21/05/2026
সৌদ রাজবংশের ইতিহাস:
>১. বর্তমানে আল সৌদ পরিবারের সদস্য সংখ্যা প্রায় ১৫,০০০। ধারণা করা হয়, তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার!
>২. এই পরিবারের শেকড় আরবের প্রাচীন 'বনু হানিফা' গোত্রে। তাদে বসবাস ছিলো নজদের ইয়ামামা অঞ্চলে (বর্তমান রিয়াদ এলাকা) । এই গোত্রটি ইসলামের প্রাথমিক যুগে মহানবী সাঃ ও মুসলমানদের বিরুদ্ধে শুরু থেকেই লড়াই করে গেছে। অবশেষে মহানবীর (সা.) ওফাতের আগে তাদের কিছু অংশ ইসলাম গ্রহণ করে।
>৩. ইতিহাসের কুখ্যাত ভণ্ড নবী মুসাইলিমাহ কাজ্জাবও এই গোত্রেরই লোক ছিলো যাকে হত্যা করতে মহানবী সাঃ নির্দেশ দিয়েছিলেন।
>৪. নবম বা দশম হিজরিতে তাদের একটি প্রতিনিধি দলের মাধ্যমে ইসলাম গ্রহণ করেলেও। মহানবী (সা.)-এর ইন্তেকালের পর তারা ইসলাম ত্যাগ করে এবং মুসলমানদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ (রিদ্দার যুদ্ধ) করেছিল।
>৫. এই বংশের 'সৌদ বিন মুহাম্মদ'-এর নাম থেকে এই রাজবংশের নাম হয় 'আল সৌদ'। তার ছেলে মুহাম্মদ বিন সৌদ ১৭৪৪ সালে ইসলামী পণ্ডিত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সাথে মিলে প্রথম সৌদি রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
>৬. মক্কা-মদিনা দখল করার কারণে অটোমান (উসমানীয়) সাম্রাজ্যের সাথে তাদের মারাত্মক সংঘাত শুরু হয়। একপর্যায়ে অটোমানরা তাদের রাজধানী দিরিয়া ধ্বংস করে দেয় এবং তৎকালীন শাসককে মৃত্যুদণ্ড দেয়।
>৭. ১৮২৪ সালে রিয়াদকে কেন্দ্র করে তারা দ্বিতীয়বার রাষ্ট্র গঠন করে। তবে ১৮৯১ সালে প্রতিদ্বন্দ্বী গোত্রের কাছে পরাজিত হয়ে তারা ক্ষমতা হারায় এবং মরুভূমিতে বেদুইনদের আশ্রয়ে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়।
>৮. ১৯০১ সালে আব্দুল আজিজ (ইবনে সৌদ) মাত্র ৬০ জন সঙ্গী নিয়ে রিয়াদ পুনরুদ্ধার করেন।
>৯. প্রথম বিশ্বযুদ্ধে তারা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে অটোমানদের পরাজিত করেন।
>১০. ১৯২৫ সালে তারা চক্রান্ত করে হেজাজ তথা মক্কা ও মদিনা দখল করে নেয় এবং মক্কার কুরাইশি বংশধর হাশেমি রাজবংশের ৭০০ বছরের শাসনের অবসান ঘটায়।
>১১. ১৯৩২ সালে তিনি আধুনিক 'সৌদি আরব' প্রতিষ্ঠা করেন এবং ১৯৩৮ সালে সেখানে তেলের সন্ধান মেলে।
>১২. আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজের মৃত্যুর পর থেকে ক্ষমতা বাবা থেকে ছেলের কাছে না গিয়ে, ভাই থেকে ভাইয়ের কাছে যাওয়ার প্রথা চালু হয়। বাদশাহ ফয়সাল, খালিদ, ফাহদ, আব্দুল্লাহ এবং বর্তমান বাদশাহ সালমান, সবাই রাজা আব্দুল আজিজের সন্তান এবং একে অপরের ভাই।
>১৩. বর্তমান বাদশাহ সালমান এই দশকের পুরনো প্রথা ভেঙে ২০১৭ সালে তার ছেলে মুহাম্মদ বিন সালমানকে (MBS) ক্রাউন প্রিন্স বা যুবরাজ হিসেবে নিয়োগ দেন। এর ফলে প্রথমবারের মতো সরাসরি বাবার পর ছেলের হাতে সৌদি আরবের শাসনভার যেতে চলেছে।
Source:
Animate Chart
United Arab Emirates