30/06/2025
জরুরি নোটিশ – গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন আসা শিক্ষার্থীদের র্যাগিং সংক্রান্ত অভিযোগ গ্রহণে একটি সার্বক্ষণিক কমিটি গঠন করা হয়েছে। কেউ র্যাগিংয়ের শিকার হলে বা অভিযোগ থাকলে নির্ধারিত শিক্ষকদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।
📌 র্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
22/05/2025
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিএসএস (সম্মান) ও এম এস এস শিক্ষার্থীদের কারিকুলাম প্রদান করা হয়।
21/02/2025
"ভাষার জন্য আত্মত্যাগ বৃথা যায় না, একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরবের প্রতীক। বাংলা ভাষার চিরন্তন মর্যাদা অটুট থাকুক।"
18/02/2025
প্রথম বর্ষ প্রথম সেমিস্টার এর শিক্ষার্থীদের "ইন্ট্রোডাকশন টু জার্নালিজম" কোর্সের অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে পরিদর্শন।।।।
09/01/2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক জনাব মুহাম্মদ আনওয়ারুস সালাম, পি এইচ ডি ডিগ্রি অর্জন এবং ড. আশরাফুল আলমের অধ্যাপক পদে প্রমোশন পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। তাঁদের এই অসাধারণ সাফল্য আমাদের বিভাগের জন্য গর্বের বিষয় এবং আমাদের শিক্ষাব্যবস্থার প্রতি তাঁদের অবদান অনস্বীকার্য। আমরা আশা করি, তাঁদের এই অর্জন ভবিষ্যতে আরও নতুন দিশা প্রদর্শন করবে এবং আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
07/10/2024
আমাদের রাকিব ডেইলি স্টার পত্রিকার জবি প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন।।।।
14/09/2024
বিভাগের চেয়ারম্যান স্যার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বনশ্রীর ইয়ামাগাতা হাসপাতালে ভর্তি আছেন। স্যারের জন্য দোয়া কামনা করছি।