GK with Shahin

GK with Shahin GK with Shahin is the best General Knowledge Education page of Bangladesh. General Knowledge with Shahin.

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একবার এক স্মরণীয় অভিজ্ঞতার মুখোমুখি হন। তখনো তিনি প্রধানমন্ত্রী হননি। র...
30/01/2026

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একবার এক স্মরণীয় অভিজ্ঞতার মুখোমুখি হন। তখনো তিনি প্রধানমন্ত্রী হননি। রাজনীতিতে সদ্য প্রবেশ করা এই মানুষটি তখন তাঁর অসাধারণ বক্তৃতার জন্য দ্রুত পরিচিত হয়ে উঠছেন। ঠিক সেই সময় বিবিসি তাঁকে একটি সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানায়।

সাক্ষাৎকার দিতে যাওয়ার পথে তিনি একটি ট্যাক্সি নেন। বিবিসি ভবনের সামনে নেমে চালককে অনুরোধ করেন—তিনি ফিরে আসা পর্যন্ত যেন প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করেন। কিন্তু চালক বিনয়ের সঙ্গে ক্ষমা চেয়ে জানায়, সে অপেক্ষা করতে পারবে না। কারণ আজ বিবিসিতে উইনস্টন চার্চিলের সাক্ষাৎকার সম্প্রচার হবে, আর সে বাড়ি ফিরে সেই সাক্ষাৎকার শুনতে চায়।

এই কথা শুনে চার্চিল একি সাথে বিস্মিত ও আনন্দিত হন। একজন সাধারণ মানুষ যে কিনা তাঁকে চিনেই না। অথচ তাঁর কথা শোনার জন্য এতটা আগ্রহী! নিজের পরিচয় প্রকাশ না করে চার্চিল ভাড়ার পাঁচ পাউন্ডের বদলে চালককে পুরো বিশ পাউন্ড দিয়ে দেন।

আর সাথে সাথেই বদলে যায় পুরো দৃশ্যপট ।

ট্যাক্সি চালক সঙ্গে সঙ্গে বলে ওঠেন, স্যার, আপনি ফিরে না আসা পর্যন্ত আমি প্রয়োজনে ঘন্টা অপেক্ষা করব। চার্চিল বক্তৃতায় কি বললো বা না বললো- তাতে আমার কী আসে যায়!

এই মুহূর্তেই চার্চিল গভীর উপলব্ধি করেন- অর্থের কাছে মানুষের নীতি ও নৈতিকতা কত দ্রুত বদলে যায়। টাকার জন্য মানুষ নিজের বিবেক বিক্রি করে, সম্মান বিসর্জন দেয়, পরিবার ভাঙ্গে, বন্ধুত্বে ফাটল ধরে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়। এমনকি অর্থ আর স্বার্থের মোহে গোটা একটি জাতি দাসত্বে আবদ্ধ হতে পারে।

ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী— অর্থ আর স্বার্থে ব্রিটিশ শাসনামলে মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ ( ০.০৫% ) মানুষের কাছে গোটা ভারতবর্ষ দুশ বছরের জন্য পরাধীন হয়ে পড়ে।

তাই ভালো মানুষকে আপনার জনপ্রতিনিধি নির্বাচন করুন। তা না হলে- সামান্য স্বার্থ আর লোভের খেলায় মাত্র ৩৩০ জন মানুষের দাসে পরিণত হতে পারে আঠারো কোটি মানুষ।

সাধারণ জ্ঞান মেডিকেল ভর্তি | শাহীনের সাথে জিকে | মেডিকেল জিকে প্রস্তুতি | মেডিকেল পরীক্ষা প্রস্তুতি
07/01/2026

সাধারণ জ্ঞান মেডিকেল ভর্তি | শাহীনের সাথে জিকে | মেডিকেল জিকে প্রস্তুতি | মেডিকেল পরীক্ষা প্রস্তুতি



সাধারণ জ্ঞান মেডিকেল ভর্তি | শাহীনের সাথে জিকে | মেডিকেল জিকে প্রস্তুতি | মেডিকেল পরীক্ষা প্রস্তুতি📚 GK with Shahin | General Knowledge...

05/01/2026

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | Preparation for all Job Exams | GK Quiz | GK with Shahin

02/01/2026

সাম্প্রতিক বিশ্ব সাধারণ জ্ঞান | Recent World General Knowledge | GK with Shahin | Current Affairs

#সাম্প্রতিকবিশ্ব

01/01/2026

World GK Quiz Questions and Answers | World Trivia Quiz | World General Knowledge GK questions

30/12/2025

Chicken Neck | GK Bangladesh | General Knowledge | সাধারণ জ্ঞান বাংলাদেশ | মুরগীর গলা | চিকেন নেক
শিলিগুড়ি করিডোর | Chicken Neck | GK Bangladesh | General Knowledge | সাধারণ জ্ঞান বাংলাদেশ | মুরগীর গলা বা চিকেন নেক

#সাধারণজ্ঞানবাংলাদেশ #মুরগীরগলা #চিকেননেক

24/12/2025

Topics Old and Current Names | সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পুরাতন ও বর্তমান নাম | GK with Shahin

24/12/2025

GK for All Exam | GK Bangladesh | General Knowledge | সাধারণ জ্ঞান বাংলাদেশ | সকল পরীক্ষার জন্য

#সাধারণজ্ঞানবাংলাদেশ #সকলপরীক্ষারজন্য

24/12/2025

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের বিভিন্ন দিবস

The #1 General Knowledge Mistake People Make According to GK with Shahin

হতাশা থেকে বেরিয়ে আসার কিছু নিনজা টেকনিকহতাশা এমন এক অবস্থা, যা চুপচাপ বসে থাকলে আরও শক্তিশালী হয়। তাই প্রথম শর্ত—থামা য...
22/12/2025

হতাশা থেকে বেরিয়ে আসার কিছু নিনজা টেকনিক
হতাশা এমন এক অবস্থা, যা চুপচাপ বসে থাকলে আরও শক্তিশালী হয়। তাই প্রথম শর্ত—থামা যাবে না।
১) Move! Move! Move!
শুয়ে–বসে থাকলে শরীর হতাশাকে স্বাভাবিক বলে মেনে নেয়। নড়াচড়া করুন। কাজ করুন। শরীরকে কাজে লাগিয়ে ব্রেইনকে জানান—আপনি ভেঙে পড়েননি।
২) দৌড়ান—হালকা হলেও
১০–৩০ সেকেন্ড দৌড়ালেই শরীরে ডোপামিন নিঃসৃত হয়। শ্বাসপ্রশ্বাস বাড়ে, অক্সিজেন ঢোকে—মন একটু হলেও হালকা হয়।
৩) পানি পান করুন
শরীরের বড় অংশই পানি। পানিশূন্যতা মনকেও ক্লান্ত করে। দিনে ২–৪ লিটার পানি পান করার অভ্যাস গড়ুন।
৪) প্রকৃতির ছোঁয়া নিন
খালি পায়ে ঘাসে হাঁটুন, রোদে দাঁড়ান। প্রকৃতি নিঃশব্দ থেরাপি।
৫) জীবনের ছোট আনন্দ উপভোগ করুন
শীতের পিঠা, গরম খাবার—নিজেকে আনন্দ দেওয়াও সেলফ-কেয়ার।
৬) Negativity কাটুন
যা হতাশা বাড়ায়—মানুষ, কনটেন্ট, কমেন্ট—নীরবে বাদ দিন। আপনার মনই আপনার অ্যালগরিদম।
৭) বিশ্বাসযোগ্য একজনকে বলুন
যে গোপনীয়তা রাখে—তার সাথে কথা বলুন। ভাগ করলে কষ্ট হালকা হয়।
৮) মনে রাখুন—This too shall pass
খারাপ সময় স্থায়ী নয়। আপনাকে শুধু ধরে থাকতে হবে।
৯) তুলনা বন্ধ করুন
সবার সময়রেখা আলাদা। নিজের ঘড়ি অন্যের সাথে মেলাবেন না।
১০) সবাই লড়াই করছে
যাদের হাসি দেখেন, ভেতরের যুদ্ধ আপনি জানেন না।
১১) সাহস রাখুন
আপনি এখানে এসেছেন কোটি শুক্রাণুর দৌড়ে জিতে। এত শক্ত মানুষ—ভেঙে পড়ার কথা না।
👉 কথাগুলো শুধু আপনার জন্য নয়—আমার জন্যও।
হতাশ হওয়া যাবে না।
আপনি পারবেন। 😊

Address

262/Ka, Fakirapool (1st Floor), Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when GK with Shahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share