয়াত প্রদানে-
খানকাহ আশরাফিয়া আখতারিয়া কামরাঙ্গীরচর ঢাকা
মুফতি আ ফ ম আকরাম হুসাইন
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জামি'আতুস সুন্নাহ ঢাকা।

হাফেজ সন্তানকে স্বল্প সময়ে যোগ্য আলেম বানাতে চাইলে আজই খুসূসী নেসাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠান জামি'আতুস সুন্নাহ ঢাকা Jamiat...
03/04/2026

হাফেজ সন্তানকে স্বল্প সময়ে যোগ্য আলেম বানাতে চাইলে আজই খুসূসী নেসাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠান জামি'আতুস সুন্নাহ ঢাকা Jamiatus Sunnah Dhaka جامعة السنة داكا ভর্তি করুন। বিস্তারিত জানতে www.jamiatussunnah.com

হজের পরে ওমরাহ...প্রস্তুত হচ্ছে একটি বিশাল কাফেলা। এ কাফেলায় আপনাকেও স্বাগতম।
02/04/2026

হজের পরে ওমরাহ...
প্রস্তুত হচ্ছে একটি বিশাল কাফেলা।
এ কাফেলায় আপনাকেও স্বাগতম।

02/04/2026

ইফতেতাহী দরস ও দোয়া মাহফিলের দাওয়াতনামা

السلام عليكم ورحمة الله وبركاته

জামি'আতুস সুন্নাহ, ঢাকা-এর নতুন শিক্ষাবর্ষের সূচনা উপলক্ষে ইফতেতাহী দরস ও বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে, ইনশাআল্লাহ।

📅 তারিখ: ১৩ শাওয়াল, ২ এপ্রিল, বৃহস্পতিবার
🕗 সময়: সকাল ৮:০০টা
📍 স্থান: জামি'আতুস সুন্নাহ, ঢাকা

✨ প্রধান অতিথি:
মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী
মুহতামিম, ইসলামবাগ মাদরাসা, ঢাকা

🪑 সভাপতি:
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি
মুহতামিম, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর, ঢাকা

🖋️ আরজগুজার:
মুফতি আ ফ ম আকরাম হুসাইন
মুহতামিম, জামি'আতুস সুন্নাহ, ঢাকা

📣 উক্ত মাহফিলে আপনার মূল্যবান উপস্থিতি কামনা করছি।
আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে এবং দোয়া কবুলের উসিলা হবে—ইনশাআল্লাহ।

জামি'আতুস সুন্নাহ ঢাকা Jamiatus Sunnah Dhaka جامعة السنة داكا

www.Jamiatussunnah.com

13/03/2026
09/03/2026
🛑 খতীবুল ইসলাম শায়খ মুফতী জাফর আহমদ পীরসাহেব ঢালকানগর হযরতের সুযোগ্য খলিফা, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতী শা...
27/01/2026

🛑 খতীবুল ইসলাম শায়খ মুফতী জাফর আহমদ পীরসাহেব ঢালকানগর হযরতের সুযোগ্য খলিফা, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব

মুফতী শায়খ আ ফ ম আকরাম হুসাইন দাঃ বাঃ
আজ ঢাকা ও শরীয়তপুরে ৩টি মাহফিলে
গুরুত্বপূর্ণ বয়ান করবেন। 🚥

আশেপাশে অবস্থানকারী হযরতের ভক্ত-সমর্থক, মুহিব্বীন-মুতাআল্লিকীন ও সর্বস্তরের মুসলমানদের দাওয়াত রইলো।

মুসলিম কন্যাদের এই আদবগুলো শেখান১. মাটি থেকে কিছু তুলতে হলে নিজের লজ্জা ও পর্দা রক্ষার্থে বুকের ওপর হাত রাখবে।২. পুরুষদে...
14/01/2026

মুসলিম কন্যাদের এই আদবগুলো শেখান

১. মাটি থেকে কিছু তুলতে হলে নিজের লজ্জা ও পর্দা রক্ষার্থে বুকের ওপর হাত রাখবে।

২. পুরুষদের সামনে কখনো এক পা অন্য পায়ের ওপর তুলে বসবে না; বরং পা দুটো কাছাকাছি রেখে ভদ্রভাবে বসবে।

৩. সিঁড়ি ভাঙার সময় যদি তোমার পেছনে কোনো পুরুষ থাকে, তাহলে এক পাশে দাঁড়িয়ে তাকে আগে উঠতে দাও; তারপর তুমি উঠবে।

৪. অপরিচিত কোনো পুরুষের সঙ্গে একা লিফটে উঠবে না। তার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তারপর প্রবেশ করবে।

৫. শান্তভাবে হাসবে, কিন্তু উচ্চস্বরে বা অশোভনভাবে হাসবে না।

৬. মাহরাম ছাড়া অন্য কারো সঙ্গে হাত মেলাবে না।

৭. যেকোনো মানুষের সঙ্গে কথা বলার সময় যথেষ্ট শালীন দূরত্ব বজায় রাখবে।

৮. সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন, আচরণে সীমারেখা বজায় রাখবে এবং নিজের মর্যাদা রক্ষা করবে।

৯. রাস্তায় বান্ধবীদের সঙ্গে ঠাট্টা-মশকরা করবে না; পথের আদব ও শালীনতা রক্ষা করবে।

১০. কেউ উপস্থিত হলে সচেতন থাকবে; বয়োজ্যেষ্ঠকে সম্মান জানিয়ে দাঁড়াবে, আর ক্লান্ত বা প্রবীণ ব্যক্তিকে নিজের আসনে বসতে দেবে—এতে সওয়াব অর্জিত হবে।

১১. খোলামেলা বা আঁটসাঁট পোশাকে মেয়েকে দোকানে পাঠানো থেকে বিরত থাকবে। তাকে সতর্ক করবে যেন বিক্রেতার খুব কাছে না যায় এবং দোকানে অযথা সময় না কাটায়।

১২. রাস্তাঘাটে বাবাকে ছাড়া অন্য সব পুরুষই অপরিচিত। কারো সঙ্গে কথা বলার প্রয়োজন নেই; কারণ সমাজে কিছু বিকারগ্রস্ত মানুষ আছে যারা হয়রানির চেষ্টা করে।

১৩. কোনো পাবলিক স্থানে বা বাজারে কিছু তুলতে বা দেখতে হলে হাঁটু গেড়ে বসা এড়িয়ে চলবে। বরং বসে নিচে নামবে, তারপর দাঁড়াবে—যাতে কোনো অস্বস্তিকর ভঙ্গি না হয় এবং দেহের পর্দা নষ্ট না হয়।

১৪. বাস বা অটোরিকশায় নিজের জীবনের সব কথা প্রকাশ করবে না। দেয়ালেরও কান আছে। কণ্ঠস্বর নিচু রাখবে এবং নীরবে তাসবীহ পাঠে মনোনিবেশ করবে।

১৫. অনেকের কাছে এসব আচরণ পুরনো ও বিলুপ্ত মনে হতে পারে; কিন্তু আমাদের দায়িত্ব হলো এগুলোকে পুনরুজ্জীবিত করা—কারণ এগুলো আমাদের মহান দীনের অবিচ্ছেদ্য অংশ।

হে আল্লাহ, মুসলিম কন্যাদের হেফাজত করুন।

সাপ্তাহিক তাফসীর মাহফিলআজ ৫ জানুয়ারী ২০২৬ সোমবার বাদ এশা চৌধুরী বাজার জামে মসজিদ লালবাগ ঢাকায় সাপ্তাহিক তাফসীরুল কুরআন ম...
05/01/2026

সাপ্তাহিক তাফসীর মাহফিল

আজ ৫ জানুয়ারী ২০২৬ সোমবার বাদ এশা
চৌধুরী বাজার জামে মসজিদ লালবাগ ঢাকায় সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

উক্ত মাহফিলে তাফসীর পেশ করবেন-
শায়খ মুফতি আ ফ ম আকরাম হুসাইন হাফিজাহুল্লাহ

খতীব, চৌধুরী বাজার জামে মসজিদ
মুহাদ্দিস, জামিয়া শারিফিয়া আরাবিয়া লালবাগ ঢাকা।
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জামি'আতুস সুন্নাহ ঢাকা।
মহাসচিব, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।

কুরআনের মুহাব্বতে আপনি আমন্ত্রিত।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah Group সুন্নাহ গ্রুপ مجموعة السنة posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category