Sher-e-Bangla Agricultural University admission Test Information

Sher-e-Bangla Agricultural University admission Test Information Admission test information and getting result of admission of Sher-e-bangla agricultural University, Dhaka-1207

19/12/2018

শেকৃবি‘র ২০১৮-১৯ বর্ষ অপেক্ষমান তালিকা থেকে ১১০ টি শুন্য আসনে ভর্তি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লেভেল-১ সেমিস্টার-১ পরীক্ষা ২০১৮-২০১৯ এর অপেক্ষমান তালিকা হতে ১১০ টি শুন্য আসনের বিপরীতে শিক্ষার্থি ভর্তি করা হবে। অপেক্ষমান মেধা তালিকার সাধারণ মেধাক্রম ১ হতে ১১০ পর্যন্ত এবং কোটার ১২ টি আসনের ভর্তি আগামীকাল ২০ ডিসেম্বর ২০১৮ তারিখ বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে মেধাক্রম ও অনুষদ অনুযায়ী ভতি হতে হবে। এক্ষেত্রে কোন শিক্ষার্থী নিধারিত সময়ে অনুপস্থিত থাকলে তার ভর্তির সুযোগ থাকবে না। বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকা পরও যদি আসন খালি থাকে তবে ঐ দিনই বিকাল ৫ ঘটিকার পর অপেক্ষামাণ তালিকা হতে মেধাক্রম ও অনুষদ অনুযায়ী ভতি করে আসন পূর্ণ করা হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের subject choice এর ফলাফল প্রকাশ হয়েছে merit list এর।যারা যারা waiting এ আছো তাদের ফলাফল আগ...
13/12/2018

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের subject choice এর ফলাফল প্রকাশ হয়েছে merit list এর।যারা যারা waiting এ আছো তাদের ফলাফল আগামী ১৯ তারিখ বিকাল ৫টার পর প্রকাশ করা হবে।

শেকৃবির স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ...
10/12/2018

শেকৃবির স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ড মাধ্যমে ফলাফল জানা যাবে। ১০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। মূল মেধা তালিকা থেকে ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি করা হবে। মেধাক্রম অনুযায়ী অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করা হবে ২০ ডিসেম্বর । ক্লাশ শুরু হবে ০২ জানুয়ারি।

গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদে ৬২০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছে ৩৩ হাজার ৩ শত ০১ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৪ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে জানা যাবে।

10/12/2018

Sau result has been published....comment your roll to know result

10/12/2018

Result of Admission

09/12/2018

আজ সন্ধ্যায় শেকৃবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার জোর সম্ভাবনা রয়েছে।

সর্বোচ্চ নাম্বার : ১৭৮
সর্বোনিম্ন নাম্বার : ১৫৯

সবাই সবার রোল কমেন্টে জানাও, রেজাল্ট হাতে পাওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে।

[ বিঃ দ্রঃ পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও]

09/12/2018

আজ সন্ধ্যায় (নাহলে কাল সকালে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে...

06/12/2018

শেকৃবি ভর্তি পরীক্ষ কাল : জালিয়াতি ঠেকাতে মেটাল ডিটেক্টর,আর্চওয়ে
বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নেয়া হয়েছে আরও বিশেষ ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি বাইরের প্রতিটি কেন্দ্র গতবারের ন্যায় এবারো মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে ব্যবহার করা হবে। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কেউ যদি কোন ধরনের অপরাধ সংগঠিত করার চেষ্টা করে তাহলে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।
আগামীকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর মোট ১৫ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে ইতোমধ্যেই হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন কর্তৃপক্ষ। এমনকি পরীক্ষা চলাকালীন পরিদর্শকবৃন্দের কেহই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষা চলাকালে সময়ে কাজ করবে র‌্যাব ও পুলিশে ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি টিম ।
বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদে ৬৮২ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছে ৩৮ হাজার ১ শত ৬৩ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৬ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগগ্রন করবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস: রোল নং ১০০০১ থেকে ১৩৩০০ পর্যন্ত: আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, রোল নং ১৩৩০১ থেকে ১৪৪৮০ পর্যন্ত কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ , রোল নং ১৪৪৮১ থেকে ১৬০০০ পর্যন্ত: শেরেবাংলা নগর সরকারি বালিক উচ্চ বিদ্যালয়, রোল নং ১৬০০১ থেকে ১৮০০০ পর্যন্ত: ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রোল নং ১৮০০১ থেকে ২০৫০০ পর্যন্ত : ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, রোল নং ২০৫০১ থেকে ২৪১০০ পর্যন্ত: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ; রোল নং ২৪১০১ থেকে ২৭০০০ পর্যন্ত মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ; রোল নং ২৭০০১ থেকে ২৭৮০০ পর্যন্ত: গনভবণ সরকারি উচ্চ বিদ্যালয়, রোল নং ২৭৮০১ থেকে ২৯২৫০ পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রোল নং ২৯২৫১ থেকে ৩০৫২০ পর্যন্ত মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, রোল নং ৩০৫২১ থেকে ৩৩২২০ পর্যন্ত মোহাম্মদপুর কেন্দ্রিয় কলেজ; রোল নং ৩৩২২১ থেকে ৩৫৬২০ পর্যন্ত মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রোল নং ৩৫৬২১ থেকে ৪০৬২০ পর্যন্ত মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট; রোল নং ৪০৬২১ থেকে ৪৩৬২০ পর্যন্ত লালমাটিয়া মহিলা কলেজ; রোল নং ৪৩৬২১ থেকে ৪৫৬২০ পর্যন্ত: লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়; রোল নং ৪৫৬২১ থেকে ৪৮১৬৩ পর্যন্ত: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রতি আসনে লড়বে ৫৪ জন
05/12/2018

প্রতি আসনে লড়বে ৫৪ জন

শেকৃবি প্রতিনিধিঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হ....

04/12/2018

শেকৃবিতে প্রতি আসনে লড়বে ৫৪ ভর্তিচ্ছু, আসন বিন্যাস প্রকাশ
========================================
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদে ৬২০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছে ৩৩ হাজার ৩ শত ০১ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৪ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগগ্রন করবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায়। বিশ্ববিদ্যালয়সহ মোট ১৫ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষ অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস: রোল নং ১০০০১ থেকে ১০৯১৬ পর্যন্ত: গনভবণ সরকারি উচ্চ বিদ্যালয়, রোল নং ১০৯১৭ থেকে ১২৯৩৬ পর্যন্ত: শেরেবাংলা নগর সরকারি বালিক উচ্চ বিদ্যালয়: রোল নং- ১২৯৩৭ থেকে ১৫৭৩৬ পর্যন্ত: বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, তালতলা সরকারি কলোনী, রোল নং ১৫৭৩৭ থেকে ১৭২৩৬ পর্যন্তঃ শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রোল নং ১৭২৩৭ থেকে ২০৪৩৬ পর্যন্ত : মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রোল নং ২০৪৩৭ থেকে ২২৯৮৬ পর্যন্ত মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রোল নং ২২৯৮৭ থেকে ২৪১৬৬ পর্যন্ত : কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ, রোল নং ২৪১৬৭ থেকে ২৫৪৩৬ পর্যন্ত : মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, রোল নং ২৫৪৩৭ থেকে ২৬৪৩৬ পর্যন্ত মোহাম্মদপুর মহিলা কলেজ; রোল নং ২৬৪৩৭ থেকে ২৯৯১৬ পর্যন্ত মোহাম্মদপুর কেন্দ্রিয় কলেজ; রোল নং ২৯৯১৭ থেকে ৩০৯১৭ পর্যন্ত লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ; ; রোল নং ৩০৯১৮ থেকে ৩৪৯১৭ পর্যন্ত লালমাটিয়া মহিলা কলেজ; রোল নং ৩৪৯১৮ থেকে ৩৭১৩৭ পর্যন্ত: লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়; রোল নং ৩৭১৩৮ থেকে ৪০৭৩৭ পর্যন্ত : উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ; রোল নং ৪০৭৩৮ থেকে ৪৩৩০১ পর্যন্ত: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

21/11/2018

★ ২১ নভেম্বর, ২০১৮ থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড শুরু
★ ডাউনলোড করা যাবে ২৭ নভেম্বর,২০১৮ রাত ১২টা পর্যন্ত
ডাউনলোড লিংক ➡➡ http://sau.bigmsoft.com/admitcard
( প্রবেশপত্র ডাউনলোড করতে শুধু এপ্লিকেশন আইডি টাই লাগবে )
১টার আগ পর্যন্ত কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ওয়েবসাইটে এডমিট কার্ড ডাউনলোডের জন্য আইডি আর পাসওয়ার্ড চাচ্ছিলো..
সেটা ঠিক করা হয়েছে...ডাউনলোড করতে এখন শুধু এপ্লিকেশন আইডি টাই লাগবে.....
১টার আগে কেউ কেউ হয়তো কোনোরকমে প্রবেশপত্র ডাউনলোডও করে ফেলেছ...
কিন্তু সমস্যা হলো ওখানে বিভিন্ন তথ্য (যেমন ভর্তি পরীক্ষার তারিখ) ভুল আছে...
আবারও বলছি ওটা যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, তোমরা সবাই আবার ওয়েবসাইটে ঢুকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড কর....
ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বরই হবে

কাল শেষ হচ্ছে শেকৃবিতে ভর্তি আবেদন, বাড়ছে না সময়সীমাশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ১ম ব...
14/11/2018

কাল শেষ হচ্ছে শেকৃবিতে ভর্তি আবেদন, বাড়ছে না সময়সীমা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ১ম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের সময় শেষ হচ্ছে ১৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টায়। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১০ অক্টোবর । ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ ডিসেম্বর সকাল ১০ টায়।

এ বিষয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক নূর মো. রহমতউল্লাহ জানান, চলমান আবেদন বৃহস্পতিবার শেষ হচ্ছে। নতুন করে আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই।

ভর্তি পরীক্ষায় ফি রকেট, শিওরক্যাশ বা বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে পারবে ১৮ নভেম্বর বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর রাব ১২ টায় মধ্যে ডাউনলোড করা যাবে।

৪ টি অনুষদে ৫টি ডিগ্রির মোট আসন সংখ্যা ৬২০, এ সঙ্গে বিধি মোতাবেক কোটার আসনসমূহ যুক্ত হবে । কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ১২০, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ১০০ এবং ফিসারিজ এন্ড একোয়াকালচার অনুষদে ৫০। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।

You have lots of choices for study but if you think of a uniquely rewarding experience - think SAU. B. Sc. Ag. (Hons.), BBA in Agribusiness (Hons.), B. Sc. Vet. Science and A.H.   More Details

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Sher-e-Bangla Agricultural University admission Test Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sher-e-Bangla Agricultural University admission Test Information:

Shortcuts

Share

Category