Reza Academy

Reza Academy Teaching is more to a passion than a profession!

Reza Academy Savar DOHS এ ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ...
10/05/2026

Reza Academy Savar DOHS এ ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হিসেবে আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি।

আমার ব্যাক্তিগত প্রোফাইল, আপনার চাহিদা বা অন্যান্য যেকোন প্রশ্ন /জিজ্ঞাসা ব্যাক্তিগতভাবে আলাপে ক্লিয়ার করাটাকে শ্রেয় মনে করছি ( ব্যাক্তিগত কারনে) ।

আমি সাভার ডিওএইচএস এর ০১ নং রোডের স্হায়ী বাসিন্দা, আপনাদের যেকোন অনুসন্ধান সাদরে গ্রহণ করবো, ইনশাআল্লাহ।
যোগাযোগ :
রেজাউর রহমান
বাড়ি নং ২৮, রোড নং - ০১
( প্রতিদিন সন্ধ্যা/ রাতে মেডিমার্টে ও আলাপের জন্য আসডে পারেন)
ফোন নং - ০১৬৭৪৭৫৫৫০৫/ ০১৩১২৮৪৩২৬৭.

03/05/2026

📘 REZA ACADEMY – SAVAR DOHS

Helping Students Build Strong English for School & Life

---

🔹 For Students (Class 3 – Class 10)
English Version & English Medium

---

❓ Is your child studying in English but:

- Hesitates to speak in English?
- Struggles with writing or vocabulary?
- Lacks confidence in class?

---

✅ We Focus On:

- Spoken English & Fluency
- School Academic Support
- Vocabulary & Writing Skills
- Confidence Building

---

👨‍🏫 Small Batch | Personal Attention | Friendly Environment

---

🎁 FREE DEMO CLASSES AVAILABLE
(2 sessions to experience our teaching)

---

📍 Location: Savar DOHS
📅 New Batches Starting Soon

---

📞 Contact / WhatsApp:01674755505/
You can also come & talk personally at Medimart ( H # 28, R # 01, SDOHS)

---

✳️ A careful step today can build your child’s confidence for tomorrow.

03/05/2026
03/05/2026

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Kitkat for all students on this occasion of Reza Academy! ❤️

17/07/2024

"রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলার এখনো ওঠেনি জেগে... .........................
......
ওকি বাতাসের হাহাকার,- ও কি
রোনাজারি ক্ষুধিতের!
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী।
পাঞ্জেরি!
জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি,
জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি!
দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি!"

===========

21/11/2023

#ভারতের_পরাজয়ে_বাংলাদেশের_উৎসব
#আমার_ব্যক্তিগত_দায়_ও_দায়মুক্তি
#সবার_আগে_দেশমাতৃকা

আমরা আপনাদের ( যারা ইন্ডিয়ার পরাজয়ে মাতম করছেন আর উল্টাপাল্টা যুক্তি দিচ্ছেন যা প্রলাপের পর্যায়ে পড়ে) দু:খটা বুঝি কিন্তু মুসকিল হলো আপনারা আমাদের দু:খটা বুঝেন না।কোন দু:খে এদেশে এত ভারত বিরোধিতা, অথচ পনেরটা বছর আগেও তো বিরোধিতার মাত্রা এত ছিল না। এটা বুঝতে কারো পন্ডিত হবার দরকার নাই। শুধু গত দুই- আড়াই দশক পিছনে তাকান।

আপনি পাহাড় সমান মুসলমান ঘৃনা বুকে নিয়ে কিভাবে নব্বই শতাংশ মুসলমান জনগোষ্ঠীর ভালবাসা আশা করেন! নাকি বৃহৎ রাস্ট্রের জুজু আর আলু- পেয়াজের ভয় দেখিয়ে ভালবাসা আদায় করে নিতে চান? 'জোর করে ভালবাসা হয়না চৌধুরী সাহেব!'

আপনার এদেশের মানুষের উল্লাস চোখে কাটা হয়ে বিধে এবং তাতে আপনি এদেশের ভবিষ্যৎ অন্ধকার দেখেন, মৌলবাদ- রাজাকার ত্বত্ত্ব উগরান, আচ্ছা ভারত রাস্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে কত কত জায়গায় যে ভারতের পরাজয়ে রাস্তায় - মাঠে, ছাদে বাজি পুড়িয়ে আনন্দোৎসব হলো - সেটা কেনো চোখে পড়লো না জনাব। ভাবুন, ভাবুন। আর সত্যিকারের বিপদ কাদের দরজায় কড়া নাড়ছে উপলব্ধি করুন।

' মানুষ জন্মগত ভাবেই রাজনৈতিক '-সেকথা সবাই জানেন।আচ্ছা একবার বুকে হাত দিয়ে বলুন তো ভারত ( বিশেষত এই গেরুয়া পোশাকের ভারত) কি সত্যি সত্যি বাংলাদেশকে, এদেশের জনগণকে বন্ধু ভাবে? হ্যা ভারত বন্ধু বটে তবে সেটা তাদের নিজেদের ষোলো আনা স্বার্থে বিশেষ ব্যক্তি,গোষ্ঠি - দলকে ভাবে এবং দিনের পর দিন, বছরের পর বছর ভারত সেটার প্রমাণ দিয়ে যাচ্ছে। তো এতকিছুর পরও ভালবাসাটা এদেশের সাধারণ মানুষ যারা অতিষ্ট হয়ে আছে তাদের থেকে আশা করাটা একটু বেশিই হয়ে যায় দাদা।

বাকি রইল মহান মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের চেতনা। না, এটা নিয়ে এই পোস্টে কিছু বলবো না, সময় - সুযোগ হলে কোনও একদিন বলবো কারন বলার আছে অনেক -অনেককিছু।

পুনশ্চঃ
আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা ভারতে কাটিয়েছি। ভারত আমার শ্বশুর বাড়ির দেশ হতে হতে হয়নি।
ভারতে আমি আমার ঘনিষ্ঠতম বন্ধুূেদের মধ্যে কয়েকজনকে ফেলে এসেছি যাদের জন্য এখনও আমার মন কাঁদে এবং প্রচন্ড মিস করি।
ভারত আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠতম বৈচিত্র্যময় মহান এক ভূখণ্ড।

এত -এতকিছুর পরেও ভারতের পরাজয়ে আমি খুশি হই। কি ভাবছেন, দ্বিচারিতা - তবে তাই সই। দেশ ও জাতির দু:খ কস্টে ব্যক্তিগত সুখ- দু:খ নেহাতই সামান্য নয় কি! ঐ যে বললাম, 'মানুষ জন্মসূত্রেই রাজনৈতিক'!

03/09/2023

আপনার সন্তানের শিক্ষক, কোচিং সেন্টার নির্বাচনে আপনি কেনো ভুৃমিকা রাখছেন না? আপনি নিজে কথা বলুন, সন্তানকে ফ্রী ট্রায়াল,টেস্ট ক্লাসে তার মতামত নিয়ে সিদ্ধান্ত নিন।

02/09/2023

শিক্ষাবছরের এখন প্রান্তিক সময়, আর সরকারও নির্বাচন ও অন্যান্য বিভিন্ন প্রশাসনিক কারনে এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন। সে হিসেবে পরীক্ষার আগে সময় আছে আর দু'মাস।
এদিকে আমি ' Reza Academy ' নিয়ে যে পরিকল্পনায় আগাতে চাচ্ছি, তাতে আমারও আগামী ৩/৪ মাসের আগে সব গুছিয়ে শুরু করা প্রায় অসম্ভব।
তো এই অন্তরবর্তী সময়টাকে যতটা পারা যায় কাজে লাগানোর একটা প্ল্যান বা উপায় ক'দিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে, আপনাদের সাথে তা শেয়ার করতে চাই।

আমি ঠিক করেছি, এই দুমাসে আগ্রহী বাচ্চাদের তথা শিক্ষার্থীদের জন্য সেবামূলক ( ভলান্টারি) বিশেষ কার্যক্রম চালাবো,কোনো প্রকার পারিশ্রমিকবিহীন, সম্পুর্ন বিনা পারিশ্রমিকে ।

বিষয়টা অনেকটা এ রকম, ষস্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো শিক্ষার্থী তার পঠিত/পঠিতব্য যে কোন বিষয়ে( আমি অবশ্যই সবজান্তা নই, শ্রেণী ভিত্তিক বিষয়ের জন্য দয়া করে এই পোস্টের প্রথম মন্তব্যে দেখুন) যদি নিজেকে দূর্বল মনে করে, সে/অভিভাবকগন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে বিষয়গুলো আরও সহজ করে বুঝিয়ে দিতে। এটা অনেকটা 'ফাইন টিউনিং ' এর মতো। আমি ভাসানটেক, বাগানবাড়ি থাকি। আমার লোকেশানের কাছাকাছি যারা থাকেন তারা সরাসরি আমার বাসায় চলে আসতে পারেন নি:সংকোচে, আমিও একজন বাবা, আমার দুই মেয়ে BISC তে ষষ্ঠ আর নবম শ্রেণিতে পড়ে। আর যারা দূরে থাকেন বা সশরীরে আসা সম্ভব নয় তারা অনলাইনে আমার সাথে যুক্ত হতে পারেন।

আমার এ প্রস্তাব /পরিকল্পনার উদ্দেশ্য দুটি ;

০১. পড়ানো আমার প্যাশান, অর্থনৈতিক উপার্জন আমি চাকুরী করেও আল্লাহর রহমতে খারাপ করতাম না। পরিপূর্ণ একটা একটা একাডেমি নিশ্চয়ই অনেকটা সময় সাপেক্ষ আর কাজ আর বিনিয়োগেরও একটা বিষয় থাকে। আমি চাচ্ছি এই সময়টা কিছুটা হলেও শিক্ষার্থীদের উপকারে আসতে।

০২. আমাকে আপনারা ( শিক্ষার্থী- অভিভাবকগন) তেমন চেনেন না বললেই চলে, কারন প্রথমত আমি ঢাকায় প্রথম জীবনে নিজ আত্মীয় স্বজনের অনুরোধে 'হোম টিউটর' হিসেবে কয়েক বছর বিভিন্ন স্কুল -কলেজের বাচ্চাদের বাসায় গিয়ে পড়ানো ছাড়া এভাবে বানিজ্যিক শিক্ষা একাডেমির সাথে কখনো যুক্ত ছিলাম না। তবে আৃার নিজ জেলায় ( বরিশাল) কোচিং সেন্টার চালিয়েছি, সে অনেক দিন আগের কথা। আর এলাকার বাসিন্দা হিসেবেও ভাষানটেক- বাগানবাড়িতে আমি একদমই নতুন মুখ। আমার ঢাকার জীবনের অধিকাংশ সময় কেটেছে পশ্চিম শেওড়াপাড়ায়।একমাএ আমার নিজ মেয়েদের স্কুল যাতায়াতের সুবিধার্থে এ এলাকায় আমার বাসা স্থানান্তর, তাই 'এলাকার চেনা মুখ' আমার সে সুবিধেও নেই এখনো। তাই ভাবলাম একটা ' টেস্ট এন্ড ট্রায়াল ' ও এই ফাকে হয়ে যাক যার জন্য আপনাদের এই মূহুর্তে 'পে' করাটা আমি একটু ঝুকিপূর্ণই মনে করি। তাই আমার চাওয়া আপনারা আসুন, আমাকে চিনুন - জানুন তারপর যদি বাচ্চাদের পড়ানোর পর সন্তুষ্ট থাকেন, তখন না হয় পারিশ্রমিক দিয়েন।
নিজেকে চেনানোর কাজটা যেহেতু আমারই দায় তাই, এর মুল্যও আমারই পরিশোধ করাটাকেই আমি যৌক্তিক মনে করি।

আমি আশাবাদী আপনারা আমার উদ্দোগে সাড়া দিবেন।

At least you don’t loose anything, let me have a chance! Let me have a try!

Sincerely your's

Reza
Reza Academy
Please Contact : 01312-843267.

27/04/2022

The COS has been officially declared closed permanently!
If Allah wishes, we'll meet again somewhere sometimes!
Love You All!
❤️❤️❤️

The COS এ ই আছি। ময়মনসিংহ আর যে ক'দিন আছি এইটা আমার অাড্ডা- অফিস!  আলহামদুলিল্লাহ! চা-কফি থাকছে, Anybody knows me, frien...
08/04/2022

The COS এ ই আছি। ময়মনসিংহ আর যে ক'দিন আছি এইটা আমার অাড্ডা- অফিস! আলহামদুলিল্লাহ!

চা-কফি থাকছে, Anybody knows me, friend of mine, relatives, ',vai- brothers: or just anybody have some time to spare while going by Dhopakhola - Chorpara road, just drop in - sip some coffee in air-con sitting..... All in my expenses!

Thought this would be my a tiny tribute to this loving 'Momingsingas'... ❤️❤️❤️...

Thsts all!!  সব ছেড়ে দিচ্ছি(🤣🤣🤣, জীবনের না,  The COS এর) !  We are leaving your brand The COS forever( due to relocation...
02/04/2022

Thsts all!!
সব ছেড়ে দিচ্ছি(🤣🤣🤣, জীবনের না, The COS এর) ! We are leaving your brand The COS forever( due to relocation of myvwife's workplace !)
শেষবারের মত চলে আসুন আর let have the last looks to us & to your mirror! দ্যাখা হবে... ❤️❤️❤️

Address

Road#01, House #28. Savar DOHS, Savar Cantt. , Nabinagar, Savar
Dhaka
1344

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

+8801312843267

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reza Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Reza Academy:

Shortcuts

Share

Category