Fakhrul Academy - ফখরুল একাডেমি

Fakhrul Academy - ফখরুল একাডেমি To know something special like us and be connected.

১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার প্রস্তুতির জন্য নিচে ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো, যা আপনাকে সঠিকভাবে প্রস্তু...
05/07/2025

১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার প্রস্তুতির জন্য নিচে ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো, যা আপনাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে:

✅ ১. সিলেবাস ভালোভাবে বিশ্লেষণ করুন

BNTA নির্ধারিত সিলেবাস অনুযায়ী কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে, তা ভালোভাবে বুঝে নিন। কোন বিষয়ে কত মার্ক, তা জানুন।

---

✅ ২. প্রতিটি বিষয়ভিত্তিক গাইড ফলো করুন

বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা—প্রতিটি বিষয়ের জন্য ভালো মানের গাইড বই নির্বাচন করুন (যেমনঃ NTRCA বিস্তৃত প্রস্তুতি গাইড)।

---

✅ ৩. বিগত বছরের প্রশ্ন ভালোভাবে অনুশীলন করুন

২০০৫ থেকে শুরু করে সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখুন। অনেক প্রশ্ন ঘুরিয়ে-ফিরিয়ে আসে।

---

✅ ৪. সময় বিভাজনের অভ্যাস গড়ে তুলুন

প্রতিদিন নির্দিষ্ট সময় দিন প্রতিটি বিষয়ের জন্য। সময় ব্যবস্থাপনা পরীক্ষার দিন আপনাকে অনেক এগিয়ে রাখবে।

---

✅ ৫. শর্টনোট তৈরি করুন

নিজে নিজে সংক্ষেপে পয়েন্ট আকারে নোট তৈরি করুন। পরীক্ষার আগের দিন শুধু এই শর্টনোটগুলোই দেখতে পারবেন।

---

✅ ৬. মক টেস্ট দিন

বাসায় বসে নিজেই সময় ধরে মডেল টেস্ট দিন। এতে আসল পরীক্ষার পরিবেশ সম্পর্কে ধারণা পাবেন ও নিজের অবস্থান বুঝতে পারবেন।

---

✅ ৭. মানসিক দক্ষতা ও সাধারণ জ্ঞানে সময় দিন

অনেকে বাংলা-ইংরেজি-গণিতে বেশি সময় দিলেও "General Knowledge" ও "IQ" তে পিছিয়ে পড়ে। প্রতিদিন অল্প করে হলেও এই দুটি অংশ চর্চা করুন।

---

✅ ৮. ভুল থেকে শিখুন

প্রতিটি ভুল প্রশ্ন বিশ্লেষণ করুন—কেন ভুল হয়েছে? কোথায় ধারণার ঘাটতি ছিল? এগুলো শিখলে পরবর্তীতে ভুল কমবে।

---

✅ ৯. নিয়মিত রিভিশন দিন

শুধু নতুন নতুন পড়লে হবে না, আগে যেটা পড়েছেন সেটার রিভিশন দিন। না হলে ভুলে যাবেন।

---

✅ ১০. আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা রাখুন

শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখুন—"আমি পারবো"। স্ট্রেস ও ভয় দূরে রাখুন। সুস্থ থাকুন, ইতিবাচক চিন্তা করুন।

#শিক্ষকনিবন্ধন িবন্ধন #চাকরিপ্রস্তুতি

05/07/2025

একটি জমিরে মাজরুরে মুত্তাসিল এর উদাহরণ দিন

05/07/2025

১৮ তম নিবন্ধন ভাইভা নিয়ে প্রশ্নের উত্তর।

ভিডিওটি শেয়ার করুন

#ভাইভায়_অনিয়ম

27/06/2025

আরবি ১ম পত্র
ক্লাস-
পাঠ-১

27/06/2025

আরবি ১ম পত্র
ক্লাস-৩
পাঠ-২

05/07/2024

الوقت ثمين جدا. من يستخدم الوقت استخداما صحيحا ففلاحه محتوم

নীচের লেখাটি পড়ে সত্যিই কেঁদেছি। হে আল্লাহ! কারোর আদরের সন্তানদের তুমি এতীম বানিয়ে এত কষ্টের জীবন দিও না। মা-বাবার আদর-...
19/03/2024

নীচের লেখাটি পড়ে সত্যিই কেঁদেছি।
হে আল্লাহ! কারোর আদরের সন্তানদের তুমি এতীম বানিয়ে এত কষ্টের জীবন দিও না। মা-বাবার আদর-স্নেহ থেকে বঞ্চিত করো না।
*****************

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেচে থাকতে পারত না? মা বাবা বেচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!

-ফখরুল ইসলাম

#মাদ্রাসার_ছাত্র
#কওমি_মাদ্রাসা


#এতিমখানা

#এতিমখানারছাত্র

আরবি শব্দার্থ       #ইবতেদায়ী  #আরবি
08/01/2024

আরবি শব্দার্থ

#ইবতেদায়ী #আরবি

21/12/2023

ফেয়েলে মুদারের সকল বাহাসের রুপান্তর।
এই ভিডিওতে ফেয়েলে মুদারে এর সকল বাহাসের শুধু রুপান্তর দেয়া হয়েছে অর্থসহ।
আগের ভিডিওতে এদের পরিচয় ও গঠন করার নিয়ম আলোচনা করা হয়েছে।

# #আলিম #তারকিব

14/12/2023

ফেয়েলে মুদারের সকল প্রকার গঠনের নিয়ম।
৭ম পাঠ( ২য় অংশ)

এখানে ফেয়েলে মুদারে গঠন করার নিয়ম বিস্তারিত আলোচনা করা হয়েছে।

#তারকিব #সরফ #ইলমুসসরফ #আরবি২য়পত্র #শিক্ষক_নিবন্ধন #আরবি

10/12/2023

ফেয়েলে মুদারে কাকে বলে তা কত প্রকার কি কি

৭ম পাঠের প্রথম অংশে ফেয়েলে মুদারের পরিচয়, প্রকারভেদ, ফেয়েলে মুদারের আলামত কয়টি কি কি, ফেয়েলে মুদারের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে।

#তারকিব #ইলমুসসরফ #সরফ #আরবি২য়পত্র #শিক্ষক_নিবন্ধন #আরবি #ইবতেদায়ী #ফেয়েলেমুদারে #ফেয়েল #আরবিকাল

Address

Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801811567144

Alerts

Be the first to know and let us send you an email when Fakhrul Academy - ফখরুল একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share