22/01/2026
আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
ইনশাআল্লাহ, আজ থেকে BUET’23 Islamic Community-এর উদ্যোগে নিয়মিত কুরআনের আয়াতভিত্তিক রিমাইন্ডার ও ফটোকার্ড প্রকাশ করা হবে।
কুরআনের নূরের সাথে হৃদয়কে যুক্ত রাখতে আমাদের এই প্রচেষ্টায় সাথে থাকবেন, আল্লাহ তায়ালা আমাদের কুরানের নূরে আলোকিত করে দিক-আমীন।
17/12/2025
মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট 'Project Ushnota 2.0, Phase 1' এর দুই দফায় মোট ৪০০ এর অধিক মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
BUET Islamic Community এর নেতৃত্বে ও AgeSense Initiative এর আন্তরিক সহযোগিতায় এই যৌথ প্রজেক্ট পরিচালিত হয়। ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রজেক্টের অধীনে ১৪ তারিখ পর্যন্ত ক্যাফের সামনে বুথে এবং হলে হলে আর্থিক ডোনেশন ও শীতবস্ত্র সংগ্রহ চলে, যেখানে বহু মানুষের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাওয়া যায়।
১৪ তারিখ রাতে আমরা ১ম দফা ডিস্ট্রিবিউশনের উদ্দেশ্যে রওনা দেই এবং নীলক্ষেত, টিএসসি, শহীদ মিনার, বকশিবাজার ও কমলাপুর এরিয়া কভার করি। এই দফায় ২ শতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষের হাতে হাতে শীতবস্ত্র পৌঁছে দেই।
এরপর ১৬ তারিখ আমরা ২য় দফা ডিস্ট্রিবিউশন এর উদ্দেশ্যে বের হই এবং সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিতে বসবাসরত অসহায় দুঃস্থ নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের হাতে শীতবস্ত্র পৌঁছে দেই। এক্ষেত্রে বৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হয়৷ এই দফায়ও ২ শতাধিক সংখ্যক মানুষকে সাহায্য করা হয়।
আমাদের উদ্দেশ্য ছিলো হাঁড় কাপানো শীতে এক টুকরো উষ্ণ কাপড়ের অভাবে যেই মানুষগুলো অবর্ণনীয় যন্ত্রণার শিকার হয়, তাদেরকে উষ্ণতায় মুড়িয়ে দিয়ে কষ্ট কিছুটা হলেও লাঘব করা, সেই উদ্দেশ্য পূরণ করতে পেরেছি বলে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।
একই সাথে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সেসকল শুভাকাঙ্ক্ষীদের, যারা অর্থ, শীতবস্ত্র, পরামর্শ বা মূল্যবান সময় দিয়ে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ তায়ালা আমাদের কাজকে কবুল করুন এবং সকলকে সাথে নিয়ে মানবসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার তাওফিক দিন।
Photography Credit:
Samsuddin Ahmed (ChE '23)
Sirajam Monir ( ChE '23)
Jubayer Hasan ( CE '23)
Ahmod Abdullah Zarir (Archi '23)
সাদিক দাইয়ান (MME '22)
14/12/2025
𝐔𝐬𝐡𝐧𝐨𝐭𝐚 𝟐.𝟎 | 𝐒𝐩𝐫𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐖𝐚𝐫𝐦𝐭𝐡, 𝐒𝐡𝐚𝐫𝐢𝐧𝐠 𝐂𝐚𝐫𝐞
From "𝟮𝟴𝘁𝗵 𝗡𝗼𝘃𝗲𝗺𝗯𝗲𝗿", we began collecting funds and winter clothes with one simple goal to bring warmth to those who need it most.
✨ 𝗧𝗼𝗱𝗮𝘆, 𝗯𝘆 𝘁𝗵𝗲 𝗴𝗿𝗮𝗰𝗲 𝗼𝗳 𝗔𝗹𝗹𝗮𝗵, 𝘄𝗲 𝘀𝘂𝗰𝗰𝗲𝘀𝘀𝗳𝘂𝗹𝗹𝘆 𝗱𝗶𝘀𝘁𝗿𝗶𝗯𝘂𝘁𝗲𝗱 𝘄𝗶𝗻𝘁𝗲𝗿 𝗰𝗹𝗼𝘁𝗵𝗲𝘀 𝗳𝗼𝗿 𝗳𝗶𝗿𝘀𝘁 𝗿𝗼𝘂𝗻𝗱 𝗮𝗰𝗿𝗼𝘀𝘀
📍Nilkhet
📍TSC
📍Shahid Minar
📍Bakshi Bazar
📍Kamalapur
Every smile we witnessed reminded us that even a small effort can make a meaningful difference.
𝘞𝘦 𝘴𝘪𝘯𝘤𝘦𝘳𝘦𝘭𝘺 𝘵𝘩𝘢𝘯𝘬 𝘢𝘭𝘭 𝘰𝘶𝘳 𝘥𝘰𝘯𝘰𝘳𝘴, 𝘷𝘰𝘭𝘶𝘯𝘵𝘦𝘦𝘳𝘴, 𝘢𝘯𝘥 𝘸𝘦𝘭𝘭-𝘸𝘪𝘴𝘩𝘦𝘳𝘴 𝘧𝘰𝘳 𝘴𝘵𝘢𝘯𝘥𝘪𝘯𝘨 𝘣𝘦𝘴𝘪𝘥𝘦 𝘶𝘴 𝘪𝘯 𝘵𝘩𝘪𝘴 𝘪𝘯𝘪𝘵𝘪𝘢𝘵𝘪𝘷𝘦.
May Allah accept this effort and allow us to continue serving humanity together.
**“Ushnota 2.0” is a winter clothing distribution project which is partitioned in 3 phase and phase 1 is directed by BUET Islamic Community, in collaboration with AgeSense Initiative.
01/12/2025
Day 4 of Project Ushnota 2.0 at BUET: Alhamdulillah, today we broke all our previous records!
আজ BUET সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার সামনে BUET Islamic Community (BIC) এবং AgeSense Initiative এর পক্ষ থেকে বস্ত্র সংগ্রহ অভিযান আয়োজন করা হয়। আপনাদের ভালোবাসা, আস্থা ও উদারতায় আমরা আজ সত্যিই অভিভূত হয়েছিলাম। অনেকেই এসে নগদ অর্থ প্রদান করেছেন।
আজকের সংগ্রহের পরিমাণ ছিল আমাদের প্রত্যাশার বহু গুণ— আলহামদুলিল্লাহ, আমরা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ইন শা আল্লাহ, এগুলো দ্রুতই প্রাপ্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে।
আপনাদের প্রতিটি সহযোগিতা আমরা গভীর কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি। ইন শা আল্লাহ, আপনাদের দান এই শীতে অনেক অসহায় মানুষের জন্য উষ্ণতার বড় কারণ হয়ে দাঁড়াবে।
আমাদের বুথ, ইন শা আল্লাহ, ১৪ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চালু থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে নিচের লোকেশনগুলোতে আপনাদের পাওয়া যাবে:
BUET Central Cafeteria–এর সামনে
ECE Campus–এর সামনে( অনুমতি পাওয়া সাপেক্ষে)
আপনারা চাইলে নতুন বা ব্যবহারযোগ্য পুরোনো যেকোনো শীতবস্ত্র (জ্যাকেট, সোয়েটার, শাল, কম্বল, কেপ, লুঙ্গি/শাড়ি বা যেকোনো শীতের পোশাক) আমাদের হলের বক্সে জমা দিতে পারেন। কিছু হলে ইতোমধ্যে নগদ অর্থ এবং পুরনো জামা কালেকশন শুরু হয়েছে। বাকি হলগুলোতেও শুরু হবে ইনশাআল্লাহ। এছাড়া যারা ব্যস্ততার কারণে সরাসরি দিতে পারছেন না, তারা নগদ অর্থ বা বিকাশ/ব্যাংকের মাধ্যমে দান পাঠাতে পারেন।
বিকাশ:
01632321968
01318510975
ব্যাংক:
Name: Mohammad Shaikh Sadik
IBBL A/C No: 20503286700271811
Branch: Lalbagh, Dhaka
Routing No: 125273820
আপনাদের দেওয়া প্রতিটি কাপড় ও প্রতিটি টাকা কোনো শীতার্ত মানুষের কাছে হয়তো তাদের জন্য উষ্ণতা ও উপকার বয়ে আনবে। একসাথে আমরা আরও বড় পরিবর্তন আনতে পারবো, ইন শা আল্লাহ।
Project Ushnota 2.0 — Spread Warmth, Spread Humanity
How can you help us?
– Donate
–Become a volunteer
–Pray for all the people who are working with us.
29/11/2025
Day 2 of Project Ushnota 2.0 at BUET: Alhamdulillah, another day of overwhelming response!
আজ BUET সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার সামনে BUET Islamic Community (BIC) এবং AgeSense Initiative এর পক্ষ থেকে বুথ আয়োজন করা হয়। আপনাদের ভালোবাসা, আস্থা ও উদারতা আমাদের সত্যিই অভিভূত করেছে। অনেকেই এসে নগদ অর্থ প্রদান করেছেন, এবং আরও অনেকে পুরোনো কাপড় পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। ইন শা আল্লাহ, কাল থেকে প্রতিটি হলে পুরোনো কাপড় এবং নগদ অর্থ সংগ্রহের ব্যবস্থা করা হবে। হল গ্রুপগুলোতে এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা দিয়ে দেওয়া হবে।
আপনাদের প্রতিটি সহযোগিতা আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। ইন শা আল্লাহ, আপনাদের দানই এই শীতে অনেক অসহায় মানুষের জন্য উষ্ণতার বড় কারণ হয়ে দাঁড়াবে।
আমাদের বুথ, ইন শা আল্লাহ, ১৪ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চালু থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে নিচের লোকেশনগুলোতে আমাদের পাওয়া যাবে:
-BUET Central Cafeteria-এর সামনে
-ECE Campus-এর সামনে
আপনারা চাইলে নতুন বা ব্যবহারযোগ্য পুরোনো যেকোনো শীতবস্ত্র জ্যাকেট, সোয়েটার, শাল, কম্বল, কানটুপি বা যেকোনো শীতের পোশাক বুথে জমা দিতে পারেন। নির্ধারিত হলে রাখা বক্সেও দিতে পারবেন। চাইলে সরাসরি বুথে এসে সদাকাহ হিসেবে নগদ অর্থ দান করারও সুযোগ রয়েছে।
যারা আর্থিক অনুদান পাঠাতে চান, তারা নিচের নম্বরগুলোতে পাঠাতে পারেন:
বিকাশ: 01632321968
নগদ: 01318510975
ব্যাংক:
Name: Mohammad Shaikh Sadik
IBBL A/C No: 20503286700271811
Branch: Lalbagh, Dhaka
Routing No: 125273820
আপনাদের দেওয়া প্রতিটি কাপড়ই যাবে কোনো শীতার্ত মানুষের কাছে যা তাদের জন্য উষ্ণতা ও উপকার বয়ে আনবে। একসাথে আমরা আরও বড় পরিবর্তন আনতে পারব, ইন শা আল্লাহ।
Project Ushnota 2.0 — Spread Warmth, Spread Humanity
29/11/2025
Day 1 of Project Ushnota 2.0 at BUET: Alhamdulillah, an Overwhelming Response!
আজ BUET সেন্ট্রাল মসজিদের সামনে BUET Islamic Community (BIC)-এর সহযোগিতায় আমাদের প্রথম বুথটি আয়োজন করা হয়। আপনারা যে ভালোবাসা, আস্থা ও উদারতা দেখিয়েছেন তা আমাদের সত্যিই অভিভূত করেছে। অনেকেই এগিয়ে এসেছেন দান করতে, এবং অনেকে পুরনো শীতের কাপড় পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন।
আপনাদের এই সহযোগিতাই প্রমাণ করে অল্প একটু উষ্ণতাও কারো জন্যে কঠিন শীতকে সহজ করে দিতে পারে।
আগামীকাল, ২৯ নভেম্বর থেকে আপনাদের সুবিধার জন্য আরও দুটি বুথ চালু থাকবে, ইন শা আল্লাহ:
📍 BUET Central Cafeteria-এর সামনে
📍 ECE Campus-এর সামনে
আপনারা চাইলে নতুন বা ব্যবহারযোগ্য পুরনো শীতবস্ত্র (জ্যাকেট, সোয়েটার, শাল, কম্বল, কানটুপি বা যেকোনো শীতবস্ত্র) যেকোনো একটি বুথে জমা দিতে পারবেন, কিংবা আমাদের বুথে আপনাদের মূল্যবান অর্থ দান করে সরাসরি Contribute করতে পারবেন।
AgeSense Initiative-কে সরাসরি অনুদান পাঠাতে পারেন নিম্নের নম্বরে:
bKash/Nagad: 01603704398
Rocket: 01754492199
আপনাদের দেয়া প্রতিটি কাপড়ই যাবে কোনো শীতার্ত মানুষকে উষ্ণতা উপহার দিতে।
একসাথে আমরা আরও বড় পরিবর্তন আনতে পারি ইন শা আল্লাহ।
Project Ushnota 2.0 — Spread Warmth, Spread Humanity
26/11/2025
শীতকাল - এমন এক ঋতু, যা কারো কারো জন্য শৌখিনতার উপলক্ষ্য হলেও, দারিদ্র্যপীড়িত অনেক মানুষের জন্য বয়ে আনে অবর্ণনীয় যাতনা ও দুর্ভোগ। হাঁড় কাঁপানো শীতে যখন আমরা দালানের ভেতরে উষ্ণ কম্বলে মুড়িয়ে সুখনিদ্রা উপভোগ করি, তখন আমাদেরই সমাজের অনেক অসহায়, দরিদ্র, নিঃস্ব, ছিন্নমূল আদম সন্তান কনকনে ঠাণ্ডায় ফুটপাতে, রেলস্টেশনে এক টুকরো কাপড়ের অভাবে হাত-পা সঙ্কুচিত করে থরথর করে কাঁপতে থাকে।
এই অসহায় মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই কর্তব্য। আর সেজন্যই, এই মানুষগুলোকে উষ্ণতার চাদরে মুড়িয়ে দিয়ে একটুখানি হাসি ফোটানোর লক্ষ্যে AgeSense Initiative এর প্রজেক্ট 'Project Ushnota 2.0' এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে আপনাদের সবার প্রিয় BUET Islamic Community ।
এই লক্ষ্যে, আমরা আগামী ২৯ তারিখ থেকে বুথ স্থাপন করে আনুষ্ঠানিকভাবে সশরীরে কালেকশন শুরু করবো ইনশাআল্লাহ। এছাড়াও, আপনাদের সুবিধার্থে অনলাইন কালেকশনেরও ব্যবস্থা থাকবে। এই প্রজেক্টে আপনাদের সকলের প্রচেষ্টা, সহযোগিতাই আমাদের পাথেয়। আপনার একটুখানি অর্থসাহায্যই একটা শীতজর্জরিত মানুষকে একটুখানি স্বস্তি দিতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। হয়তো এই একটি কাজের বিনিময়ে আপনার দুনিয়া ও আখেরাতকে আল্লাহ তায়ালা রহমত, মাগফিরাত ও বরকতে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ।
এছাড়া, এই প্রজেক্টে আমাদের বেশ কয়েকজন ভলান্টিয়ার প্রয়োজন, যারা কালেকশন ও ডিস্ট্রিবিউশনসহ বেশ কিছু কাজে আমাদের সরাসরি সহযোগিতা করবেন। আপনারা যারা ভলান্টিয়ার হতে ইচ্ছুক, তারা কমেন্ট বক্সে দেয়া ফর্মটা ফিলাপ করবেন
(নিরাপত্তাজনিত ও বিভিন্ন অনিবার্য কারণে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীদের ভলান্টিয়ার ফর্ম ফিলাপ করার অনুরোধ)
যারা অনলাইনে ডোনেশন করতে চান
(রেফারেন্স ushnota) -
বিকাশ: 01632321968
নগদ: 01318510975
ব্যাংক:
Name: Mohammad Shaikh Sadik
IBBL A/C No: 20503286700271811
Branch: Lalbagh, Dhaka
Routing No: 125273820